Purba Bardhaman
बर्दमान में भारी बारिश शुरू, आकाश घने बादलों से ढका
Belna, West Bengal:বর্ধমানে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আকাশে গাঢ় মেঘ।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
DYFI के आठ-दफा कार्यक्रम: SDO कार्यालय के सामने ज्ञानेश कुमार के इस्तीफे और गिरफ्तारी की मांग
Siliguri, West Bengal:৮ দফা দাবিতে DYFI-এর SDO অফিস অভিযান, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব বাম যুব সংগঠন। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান আট দফা দাবিতে রাস্তায় DYFI কর্মী-সমর্থকেরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিকে সামনে রেখে আজ এই কর্মসূচির ডাক দেয় DYFI দার্জিলিং জেলা কমিটি। আজ(বৃহস্পতিবার) দুপুর নাগাদ শিলিগুড়ি এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা নদীর সামনে লালমোহন ঘাট থেকে শুরু হয় এই মিছিল। শিলিগুড়ি হেলপার রোড এসডিও অফিসের সামনে।মিছিলকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখার মতো। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে যায় শিলিগুড়ি SDO অফিসের উদ্দেশ্যে। DYFI-এর দাবি, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে একাধিক পদক্ষেপ জরুরি। সেই দাবিতেই আজ ৮ দফা কর্মসূচিকে সামনে রেখে আমাদের এই অভিযান ও ডেপুটেশন। মিছিলের নেতৃত্বে ছিলেন DYFI দার্জিলিং জেলা কমিটির নেতৃত্বরা। মিছিলের পর SDO অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের হাতে DYFI জেলা নেতৃত্বরা ডেপুটেশন তুলে দেন। এদিনের কর্মসূচি থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও DYFI TOROF থেকে দার্জিলিং জেলা সম্পাদক সাগর শর্মা একাধিক প্রশ্ন তোলেন। পাশাপাশি তাঁদের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার সুরক্ষিত রাখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। অবিলম্বে জ্ঞানেশ কুমার কে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি,DYFI নেতৃত্বের বক্তব্য, অবিলম্বে তাঁদের ৮ দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নাম্বার হুঁশিয়ারিও দিলেন তারা। ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে এদিন SDO অফিস চৌত্রে যাতে কোন অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো。0
0
Report
पश्चिम बंगाल आंगनवाड़ी कर्मियों ने वेतन 1–5 तारीख में भुगतान और बकाया बिल तत्काल भुगतान की मांग पर डेपुटेशन दिया
Kolkata, West Bengal:বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া এবং বকেয়া বিল দ্রুত পরিশোধের দাবিতে বারাসাত-১ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি। বৃহস্পতিবার সংগঠনের কর্মী ও সহায়িকারা বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন দিতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া বিল রয়েছে, সেগুলিও দ্রুত মিটিয়ে দিতে হবে। দাবি পূরণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিডিও অফিসে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময়ে বেতন ও বকেয়া পাওনা না মেটায় কর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।0
0
Report
जंगल में अवैध शराब बनाने के गिरोह का पर्दाफाश, भारी मात्रा में शराब बरामद
Mollar Chak, West Bengal:ফিল্মি কায়দায় গভীর জঙ্গলে চলছিল চোলাই মদের কারবার, আবগারি দপ্তরের হানায় উদ্ধার বিপুল পরিমাণে মদ তৈরির সামগ্রী। ফিল্মি কায়দায় গভীর জঙ্গলের মধ্যে চলছিল চোলাই মদ তৈরির কারবার। দীর্ঘদিন ধরেই ওই জঙ্গললে গোপনে এই কারবার চলছিল বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা থানার অন্তর্গত পোড়াহাড়ির জঙ্গলে অভিযান চালায় আবগারি দপ্তর। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে。0
0
Report
Advertisement
बांकुरा मेडिकल कॉलेज में ट्रॉमा केयर सेंटर बनाने की मांग अभी अधूरी
Bankura, West Bengal:ট্রমা কেয়ার সেন্টার আজো অধরা, বিক্ষিপ্ত পরিকাঠামোতেই উৎসবের মরসুমে আপৎকালীন চিকিৎসা পরিসেবা আরো উন্নত করতে মরিয়া বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পৃথক ট্রমা কেয়ার সেন্টারের দাবি দীর্ঘদিনের। কিন্তু আজো তা অধরা। অগত্যা উৎসবের মরসুম শুরুর আগে বিক্ষিপ্ত সীমিত পরিকাঠামোকে সঙ্গী করেই আপৎকালীন চিকিৎসা পরিসেবা উন্নত করতে তৎপর হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের প্রতিটি বিভাগের মধ্যে সমন্বয় আরো দৃঢ় করার পাশাপাশি চিকিৎসা পরিসেবা আরো উন্নত করার লক্ষ্যে এবার আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গত এক দশকে কলেবরে যেমন বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ তেমনই পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা। কিন্তু সে তুলনায় তেমন বৃদ্ধি পায়নি চিকিৎসক ও চিকিৎসা কর্মীর সংখ্যা। ক্রমবर्धমান পথ দূর্ঘটনা মোকাবিলার জন্য পশ্চিমের জেলাগুলির অন্যতম বড় ভরসা এই হাসপাতালে পৃথক একটি ট্রমা কেয়ার সেন্টার তৈরীর দাবি দীর্ঘদিনের। বারবার রাজ্য ও কেন্দ্রের সরকারের কাছে তা নিয়ে আবেদনও জানানো হয়েছে। কিন্তু বিভিন্ন কারনে আজো সেই ট্রমা কেয়ার সেন্টার গড়ে ওঠেনি বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজে। নতুন নিয়োগ না হওয়ার কারণেই কর্মী সঙ্কট সমাধানের বদলে সমস্যা বাড়ছে। ফলে হাজার চেষ্টা পরেও বড় দূর্ঘটনার ক্ষেত্রে আজো বহু রোগীকে রেফার করে দিতে হয় কলকাতার এসএসকেএম বা অন্য কোনো হাসপাতালে। প্রতিবছর উৎসবের মরসুমে দূর্ঘটনার সংখ্যা বাড়ায় রেফার হওয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়। তবে এবার উৎসবের মরসুম শুরুর আগে হাসপাতালের সীমিত পরিকাঠামো নিয়েই আপৎকালীন চিকিৎসা পরিসেবা আরও উন্নত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। রীতিমত সেমিনার করে হাসপাতালের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরো দৃঢ় করে তোলার কাজ চলছে। পাশাপাশি চলছে আপৎকালীন উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনাও। উৎসবের মরসুম শুধু নয়, সারা বছরই আপৎকালীন ক্ষেত্রে আরো উন্নত চিকিৎসা পরিসেবা দেওয়ার লক্ষ্যেই এই কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় বিধায়কের দাবি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে যাতে দ্রুত ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলা যায় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানানো হবে।0
0
Report
आसनसोल में महिला हत्या: परिवार के आरोप, दुष्कर्म की पुष्टि से पुलिस तेज जांच
Asansol, West Bengal:पलabatедераหลัง تغییرات के बाद असानसोल-दुर्गापुर पुलिस ने रनिगंज के JK नगर कॉलोनी में एक महिला के अजीब मौत की जांच शुरू की है। मृतका Anita Sharma के बेटे Bhavesh Sharma और बेटी Aparna Sharma ने उनके साथ बलात्कार कर हत्या किए जाने का आरोप लगाया है। परिवार के आधार पर ही जांच शुरू की गई है और मईनात्नदंत पूरा हो चुका है, अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया है। पुलिस कई पहलुओं की जांच कर रही है—सीसीटीवी फुटेज एकत्रित की जा रही है, पूछताछ multiple व्यक्तियों से की जा रही है, यहां तक कि प्रशिक्षित कुत्तों से भी घटनास्थल और आसपास के क्षेत्र की खंगाली गई है। पुलिस की एकमात्र मंज़िल है घटना के वास्तविक राज़ को उजागर कर आरोपियों को कानून के दायरे में लाना। जांच में अभी तक किसी संभावित दिशा को छोड़ नहीं जा रहा है, घटना के स्थान, मृतका के परिचितों, इलाके की गतिविधि और रात के समय क्षेत्र में कौन-कौन थे—सबकी पड़ताल चल रही है। घटना के बाद से ही प्रश्न उठ रहा है कि निमच पुलिस चौकी से इतने दूर होने पर रात 9 से 11 के बीच इतनी बड़ी घटना कैसे हो गई? दुर्घर्गपुर मेडिकल कॉलेज के भीतर पढ़ाई कर रहे युवक के साथ जो बलात्कार हुआ, उसी समय वहां के थाने के इंचार्ज और वही पुलिस अधिकारी थे, जिनका नाम Nasrin Sultana है। परिवार का कहना है कि उसी समय Anita Sharma पर हमला किया गया और उनके साथ बलात्कार कर हत्या की गई। हालाँकि बलात्कार की पुष्टि और मौत का वास्तविक कारण पोस्टमार्टम और जांच के परिणाम से स्पष्ट होगा। Anita Sharma का पारिवारिक जीवन भी काफी कठिन रहा, उनके पति लगभग 10 साल से अलग रहते हैं, दुर्गापुर में रहते हैं, बेटा मुंबई में काम करता है और बेटी Chandigarh में पढ़ाई करती है, इसलिए वे prácticamente अकेली थीं। इस तरह की परिस्थिति में घर के पास ही इस प्रकार की घटना कैसे घट गई, यह क्षेत्र के लोगों के लिए भी ग़ौरतलब सवाल है। आगे सरकार के नए दौर में अपराध-रोधी कड़े कदमों की भूमिका इस मामले में भी स्पष्ट हो रही है। प्रशासन ने कहा है कि अपराध चाहे कोई भी हो, प्रमाण मिलते ही सख्त कार्रवाई होगी। परिवार ने स्थानीय विधायक/मंत्री Agrmita Pal और सरकार के शीर्ष आधिकारियों को सूचना दी है और उनका एक ही दावा है—अपराधियों को शीघ्र गिरफ्तार किया जाना चाहिए और प्रमाण मिलने पर दৃষ্টान्तमक सजा देनी चाहिए। इस जांच में CCTV फुटेज, पोस्टमार्टम रपट और पूछताछ से सामने आने वाले तथ्य सबसे महत्वपूर्ण होंगे। पुलिस अधिकारी की निगरानी में जांच आगे बढ़ने के साथ ही घटना की सच्चाई जल्द सामने आने की उम्मीद बढ़ती जा रही है, ताकि दोषी कानून की गिरफ्त से बच न पाएं।0
0
Report
बारुईपुर के फर्जी डॉक्टर गिरोह के खिलाफ पुलिस ने बड़ी कार्रवाई
Baruipur, West Bengal:بارুইپورে ভুয়ো ডাক্তার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান। বুধবার রাতে একজনকে দুর্গাপুর আরো এক ডাক্তারকে কুন্দরালি ও আরো এক ডাক্তারকে বেলেগাছি এলাকা থেকে গ্রেফতার তিনজন。 পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর এবং আশিস কুমার বরাল। তিনজনেরই বাড়ি বারুইপুর থানা এলাকায়。 স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ। অভিযোগ, কোনও বৈধ ডিগ্রি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ওই এলাকায় চিকিৎসা করতেন তাঁরা। এমনকি বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি মৃত ব্যক্তিদের নামেও সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠেছে。 ধৃত তিনজনকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারইপুর থানা পুলিশ.0
0
Report
Advertisement
डुर्गापुर में संविधान बचाने के लिए कांग्रेस ने प्रदर्शन किया, चुनाव आयोग पर तीखा हमला
Durgapur, West Bengal:দুর্গাপুর :- হাতে সংবিধান নিয়ে কংগ্রেসের প্রতিবাদ সারা দেশের সাথে শিল্পাঞ্চলেও । হাতে সংবিধান, মুখে স্লোগান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার দুর্গাপুরের রাজপথে সরব হল কংগ্রেস। বৃহস্পতিবার সিটি সেন্টার চত্বরে হাতে সংবিধানের কপি নিয়ে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকেরা। মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় সিটি সেন্টার এলাকায়।কংগ্রেসের অভিযোগ, দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেেছে। দিল্লির বুকে সংবিধান রক্ষার দাবিতে বিরোধী দলগুলির আন্দোলন কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের গ্রেফতারের অভিযোগও তুলেছে তারা। কংগ্রেসের দাবি, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার থাকা সত্ত্বেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। তারই প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের পাশাপাশি দুর্গাপুরেও এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানায় কংগ্রেস। তাদের অভিযোগ, ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার ঘটনায় বহু মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই ঘটনার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের।এআইসিসি সদস্য দেবেশ চক্রবর্তী বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সংবিধানকে হত্যা করছেন। ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে যোগ্য ভোটাররাও ভোট দিতে পারেননি। এর প্রতিবাদেই আমাদের এই আন্দোলন। দিল্লিতে সংবিধান বাঁচানোর দাবিতে বিরোধীরা যখন আন্দোলন করছে, তখন তাঁদের গ্রেফতার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তারই প্রতিবাদে দুর্গাপুরের রাজপথে আমাদের এই কর্মসূচি।0
0
Report
पानीहाटी नगरपालिका के स्थाई कर्मचारियों का वेतन बकाया विरोध, बड़ा आंदोलन का संकेत
Barrackpore, West Bengal:পানিহাটি পুরসভাতে ব্যাপক বিক্ষোভ অস্থায়ী পুর কর্মিদের। 5 মাসের বকেয়া বেতনের দাবি মতো বিটি রোড অবোরোধ ছিল পুর কর্মিদের। পুলিশ অবোরোধকারীদের হটিয়ে দেয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পরে। উত্তেজিত অস্থায়ী পুর কর্মিদের নিয়ে আলোচনায় বসেন পুর প্রশাসনিক কর্তারা। অবোরোধ কারিদের হুমকি—অবিলম্বে তাদের পুজোর আগে বকেয়া না মেটালে বৃহত্তর আন্দোলন হবে।0
0
Report
बसुदेवपुर में मिट्टी के दो मंजिला घर के ढह जाने से परिवार खुले आकाश के नीचे
Mollar Chak, West Bengal:বাসুদেবপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি, অল্পের জন্য রক্ষা পরিবারের সদস্যদের। নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমে বাড়ির ক্ষতি, মাথা গোঁজার ঠাঁই খুঁজছে পরিবার বাসুদেবপুর গ্রামে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মাটির দোতলা বাড়ি। দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন দুই ভাই সতীশ চানক ও সত্যচানক। সকালে আচমকাই বিকট শব্দে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে সেই সময় বাড়ির ভিতরে পরিবারের কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। তবে বাড়িটি ভেঙে পড়ায় ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী-সহ একাধিক জিনিসপত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। আচমকা মাথার ওপর থেকে বাড়ি ভেঙে পড়ায় কার্যত অসহায় হয়ে পড়েছে পরিবারটি। পরিবারের সদস্য সতীশ চানক বলেন, বর্ষার সময় বাড়ির চারপাশে জল জমে থাকত। এলাকায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় সেই জল দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই জমে থাকত। এর ফলে ধীরে ধীরে বাড়িটির মাটির দেওয়াল ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। বারবার জল জমে থাকার কারণে বাড়িটির বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতিও দেখা দিয়েছিল। পরিবারের দাবি, বাড়িটির অবস্থা খারাপ হওয়ার পর থেকেই তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। আজ সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের মাটির দোতলা বাড়িটি। বাড়ি ভেঙে পড়ার পর বর্তমানে কার্যত খোলা আকাশের নিচে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পরিবারের। নিজেদের থাকার জন্য কোনও বিকল্প ব্যবস্থা নেই। ফলে আপাতত বাধ্য হয়ে পাড়া-প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে তাঁরা। পরিবারের সদস্যদের কথায়, এই মুহূর্তে তাঁদের পক্ষে নতুন করে বাড়ি তৈরি করা সম্ভব নয়। তাই সরকারের কাছে তাঁদের আবেদন, দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে পরিবারটির জন্য মাথা গোঁজার একটি স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হোক। পাশাপাশি এলাকায় জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে জল জমে এই ধরনের বিপদ আর না ঘটে। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাড়িটি ভেঙে পড়ার খবর পেয়ে স্থানীয়রাও পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন。0
0
Report
Advertisement
खड़गपुर गोली कांड का रहस्य सामने, पुलिस ने तीन दोस्तों को गिरफ्तार किया
Mollar Chak, West Bengal:২৪ ঘন্টার মধ্যে খড়্গপুরে গুলি কাণ্ডের রহস্য উন্মোচন করলো জেলা পুলিশ। গুলিবিদ্ধ স্কুল পড়ুয়ার ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ১ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের নাম সাগর কুমার, কোলা যোগেশ্বর রাও, বিশাল জানা। উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্টুজ। আজ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠক করে জানান, সাগর কুমার রাও নামে তার এক বন্ধুর বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রাখা লাইসেন্স বিহীন একটি নাইন এমএম পিস্তল ছিল। সেই পিস্তল নিয়ে অক্ষয় খেলার ছলে নড়াচাড়া করতে গিয়ে অসাবধানবশত গুলি ছিটকে যায় এবং আহত হয়। সাগর এরপর অক্ষয়কে হাসপাতালে নিয়ে যায়। পরে ভয় পেয়ে সাগর আরও ৩ বন্ধুেকে সঙ্গে নিয়ে গুলি চালনার কথা বলে নাটক করে মিথ্যা বিবৃতি দিয়ে সবাই কে ভুল পথে চালিত করে। এই গুলি চালানোর ঘটনার সঙ্গে কোন মাফিয়া যোগ নেই বলেও তিনি জানান। এর পাশাপাশি পুলিশ সুপার বলেন, সাগরের বাবা প্রসাদ শ্রীনু নাইডু গ্যাংয়ের সদস্য ছিল। পরে প্রসাদ মারা যাওয়ার পর তার বাড়িতেই অস্ত্রটি ছিল। এ বার পুরোনা যারা মাফিয়া ছিল বা সেই গ্যাংয়ের সদস্য ছিল তাদের প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালানো হবে। কোনো অস্ত্র থাকলে সেগুলো উদ্ধার করা হবে। নুতুন করে খড়্গপুর শহরে মাফিয়া রাজ আর ফিরবে না বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন এবং খড়্গপুরের মানুষকে আশ্বস্ত করেন।0
0
Report
पुजा से पहले डेंगू रोकथाम के कड़े कदम: SOPs के साथ मेट्रो जागरूकता और अस्पताल गाइडलाइन लागू
Kolkata, West Bengal:ডেঙ্গির হাই রিস্ক পিরিয়ড, পুজোর আগে ডেঙ্গি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে বৈঠকে, বড় সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের..... ১. অক্টোবর নভেম্বর পুজো মাসে ডেঙ্গির চোখ রাঙানিকে নিয়ন্ত্রণে আনতে, পুজো মন্ডপ গুলির জন্য আলাদা করে এসওপি আনা হচ্ছে। যা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে প্রত্যেকটি পুজো উদ্যোক্তাকে। ২. ডেঙ্গি সচেতনতা ও সাবধানতায়, এবার শহরবাসীকে সচেতন করতে মেট্রো রেলে প্রচারের ভাবনা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের。 ৩.কলকাতা পুরসভার, বোরো -১ এর অবস্থা ভয়াভহ, যেখানে ২,৬,৭৭,১১৬,১১৯ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। যেখানে ডেঙ্গি নিধনে বিশেষ নজরদারি ও স্পেশাল ড্রাইভ করবে রাজ্যের স্বাস্থ্য দফতর。 ৪. হাওড়া পুর নিগমের, ২৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। যেখানে একটি নার্সিং স্কুল রয়েছে। বেশ কয়েকজন নার্সিং এর পড়ুয়া আক্রান্ত এমনটাই রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ওয়ার্ডে বিশেষ নজরদারি ও স্পেশাল ড্রাইভের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের。 ৫. প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ যে সমস্ত ডেঙ্গি আক্রান্ত রোগীরা ভর্তি হবে, স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে তাদের চিকিৎসা করতে হবে। ৬. চলতি মরশুমে রাজ্যের ডেঙ্গি আক্রান্ত হয়ে কত জনের মৃত্যু হয়েছে, তাদের ডেথ রিপোর্ট অডিট করা হয়েছে。0
0
Report
पूर्व प्रमुख व विधायक बिमान बंद्योपाध्याय के खिलाफ भ्रष्टाचार आयोग ने जांच शुरू की
Kolkata, West Bengal:এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের ভিতরে বেআইনিভাবে একটি অডিটোরিয়াম নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। সেই অডিটোরিয়াম বানিয়ে বানিজ্য্যিক কাজে ভাড়া দেওয়া হতো বলে অভিযোগ ইতিমধ্যেই এই মামলায় কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর রঞ্জিত শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বিমান বন্দ্যোপাধ্যায় হরিমোহন ঘোষ কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন। কলেজের নিজস্ব নথিতেও তাঁকে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। ( সূত্রের দাবি, কলেজের ভিতরে ওই অডিটোরিয়াম নির্মাণের অনুমোদন, অর্থের উৎস এবং কার নির্দেশে নির্মাণের কাজ হয়েছে—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর সেই তদন্তেই গভর্নিং বডির তৎকালীন ভূমিকা এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন উঠে আসছে বলে সূত্রের খবর।0
0
Report
Advertisement
पानीहाटी नगरपालिका में अस्थायी कर्मियों के बकाए के लिए भारी विरोध, 5 महीने के वेतन की मांग
Barrackpore, West Bengal:পানিহাটি পুরসভাতে ব্যাপক বিক্ষোভ অস্থায়ী পুর কর্মিদের। 5 মাসের বকেয়া বেতনের দাবীতে বিটি রোড অবোরোধ পুর কর্মিদের।পুলিশ অবোরোধকারিদের হটিয়ে দেয়।এরপর উত্তেজনা ছড়িয়ে পরে।উত্তেজিত অস্থায়ী পুর কর্মিদের নিয়ে আলোচনায় বসেন পুর প পরিচালকরা।oborodh kariders hamaki oborodh korider h0t0ye d e. _abort0
0
Report
पानीहाटी नगर पालिका में अस्थायी कर्मचारियों के बकाए के लिए भारी विरोध
Barrackpore, West Bengal:পানিহাটি পুরসভাতে ব্যাপক বিক্ষোভ অস্থায়ী পুর কর্মিদের। 5 মাসের বকেয়া বেতনের দাবীতে বিটি রোড অবোরোধ পুর কর্মিদের। পুলিশ অবোরোধকারিদের হটিয়ে দেয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত অস্থায়ী পুর কর্মিদের নিয়ে আলোচনায় বসেন পুর প পরিচালকরা। অবোরোধ কারিদের হুমকি অবিলম্বে তাদের পুজোর আগে বকেয়া না মেটালে তার বৃহৎ আন্দোলন যাবেন।0
0
Report
पुजा से पहले कलना की चार बुरी हालत सड़कों का निर्माण शुरू
Mirpur, West Bengal:দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কালনা বাসির, পুজোর আগে কালনা শহরবাসী পেতে চলেছে নতুন রাস্তা উপহার। কালনা শহরের এমনই চারটি বেহাল রাস্তা কাজ শুরু হতে চলেছে আগামী কাল থেকে এদিন তারই আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন কালনা বিধায়ক সিদ্ধार्थ মজুমদার। কালনা পৌরসভা এলাকায় লায়ন্স ক্লাবের সামনে থেকে প্রফেসর পাড়া, অন্যদিকে কালনার শিমুলতলা থেকে পুরোহিতান পার্ক, পাশাপাশি বাজার কলকাতার পাশ দিয়ে যাওয়া আরেকটি রাস্তার সঙ্গে মোট চারটি রাস্তার কাজ শুরু হবে পুজোর আগে। প্রায় আড়াই কোটি টাকার কাজ হবে বলে এদের জানান বিধায়ক, পুজোর পরে আরও শহরের বেহাল রাস্তা সংস্কার হবে বলেই এদিন জানিয়েছেন তিনি।_LOCAL Residents_ দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তাগুলি তৈরি হওয়ায় খুশি এলাকাবাসীরা। বেহাল রাস্তার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনার মধ্যে পড়তেন কালনার নিত্যযাত্রী থেকে বিভিন্ন মানুষজনেরা। রাস্তা কাজ শুরু হওয়ায় খুশি তারা।0
0
Report
Advertisement
