713130
ठंड के मौसम में बालापोश की मांग बढ़ी, शांतिनगर की महिलाएं आय बनाने लगीं
Katwa, West Bengal:ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ , বাড়ছে শীতের প্রকোপ, এই শীতের সময় আরামদায়ক ঢাকা হিসাবে বাড়ছে বালাপোসের চাহিদা । শীতের দিনে সাইকেল, ভ্যানে করে বিভিন্ন পাড়ার অলিগলিতে বালাপোষ বিক্রি করতে পৌঁছায় ফেরিওয়ালারা। এই বালাপোষ তৈরি হয় কাটোয়া মহকুমার কেতুগ্রামের শান্তিনগরে। শিমুল বা কার্পাস তুলোর তৈরি লেপের দামের চেয়ে বালাপোষের দাম অনেকটাই কম হওয়ায় মানুষ এখন বালাপোষের দিকেই ঝুঁকছে বেশি। তাই শীতের মরসুমে দুটো পয়সা রোজগারের আশায় বালাপোষ তৈরি করতে ব্যস্ত শান্তিনগর গ্রামের মহিলারা। এই সময় ন মরসুমি আয় করার জন্য ব্যস্ত শান্তি নগরের মহিলারা। তারা জানান শীতের শুরু থেকেই শুরু হয় বালাপোষ তৈরির কাজ। মহাজনদের কাছ থেকে উল কাটা তুলো নিয়ে রকমারি সিন্থেটিক কাপড়ের মধ্যে সেই তুলো ভরে হাতে সেলাই দিয়ে তৈরি হচ্ছে এই বালাপোষ। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বালাপোসের চাহিদাও বাড়ে। শীতের সিজিনে কাজ করে বাড়তি দুটো পয়সার মুখ দেখে খুশি এলাকার মহিলারা। এখন শান্তিনগর গ্রামের প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে বালাপোষ। বাড়ির নিকানো পরিষ্কার উঠানেই চলছে কাপড় চেরা, তুলো ভরা থেকে শুরু করে সেলাইয়ের কাজ। বাড়ি কাজ সামলে বালাপোষ তৈরির সমস্ত টাই সামলান বাড়ির মহিলারা। জানা যায় এখানে সাতটি স্বনির্ভর গোষ্ঠী। প্রতি গোষ্ঠীর ১০-১২ জন মহিলা রোজ বালাপোষ তৈরির কাজ করেন। এই বালা পোষ তৈরি করে এক একটি বালাপোষ পিছু সেলাইয়ের মজুরি হিসাবে ৯০ টাকা করে পান তারা। এক একজন মহিলা দিনে দুটো , তিনটে করে বালাপোষ তৈরি করেন। সংসারের কাজের ফাঁকে এই আয় প্রতিটি পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ। তবে এই শিল্প এখনও পুরোপুরি মহাজননির্ভর। মহাজনরা বাড়ি বাড়ি ঘুরে পুরনো কাপড় সংগ্রহ করেন, তার পর তুলো ও সুতো দিয়ে শ্রমিকদের হাতে তুলে দেন বালাপোশ তৈরির কাজ। প্রতিটি বালাপোশ বিক্রি করে মহাজনরা যেখানে ২০০–২৫০ টাকা পর্যন্ত লাভ পান, সেখানে শিল্পীরা পান সামান্য মজুরি। প্রতিদিন এক একজন শিল্পী দু’টি পর্যন্ত বালাপোশ তৈরি করতে পারেন। তৈরি হওয়া বালাপোশ পরে বিক্রির জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া-সহ বিভিন্ন জেলায়। শিল্পীরা বলছেন, বছর বছর বালাপোশের চাহিদা বাড়ছে। লেপের তুলনায় হালকা এবং দাম কম হওয়ায় মানুষ বালাপোশই বেশি কিনছেন। তাই শীতের মরশুমে আমাদের কাজও বাড়ে। শীত যত বাড়ছে, ততই চাহিদা চড়ছে। ফলে এখন শান্তিনগরের প্রতিটি উঠোনে ব্যস্ততার ছবি আর সেই ব্যস্ততাই শীতের মরশুমে এনে দিচ্ছে বহু পরিবারের আর্থিক স্বস্তি।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
ड_domjur में CPM नेता सतरूप घोष ने बीजेपी-टीएमसी पर तीखा हमला, ममता पर चोरों को आश्रय देने का आरोप
Howrah, West Bengal:ডোমজুড়ে সিপিএমের সভায় শতরূপ ঘোষ। বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ সিপিএম নেতা শতরূপের। বললেন 'চোরদের আশ্রয় দেওয়ার ফলই ভোগ করছেন মমতা' হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাকড়ায় সিপিএমের উদ্যোগে আয়োজিত এক জনসভায় দলের নেতা শতরূপ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলকেই তীব্র ভাষায় আক্রমণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে দুর্নীতিগ্রস্ত ও অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, যার ফল এখন দলকে ভোগ করতে হচ্ছে। মদন মিত্র-সহ একের পর এক তৃণমূল নেতার দলত্যাগ প্রসঙ্গে শতরূপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কে রয়েছে? আমরা গত পনেরো বছর ধরে বলে আসছি, চোরদের যদি আশ্রয় দেন, তাহলে ইডি বা সিবিআইয়ের ডাক এলে তাঁদের যেতেই হবে। সেখান থেকে বাঁচার আর কোনও উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের আশ্রয় দিয়েছেন, আজ তারই ফল ভোগ করছেন।"তিনি বলেন ডোমজুড়ে ইচ্ছাকৃতভাবে বামপন্থী রাজনীতি করতে দেওয়া হয়নি যাতে ভোট ভাগ না হয়।বারুইপুর মামলায় সিপিএম নেতার গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্যের জবাবে শতরূপ বলেন, তদন্তে যদি কোনো রাজনৈতিক দলের নেতার নাম উঠে আসে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, "তদন্তের আওতায় যদি রাহুল সিনহার নামও আসে, তাহলে তাকেও আইন অনুযায়ী জেলে যেতে হবে। বিষয়টি সম্পূর্ণ তদন্তসাপেক্ষ।"হাওড়া থেকে ব্যাংক প্রতারণার মামলায় এক ব্যবসায়ী-সহ তিনজনের গ্রেফতার এবং তাঁদের বিজেপি নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে শতরূপ বলেন, এই নির্দিষ্ট মামলার বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। তবে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন আর্থিক দুর্নীতি ও প্রতারণার ঘটনায় বারবার বিজেপি-ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম উঠে এসেছে।রাজ্য সরকারের প্রস্তাবিত 'গuন্ডা দমন আইন'-এরও কড়া বিরোধিতা করেন শতরূপ। তাঁর অভিযোগ, এটি আসলে "বিরোধী দমন আইন"। তিনি বলেন, বিজেপি নেতাজিকে গুন্ডা বলে এবং গোপাল পাঠাকে মসিহা হিসেবে তুলে ধরে এটাই বিজেপির রাজনৈতিক চরিত্র। এই আইনের বিরুদ্ধে সিপিএম সুপ্রিম কোর্টে যাবে এবং আদালত স্থগিতাদেশ না দেওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।0
0
Report
हाथी ने वनमंत्री के काफिले को रोका, अलिपुरद्वार में रास्ता जाम
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার* == শিলিগুড়ি থেকে বারবিশায় নিজের বাড়িতে ফেরার পথে রাজ্যের বনমন্ত্রীর পথ আটকে দাঁড়ায় এক দাঁতাল হাতি। আলিপুরদুয়ারের নিমতি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে দাঁতাল হাতি , বনমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে পড়ে। রাস্তা ছেড়ে পাশে গিয়ে দাঁড়ালে মন্ত্রীর কনভয় আবার রওনা হয়。0
0
Report
मोराघाट जंगल में महिला का शव: पति हत्या का शक, खोज जारी
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি বানারহাট থানার অন্তর্গত মরাঘাট জঙ্গলে মহিলার দেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে অভিযোগ। নিখোঁজ স্বামীর খোঁজে জোর তল্লাশি। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত মরাঘাট রেঞ্জের মধুবনী-৩ নম্বর সেকশন এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম চুমকি রায়। তাঁর বাড়ি দুরামারির রাঙাতি এলাকায়। স্বামী বিমল রায়, যিনি পেশায় একটি ব্যাটারির দোকান চালাতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চুমকি রায় ও তাঁর স্বামী বিমল রায়কে একসঙ্গে মরাঘাট জঙ্গলের নোনাই পার এলাকা পেরিয়ে খট্টিমারি বনাঞ্চলের দিকে হেঁটে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় দু'জনের মধ্যে বচসা led। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। মৃতার ছেলে অভিযোগ করেন, মায়ের মৃত্যুর আগে তাঁর বাবা বিমল রায় হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান। সেই বার্তায় তিনি দাবি করেন যে তিনি তাঁর স্ত্রীকে খুন করেছেন এবং এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিমল রায়ের আর কোনো খোঁজ মেলেনি। দিনভর তল্লাশির পর সন্ধ্যায় মরাঘাট রেঞ্জের মধুবনী-৩ নম্বর সেকশন এলাকা থেকে চুমকি রায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি পুরুষের একজোড়া জুতো উদ্ধার হয়েছে। তবে সেটি নিখোঁজ বিমল রায়ের কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে বিমল রায় নিখোঁজ থাকায় তাঁকে খুঁজে বের করতে জোর তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, বিমল রায়েরও মৃত্যু হয়ে থাকতে পারে বা তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। জঙ্গলের বিভিন্ন অংশে নিখোঁজ ব্যক্তির সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বানারহাট থানার আইসি সুরাজ থাপার নেতৃত্বে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সম্পূর্ণ সত্যতা স্পষ্ট হবে।0
0
Report
Advertisement
हावड़ा के व्यापारी मानस राय बैंक धोखाधड़ी मामले में गिरफ्तार
Howrah, West Bengal:ব্যাঙ্ক প্রতারনার অভিযোগে গ্রেফতার হাওড়ার এক ব্যবসায়ী।নাম মানস রায়।তাকে ও তার আরো দুই পরিচিতকে গ্রেফতার করে কোলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সিটের টিম।অভিযোগ হাওড়া শৈলেন মান্না সরণিতে কয়েকটি কোম্পানি খুলে অপরাধমূলক কাজের ষড়যন্ত্র করেছিলো মানস রায় ও তার সহযোগীরা।হাওড়া পুরসভার একটি ভবন নির্মাণের নামে ভুয নকশা ও নথি জমা দিয়ে একটি ব্যাঙ্ক থেকে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা লোন নিয়েছিলো।কিন্তু সেই টাকা শোধ করেনি দীর্ঘদিন ধরে।গতরাতে এদের গ্রেফতার করা হয়।চ্যাটারজিহাট থানার অন্তর্গত নন্দলাল চ্যাটার্জি লেনের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয় ১ কোটি ৫৫ লাখ টাকা।মানস রায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ।পালা বদলের পর গেরুয়া উত্তরীয় পরে নেতা মন্ত্রীদের সাথে তার ছবি দেখা গেছে।এবিষয়ে শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন তৃণমূলের আমলেই এসব লোকজনের বাড়বাড়ন্ত।বিজেপি এসব বরদাস্ত করেনা।এরকম অপরাধীদের শাস্তি হবে।আজ ধৃতদের ব্যাংকশাল কোর্টে পেশ করা হয়।ধৃতদের নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করেছে তদন্তকারীরা।0
0
Report
नाबालिग पर चाकू से हमला, भीड़ ने युवक को पकड़कर अस्पताल पहुँचाया
Howrah, West Bengal:ভর সন্ধ্যায় এক নাবালিকাকে প্রকাশ্যে ছুরির কোপ এক যুবকের।খুনের চেষ্টা।এলাকায় চাঞ্চল্য।আন্দুল খাটির বাজার চাঁদনিবাগান area's ঘটনা। রাস্তার উপর ওই ছাত্রীকে প্রকাশ্যে ছুরির কোপ মারে।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।গুরুতর জখম ওই ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সময় পথ চলতে মানুষ এগিয়ে আসেন এবং যুবককে বেধড়ক মারধর করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা।পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে যায় ডোমজুর থানায়। ঘটনার স্থানেই পুলিশ তদন্ত শুরু করেছে।কি কারনে এই ঘটনা তা এখনো পরিষ্কার নয়।প্রেম ঘটিত কারন থাকতে বলে অনুমান পুলিশের।ওই যুবকের নাম সমীর দাস।বীরভূমের বাসিন্দা।এখানে জালান কমপ্লেক্সে কাজ করে।মেয়েটি দশম শ্রেণীর ছাত্রী।প্রেম ঘটিত সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জের।ছেলেটি গুরুতর জখম।ভর্তি করা হয়েছে হাসপাতালে।0
0
Report
हाई कोर्ट के निर्देश पर अभिषेक बनर्जी बिधान नगर कोर्ट पहुँचे, सुरक्षा कड़ी
Salt Lake City, Utah:Abhishek Banerjee reached the Bidhan Nagar Court at 11:50 as directed by the High Court. হাইকোর্টের নির্দেশ মত ১১:৫০ নাগাদ বিধান নগর কোর্টে পৌঁছল অভিষেক ব্যানার্জী। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে , সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামতেই ঢাল হাতে দাঁড়িয়ে থাকার ৱ্যাপ বাহিনী তাকে ঘিরে ফেলে এবং কড়া নিরাপত্তা বলার মধ্যে অভিষেক ব্যানার্জীকে কোর্টের মধ্যে প্রবেশ করানো হয়।0
0
Report
Advertisement
जायतारा क्षेत्र की नाबालिग छात्रा ने स्कूल में विष पीकर आत्महत्या का प्रयास किया
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত জয়তারা এলাকার এক চাঞ্চল্যকর ঘটনা । জয়তারা হাই স্কুলের এক নাবালিকা ছাত্রী স্কুল চলাকালীন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেয়েটির পরিদর্শনে আসেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি গোপোল এলাকায়। প্রতিদিনের মতো বুধবার সকালেও সে স্কুলে আসে। জাতীয় সংগীত শেষ হওয়ার পর ক্লাসরুমে গিয়ে নিজের ব্যাগ থেকে একটি বিষের বোতল বের করে তা পান করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন। পরিবারের দাবি, কয়েক মাস আগে ওই ছাত্রীর এক ঘনিষ্ঠ সহপাঠী বান্ধবীর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরিবারের সদস্যদের বক্তব্য, মৃত বান্ধবী তাকে সবসময় নিজের কাছে ডাকছে—এমন কথা সে প্রায়ই বলত। সেই মানসিক অবস্থার জেরেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে বলে তাঁদের অনুমান। ঘটনার পর হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল হাসপাতালে গিয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটির মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে উন্নততর চিকিৎসার ব্যবস্থাও করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে জয়তারা এলাকা ও স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।0
0
Report
मेदिनापुर में रथयात्रा के लिए पुलिस ने कड़ी निगरानी, 79 सीसीटीवी और ड्रोन तैनात
Mollar Chak, West Bengal:*জগন্নাথ মন্দির থেকে নতুনবাজার মাসিবাড়ী পর্যন্ত বিধায়ককে সঙ্গে নিয়ে রাস্তা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার। আগামীকাল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে। প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র ও বোন সুভদ্রা কে সঙ্গে নিয়ে রথে চেপে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির থেকে নগর পরিভ্রমণে বেরিয়ে নুতুন বাজার মাসি বাড়িতে যাবেন। সেখানেই থাকবেন আগামী ৭দিন।রথযাত্রা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হয়। ফলে যাতে কোনরকম সমস্যা সৃষ্টি বা দুর্ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি ব্যবস্থার সঙ্গে কড়া নজরদারির ব্যবস্থা করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যায় মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত কে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দির থেকে নতুনবাজার মাসিবাড়ি পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পরে তিনি বলেন, যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে। রাস্তা জুড়ে লাগানো হচ্ছে ৭৯টি সিসি ক্যামেরা।পুরো রথযাত্রার শেষ পর্যন্ত থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারি। রাস্তা দখল করে যেসব দোকান রয়েছে তাদের পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যাতে মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়।0
0
Report
अभिषेक बनर्जी आज विद्यान नगर कोर्ट में आवाज नमूना देंगे; सुरक्षा कड़ी
Salt Lake City, Utah:अभिषेक बनर्जी आज Bidhan Nagar Sub-Divisional Court में आवाज नमूना देने आएंगे। उससे पहले पुलिस कार्रवाई कर दी गई। Bidhan Nagar Police के पास बड़ा पुलिस बल है और डाले गए सुरक्षा इंतजامات। कोर्ट परिसर को घेरा गया ताकि किसी अप्रिय घटना न घटे। ভয়েস স্যাম্পল দিতে আজই আসবে অভিষেক ব্যানার্জী বিধান নগর মহকুমা আদালতে। তার আগেই করা পুলিশের ব্যবস্থা। বিধান নগর পুলিশ এর বিশাল পুলিশ বাহিনী ও ডাল হাতে ৱ্যাপ।কোর্ট চত্তর ঘিরে ফেললো পুলিশ। যাতে কোনো অপ্রীতিকর घटना না ঘটে।0
0
Report
Advertisement
खाद्य भवन में संगठनात्मक मंच की बैठक, कर्मचारियों के लिए नया विंग बनाने पर चर्चा
Salt Lake City, Utah:A meeting was organized at the Food Bhawan by the Sangamri Joint Manch. Various government employees were present in that meeting. Several demands of the Sangamri Joint Mancha were discussed in this meeting. সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে খাদ্য ভবনে এক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে বিভিন্ন সরকারি কর্মচারীরা উপস্থিত ছিল। সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক দাবি-দাওয়া নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে ভাস্কর ঘোষ জানান.......অনেক গুলো বিষয় নিয়ে আলোচনা হলো, যার মধ্যে প্রথম হলো সরকারি ডিপার্টমেন্ট এ বিগত ১৫ বছরেযারা যে সমস্ত থ্রেট সিন্ডিকেট চালিয়েছে সেই সমস্ত আধিকারিকরা এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে এবং তারা আবার নিজেদের মত করে সিন্ডিকেট তৈরী করছে। যাতে করে ওই থ্রেট সিন্ডিকেট চালানো যায়, ওই সিন্ডিকেট এর হাত ধরে কাটমানির সিন্ডিকেট টাকে রীলঞ্চ করা যায় যেটা ৪ তারিখের পর বন্ধ হয়েছিল কিছুটা।এই সমস্ত বন্ধ করতে গেলে জেটা প্রয়োজন সেটা হলো সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীদের একটা সংগঠন কর্মচারী উইংস এর পথ চলা শুরু হলো। যেখানে সেক্রেটারিয়েট স্টাফ,ডিরেক্টরেট এর স্টাফ,রিজোনাল স্টাফ সবাই এক সাথে থাকতে পারবে।পঞ্চায়েত বা পৌর সভার স্টাফ সবাই থাকতে পারবে।যার ফলে নানা সুবিধা হবে, কর্মচারীদের নিজেদের যে দাবী সেগুলো পূর্ণ করার জায়গাতে এই প্লাট ফর্ম কাজ করবে,কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেগুলো নজর রাখা,এবং আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে পারা।নতুন উইং এর নাম ঠিক হয় নি, দু একদিনের মধ্যেই সেটা ঠিক হয়ে যাবে।0
0
Report
मदन मিত্র के पार्टी छोड़ने से तृणमूल के भविष्य पर उठे सवाल, Sukant Majumdar ने कहा
Ranaghat, West Bengal:নদীয়ার কল্যাণীর ভারতীয় বিজ্ঞান शिक्षा ও গবেষণা প্রতিষ্ঠান (আইআইএসইআর)-এ এসে একাধিক রাজনৈতিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মদন মিত্রের দলত্যাগের জল্পনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "মদন মিত্র বাংলা রাজনীতির একজন বর্ণময় চরিত্র এবং তৃণমূল কংগ্রেসের পুরনো নেতাদের মধ্যে অন্যতম। তিনি যদি দিদিমণিকে ছেড়ে চলে যান, তাহলে মনে হয় না দলটি আর আগের অবস্থায় থাকবে।" তিনি দাবি করেন, "ভোটের আগে আমি বহুবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেস হারার পর পিসি ও ভাইপো ছাড়া আর কেউ দলে থাকবে না। সেই ভবিষ্যদ্বাণীই এখন সত্যি হতে শুরু করেছে। আগামী দিনে পিসি-ভাইপো থাকবেন, কিন্তু দল থাকবে না।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "দলের পুরনো নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যারাসুট জাম্পিং মেনে নিতে পারছেন না। রাজনীতিতে এসে তিনি সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছেন। সবকিছুর নিয়ন্ত্রণ তাঁর হাতে চলে গিয়েছে। মদন মিত্র কেমন তা মেনে নেবেন?" অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "অনুব্রত মণ্ডলই বলতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কী করেছিলেন। যদি তাঁর মনে হয় অভিষেকের জন্যই তাঁকে জেলে যেতে হয়েছে, তাহলে সেই কথা তখনই বলা উচিত ছিল। ইডির আধিকারিকদের কাছেও অভিষেকের নাম বলা উচিত ছিল।" মহুয়া মৈত্রের বিরুদ্ধে ডিম ছোড়ার ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে তিনি বলেন, "এরা মাঝেমধ্যেই নিজেদের মধ্যে ঝগড়া করে আলাদা হয়ে যায়। তাদের অবস্থা অনেকটা দাম্পত্য কলহের মতো। আমরা দেখব আর হাততালি দেব।" ক্লাব সংস্কৃতি ও পুজো নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "হঠাৎ করে ক্ষমতায় এসে বিভিন্ন ক্লাবে দখল করে সুবিধা ভোগ করার রাজনীতি আমি বিরোধী। পুজো গ্রামের মানুষ করবে। রাজনীতির লোকেরা সেখানে গিয়ে অঞ্জলি দিতে পারেন, কিন্তু পুজোকে রাজনৈতিক মঞ্চে পরিণত করা উচিত নয়।" শিবপুরকে আইআইটি করার সম্ভাবনা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "এ বিষয়ে প্রথমে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে। এখনও কোনও প্রক্রিয়া শুরু হয়নি। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কিছু বলেছেন। ভবিষ্যতে কেন্দ্র কী পদক্ষেপ নেবে, তা অনেকটা রাজ্য সরকারের উদ্যোগের উপর নির্ভর করবে। অতীতে রাজ্য সরকার রাজি না হওয়ায় আইআইইএসটি (IIEST) হয়েছে। পরবর্তী পদক্ষেপের আগে আইনি ও প্রশাসনিক বিষয়গুলি খতিয়ে দেখতে হবে।0
0
Report
بارش سے ندییں اُفان، گھاٹإل انتظامیہ نے سیلاب کی تیاری شروع کی
Mollar Chak, West Bengal:*কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে ঘাটালের নদী গুলির জল বাড়ায় আগাম বন্যার প্রস্তুতি শুরু করল ঘাটাল মহকুমা প্রশাসন। ঘাটালের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতিতে আগাম বন্যা প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন, বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।* প্রতিবছর বর্ষা আসলেই শিলাবতী নদীর জলে প্লাবিত হয় ঘাটাল শহর ও গ্রামীন বিস্তীর্ণ এলাকা। ডুবে যায় রাস্তাঘাট, কৃষিজমি সহ ঘরবাড়ি গৃহবন্দী হন লক্ষাধিক মানুষ। নৌকো, ডিঙি একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে যায় ঘাটালবাসীর, ইতিমধ্যেই ঘাটালের মনশুকাতে ঝুমি নদীর জল বেড়ে নদীর উপর পারাপারের ছয়টি বাঁশের সাঁকো ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঝুমি নদীতে নৌকো চালিয়ে চলছে যাত্রী পারাপার। সকল দিক খতিয়ে দেখতে মহাকুমা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন ঘাটালের মহকুমা Shasak অনন্য জানা, মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য্য, ঘাটাল থানার ওসি তিমির লেট সহ প্রশাসনের আধিকারিকরা, ২০১৭ সালে ঘাটালের প্রতাপপুর এলাকায় শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকার উদ্ধারকার্যে নামানো হয়েছিল বায়ু সেনা সেই এলাকা ও ঘুরে দেখলেন সাথে একটি প্রশাসনিক বৈঠক করেন । এক কথাই ঘাটালের নদীগুলিতে জল বাড়ার সাথে সাথে বন্যার আগাম প্রস্তুতি শুরু করেছে ঘাটাল মহকুমা প্রশাসন। ছবি বাইট 2c তে বাইট- ১) গোপাল ঘোড়ই, এলাকাবাসী। ২) রবীন্দ্রনাথ জানা, এলাকাবাসী। ৩) শীতল কপাট, বিজেপি বিধায়ক ঘাটাল।0
0
Report
Advertisement
पुरुलिया के रथयात्रा की 115 साल पुरानी परंपरा, भक्तों की आस्था का अद्भुत दृश्य
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের অন্যতম বিখ্যাত পুরুলিয়ার রথযাত্রায় ১১৫ বছর আগে প্রথম দড়ির টান দিয়েছিলেনিলেন এক বাইজি, নাম মণি বাইজি। এই রথযাত্রায় রথে বিরাজ করেন রাধা গোবিন্দ । বাইজির পেশা ছেড়ে কৃষ্ণ ভক্তের দীক্ষা লাভ করে তৈরি করেছে রাধা গোবিন্দ মন্দির, ১২ ফুট দীর্ঘ এবং ২২ ফুট উচ্চতার পিতলের রথ উপহার দিয়েছিলেন পুরুলিয়াবাসীকে । সেই রাতের চাকা আজও গড়ায় পুরুলিয়া শহরের বুকে । প্রচুর মানুষের ভিড় জমায় এই রথযাত্রায় । রথযাত্রার দিন পুরুলিয়া শহরের চক বাজারের রাধা গোবিন্দ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রথতলায় গিয়ে শেষ হয় এই যাত্রা। এই রথ দেখতে শুধু পুরুলিয়া নয়, রাজ্যের বাইরে থেকেও প্রচুর দর্শনার্থীআসেন। এই রথ যাত্রার সূচনা সম্পর্কে জানা যায়, শতাধিক বছর আগে পুরুলিয়া ছিল পঞ্চকোট রাজবংশের রাজত্বের অধীনে। পঞ্চকোট রাজবংশের উত্তরসুরি রাজেন্দ্র নারায়ণ সিং দেও নাচগানে উৎসাহী ছিলেন। নিজের জলসা ঘরের জন্য তিনি লক্ষ্ণৌ থেকে নিয়ে আসেন মুন্নি বাঈ নামে এক বাইজীকে। নিজের রুপ ও অসাধারণ কণ্ঠস্বর দিয়ে তিনি মুগ্ধ করেন রাজপুরুষদের। তাদের আনুকুল্যে অল্পদিনের মধ্যেই প্রভুত সম্পত্তি ও অর্থের অধিকারী হন মুন্নি। তবে নৃত্য গীতের জীবনের মধ্যেও মুন্নী বাইয়ের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। তিনি বৈষ্ণব তত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। দীক্ষাও তিনি। নতুন নাম হয় মনমোহিনী বৈষ্ণবী। ১৮৯৮ সালে পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্রে চকবাজারে শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউর বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠিত করেন তিনি। তারপর রথ যাত্রা করার সুপ্ত ইচ্ছেও জেগে ওঠে তাঁর মনে। সেই মত একটি রথ নির্মাণের জন্য উদ্যোগ নেন। বাঁকুড়া জেলার প্রখ্যাত কারিগর আশুতোষ কর্মকার শুরু করেন রথ নির্মাণের কাজ। ১৯১২ পুরুলিয়ার রাজপথে অসাধারণ কারুকার্য শোভিত রথ দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। নানান দেব দেবীর মূর্তি ও কারু-কার্যে ভরা পিতলের রথটি এক দারুন শিল্প শৈলীর নিদর্শন হয়ে দেখা দেয়। নির্মাণকালে রথ টি দৈর্ঘ্যে ও প্রস্থে ১২ ফুট এবং উচ্চত প্রায় ২২ ফুট ছিল। ১৯১৮ সালে মনোমোহিনী বৈষ্ণবীর প্রয়াণ পর্যন্ত এই রথযাত্রায় প্রত্যক্ষ ভাবে থাকতেন তিনি। ভবিষ্যতে যাতে সুষ্ঠু ভাবে রথ চলতে পারে তার জন্য শহরের বিশিষ্ট জনদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড তৈরি হয় । সেই বোর্ডের অন্যতম এক্সিকিউটর চকবাজারের বাসিন্দা নন্দলাল দত্ত কয়ালের পরিবার বংশানুক্রমে ১৯২২ সাল থেকে সেই দায়িত্ব পালন করে আসছেন । সেই বংশেরই বর্তমান পরিচালক বর্ষীয়ান শচী দুলাল দত্ত এখন রথযাত্রার মূল দায়িত্ব পালন করেন। রথযাত্রার সূচনাকালে হরি নাম সংকীর্তন এবং নানাবিধ বাদ্যযন্ত্র সহযোগে কুড়ি জন কুলির টানে সূর্যাস্তের আগেই শেষ হয়ে যেত। ১৯৬৩ সাল থেকে গ্যাস বাতির আলোকমালায় সু-সজ্জিত রথটি সন্ধ্যার পর যাত্রা শুরু করা হয়। ঠিক তার আট বছর পর আধুনিকতার ছোঁয়া লাগে। বৈদ্যুতিক আলোয় সাজানো হয় রথটিকে। এর মধ্যেই রাস্তা সরু হয়ে যাওয়ায় রথের আকারও কমাতে হয়। ১৯৬৯ সালে আরেক কারিগর গিরিধারী কর্মকার ফিরে রথটিতে কিছু পরিবর্তন করেন। চার দিকে দু ফুট করে কমানো হয়। দশ চাকার পরিবর্তে আট চাকা লাগানো হয় রথে। ২০০০ সালে ট্রাক্টরের সাহায্যে টানা হতে শুরু করে রথ। এরমধ্যেই ২০০৯ সালে একবার চুরি হয়। রথের কিছু অংশ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তবে তাতে রথের খুব বেশি ক্ষতি হয়নি। এখনও রথযাত্রার আগে রাধা গোবিন্দজীওর মন্দিরের সামনে নিয়ে আসা হয় শতবর্ষ প্রাঁচীন এই রথ। বেশ কয়েক দিন ধরে এর রক্ষনাবেক্ষণ করার পর রথের দিন সাজানো হয় রথকে। তাতে আসীন হন রাধা গোবিন্দ । মানুষ শ্রদ্ধা জানানোর জন্য একবার হলেও রথের দড়িতে হাত দেন। তবে এই রথের দড়িতে হাত নিয়ে প্রথম যাত্রাটি শুরু করেছিলেন मণि বাইজি ।0
0
Report
पुरुलिया-झारखंड सीमा पर अवैध तस्करी रोकथाम के लिए पुलिस ने व्यापक अभियान चलाया
Purulia, West Bengal:পুরুলিয়া : অবৈধ পাচারচক্রের রুখতে এবং অপরাহ দমন করতে পুরুলিয়া- ঝারখান্ড সীমান্তবর্তী এলাকায় অভিযান পুলিশের । পুরুলিয়ার জয়পুর থানার কাঁঠালটাড় আন্তঃরাজ্য নাকা চেকিং পয়েন্টে বাড়ানো হলো পুলিশি নিরাপত্তা । যাওয়া আসা করা প্রতিটি গাড়ি চেকিং করা, তল্লাশি অভিযান চালাতে সক্রিয় পুলিশ।0
0
Report
बसिरहाट वार्ड 3 के पार्षद के घर पर प्रदर्शन, विरोधियों ने तोड़फोड़ और मारपीट
Basirhat, West Bengal:দুর্নীতির অভিযোগে তুলে বসিরহাট ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলারে বাড়ি ভাঙচুর বিক্ষোভ ওয়ার্ডের বাসির। বসিরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মন্ডল আবাস যোজনা ঘরের কাঠ মানি সহ একাধিক দুর্নীতি করেছে। অভিযোগ তুলে ওয়ার্ড বাসিরা আজ তার বাড়িতে এসে কাট মানির টাকা ফেরত চাইতে আছে সেই সময় কাউন্সিলর এর স্বামী জগন্নাথ মন্ডল ওয়ার্ড বাসীদের সঙ্গে কথা বলে মিটিংয়ে নেবার চেষ্টা করে। বেশ কিছু সময় ধরে তর্কাতর্কি হতে হতে হাতাহাতি বাড়ি বাড়ি ঘরদোর ভাঙচুর মোটর বাইক সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করে। ওয়ার্ড বাসিরা। তাদের অভিযোগ কাউন্সিলরের স্বামী ব্যাপক পরিমাণে দুর্নীতি করেছে পেল্লাই বাড়ি বানিয়েছে ২-৩ খানা। কাউন্টিংয়ের স্বামি ও পরিবারের লোকজনকে মারধর করে বিক্ষোভ দেখায়। পুলিস এসে পরিস্তিতি সামাল দেয় 1) বাইট B বিক্ষোভ কারী 2) B1 বিক্ষোভ কারী 3) জগন্নাথ মণ্ডল ( কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা ) বিমল বসু বসিরহাট0
0
Report
Advertisement
