Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

इंडो-नेपाल सीमा से 1 किग्रा 118 ग्राम ब्राउन शुगर के साथ युवक गिरफ्तार

NRNarayan Roy
Mar 16, 2026 03:49:29
Siliguri, West Bengal
ইন্দো-নেপাল সীমান্ত থেকে ১ কেজি ১১৮ গ্ৰাম ব্রাউন সুগার সহ পুলিশের হাতে গ্ৰেফতার ১ যুবক। মালদা থেকে সীমান্ত এলাকায় মাদক হাতবদলের ছক! পুলিশের অভিযানে ইন্দো- নেপাল সীমান্ত লাগয়ো নকশালবাড়ির রথখোলা মোড়ে থেকে ১ কেজি ১১৮ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ১ যুবক। জানা গিয়েছে, গতকাল রাতে মালদা থেকে ট্রেনে চেপে নকশালবাড়ি আসে এক যুবক। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি রথখোলা মোড়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে যুবকের পিঠে থাকা ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় ১১ টি প্লাস্টিকের বাক্স। বাক্স খুলতেই উদ্ধার হয় ১১ পেকেট ব্রাউন সুগার। যার ওজন প্রায় ১ কেজি ১১৮ গ্ৰাম ব্রাউন সুগার। মাদক উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগ অভিযুক্ত যুবকে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার নিয়ে আসে পুলিশ। ধৃতের নাম আবুল কাশীম (২৭) , মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃত মালদা থেকে মাদক নিয়ে হাতবদলের উদ্দেশ্যে এসেছিল। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে আরো কারা জড়িত , কোথায় হাতবদলের ছক ছিল তার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ বলে সূত্রের খবর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Mar 16, 2026 05:20:45
Jhargram, West Bengal:ভোট ঘোষনা হয়ে গেছে। রাজ্যে ৪০০কোম্পানী বাহিনী পৌছেছে। মাওবাদী অধ্যুষিত জেলা হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় ১৫০ কোম্পানী বাহিনী দেওয়ার সিদ্ধান্ত। যার ১১কোম্পানি বাহিনী পৌছেছে ঝাড়গ্রাম জেলায়। এদের মধ্যে ৩কোম্পানি মহিলা বাহিনী। প্রতি থানায় এক কোম্পানি করে বাহিনী থাকলেও ঝাড়গ্রাম,লালগড়,বেলিয়াবেড়াতে ১কোম্পানি করে অতিরিক্ত মহিলা বাহিনী মতায়ন হয়েছে। ঝাড়গ্রামের চারটি বিধান সভার আটটি থানা এবং তিনটি ফাঁড়ি এলাকায় এই ১১কোম্পানি বাহিনী রোজ এড়িয়া ডমিনেশন করছে। সাথে সংশ্লিষ্ট থানার আধিকারিক এবং জেলা প্রশাসন এর আধিকারিক সহ। জাম্বনী থানার আইসি অভিজিৎ বসুমল্লিক জানান রোজ এলাকায় এই অভিযান চলবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। মানুষের সাথে কথা বলে তাদের সাহস যোগানো এবং কোনো সমস্যায় প্রশাসন এর সাহায্য নেওয়ার পরামর্শ দেন। এদিন জাম্বনী থানার একাধিক এলাকায় টহল চলে। বেলিয়াবেড়া থানা এলাকায়ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ প্রশাসন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি ও টহলদারি শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ চলছে।। এদিন বেলিয়াবেড়া থানা এলাকারও একাধিক গ্রামে রুট marches করেন পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 16, 2026 05:20:33
Kolkata, West Bengal:কলকাতা বিমানবন্দর ভোট ঘোষণা হতেই নির্বাচন কমিশনের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরানো প্রসঙ্গে পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনৈতিক করণ হয়ে গেছে। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা। বিচার ব্যবস্থা আক্রান্ত। নির্বাচন নিরপেক্ষ করানোর জন্য নির্বাচন কমিশন যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের বিষয়। ভোট পরবর্তী হিংসায় যে পুলিশ আধিকারিকরা ছিল তাদের তালিকা চেয়ে পাঠালো নির্বাচন কমিশন যদি সেটা তারা করে থাকে তাহলে তাদের পদক্ষেপ সদর্থক। এত ভ্রাতৃ হত্যা, রক্তক্ষয়, সম্পত্তি নষ্ট, এর থেকে লজ্জাজনক অবস্থা আর কিছু হতে পারে না। যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এবং অন্য রাজ্যের মানুষ চিন্তা করছে এটা ভোট হচ্ছে, না একটা তামাশা হচ্ছে, না যুদ্ধ হচ্ছে। আজ গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে পথে নাম দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গ্যাস আর কেউ খাবেনা। অনেক গ্যাস দিয়েছে ওরা। পশ্চিমবঙ্গের ও ভারতবর্ষের মানুষ মূর্খ নয়, যারা পার্লামেন্টে সিলিন্ডারের ছবি নিয়ে বসছেন তাদের অবস্থাও জানে আর যারা লাফালাফি করছে তাদেরও মানুষ চেনে। রেশনের চাল খেয়েছে, কোভিড কালে চিতপুর রেল ইয়ার্ড থেকে রেশনের সমস্ত জিনিসপত্র তুলে মাল্টিন্যাশনাল বিস্কুট কোম্পানিতে দিয়েছে। যারা ৪০ হাজার চাকরি বিক্রি করেছে তাদের কথা মানুষ বিশ্বাস করবে? মরার সময় হরির নাম করছে টাকার সংস্থান নেই ডি এ ঘোষণা করছে। মোয়াজ্জেম ভাতা দিচ্ছেন, পুরোহিত ভাতা দিচ্ছেন। যারা পুরোহিত আছেন তারা ৫০০ টাকা দিলে আর জি কর ভুলে যাবেন。 নির্বাচনের আগে ডি এ ঘোষণা নিয়ে সরকারি কর্মচারীরা বোঝেন, মরার কালে হরি বোল বলে সরিয়ে দেবে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 16, 2026 05:05:13
32
comment0
Report
MMManoranjan Mishra
Mar 16, 2026 05:04:45
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহর থেকে গ্রাম বিভিন্ন কোম্পানির গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলিতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। বহু চেষ্টার পরেও গ্যাস বুকিং না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন উপভোক্তারা । "নো ওটিপি না গ্যাস" পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলিতে। ফলে অনেকের ওটিপি না আসায় হতাশ হয়ে ঘুরছেন । খালি গ্যাস সিলিন্ডার নিয়ে ডিস্ট্রিবিউশন কেন্দ্রে হাজির গ্রাহকরা । বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় অনেকের রান্না বন্ধ । কেউ আবার দু বেলা রান্না করে রাতের বেলা শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। গ্যাসের জন্য সকাল থেকে লম্বা লাইন । এই সমস্যা কবে মিটবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষেরা । যদিও গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রের ম্যানেজার জানাচ্ছেন, পর্যাপ্ত গ্যাস রয়েছে । আতঙ্কের মধ্যে সকলেই তাড়াহুড়ো করে গ্যাস বুকিং করছেন, তাই এই সমস্যা দেখা দিয়েছে। বাইট: ১) আশা সাও (গ্রাহক) ২) সঞ্জয় মাহান্তি (গ্রাহক) প্রদীপ মাহাতো (ম্যানেজার, গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্র)
58
comment0
Report
ABArup Basak
Mar 16, 2026 05:01:55
Mal Bazar, West Bengal:রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের প্রবাহিত সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে বড়দীঘি পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কের নবনির্মাণের সময় হাড়িয়া মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডাম্পার থেকে বালি ও পাথর ফেলা শুরু হতেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। তাঁদের দাবি, নির্ধারিত পাকুড়ের কালো শক্ত পাথরের পরিবর্তে কমদামি সাদা পাথর ব্যবহার করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেশিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মোস্তাফা হোসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য সুশীল রায়। তাঁরা পরবর্তী দুটি গাড়ির নির্মাণ সামগ্রী নামাতে বাধা দেন। মোস্তাফা হোসেনের অভিযোগ, “কাজের সিডিউল অনুযায়ী পাকুড়ের শক্ত কালো পাথর ব্যবহার করার কথা থাকলেও এখানে সাদা ও নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। তাই আমরা সামগ্রী নামাতে বাধা দিয়েছি।” সরকারী সিডিউল অনুযায়ী গোটা রাস্তায় কয়েকটি বক্স কালভার্ট তৈরির কথা রয়েছে। কিন্তু ঠিকাদার সংস্থা তা করতে চাইছে না। বহু আন্দোলনের পর এই রাস্তার কাজ শুরু হয়েছে। এখন দায়সারা ভাবে কাজ করলে তা মেনে নেওয়া হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও পঞ্চায়েত সমিতির সদস্য আরমান আরসাদ। তিনি জানান, দ্রুত সর্বদলীয় বৈঠক ডেকে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারিতেও একই অভিযোগে স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। বারবার এই ঘটনা ঘটায় নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। উল্লেখ্য প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ের এই রাস্তাটি এর আগে দুবার টেন্ডার হয়েছে হলেও বাতিল হয়। কবে এই রাস্তার কাজ শেষ হবে তা নিয়ে চিন্তিত সবাই।
89
comment0
Report
PDPradyut Das
Mar 16, 2026 04:04:13
Jalpaiguri, West Bengal:উত্তরের ঝড়-বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি বিস্তীর্ণ এলাকায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ধুপগুড়ির কৃষকদের চিন্তায় ঘুম উড়েছে।জলের তলায় বিঘা বিঘা আলুর ক্ষেত। চাষের অন্যান্য ফসলেরও ক্ষতির সম্মুখীন বলে অভিযোগ। গত কয়েক দিনের ঝড়-বৃষ্টিতে বহু ঘর বাড়ির লোক ক্ষতি হয়েছে বলে অভিযোগ যদিও ধুপগুড়ির বিধায়ক নির্মাণ চন্দ্র রায় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে খোঁজখবর নিচ্ছেন এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফের গতকালের শিলাবৃষ্টির জেরে বেশ কয়েক হাজার বিঘা আলুর ক্ষেতে আলুর খেতে জল জমে রয়েছে। কি করবেন ভেবে কূলকিনারা পাচ্ছেন না কৃষকরা।কারণ বেশিরভাগ কৃষকই সোনার গহনা বন্ধক রেখে তার সাথে বন্ধন এর লোন কেউ ব্যাংকের লোন নিয়ে আলু করেছেন বলে অভিযোগ। গত কয়েকদিনের শিলাবৃষ্টিতে এভাবেই প্রচুর আলু জলের তলায়। এমত কি করবেন কৃষকেরা কুলকিনারা খুঁজে পাচ্ছে না কৃষকেরা। এক কৃষক জানান, মরণ ছাড়া বুদ্ধি নেই আমাদের সমস্যা গুরুত্বসহকারে সরকার দেখুক, গতকালেই ভোট ঘোষণা হয়েছে। কিন্তু কোন নেতা-নেত্রী থেকে শুরু করে প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে কৃষি আধিকারিক কেউ আসেনি বলে অভিযোগ। যদিও আমরা মনে করছি যে আজকে কৃষি ফার্ম দিয়ে দরখাস্ত দিব কিন্তু এই দরখাস্ত দিয়ে কয় টাকাই বা সরকার দিবে, সে টাকা দিয়ে আমাদের কিছু করবে না বলেও আক্ষেপ কৃষকদের। এই পরিস্থিতিতে জমি থেকে আলু কেমন করে তুলব এবং এই আলু জলের মধ্যে তুললে লেবার বেশি লাগবে এবং আলু পচে যাবে আমরা চরম দুশ্চিন্তায় রয়েছি বলে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বারঘরিয়া মধ্যবোড়াগাড়ি মৌজা সহ বিস্তীর্ণ এলাকার বেশ কিছু কৃষক দের বক্তব্য। কৃষি দপ্তর এবং প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে সকলেই।
132
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 16, 2026 04:02:50
Baruipur, West Bengal:লোকাল ট্রেনে বসা কে কেন্দ্র করে নিত্যযাত্রীদের মধ্যে গন্ডগোল এবং মারামারি। ঘটনায় আহত তিন নিত্যযাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং লোকালে। আহত যাত্রীরা সকলেই মহিলা কামরার বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্রেনে বসাকে কেন্দ্র করে প্রতিদিনই ঝামেলা লেগে থাকে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লোকালে। এর আগেও বারবার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে নিত্যযাত্রীদের অভিযোগ। তার পরেও সমস্যার সমাধান হয়নি। সকালে শম্পা দাস নামে এক মহিলা আরএক জন যাত্রী জায়গা রেখে বসেছিল। সেখানে জোর করে অন্য যাত্রী বসতে গেলে বাধে গন্ডগোল,মারামারি । আহত শম্পা দাস কে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে.sেখানেই চিকিৎসাধীন। নিত্য যাত্রীদের অভিযোগ জিআরপি এবং আরপিএফ অফিসে অভিযোগ জানাতে গেলেও সেখানে তাদেরকে মারধর করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ。
83
comment0
Report
AGAyan Ghosal
Mar 16, 2026 03:48:04
Kolkata, West Bengal:ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে আইসিইউ-তে চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে গিয়েছেন। তিনিই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মোহন। হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোর ৩টা নাগাদ আচমকা আগুন লেগে যায়। দ্রুত ওয়ার্ডে আগুন ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশি। হাসপাতালের কর্মীরা ‌যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১০ জনকে বাঁচানো যায়নি। মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউ-এর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যেতে আরো তিন জন প্রাণ হারান। তবে আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে না ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে, তা এখনও স্পষ্ট নয়। ভোরেই হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও। পরিস্থিতি খতিয়ে দেখার পর গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মোহন। চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও তাঁরা কথা বলেছেন。
140
comment0
Report
NRNarayan Roy
Mar 16, 2026 03:34:47
Siliguri, West Bengal:ब्रिगेड में बीजेपी के सम़्भावना में भाग लेकर घर लौटते समय ट्रेन से गिरकर BJP कार्यकर्ता की मौत हो गई। घटना शिलिगूड़ी महाकुम्हा परिषद क्षेत्र के महिपालझोत क्षेत्र की है। जानकारी के अनुसार उस दिन शाम को कोलकाता से स्पेशल ट्रेन द्वारा घर लौट रहे थे जालपाईगुड़ी जिले के दुआर्स के नागरकाटार क्षेत्र के निवासी जीतू ओरो (55). अचानक ट्रेन से गिरने से उनकी मृत्यु हो गई। उनके सहकर्मी ट्रेन के चेन खींचकर रोकने का प्रयास कर रहे थे, लेकिन ट्रेन नहीं रुकी। इसके बाद एनजेपी से जाकर जीआरपी को पूरी जानकारी दी गई कि ट्रेन से लौटने के समय 26 नंबर प्लेटफॉर्म पर एक शव मिला है। घटना की सूचना मिलने पर फासीदिया थाना और एनजेपी-जीआरपी पुलिस घटनास्थल पर पहुँचीं। इस बीच घटना के बारे में भाजपा विधायक दुर्गा मूर्मु मौके पर पहुँचीं, हालांकि उन्होंने मीडिया से कुछ कहने से इनकार किया। अभी घटना की पूरी जांच जीआरपी कर रही है और कैसे घटना घटी इसका पूरा ब्योरा जुटाया जा रहा है।
132
comment0
Report
Advertisement
Back to top