Back
बर्दमान के सरकारी स्कूल में प्रवेश घूस मामला: सुरक्षा गार्ड गिरफ्तार
ALArup Laha
Feb 03, 2026 02:16:52
Belna, West Bengal
সরকার পোষিত স্কুলে প্রাক প্রাথমিকে ভর্তিতে ঘুষের অভিযোগ,ঘটনায় গ্রেপ্তার সিকিউরিটি গার্ড। বর্ধমানের একটি সরকার পোষিত নামী স্কুলে প্রাক প্রাথমিক বিভাগে ভর্তির নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের।এই ঘটনায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। বিজেপি শাসক তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়ে নি। অভিযুক্ত প্রি-প্রাইমারিতে ভর্তির জন্য অভিভাবকদের কাছ থেকে মাথাপিছু প্রায় কুড়ি হাজার টাকা করে নেওয়া হচ্ছিল। এই ঘটনায় অভিযুক্ত স্কুলের সিকিউরিটি গার্ড অমিত চোঙদারকে সোমবার রাতে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগসাজসেই এই ঘুষ নেওয়ার কাজ চলছিল বলে অভিযোগ। সোমবার স্কুলের সামনে অভিযুক্ত সিকিউরিটি গার্ডকে আটক করে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় স্কুলের আর কে জড়িত রয়েছে, তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, আমরা চাই সঠিক তদন্ত করে অপরাধীদের ধরা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আগে কলেজে ভর্তি র জন্য মোটা অংকের টাকা নিচ্ছিল তৃণমূল। আর এখন মাধ্যমিক থেকে প্রাথমিক সব জায়গাতেই টাকার জন্য বসে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা।এই ঘটনা তারই প্রমাণ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 16, 2026 04:22:230
Report
PDPradyut Das
FollowMar 16, 2026 04:04:1392
Report
PSPrasenjit Sardar
FollowMar 16, 2026 04:02:5081
Report
NRNarayan Roy
FollowMar 16, 2026 03:49:29112
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 03:48:04140
Report
NRNarayan Roy
FollowMar 16, 2026 03:34:47132
Report
ABArup Basak
FollowMar 16, 2026 03:34:33135
Report
PMPiyali Mitra
FollowMar 16, 2026 03:34:1686
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 16, 2026 03:22:26139
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 03:21:53149
Report
BMBiswajit Mitra
FollowMar 16, 2026 03:21:38182
Report
PSPrasenjit Sardar
FollowMar 16, 2026 03:20:3791
Report
NRNarayan Roy
FollowMar 16, 2026 03:20:27151
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 02:31:15254
Report
ALArup Laha
FollowMar 16, 2026 01:01:04281
Report