Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

एसआईआर के दौरान जमालपुर में अनेक प्राचीन पेड़ काटे, प्रशासनिक जांच शुरू

ALArup Laha
Nov 11, 2025 13:49:26
Belna, West Bengal
এসআইআর আবহে নির্বিচারে বৃক্ষ নিধন! প্রশাসনিক ব্যস্ততার সুযোগে কাটা হল একাধিক গাছ, অভিযুক্ত Shাসক নেতা ও सাগরেদ।গাছ কাটা বন্ধ করে গাছ লাগানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সত্ত্বেও বৃক্ষ নিধনে লাগাম পড়ছে না পূর্ব বর্ধমানের জামালপুরে। প্রশাসনিক মহলে শুরু হয়েছে এই নিয়ে তীব্র চাঞ্চল্য। এসআইআর (SIR) আবহে প্রশাসনিক কর্তারা ব্যস্ত থাকার সুযোগে এবার কেটে ফেলা হলো পি.ডাব্লু.ডি (PWD)-র জায়গায় থাকা একাধিক শতাব্দী প্রাচীন গাছ। অভিযোগ, চকদিঘী অঞ্চলের শুকপুর এলাকায় মेमারি–তারকেশ্বর রাজ্য সড়কের ধারঘেঁষা পি.ডাব্লু.ডি-র জায়গায় থাকা অন্তত ৮–১০টি প্রকাণ্ড গাছ কেটে ফেলা হয়েছে। এমনকি শতাব্দীর পুরনো একটি বিশাল বটগাছও নিধনের শিকার হয়েছে।Localরা জানিয়েছেন, গ্রীষ্মের দিনে এইসব গাছের ছায়াতেই পথচারিরা একটু বিশ্রাম নিতেন। গ্রামবাসী মহাদেব মাইতি, প্রশান্ত দাস সহ অনেকে অভিযোগ করে বলেন, “কয়েকদিন আগে হঠাৎই সঞ্জয় পাকড়ে নামে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে গাছ cutters কাটতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই তারা যন্ত্রপাতি ব্যবহার করে বড় বড় গাছ কেটে ফেলে।” স্থানীয়দের দাবি, সঞ্জয় পাকড়ে জানিয়েছেন—চকদিঘী পঞ্চায়েতের সদস্য ও অঞ্চল তৃণমূল সভাপতি আজাদ রহমান এবং তাঁর ঘনিষ্ঠ উজ্জ্বল মালিকের নির্দেশেই গাছগুলি কাটা হয়েছে। তবে কোনও লিখিত অনুমতি তিনি দেখাতে পারেননি। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে জামালপুর থানা, বন দফতর এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বন দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পি.ডাব্লু.ডি-র এক জেলা আধিকারিক বলেন, “অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। পি.ডাব্লু.ডি-র তরফে কাউকেই গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে。” বন দফতরের মেমারি রেঞ্জ অফিসার বিজু শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগ পাওয়ার পর আমাদের কর্মীরা ঘটনাস্থলে যান। বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাটা গাছ ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে।” এ বিষয়ে আজাদ রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে চকদিঘী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা গৌর সুন্দর মণ্ডল বলেন, “পরিবেশ বাঁচাতে মুখ্যমন্ত্রী গাছ লাগানোর বার্তা দিচ্ছেন, আর এখানে উল্টো কাজ করছে কিছু সুযোগসন্ধানী নেতা। এদের বিরুদ্ধে প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।” স্থানীয়দের দাবি, শুধু প্রশাসনিক তদন্ত নয়, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—নইলে পরিবেশ ধ্বংসের এই প্রবণতা থামবে না। বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল বলেন,২৬ নির্বাচনে তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।নেতারা তা বুঝে গেছে। তাই এখন গাছ কেটে আয় বাড়িয়ে নিচ্ছে। বাইট ১- মহাদেব মাইতি(স্থানীয়), বাইট ২- সুজন ঘোষ(স্থানীয়), বাইট ৩- প্রশান্ত দাস(স্থানীয়), বাইট ৪- গৌরসুন্দর মণ্ডল(প্রাক্তন প্রধান, চকদিঘী পঞ্চায়েত), বাইট ৫- প্রধান চন্দ্র পাল(বিজেপি নেতা)। ক্যামেরায় পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 10, 2026 18:32:19
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরে পরিবর্তন সংকল্প যাত্রার শেষ দিনে ওড়িশা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিজেপির পরিবর্তন যাত্রার শেষ দিনে পূর্ব মেদিনীপুরের তমলুকের হরিদাসপুর এলাকায় "পাল্টানো দরকার চাই বিজেপি সরকার" এমন বার্তা নিয়ে সভা করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জে পি এস রাঠোর প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্বরা।েশি শিশির অধিকারী মঞ্চ থেকে হাতজোড়ো করে বলেন আমি ওই দলে থেকে ভুল করেছিলাম তাই সকলের কাছে ক্ষমা স্বীকার চাইছি, এমনকি বলেন মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কত ক্ষমতা আছে আমি দেখব, নন্দীগ্রামে আমরা পরাজিত করেছি, এক সময় কোলাঘাট থেকে পালিয়ে যাচ্ছিলেন ঘুরে আমি নিজে নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুর চিনতেন না নন্দীগ্রাম চিনতেন না কাঁথি চিনতেন না, দাঁড়াবেন সেখানেই হারাবেন তাকে চরম হুঁশিয়ারি দেন শিশির অধিকারী।
0
comment0
Report
PDPradyut Das
Mar 10, 2026 18:31:47
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 10, 2026 18:31:31
Rajpur Sonarpur, West Bengal:নরেন্দ্রপুরে ডাবর কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন নরেন্দ্রপুরে একটি ডাবর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল ও সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার গোডাউনে যেখানে কার্টুন মজুত ছিল, সেখানেই প্রথম আগুন লাগে। একটি ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গোডাউনের ভেতরে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাাও ব্যবহার করা হয়। পরে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা রয়েছেন। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 10, 2026 17:20:32
Kolkata, West Bengal:নির্বাচন কমিশন ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক: পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমার শুভেচ্ছা। সামনে বিধানসভা নির্বাচনের জন্য ২ দিন আমি পশ্চিমবঙ্গে আছি। আপনাদের বুথ লেভেল অফিসার দের সঙ্গে কথা বলেছি। আপনারা সবাই জানেন ভোটিং পার্সেন্টেজ বেশি ওয়েস্ট বেঙ্গলে। আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জি উনিও কম্পোজড করেছেন "বন্দে-মা-তারম"। হিংসা মুক্ত ভোট গ্রহণে বদ্ধ পরিকর কমিশন। গণতন্ত্রের উৎসবে আপনারাও সামিল হন। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা অনেক বেশি। কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, কোন অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে, এটাই ছিল এসআইআরের একমাত্র উদ্দেশ্য。 ভোটার তালিকার বর্তমান চিত্র (Final Electoral Roll 2026): মোট ভোটার: রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন। লিঙ্গভিত্তিক বিভাজন: এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৭২ জন এবং মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার ৫৮৫ জন。 তৃতীয় লিঙ্গ: তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,১৫২ জন। যুব ভোটারদের ওপর বিশেষ জোর: ১৮-১৯ বছর বয়সী: নতুন প্রজন্মের ভোটার (ফার্স্ট টাইম ভোটার) প্রায় ৫.২৩ লক্ষ। ২০-২৯ বছর বয়সী: এই বয়সের ভোটারের সংখ্যা প্রায় ১.৩১ কোটি। কলেজগুলোতে বিশেষ প্রচারের জন্য ২৯৪ জন ডেডিকেটেড AERO নিয়োগ করা হয়েছে。 বিশেষ শ্রেণির ভোটারদের জন্য সুবিধা: প্রবীণ ভোটার: রাজ্যে ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ৩.৭৯ লক্ষ এবং ৪.১৬ লক্ষ পিডব্লিউD (PwD) ভোটার রয়েছেন。 বাড়িতে বসে ভোট: প্রবীণ ও দিব্যাঙ্গদের জন্য ঐচ্ছিক 'হোম ভোটিং' বা পোস্টাল ব্যালটের সুবিধা থাকবে। সহজ ব্যবস্থা: প্রতিটি বুথে র‍্যাম্প, হুইলচেয়ার, ভলান্টিয়ার এবং গ্রাউন্ড ফ্লোরে পোলিং স্টেশনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে。 পোলিং স্টেশনের পরিকাঠামো: রাজ্যে মোট পোলিং স্টেশন ৮০,৭১৯টি। যার মধ্যে ৬১,০১১টি গ্রামীণ এলাকায় এবং ১৯,৭০৮টি শহরাঞ্চলে。 ১০০% ওয়েবকাস্টিং: স্বাচ্ছ্যতা বজায় রাখতে প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। মহিলা পরিচালিত বুথ: ১০,৩৬১টি বুথ সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করবেন। এ ছাড়াও ৭৪টি বুথ দিব্যাঙ্গদের দ্বারা পরিচালিত হবে。 স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তি (Recent Initiatives): ECINET অ্যাপ: ভোটারদের পরিষেবা ও ভোটার টার্নআউট ডেটা আপলোড করার জন্য ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম。 AMF (Assured Minimum Facilities): প্রতিটি বুথে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো, শেড এবং হেল্প ডেস্ক বাধ্যতামুলক করা হয়েছে। VVPAT স্লিপ গণনা: ফর্ম ১৭সি-এর সাথে ইভিএমের তথ্যে অমিল থাকলে ভিভিপ্যাট স্লিপ গণনা বাধ্যতামুলক।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 10, 2026 17:19:36
Howrah, West Bengal:ভোটের মুখে রেল পরিকাঠামো উন্নয়নে পশ্চিমবঙ্গকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র。 কেন্দ্রীয় মন্ত্রিসভা দুটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,৪৭৪ কোটি টাকা。 প্রকল্প দু’টির মধ্যে পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ সাঁইথিয়া–পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি–খড়্গপুর চতুর্থ লাইন। রেলকের দাবি, এতে রাজ্যের একাধিক ব্যস্ত রুটে ট্রেন চলাচলের চাপ কমবে。 এই প্রকল্পে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পাঁচটি জেলা জুড়ে প্রায় ১৯২ কিলোমিটার রেল নেটওয়ার্ক বাড়বে। ফলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলের গুরুত্বপূর্ণ করিডরে চলাচল আরও মসৃণ হবে।দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরা জানান প্রতিদিন ভোগান্তি।ট্রেন দেরিতে চলে।চতুর্থ লাইন যদি বাস্তবায়িত হয় তাহলে উপকার হবে। বাইট..১..যাত্রী ২..যাত্রী
0
comment0
Report
RDRaktima das
Mar 10, 2026 16:02:22
Kolkata, West Bengal:সংঘাত ভুলে মুখ্যমন্ত্রীর অনুরোধে ' সৌজন্যে ' বোস। রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর আর লোক ভবনে যাননি সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর অনুরোধে থেকে গেলেন সরকারি অতিথি শালায়। ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস। এরপর থেকে একাধিক বার বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। গত চার বছর ধরে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রী সঙ্গে সরাসরি বিবাদে জড়াতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংঘাত বদলে গেল সৌজন্যে। রাজ্যপালের পথ থেকে ইস্তফা দেওয়ার পর রবিবার কলকাতায় ফিরেও লোভ ভবনে যাননি সিভি আনন্দ। এয়ারপোর্ট থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল কুনাল ঘোষের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ। তৃণমূল নেতার পোস্টেই জানা গিয়েছিল লোকভবনে থাকছেন না সিভি আনন্দ। এরপর সোমবার মুখ্যমন্ত্রীয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ও প্রকাশ করেছিলেন তিনি। তার ইচ্ছা প্রকাশের ২৪ ঘণ্টা না কাটতেই, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তার সঙ্গে দেখা করলেন। এদিন বোসের সঙ্গে দেখা করার পর, তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে বলে আবারও সোচ্চার হন মুখ্যমন্ত্রী। বাইট: মুখ্যমন্ত্রী
0
comment0
Report
NRNarayan Roy
Mar 10, 2026 16:02:07
Siliguri, West Bengal:বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে গতকাল সরগরম হয়েছিল নকশালবাড়ি। এই পরিবর্তন সভা শেষ হতেই ঝাঁটা হাতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের। এদিন শিলিগুড়ি বাগডোগরা হয়ে নক্সালবাড়ি ও পরে খড়িবাড়িতে প্রবেশ করে বিজেপির পরিবর্তন যাত্রা। রথে চেপে নক্সালবাড়ি এসে তৃণমূল কংগ্রেস নেতাদের কটাক্ষ করেন বিজেপি বিধায়করা। আর বিজেপি সভা শেষ হতেই ঝাঁটা হাতে পথে নামল নক্সালবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। চলে অবস্থান বিক্ষোভও। তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য অরুণ ঘোষের নেতৃত্বে বিক্ষোভ শেষ করে তিনি বলেন, তুঘলকি সরকার মানুষকে এসআইআর নাম করে রাস্তায় নামিয়েছে। এটা বিজেপি ২০২৯ সালের পরিবর্তন যাত্রা। ভগবান রথে চড়ে আর বিজেপির নেতাকর্মীরা রথে চড়ে নিজেদের ভগবান ভাবছে। যা হিন্দু ধর্মের প্রতি অপমান। মানুষ এর যোগ্য জবাব দেবে মত তৃণমূলের। পাল্টা তৃণমূলের এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ। নকশালবাড়ির মানুষ দেখিয়ে দিয়েছে বিজেপির সভা। তৃণমূল এই সভা বানচাল করার জন্য কাল থেকেই চেষ্টা করেছিল, তা আর পারেনি। বিজেপির সভা হাউসফুল হয়েছে কটাক্ষ বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের。
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 10, 2026 15:22:42
Durgapur, West Bengal:এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিন, রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেবে রাজ্যের মানুষ। বুদবুদে পরিবর্তন যাত্রার রথে চেপে রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য্য। পূর্ব বর্ধমান থেকে পরিবর্তন যাত্রা রথের চেপে মঙ্গলবার বিকেলে বুদবুদ বাজারে পৌঁছান বিজেপি রাজ্য নেতৃত্বের সাথে রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি একাধিক অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মার্চ মাস থেকেই ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু হবে সেই ঘোষণাও করেন। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে বলেও প্রতিশ্রুতি দেন। কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 10, 2026 15:20:51
Purulia, West Bengal:পুরুলিয়া : ভোট বড় বালাই। নির্বাচনের প্রাক্কালে উন্নয়নের কাজ নিয়ে যেন দৌড় প্রতিযোগিতা চলছে বিজেপি এবং তৃণমূলের । একই জায়গায় ডবল ডবল কাজের সূচনায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারাও । এভাবেই প্রতিযোগিতা চলুক, তাতে অন্তত এলাকার উন্নয়নের কাজ তো হবে, বলছেন সাধারণ মানুষজনরা । গত রবিবার পুরুলিয়া শহরের শরৎসেন কম্পাউন্ড দুর্গা মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলের শিলান্যাস করেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । একদিন যেতেই আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আমাদের পাড়া আমাদের সমাধানের পোস্টার নিয়ে সেখানে হাজির তৃণমূলের প্রতিনিধিরা । একই স্থানে শেড নির্মাণের কাজের সূচনা করলেন প্রাক্তন পৌরপ্রধান, প্রাক্তন কাউন্সিলার এবং তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা ।এই ঘটনাকে ঘিরে পুরুলিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রকল্পের কাজের শিলান্যাস করতে এসে প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পৌরসভা সারা বছর মানুষের উন্নয়নের জন্য কাজ করে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের দাবি মেনে এই শেড নির্মাণের কাজের সূচনা হলো । গত পাঁচ বছরে বিজেপি বিধায়ক কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ভোটের মুখে কমিউনিটি হলের কাজের সূচনা করেছেন তিনি। পাল্টা বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী বলেন, নিজের বিধানসভা এলাকায় নিয়মিত উন্নয়নমূলক কাজ করে আসছেন। এলাকার মানুষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার উপর আস্থা হারিয়ে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি করেছিলেন । সেই কাজের সূচনা করেছেন। সেই কাজ দেখেই এখন পৌরসভা শেড নির্মাণের নামে উন্নয়নের চমক দেখানোর চেষ্টা করছে। বাইট : ১) নবেন্দু মাহালি (প্রাক্তন পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভা) ২) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা) ৩) সুমন্ত পাণ্ডে (স্থানীয় বাসিন্দা)
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 15:20:36
0
comment0
Report
PDPradyut Das
Mar 10, 2026 15:20:05
Jalpaiguri, West Bengal:রাজ্য‌ বার কাউন্সিল নির্বাচনের আজ‌ই শেষ দিন। জলপাইগুড়ি জেলা আদালত চৌত্রে রীতিমতো উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ প্রকৃয়া। সবমিলিয়ে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। এর মধ্যে বিভিন্ন আসনে নির্বাচিত হবেন মোট ২৩ জন প্রার্থী। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনে জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছেন দুজন। আইনজীবী গৌতম দাস‌ ও অভিজিৎ সরকার। গত কয়েক সপ্তাহ ধরে প্রচার চালিয়েছেন‌ তাঁরা। মঙ্গলবার জেলা আদলত চত্বরে বার‌ অ্যাসোসিয়েশন ভবনে‌ খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে বলে জানান জলপাইগুড়ির‌ প্রিসাইডিং অফিসার আইনজীবী সোমনাথ পাল। তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের ভোট দান প্রকৃয়া খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। hoje ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রকৃয়া।
0
comment0
Report
Advertisement
Back to top