Back
उत्तर बंगाल में भारी बारिश, कलबैशाखी चेतावनी; पश्चिमी जिलों में आंधी-तूफान
AGAyan Ghosal
Mar 16, 2026 02:31:15
Kolkata, West Bengal
আবহাওয়া পয়েন্টার
১) উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। বাড়বে দমকা ঝোড়ো হাওয়ায় গতিবেগ। দক্ষিণে জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি। সঙ্গে শিলা বৃষ্টি এবং অকস্মাৎ বজ্রপাতের সতর্কতা। কলকাতা সহ ৮ জেলা গতকাল মরশুমের প্রথম কালবৈশাখী পেয়েছে। আজও দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে সন্ধ্যার পরে। শুক্রবার পর্যন্ত চলবে আবহাওয়ার এই পরিস্থিতি।
২) রাজ্যজুড়ে তৈরি হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির স্কোয়াল লাইন। শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জেলার আকাশে তৈরি হবে বজ্র গর্ভ মেঘ। ২০ মার্চ পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে আঞ্চলিক ভাবে কিউমুলো নিম্বাস বজ্র মেঘ তৈরি হবে। পশ্চিমের জেলার ক্ষেত্রে এই মেঘ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। কারণ ছোট নাগপুর মালভূমি থেকে তৈরি মেঘ ঝাড়খণ্ড হয়ে পৌঁছাবে পশ্চিমের জেলার ওপর।
৩) আজ সোমবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বর্ধমান জেলাতে।কলকাতাতেও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি সপ্তাহ জুড়ে।
৪) উত্তরে ঝড়-বৃষ্টিতে চলবে। আজ সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
৫) কলকাতায় আজ প্রধানত মেঘলা আকাশ।কখনো আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই রকম থাকবে। বাড়বে রাতের তাপমাত্রা। ঘুমোট গরমে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
৬) গতকাল সারাদিন মেঘলা আকাশ এবং দমকা হওয়ার জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি নেমে ৩০.৬ ডিগ্রি। কাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা পরশু রাতের চেয়ে ২ ডিগ্রি নেমে ২৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৩ শতাংশ। কলকাতায় সার্বিক ভাবে গড়ে গতকাল ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 16, 2026 04:04:1367
Report
PSPrasenjit Sardar
FollowMar 16, 2026 04:02:5044
Report
NRNarayan Roy
FollowMar 16, 2026 03:49:29110
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 03:48:04140
Report
NRNarayan Roy
FollowMar 16, 2026 03:34:47132
Report
ABArup Basak
FollowMar 16, 2026 03:34:33135
Report
PMPiyali Mitra
FollowMar 16, 2026 03:34:1681
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 16, 2026 03:22:26139
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 03:21:53149
Report
BMBiswajit Mitra
FollowMar 16, 2026 03:21:38182
Report
PSPrasenjit Sardar
FollowMar 16, 2026 03:20:3762
Report
NRNarayan Roy
FollowMar 16, 2026 03:20:27122
Report
ALArup Laha
FollowMar 16, 2026 01:01:04281
Report
KMKIRAN MANNA
FollowMar 15, 2026 18:15:4880
Report