713103
पश्चिम बंगाल में तृणमुल में विरोधी गतिविधयों पर एक साथ पांच नेताओं का निष्कासन
Bardhaman, West Bengal:পুজো মিটতে না মিটতেই শাসকদলে বিশৃঙ্খলা। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে দলেরই পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ নং ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃঙ্খলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটির সিদ্ধান্তে এদের তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জী আবার ব্লকের প্রাক্তন সহ সভাপতি। বাকি বহিস্কৃতরা হলেন, লবকুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস, জরু আলম। এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি। অন্যদিকে বহিস্কৃত উপপ্রধান জানান, তিনি কিছুই জানেন না এ ব্যাপারে। তিনি বলেন, 'আমার বিরুদ্ধে যা উনি বলেছেন তা কেন বলেছেন আমি জানি না। আমার যা বলার আমি দলের কাছে বলব।'0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
श्यामबाज़ार मोड़ पर नागरिक स्मृति के लिए Gen Z (CJP) की मोमबत्ती श्रद्धांजलि
Kolkata, West Bengal:শ্যামবাজার মোড়ে চোরবাগান সর্বজনীনে প্রাণ হারানো সহনাগরিকদের স্মরণে Gen Z (CJP)-এর মোমবাতি নিয়ে আত্মার শান্তি কামনা। পূর্বে উল্লেখিত মিছিল করা হয়নি Cjp এর তরফে। এদিন এক মিনিট নীরবতা পালন করা হয় নিহতদের উদ্দেশ্যে। প্রতিমা নিরঞ্জনের শেষ দিনের জন্য মিছিলের কর্মসূচীর বদলে এই প্রয়াস ককরোজ জনতা পার্টির। কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আটোসাটো নিরাপত্তা লক্ষ্যণীয় ছিল।0
0
Report
पश्चिम बंगाल युवा कांग्रेस विरोध: ज्ञानेश कुमार के इस्तीफे और पुनः चुनाव की मांग
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল দাবি ▪️ জ্ঞানেশ কুমারের পদত্যাগ। পশ্চিমবঙ্গের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন। SIR-এ বাদ পড়া বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা। সংবিধানের শপথ নিয়ে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানকারী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করা। প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে মিছিল শুরু হয় এবং মৌলালিতে এসে জ্ঞানেশ কুমারের কুশপুতুল জ্বালিয়ে মিছিল শেষ হয়0
0
Report
बंगाल की खाड़ी के चक्रवाती तूफान की आशंका, 27-30 अक्टूबर तक भारी बारिश चेतावनी
Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস। অধিকর্তা। আলিপুর আবহাওয়া দফতর। আজ সকালের আবহাওয়া। ১) বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। ২) বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। পূর্বমধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ একই এলাকায় আজ ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ (ডিপ্রেশন)-এ পরিণত হবে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ২৫ অক্টোবর অতি-গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়েই পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা কাকিনাড়ার কাছে এটি শুক্রবার সকালে স্থলভাগে প্রবেশ অর্থাৎ ল্যান্ড ফল করতে পারে। ৩) এই সিস্টেমের প্রভাবে ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে। ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলের জেলায়। ৪) গোটা দক্ষিণবঙ্গে ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ উপকূলে মেঘলা আকাশের সম্ভাবনা। দুপুরের পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ। ৫) ২৮ অক্টোবর বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দুর্যোগের সম্ভাবনা উপকূলের কিছু অংশ। দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)। এই তিন জেলায় ৪০-৫০ কিমি এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ৬) ২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। সব জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ৭) শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা করে কমবে। রবিবার থেকে অনেকাংশে কমবে। ৮) উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। সব জেলায় কয়েক জায়গায় হালকা থেকে মধ্যারি বৃষ্টি। ৯) ২৯ অক্টোবর বৃহস্পতিবার বহু জায়গায় বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ায় ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া। ১০) মৎস্যজীবীদের সতর্কতা। পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যাওয়া নিষেধ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোবর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। ১১) অন্ধ্র উপকূলের কাঁকিনারা এলাকার লাগোয়া কোনো একটি অঞ্চলে সম্ভাব্য ল্যান্ড ফল হতে পারে।0
0
Report
Advertisement
NCPI NDA के साथ गठबंधन पर चर्चा शुरू, बीजेपी के बाद बड़ा साथी कौन?
Kolkata, West Bengal:NCPI PC অনুরাগ সিং : উত্তিও কুন্ডু দলের ওটা অফিসিয়াল পোস্টার না। যেটা দিয়েছেন সেটা ব্যক্তিগত ভাবে দিয়েছেন। উত্তর কলকাতায় আমাদের এখনও ইউনিট নেই। NCPI NDA র জোট সঙ্গী। বিজেপির পরেই আমরা বড় সঙ্গী। KMC নির্বাচন লড়ার জন্যে প্রস্তুত আমরা। জোট কথাও মাথায় রাখতে হবে আমাদের NCPI হাত ধরে বিজেপি টিকিট নেওয়ার পরিকল্পনা? – দাগী দের বাদ দিয়ে আমাদের পথ চলা হবে।। অনেকেই যোগাযোগ করছে। দরজা খুলে দিলে অনেকেই শেষ হয়ে যাবে। সব সংসদ আমার সঙ্গে আছে। NCPI ফেক গ্রুপ বানানো হয়েছিল। আমাদের দল নিয়ে এত চিন্তা কিসের? কুণাল ঘোষের ধর্ম নিরপেক্ষ জোট ডাকে NCPI নেই।। আমরা জোটের ধর্ম পালন করবো। বিশেষ করে বিজেপি বড় দল নয়। সেটা আলোচনায় ঠিক হবে কটা আসনে আমরা প্রার্থী দেবো।0
0
Report
गंगा के बजा कदमतला घाट पर शव बरामद, पहचान अभी नहीं
Salt Lake City, Utah:एक शव गंगा नदी के बजा कदमतला घाट पर मिला। मृत व्यक्ति की पहचान अभी ज्ञात नहीं है। दक्षिण पोर्ट थाना ने शव बरामद किया। आज सुबह मछुआरे ने गंगा के पानी में एक व्यक्ति का शव तैरते देखा। फिर उसे बजा कदमतला घाट पर लाया गया। सूचना साउथ पোর্ট थाने को दी गई। पुलिस ने शव बरामद करके ले गई। अभी तक मृतक की पहचान नहीं हो सकी। मौत के कारणों की जांच की जा रही है।0
0
Report
भर्ती भ्रष्टाचार के आरोपी संतु गांगुली को मानहानि नोटिस, अभिषेक बनर्जी ने जवाब मांगा
Kolkata, West Bengal:নিয়োগ দুর্নীতি মামলায় সরব অভিযুক্তকে মানহানি নোটিশ পাঠাল অভিষেক সম্প্রতি ভাইপোর ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে অভিযুক্ত সন্তু তাকেই নোটিশ ধরাল ভাইপো অভিষেক মদন মিত্রর পর,এবার মানহানীর নোটিস পেলো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্তু গাঙ্গুলি. আইনজীবী মারফত নোটিস অভিষেক ব্যানার্জির। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জড়িয়ে অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রকাশিত অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ - চিঠিতে দাবি অভিষেকের দুই দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি চিঠিতে অন্যথা আইনি পদক্ষেপ নেওয়া হবে। - বক্তব্য চিঠিতে0
0
Report
Advertisement
पुष्ा माह में राज्य में डेंगू संक्रमण बढ़ा: 23 दिनों में 5515 मामले, अस्पतालों में 299 भर्ती
Kolkata, West Bengal:পুজোর মাসে রাজ্যে ব্যাপক ডেঙ্গি সংক্রমণ। 1-23 অক্টোবর। পুজোর মাসে 23 দিনে ডেঙ্গি আক্রান্ত 5515 জন। হাসপাতালে চিকিৎসাধীন 299 চলছে। 올해 রাজ্যে মোট আক্রান্ত 12653। গত বছর এই সময়ে রাজ্যে মোট আক্রান্ত ছিল 14986 জন। সেই তুলনায় এ বছর এখনো পর্যন্ত কম সংক্রমণ হয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ছিল-7138 (সরকারি তথ্য)। স্বাস্থ্য মন্ত্রীর দাবি।0
0
Report
हाई कोर्ट ने मालदा के तीन थाना क्षेत्रों, इंग्रेज़बाज़ार, गाजोल और चांचल पर कड़ी निगरानी का आदेश दिया
Kolkata, West Bengal:কোলকাতা হাইকোর্টের নজরে মালদা জেলার ইংরেজবাজার, গাজোল ও চাঁচল থানার ভূমিকা লাস্ট চান্স দেওয়া হল কালিয়াচকের থানা কে! মালদার পুলিশ সুপারকে নির্দেশ, ইংরেজবাজার, গাজোল ও চাঁচল থানার কার্যকলাপ নজরদারি করার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য ,"যে ক্রিমিনাল মামলা হয় তার অধিকাংশ টা আসে মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। তার মানে কিছু একটা সমস্যা আছে!" একটি মাদক মামলায় কালিয়াচক থানার রিপোর্টে একাধিক ভুল। এবং সেটা বিচারব্যবস্থায় প্রিয়শাসনিক হস্তক্ষেপের শামিল পুলিশ কর্তৃপক্ষ নিজেদের ভুলের জন্যে দুঃখ প্রকাশ করায় লাস্ট চান্স দিল হাইকোর্ট。0
0
Report
हॉस्पिटल साफ-सफाई के लिए नए कदम: नगर निगम से अभियान शुरू
Kolkata, West Bengal:হাসপাতালের পরিচ্ছন্নতায় একগুচ্ছ পদক্ষেপ স্বাস্থ্য দফতরের হাসপাতালের সাধারণ বর্জ্য পরিষ্কারে পুরসভা গুলিকে কাজে লাগাতে আর্জি । পুর নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কে চিঠি স্বাস্থ্য সচিবের। শহরের সরকারি হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায়ে বিশেষ গুরুত্ব রাজ্য স্বাস্থ্য দফতরের। হাসপাতাল চত্বর থেকে প্রতিদিন জমে থাকা সাধারণ বর্জ্য সরানো, বর্জ্য রাখার নির্দিষ্ট জায়গা তৈরি, রঙিন ডাস্টবিন বসানো এবং হাসপাতালের রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কারের মতো একাধিক পদক্ষেপের প্রস্তাব。 কি কী পদক্ষেপের প্রস্তাব? ১. হাসপাতাল চত্বরের মধ্যে সাধারণ বর্জ্য জমা করতে নির্দিষ্ট জায়গা বা পিট তৈরি। সেখান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা বা পুরনিগম。 ২. হাসপাতালের ব্যস্ত এলাকাগুলিতে বর্জ্য ফেলার জন্য রঙিন ডাস্টবিন বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে বহির্বিভাগ (ওপিডি) এবং রোগীর পরিজনদের অপেক্ষা করার জায়গাগুলিতে এই ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এর ফলে যত্রতত্র বর্জ্য ফেলা কমবে এবং বর্জ্য পৃথকীকরণে সুবিধা হবে。 ৩. হাসপাতালগুলিতে জমে থাকা সাধারণ বর্জ্য প্রতিদিন নিয়ম মেনে সরাতে পুরসভা ও পুরনিগমগুলিকে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন স্বাস্থ্য দফতরের。 ৪. হাসপাতালের ভিতরের রাস্তা, হাসপাতালে যাতায়াতের সংযোগকারী রাস্তা এবং সংলগ্ন এলাকার রাস্তা ও নিকাশি ব্যবস্থার জরুরি মেরামতি ও সংস্কারে জোর。 ৫. হাসপাতালের ভিতরে নিয়মিত গাছের ডাল ছাঁটা, আগাছা পরিষ্কার এবং ঝোপঝাড় কেটে ফেলতে স্থানীয় পুরসভার কর্মীদের ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।0
0
Report
Advertisement
कोलकाता के चोरबागान प्रतिमा विसर्जन में उलझन, जांच जारी
Kolkata, West Bengal:চোরবাগানের প্রতিমা নিরঞ্জন নিয়ে জটিলতা কাটল। শুক্রবার ওই পুজো চত্বরে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়েছে। মণ্ডপের একটি অংশ খুলে প্রতিমা বার করার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই তদন্ত কমিটির প্রধান হিসেবে কলকাতা হাই কোর্ট의 প্রাক্তন বিচারপতি ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছিলেন, তদন্তের প্রয়োজনে প্রতিমা রেখে দেওয়ার ব্যাপার নেই। এর পরেই শুক্রবার বিকেলে নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। মণ্ডপের মূল প্রবেশ পথের একটা অংশ লোহা কাটার ড্রিল মেশিন দিয়ে কাটার কাজ শুরু হয়। প্রতিমা প্রবেশ করানো হয়েছিল মণ্ডপের পিছনের অংশ দিয়ে। এরপর মণ্ডপ গঠন সম্পূর্ণ করতে শুরু করেন শিল্পী সুশান্ত শিবানী পাল। প্রতিমাও সম্পূর্ণ হতে থাকে। প্রায় ২৫ ফুট উঁচু প্রতিমা শুধুমাত্র সামনের মুল প্রবেশপথের একটা অংশ কেটে আদৌ বের করা সম্ভব কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কাজটা বড় সহজ নয়। তাই কাল বিকেল থেকে কাজ শুরু হলেও আজ নিরঞ্জনের গাইডলাইনশেষ দিনে ঠিক কখন কিভাবে প্রতিমা বের করে বিসর্জনে নিয়ে যাওয়া হবে তা নিয়ে পুজো কর্তাদের তরফে কোনও স্পষ্ট ধারণা মিলছে না। ইতিমধ্যেই পুজোর অন্যতম কর্মকর্তা সহ ৯ জন গ্রেফতার। বাকিরা এই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তদন্তের স্বার্থে এবং আরও ফরেনসিক নমুনা সংগ্রহের পথ খোলা রাখতে মণ্ডপ থেকে বেরোনোর দুটি পথ বন্ধ রাখা হয়েছে। সামনের দিকের পথ দিয়েই প্রতিমা বার করা হতে পারে বলে খবর। সে জন্য মণ্ডপের সামনের অংশ ভেঙে বার করা হতে পারে প্রতিমা। সেই কারণে গতকাল এই পুজোর শিল্পী সুশান্ত শিবানী পালকে মণ্ডপে ডাকা হয়েছিল পুলিশের তরফে। তাঁর কাছ থেকে গিরিশ পার্ক থানার পুলিশ মণ্ডপের সামনের দিকের অংশ কী করে ভেঙে প্রতিমা বার করা যায়, সে ব্যাপারে ধারণা চাওয়া চেয়েছে। প্রয়োজনে প্রতিমা বের করার সময় তাঁকে সেখানে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত কলকাতা পুলিশের বিসর্জন গাইডলাইন অনুযায়ী আজ ২৪ অক্টোবর শনিবার বিসর্জনের শেষ দিন। चोरबागানের प्रतিমा पुट्जো कमিটির তরফে আজকেই বিসর্জन দেওয়া হবে। তবে ঠিক কিভাবে अब কখন, तানিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন और धোঁয়াশা।0
0
Report
बंगाल की खाड़ी में अर्णब चक्रवात सक्रिय, 27–30 अक्टूबर को भारी बारिश की चेतावनी
Kolkata, West Bengal:ঘূর্ণিঝড় অর্ণব হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর। ১) শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি তৈরি হওয়ার পর থেকে ক্রমশঃ নিজের শক্তি বাড়াচ্ছে বলে ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ২) মৌসম ভবন জানিয়েছে আজ ২৪ অক্টোবর দুপুরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৩) গভীর নিম্নচাপ গঠন হওয়ার পর মুহূর্তে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে শুরু করবে। ৪) আগামীকাল রবিবার ২৫ অক্টোবর দুপুরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৫) সোমবার ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই সিস্টেম। তার নাম হবে অর্ণব। ৬) গঠন সম্পূর্ণ হওয়ার পর অর্ণব আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্ধিত শক্তি নিয়ে অর্ণব উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে এগোবে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ২৬ অক্টোবর মধ্যরাত অথবা ২৭ অক্টোবর ভোররাতে এটির ল্যান্ডফলের সম্ভাবনা। ৭) বাংলায় অর্ণবের প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে এবং ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের চার জেলার কোনো কোনো অংশে অতিভারি বৃষ্টির আশঙ্কা থাকছে। ৮) সোমবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯ টা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া। ৯) মঙ্গলবার ২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পারগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সতর্কতা। ১০) ২৮ অক্টোবর। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)। ওই তিন জেলায় ৪০-৫০ কিমি বেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির পূর্বাভাস। ১১) ২৯ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। এই জেলার কোনো কোনো অংশে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ১২) উত্তরবঙ্গে মঙ্গলবার ২৭ অক্টোবর পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ১৩) উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বুধবার সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১৪) উত্তরবঙ্গে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি। দর্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া। ১৫) প্রভাব (২৮-৩০ অক্টোবর) বজ্রপাত, নিচু এলাকায় সাময়িক জল জমা, ফসলের ক্ষতি, দার্জিলিং পাহাড়ে ধসের আশঙ্কা। ১৬) ২৭ অক্টোবর থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। ক্রমাগত চলবে মাইকিং। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র খামখেয়ালি আচরণ করবে। ১৭) মৎস্যজীবীদের সতর্কতা পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মঙ্গলবার ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ। যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের ২৬ অক্টোবর বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।0
0
Report
हावड़ा स्टेशन पर RPएफ ने यात्री से 10.5 किलोग्राम चांदी जब्त कर आयकर विभाग के हवाले किया
Howrah, West Bengal:হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী। গতকাল বিবেক কুমার সাউ নামে ২৮ বছরের এক যাত্রী হাওড়া স্টেশনের পুরানো ডিআরএম অফিসের সামনে আসেন। রাঁচির বাসিন্দা ওই যাত্রী হাওড়া রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস চেপে ঝাড়খণ্ডে যাবার কথা ছিল। আরপিএফ এর কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ার কারণে ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করা হলে উদ্ধার হয় প্রচুর পরিমাণে রুপোর জিনিসপত্র। তার মধ্যে আছে রুপোর থালা, বাটি, মগ, প্রদীপ, ঘর সাজানোর সামগ্রী এবং প্রচুর পরিমাণে কয়েন। রুপোর মোট ওজন প্রায় সাড়ে দশ কেজি। যার বাজার মূল্য ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। এই বিপুল পরিমাণ রুপোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যাত্রী। এরপরই সমস্ত রুপো বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় যাত্রীকে। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত রুপো এবং আটক ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।0
0
Report
Advertisement
मंडप में भयावह घटना, प्रतिमा विसर्जन कल; सुरक्षा के चलते भक्तों को रोका जाएगा
Howrah, West Bengal:চোর বাগান মন্ডপে মর্মান্তিক ঘটনা।প্রতিমা বিসর্জন হবে আগামীকাল।নিমতলা গঙ্গার ঘাটে।যেখানে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ প্রস্থানের পথে সেখানে মন্ডপে হাত দেওয়া যাবেনা।কারন সেটা পি ও।অন্যদিকে আলো খোলার কাজ চলছে।এরপর তদন্তের স্বার্থে সবদিক বজায় রেখে যতটা প্রয়োজন ততটা মন্ডপ খোলা হবে।0
0
Report
चोरबागान हादसे के शोक में मौन दुर्गोत्सव विसर्जन, श्रद्धांजलि दी गई
Kolkata, West Bengal:মোহম্মদ আলি পার্ক ইয়ুথ অ্যাসোসিয়েশনের সদস্যরা চোরবাগানে দুর্গা পুজোর প্রথম সপ্তমীতে মর্মান্তিকভাবে প্রাণ হারানো এবং আহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিমা নিরঞ্জনের পথে হাঁটলেন ও প্রার্থনা জানালেন। শোকগ্রস্ত পরিবার ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কমিটি কোনো ঢোল বা ব্যান্ড ছাড়া একটি নীরব ও গম্ভীর বিসর্জনেরও আয়োজন করে। উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্তা ব্যক্তিরা। মোমবাতি জ্বালিয়ে তারা সকলের সঙ্গে হেটে প্রতিমা নিরঞ্জনের ঘাটে যান। Their statements: “চোরবাগানের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো তাঁদের দায়িত্ব। সেই কারণে মোমবাতি প্রজ্জ্বলন করে এবং কোনো ঢোল বা ব্যান্ড ছাড়া অত্যন্ত সহজ ও নীরব উপায়ে দুর্গোৎসবের বিসর্জন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানানর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও প্রয়াতদের উদ্দেশে শান্তি কামনা করা হয়।0
0
Report
स्वास्थ्य विभाग छुट्टियाँ: अब लक्ष्मीपूजन तक नहीं, चार दिन स्पेशल रोस्टर
Kolkata, West Bengal:স্বাস্থ্য দপ্তর জরুরি পরিষেবা প্রদান করে। বাকি দপ্তরের মত ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো ছুটি নেওয়া বন্ধ হোক। আজ থেকে সব হাসপাতাল সব বিভাগে যারা যারা আছেন তারা কাজে ফিরে এসেছেন। আগে লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি ঠিক করা ছিল। এতদিন এটা রীতি রেওয়াজের মতো চলত। 1947 সালের পর থেকে ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো, সরকারি হাসপাতালে ছুটি ছুটি ভাব। এবার সেটা বন্ধ হল। এবার থেকে ছুটি শুধু সপ্তমী থেকে দশমী স্পেশাল রোস্টার এর মাধ্যমে ছুটি হবে। 4 দিন শুধু স্পেশাল রোস্টার হবে। নন মেডিকেল লোকেদের শুধু চার দিন ছুটি। ডাক্তার নার্সদের জন্য পরের পূজো থেকে বিশেষ ব্যবস্থা। রাজ্যের সব মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। সবাইকে আমরা ছুটি ক্যান্সেল রাখতে বলেছি। দমকল যদি ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো ছুটি নেয় সেটা অসম্ভব। পুজোতে মন্ত্রী এবং সচিবরা সবাই স্বাস্থ্য ভবনে ছিল। আমরা যদি আসতে পারি! 4 দিন ছুটি নিক বাকিটা আসতে হবে।0
0
Report
Advertisement
