Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी ओवरब्रिज हादसे में युवती की मौत, चार घायल

PDPradyut Das
Mar 06, 2026 02:48:39
Jalpaiguri, West Bengal
ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি যাওয়ার পথে মৌলানি ওভার ব্রিজে। ঘটনায় মৃত ১, আহত ৪ জলপাইগুড়ি মেডিকেলে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মৌলানি ওভারব্রিজ এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে বেশ কয়েকজন যাত্রী একটি চার চাকার গাড়িতে রওনা দেন। ওভারব্রিজে ওঠার সময় আচমকা একটি কুকুর রাস্তার উপর চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরুণী পৌলমী বাগচীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Mar 06, 2026 03:34:04
Mal Bazar, West Bengal:*ওদলাবাড়িতে দলবদলের দাবি বিজেপির, উড়িয়ে দিল তৃণমূল...* বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলে দলবদলের হিড়িক দেখা যাচ্ছে। এমনই একটি ঘটনা সামনে এসেছে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দল ছেড়ে একঝাঁক যুবক বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পবন সিং দাবি করেন, প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে যুবক এবং সাধারণ মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁর কথায়, বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় প্রায় ৪০ জন যুবক তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলের দুর্নীতি ও বিভিন্ন ‘ভিত্তিহীন ভাতা’ প্রকল্পে ক্ষুব্ধ হয়েই তারা বিজেপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি。 অন্যদিকে, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বিজেপির এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “সবই ভুয়ো। বর্তমানে এসআইআর ইস্যুতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এসআইআর বিজেপির বুমেরাং হয়েছে। এই পরিস্থিতিতে কেউ বিজেপিতে যোগ দেবে না। বিজেপি যাদের যোগদান দেখাচ্ছে, তারা তৃণমূলের কেউ নন। এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।
0
comment0
Report
PDPradyut Das
Mar 06, 2026 02:49:28
Jalpaiguri, West Bengal:2C 0603ZG_JAL_ROUTE_MARCH_R জলপাইগুড়ি জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জলপাইগুড়ি জেলায় ৭ কোম্পানি বাহিনী এসেছে। Confidence Building Route March by Jalpaiguri District Police & CAPF Today, on March 5, Jalpaiguri district police along with the Central Armed Police Forces (CAPF) conducted Route March and Area Domination exercises across different Police Station areas of Jalpaiguri district to ensure safety, security, and confidence building among residents. Kotwali PS CBM conducted with Sashastra Seema Bal (SSB) at Dishari Club, Assam More, 73 More, and adjoining areas. Rajganj PS Route March with CAPF at Sannasikata GP area and Booth No. 18/87 under Panikouri GP. Maynaguri PS Route March conducted under Madhabdanga GP and Bhotepatty OP areas. Banarhat PS Area domination along with CAPF at Chamurchi GP area. Malbazar PS Route March & CBM at Washabari Tea Garden and Top Line, Bagrakot GP. Nagrakata PS Route March and Confidence Building Measures conducted in different areas under Nagrakata PS. Matelli PS Area domination and CBM with CAPF conducted under Matelli PS area, including Bidhan Nagar GP. These proactive measures aim to maintain law & order, prevent any untoward incidents, and strengthen public confidence. Residents are requested to cooperate with police personnel and immediately report any suspicious activities to the nearest Police Station. রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 02:48:17
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 02:48:03
Kolkata, West Bengal:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। অন্যথায় ইরান যদি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের চেষ্টা করে, তাহলে তা ‘সময় অপচয়’ হবে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্ত একেবারেই মেনে নেওয়া হবেনা। তাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তিনি মানবেন না বলেও জানান ট্রাম্প।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 02:47:49
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) ঘন বা অতি ঘন কুয়াশার চাদরে ঢাকল বাংলা। দক্ষিণের জেলায় কুয়াশার দাপট বেশি। উত্তরে অপেক্ষাকৃত কম। বঙ্গোপসাগরের থেকে যে জেলা যত বেশি কাছে সেখানে আজ সকালে কুয়াশার ঘনত্ব তত বেশি। ২) একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আগে থেকেই আছে। আজ দুপুরে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে জম্মু কাশ্মীরে। সেখানে আজ হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের পূর্বাভাস। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি বা হালকা তুষার বৃষ্টি। এর প্রভাত দেশ জুড়ে। কারণ这个 পশ্চিমी ঝঞ্ঝা সাব হিমালয়ান রেঞ্জ ধরে ক্রমশঃ পূর্ব ভারতের দিকে এগোবে। ৩) উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের পার্বত্য এলাকা পর্যন্ত সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত আরো একটি ঘূর্ণাবর্ত। সবকিছুর মিশেলে বঙ্গোপসাগর থেকে হুহু করে ঢুকতে শুরু করেছে জলীয় বাষ্প। ৪) সকালের কুয়াশা ও সারাদিনের জলীয় বাষ্পপূর্ণ আংশিক মেঘলা আকাশ কাল শনিবার দুপুরের পর থেকে সম্পূর্ণ মেঘলা আকাশের চেহারা নেবে। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি। ৫) ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত রাজ্যের প্রায় ৩০ থেকে ৪০% এলাকায় প্রতিদিন বিক্ষিপ্তভাবে আকস্মিক বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির কারণে স্থানীয় কৃষিকাজে ক্ষয়ক্ষনের আশঙ্কা রয়েছে। মাঠে আলু পড়ে থাকলে রবিবার সকালের মধ্যে তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৬) ৯ থেকে ১৫ মার্চ বিশেষত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় বজ্রপাতের প্রবণতা বাড়বে। দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ আবহাওয়া দফতরের। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ। ৭) *রবিবার ৮ মার্চ* বজ্রবদ্যুৎ সহ বৃষ্টি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। ৮) *সোমবার ৯ মার্চ এবং মঙ্গলবার ১০ মার্চ* পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভুম নদীয়া মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুত দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা শিলা বৃষ্টি। ৯) *বুধবার ১১ মার্চ* কলকাতায় খুব অল্প সময়ের জন্য বৃষ্টি। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। ১০) *১২ থেকে ১৫ মার্চ* মূলত পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি। ১৪ মার্চের পর থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমে আসবে।
0
comment0
Report
ALArup Laha
Mar 06, 2026 02:47:26
Belna, West Bengal:দলের কর্মীকে মারধরের ঘটনায় পাল্টা কব্জি কেটে নেবার হুঁশিয়ারী বিজেপি নেতার। পূর্ব বর্ধমানের গলসীতে বিজেপির দুই কর্মীকে মারধরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তेजনা ক্রমেই বাড়ছে। দোষীদের গ্রেপ্তারের দাবীতে বিজেপির বিক্ষোভের মধ্যেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু পাত্র। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। থানায় ডেপুটেশন দিতে গিয়ে হামলা হলে পাল্টা হামলার শ্লোগান দেন বিজেপি নেতা । তিনি বলেন, পাল্টা মানে গুড় বাতসা বা মিষ্টি দেবেন না। তাদের কর্মীদের মাথায় টিচ পরলে তারা পা হাত ভেঙে। প্রয়োজন হলে হাতের কব্জি কেটে নেবে।গত ৩ মার্চ গলসির মহড়া গ্রামে বিজেপি কর্মী বাপন কারক ও হেমন্ত ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। মেরে মাথা ও পা ফাটিয়ে দেওয়া হয় হেমন্তর। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে আদ্রাহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডیکل কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী তুলেছে বিজেপি। ইতিমধ্যেই পুলিশ লক্ষণ ঘোষ ওরফে সুশীল নাম একজনকে গ্রেপ্তার করেছে।এদিকে কব্জি কেটে নেবার হুঁশিয়ারীর পাল্টা তোপ দেগেছে গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন হালদার। তিনি জানান, এক মহিলার শ্লীতাহানির প্রতিবাদ করে তার পরিবারের লোক। এখানে কোন রাজনীতি নেই। কব্জি কেটে নেবার প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় সিপিএম- কংগ্রেস ও তৃণমূলের লোকেদের কব্জি কেটে দিতো। যিনি এই কথা বলছেন তার অতীত ঘাটলে দেখা যাবে তার শরীরে বামেদের রক্তই বয়ছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 01:00:28
Kolkata, West Bengal:ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে আক্রমণ। হামলায় নিহত ২ ভারতীয়। ইরান এবং ইজরায়েল ও আমেরিকার মধ্যে অশান্তি ক্রমশ বাড়ছে। যুদ্ধ পরিস্থিতিতে এবার মিলল দুঃসংবাদ। বিহারের ক্যাপ্টেন আশিস কুমার এবং রাজস্থানের দলিপ সিং ছিলেন ওই তেলের ট্যাঙ্কারের ক্রু সদস্য। বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ২ জনের মৃত্যু হয়েছে।\n\nওই তেলের ট্যাঙ্কার গত ২২ ফেব্রুয়ারি পৌঁছেছিল ওমানের মুসানদাম উপদ্বীপে। ওমানের দুকাম বন্দরে এই তেলের ট্যাঙ্কারের উপর ড্রোন নিয়ে হামলা চালানো হয়। ওমানের মেরিটাইম সিকিউরিটি জানিয়েছে, স্কাইলাইট নামের তেলের ট্যাঙ্কার রিপাবলিক অফ পালাও এর পতাকা লাগানো ছিল, সেটিটির উপর হামলা হয় মুসানদাম সরকারের খাসাব বন্দরের ৫ নটিক্যাল মাইল উত্তরে। মোট ২০ জন ছিলেন ওই ট্যাঙ্কারে। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানের নাগরিক। ২ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। ক্যাপ্টেনের কেবিন থেকে উদ্ধার হয় আশিস কুমারের দেহ।
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 05, 2026 19:03:03
Kolkata, West Bengal:৪ মার্চ IRIS থেকে ডDistress কল পায় শ্রীলঙ্কান নৌবাহনা শ্রীলঙ্কার থেকে খবর পাওয়ার পর ভারতীয় নৌসেনা তৎপর হয় তথ্য পাওয়ার পর, ২৬ মার্চ ০৪, ১০টায় একটি দীর্ঘ-পাল্লার সামুদ্রিক প্যাট্রোল বিমান দিয়ে ভারতীয় নৌবহিনী তৎক্ষনাৎ তার অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা শুরু করে।শ্রীলঙ্কার নেতৃত্বে অনুসন্ধান প্রচেষ্ঠাকে সমর্থন করার জন্য বায়ু-ড্রপযোগ্য লাইফ রাফ্ট সহ আরেকটি বিমানও অবিলম্বে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য নিকটবর্তী এলাকায় অপারেটিং করা আইএনএস তারাঙ্গিনিকে মোতায়েন করা হয়েছিল এবং ২৬ মার্চ ০৪, ১৬০০ টায় অনুসন্ধান এলাকায় পৌঁছেছিল। এই সময়ে শ্রীলঙ্কা নৌবাহিনী এবং অন্যান্য সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছিল। আইএনএস ইকশাক অনুসন্ধান প্রচেষ্টাকে সমর্থন করার জন্য কোচি থেকে রওনা দেয় এবং জাহাজডুবি হওয়া কর্মীদের জন্য একটি মানবিক ব্যবস্থা হিসাবে নিখোঁজ কর্মীদের অনুসন্ধান চালিয়ে যেতে এলাকায় রয়েছে। শ্রীলঙ্কার পক্ষের সাথে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার সমন্বয় চলছে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 05, 2026 19:02:41
Kolkata, West Bengal: vote এর আগে কলকাতা বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় বিধাননগর পুলিশের নাকা চেকিং। বৃহস্পতিবার সন্ধ্যায় বিধাননগর পুলিশের এয়ারপোর্ট ডিভিশনের তরফে কলকাতা বিমানবন্দর ও সংলগ্ন অঞ্চলে নাকা চেকিং চালানো হয়। পণ্যবাহী গাড়ি থেকে চারচাকা গাড়ি ও স্কুটিতে চলে তল্লাশি। ভোটের আগে এইসব গাড়ি করে কোন নিষিদ্ধ সামগ্রী বা অন্য কিছু নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। ঢাকা চেকিং এর সময় এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বরিয়া সাগর উপস্থিত ছিলেন। মূলত তার নেতৃত্বে কলকাতা বিমানবন্দর ও বিমানবন্দর সংলগ্ন বিরাটি অঞ্চলে চলে নাকা চেকিং। গাড়ি থামিয়ে তা খুলে চলে অনুসন্ধান। শুধু তাই নয়, গাড়িতে থাকা যাত্রীদের ব্যাগ খুলে চলে তল্লাশি。
0
comment0
Report
Advertisement
Back to top