Back
गोलसी घटना में भाजपा कार्यकर्ताओं पर हमला, राजू पাত্র की धमकी से राजनीति गर्म
ALArup Laha
Mar 06, 2026 02:47:26
Belna, West Bengal
দলের কর্মীকে মারধরের ঘটনায় পাল্টা কব্জি কেটে নেবার হুঁশিয়ারী বিজেপি নেতার। পূর্ব বর্ধমানের গলসীতে বিজেপির দুই কর্মীকে মারধরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তेजনা ক্রমেই বাড়ছে। দোষীদের গ্রেপ্তারের দাবীতে বিজেপির বিক্ষোভের মধ্যেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু পাত্র। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। থানায় ডেপুটেশন দিতে গিয়ে হামলা হলে পাল্টা হামলার শ্লোগান দেন বিজেপি নেতা । তিনি বলেন, পাল্টা মানে গুড় বাতসা বা মিষ্টি দেবেন না। তাদের কর্মীদের মাথায় টিচ পরলে তারা পা হাত ভেঙে। প্রয়োজন হলে হাতের কব্জি কেটে নেবে।গত ৩ মার্চ গলসির মহড়া গ্রামে বিজেপি কর্মী বাপন কারক ও হেমন্ত ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। মেরে মাথা ও পা ফাটিয়ে দেওয়া হয় হেমন্তর। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে আদ্রাহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডیکل কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী তুলেছে বিজেপি। ইতিমধ্যেই পুলিশ লক্ষণ ঘোষ ওরফে সুশীল নাম একজনকে গ্রেপ্তার করেছে।এদিকে কব্জি কেটে নেবার হুঁশিয়ারীর পাল্টা তোপ দেগেছে গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন হালদার। তিনি জানান, এক মহিলার শ্লীতাহানির প্রতিবাদ করে তার পরিবারের লোক। এখানে কোন রাজনীতি নেই। কব্জি কেটে নেবার প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় সিপিএম- কংগ্রেস ও তৃণমূলের লোকেদের কব্জি কেটে দিতো। যিনি এই কথা বলছেন তার অতীত ঘাটলে দেখা যাবে তার শরীরে বামেদের রক্তই বয়ছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowMar 06, 2026 04:35:070
Report
ABArup Basak
FollowMar 06, 2026 03:34:040
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 03:33:300
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:49:280
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:49:130
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:48:390
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 02:48:170
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 02:48:030
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 02:47:490
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 01:00:280
Report
PMPiyali Mitra
FollowMar 05, 2026 19:03:030
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 19:02:410
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 19:02:300
Report
SMSubhasis Mandal
FollowMar 05, 2026 19:02:050
Report