Purba Bardhaman
बाराचौमाथा पर बस-व्हैन भिड़ंत, पांच घायल
Belna, West Bengal:জাতীয় সড়কের বড়া চৌমাথায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত হল পাঁচ জন। যাত্রীবাহী বাসের সঙ্গে একটি চারচাকার মুখোমুখি সংঘর্ষে আহত হলেন পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন পুরুষ ও মহিলা উভয়ই। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বোলপুর-বর্ধমান ১১৪ নম্বর জাতীয় সড়কের বড়াচৌমাথায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুসকরাগামী যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে যাচ্ছিল। বড়া চৌমাথায় ঢোকার আগেই চালক দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বর্ধমানগামী চারচাকাটিকে সোজাসুজি ধাক্কা মারে। দুর্ঘটনার পর বাসের চালক, কন্ট্রাক্টর ও খালাসী গা ঢাকা দেয় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানা পুলিশ। বাইট ১। খোকন শেখ (স্থানীয় বাসিন্দা), বাইট ২।জয়দীপ নায়েক(স্থানীয় বাসিন্দা)।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
खीरपाई में महिलाओं ने नशे के कारोबार के खिलाफ सड़क जाम किया
Mollar Chak, West Bengal:এলাকায় মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ে মহিলাদের রাস্তা-সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এলাকায় প্রতিনিয়ত বেড়েই চলেছে মদ গাঁজার ব্যবসা, সেই মদ ও গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্ষীরপাইয়ের বামারিয়া এলাকায়। আজ রাতে রাজ্য সড়কের ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বামারিয়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন মহিলারা। আন্দোলনকারীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মদ ও গাঁজার ব্যবসা, এর ফলে নষ্ট হচ্ছে এলাকেপরিবেশ। অবিলম্বে অবৈধ এই ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।0
0
Report
हावड़ा स्टेशन के पास होटल पर नगर निगम कार्रवाई, फायर लाइसेंस नहीं मिलने पर सीलिंग
Howrah, West Bengal:হাওড়ा স্টেশন লাগোয়া দীঘা বাস স্ট্যান্ড সংলগ্ন আট তলা হোটেলে হাওড়া পুরসভার আধিকারিকদের অভিযান।সঙ্গে ছিলো গোলাবাড়ি থানার পুলিশ। হোটেলের যথাযথ অগ্নি নির্বাপন বন্দোবস্ত নেই। এছাড়াও ওপরের তিনটি তলা বেআইনি বলে দাবি পুরসভার। হোটেল খালি করার জন্য আগেই হোটেল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছিল পুরಸಭা। সেটা না মানায় মঙ্গলবার বিকেলে গোলাবাড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে হোটেলে অভিযান চালায় পুরসভার আধিকারিকরা।পুরসভার দাবি, ফায়ার লাইসেন্স না থাকা, বেআইনিভাবে হোটেলের তল বৃদ্ধি সহ একাধিক অভিযোগ রয়েছে। Wednesday সকালে দশটার মধ্যে হোটেলের আবাসিকদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হোটেলটিকে সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন হাওড়া পুরসভারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অলক চৌধুরী।তিনি আরো বলেন রেসিডেন্সিয়াল फ्ल্যাট হিসেবে তৈরী করা হলেও এখানে হোটেল ব্যবসা চালানো হচ্ছিলো।তবে পুরসভার এই অভিযান নিয়ে কোন মন্তব্য করতে চাননি হোটেল কর্তৃপক্ষ।ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় গোলাবাড়ি থানার পুলিশ বাহিনী।0
0
Report
लालगढ़ में CPM की जनसभा के बाद DYFI कार्यकर्ता पर भाजपा के तीन कार्यकर्ताओं ने लोहा की रॉड से हमला
Jhargram, West Bengal:লালগড়ে সিপিএমের জনসমাবেশ থেকে ফেরির পথে ডিওয়াইএফআই কর্মী মৃন্ময় পালের ওপর বিজেপির তিন কর্মীর বিরুদ্ধে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মৃন্ময় বাবুর বাড়ি রামগড় এলাকার মুড়ার গ্ৰামে। অভিযোগ,মঙ্গলবার জনসভা থেকে ফেরার পথে খাস -জঙ্গল এলাকায় বাইক থামিয়ে তাকে মারধর করা হয়। সন্ধ্যে সাড়ে ৬ টা ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডিওয়াইএফআইয়ের তরফে কৌশিক খান জানান, লালগড় থানায় তাঁরা এসেছেন। মুড়ারগ্ৰামের তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে সংগঠনের তরফে লিখিত অভিযোগ করবেন।0
0
Report
Advertisement
GJM की 20वीं स्थापना दिवस पर CM और सिक्किम के CM मंच साझा करेंगे
Darjeeling, West Bengal:GJM (Bimal Gurung) Party 20th Foundation Day Preparation Going On State CM And Even Sikkim CM Is Going To Attend-IG DIG Visit The NP School Ground And Done The Inquary And Saw After 2017 GJM Party (Bimal Gurung) is going to celebrate their Party Foundation Grandly Bimal Gurung had Invited State CM Suvendu Adhikari and Also Sikkim CM PS Golay. The program is to held in North Point School Ground Singmari. And from 1st Oct the Preparation is going on and today the IG and other police officer visited the ground and done the inquiry about it. The area is Decorated with GJM Party Flag and the Town Footh Path is also colouring by the department. Our party became 20 year so we all through that we will do theprharm grandly. And we had invited both the CM State and Sikkim. In previous time TMC govt she don't keep the good relation with Sikkim but now it is good relation. And tomorrow they will share the same stage. Suvendu Adhikari had done the straggal very much and me too during the time of TMC Govt. And from that time I had good relationships with him.0
0
Report
হুগলি जिले के सब असिस्टेंट इंजीनियर रिश्वत लेते पकड़े गए, ACB ने घर पर छापा
Chinsurah, West Bengal:ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাসী এসিবি'র। হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পরেন। তাকে দূর্নীতি দমন শাখা জেলা পরিষদে তার অফিস থেকে গ্রেফতার করে আজ দুপুরে। চুঁচুড়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ইঞ্জিনিয়ারের বাড়ি চুঁচুড়া বড় বাজারে তল্লাসীতে আসে এসিবি।সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে এই মুহুর্তে তল্লাসী চালাচ্ছে দূর্নীতি দমন শাখার আধিকারিকরা।সঙ্গে রয়েছে চুঁচুড়া থানার পুলিশ। দোতলা বাড়িতে প্রতিটি ঘরে তল্লাসী চলে。 ঘরের আলমারি,ওয়ারড্রব,ব্যাগ খুলে তল্লাসী চলে。 ইঞ্জিনিয়ারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে。0
0
Report
बागडोगरा दौरे पर Sukanta Majumdar ने विपक्षी नेताओं पर तीखा हमला
Siliguri, West Bengal:দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থান প্রসঙ্গে বলেন,আমাদের বিরোধীরা ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের বদনাম করবার পরিকল্পিত ভাবে কাজ করছে। তাদের সময়ে কি হয়েছে তারা ভুলে গেছে? যখন কংগ্রেস ক্ষমতায় ছিল নির্বাচন কমিশন ও মুক্ষ নির্বাচন কমিশন কীভাবে নিয়োগ হতো, এখন তো তাও বিরোধী দলনেতা আছে। তাদের উদ্দেশ্য একটাই ভারতবর্ষে একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। রেজিনগর ও নন্দীগ্রামের শান্তিপূর্ণ ভোট নিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ ভোটই হওয়া উচিত । ভোট কোনো মারামারি না। দুই জায়গায়ই ভালো ভোট পাবো বলে বলেন সুকান্ত। হুমায়ন কবিরের আটক নিয়ে তিনি বলেন, হুমায়ন চাইছিলেন মারামারি হোক যাতে খবরের শিরোনামে উঠে আসতে পারে। কোনো ছাপ্পা ভোটের অভিযোগ নেই, কোনো বুথ দখলের অভিযোগ নেই। শিলিগুড়িতে জাল আধার চক্রে বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার বিষয়ে তিনি বলেন, এমন অনেক আছে আরও গ্রেপ্তার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি প্রত্যাহার করা নিয়ে তিনি বলেন, তিনি শুধু একজন সাংসদ।উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে অনেক সাংসদ রয়েছে। তাহলে তো সবাইকে z+ দিতে হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের মারামারি নিয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এসএফআই গেট ভেঙে দিয়েছে। এসএফআই এর গুন্ডামি শুরু হয়েছে। তৃণমূল আগে মারতো তাদের। তাই ঘর থেকে বেরোতো না। তবে বিজেপি যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে তাই তারা লাফালাফি শুরু করেছে。0
0
Report
Advertisement
तालाब से एक युवक का शव बरामद, हत्या की आशंका; जांच जारी
Howrah, West Bengal:পুকুর থেকে উদ্ধার এক যুবকের দেহ। মঙ্গলবার দুপুরে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের ভেতরের একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের পা বাঁধা অবস্থায় দেহ ভাসতে দেখা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটা খুনের ঘটনা হতে পারে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।0
0
Report
डंकुनी में 1000 करोड़ के warehous प्रोजेक्ट से लॉजिस्टिक्स क्षेत्र में बड़ा निवेश
Kolkata, West Bengal:ডাংকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের। প্রথম ডিলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি বৃহৎ গুদাম পরিকাঠামো বা ওয়্যারহাউস নির্মাণের জন্য ₹১০০০ কোটি বিনিয়োগের ঘোষণা করেছে অলকার্গো লজিস্টিক্স। এই বিনিয়োগ রাজ্যের গুদামজাতকরণ ও পণ্য পরিবহণ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে চিহ্নিত হয়েছে এবং ডাংকুনিকে শিল্প, পণ্য বিতরণ ও সরবরাহ-শৃঙ্খল কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। শিল্পের সম্প্রসারণ, ই-কমার্স, সংগঠিত খুচরো ব্যবসা এবং পরিবর্তনশীল পণ্য বিতরণ নেটওয়ার্কের ফলে আধুনিক লজিস্টিক্স পরিকাঠামোর চাহিদা ক্রমশ বাড়ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডাংকুনিতে অবস্থিত এই পরিকাঠামো কলকাতা এবং গুরুত্বপূর্ণ শিল্প ও ভোগ্যপণ্য বাজারের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পণ্য পরিবহণ, সংরক্ষণ এবং বিতরণ আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।0
0
Report
बेहाला पश्चिम–पूर्व क्षेत्र के तीन नगर-परिकल्पना परियोजनाओं का उद्घाटन
Kolkata, West Bengal:বেহালায় একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী আজ সকালে বি.এল.শাহ ও রায়বাহাদুর রোডের সংযোগস্থলে (ভাটিখানা মোড়) কলকাতা পৌরসংস্থা (KMC) কর্তৃক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বেহালা পশ্চিম ও বেহালা পূর্ব নির্বাচনী এলাকার তিনটি নতুন পৌর পরিকাঠামো প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। ১৫৪-বেহালা পশ্চিমে সখের বাজারে একটি আধুনিক বৈজ্ঞানিক বর্জ্য কম্প্যাকটর, ১৫৪-বেহালা পশ্চিমে বি.এল. সাহা ও রায়বাহাদুর রোডের সংযোগস্থলে (ভাটিখানা মোড়) সবুজ বেষ্টনী নির্মাণের মাধ্যমে বৃহৎ জলাশয় পুনরুদ্ধার এবং ১৫৩-বেহালা পূর্বে ১, রাজা রামমোহন রায় রোডে একটি আধুনিক বৈজ্ঞানিক বর্জ্য কম্প্যাক্টর স্টেশন নির্মাণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার, বেহালা পশ্চিমের বিজেপির বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, রাজ্য পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।0
0
Report
Advertisement
देश के साथ रंगत: होगली में छात्रों की कला से भारतीय प्रगति झलक
Chinsurah, West Bengal:‘সেবার রঙে দেশের সঙ্গে’ কর্মসূচিতে বঙ্কিম ভবনে ছাত্রছাত্রীদের শিল্পকলায় ফুটে উঠল বিকশিত ভারতের ছবি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি ‘সেবার রঙে দেশের সঙ্গে’। হুগলি জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত জোড়াঘাটের বঙ্কিম ভবনেও আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচির। এই কর্মসূচিতে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের মোট ৯টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিভিন্ন সরকারি আধিকারিক, স্কুলের ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকরা। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের শিল্পকলার প্রদর্শন। রঙ্গোলি ও আলপনার মাধ্যমে ভারতের বিভিন্ন বিষয়, দেশের অগ্রগতি এবং আধুনিক ভারতের চিত্র তুলে ধরে পড়ুয়ারা। তাঁদের সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে ফুটে ওঠে দেশের উন্নয়ন ও আগামী দিনের সম্ভাবনার নানা দিক। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি দেশ ও দেশের অগ্রগতির প্রতি তাঁদের ভাবনাকে আরও প্রসারিত করার বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পকলায় সেরা প্রতিভাদের পুরস্কৃত করা হয়। তাঁদের সৃজনশীলতা ও প্রতিভার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ আশা ব্যক্ত করেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদের হাত ধরেই দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। তাঁদের বক্তব্যে উঠে আসে নতুন প্রজন্মের প্রতিভা ও সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব। তাঁদের কথায়, “এগিয়ে ভারত, বিকশিত ভারত”—নতুন প্রজন্মের হাত ধরেই আরও অগ্রগতির পথে এগিয়ে চলবে দেশ।0
0
Report
हुगली में आकाश गरज-बारिश के साथ जोरदार वर्षा
Chinsurah, West Bengal:হুগলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। সন্ধের পর হঠাৎ অঝোরে বৃষ্টি নামে। সকাল থেকে তীব্র গরম ছিলো।বিকালের দিকে হালকা মেঘের সঞ্চার হয় আকাশে। সন্ধার পর ঝেঁপে বৃষ্টি নামে।মেঘের গর্জন আর ঘনঘন বজ্রপাতের শব্দ শোনা যায়。0
0
Report
मालदा जिला परिषद में तृणमूल-भाजपा के खेल: दो उपाध्यक्षों के पीछे सवाल
Kolkata, West Bengal:আখরুজ্জামান - মালদা জেলা পরিষদ ৩৪ জন তৃণমূল কংগ্রেসের ছিল, আজ কোন অশুভ শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে উপহার দিলেন! কেন মালদার মত জেলা দিতে হল? জেলা পরিষদের সভাধিপতি কেন সহ সভাধিপতি হল! দুটো উপনির্বাচন হল কলঙ্কিত অধ্যায়, গনতন্ত্র হত্যা হল। কার নির্দেশে প্রার্থী পদ প্রত্যাহার করলেন! এই নির্বাচন অতীতে দেখিনি। সকাল থেকে পুলিশ নক্কারজনকভাবে লজ্জার দিন। ২০৮ টা আসন পেয়ে বিজেপি তৃণমুল কংগ্রেসের না জবাব খুঁজে পেয়েছে। ★ মালদায় কেন সভাধিপতি ছাড়ে সহ সভাধিপতি হলেন! এর উত্তর কালীঘাটকে দিতে হবে। কালীঘাটের ইসারায় বিজেপিকে খুশি করা হচ্ছে ★ নন্দীগ্রামে মুসলিম ভোট কি বিজেপির হবে? ★ হুমায়ুন কবিরকে গ্রেফতার ★ সব ভাষা রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ, বিজেপির আশ্বাস শমিক ভট্টাচার্যের ★ অভিষেক বন্দোপাধ্যায় x হ্যান্ডেল পোস্ট ছাপ্পা ভোট নিয়ে ★ SIR নাম বাদ নিয়ে বিচারপতিদের প্রশ্ন ★ বিজেপি এজেন্ডা দুটো আসন জিতবে ও পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাবে। পুলিশ ও নির্বাচন কমিশন গনতন্ত্রকে হত্যা করেছে0
0
Report
Advertisement
पश्चिम बंगाल में 5100 Geeta पाठ, 21 हनुमान चालीसा के साथ सांस्कृतिक आयोजन
Kolkata, West Bengal:TVU 91 বরা বাজার কোম্পানি বাগানের রবীন্দ্র কানন পার্কে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে ৫১০০ কণ্ঠে গীতা পাঠ এবং ২১ বার হনুমান চালিশা পাঠ। উদ্যোক্তাদের বক্তব্য বিগত এক মাস থেকে এখানে ৫,১০০ গীতা কণ্ঠে পাঠ ও একুশ বার হনুমান চালিসা পাঠ এর আয়োজন করা হয়েছে। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। পদ্মশ্রী কার্তিক মহারাজজি সহ বেশ কিছু মহারাজরা ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নারায়ণের দরবারে আমরাসবাইকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। এছাড়া উদ্যোক্তারা আরো বলেন আমাদের পশ্চিমবঙ্গে সরকার সনাতনের আসার পর এখনো ৪০% হিন্দুরা ঘুমিয়ে পড়েছে, জানিনা কোথায় আছেন। ওদেরকে জাগাবার জন্য, ওদেরকে সঙ্গে নেওয়ার জন্য এসব অনুষ্ঠান আমরা করছি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, গীতা পাঠ করুন, সবাই জাগুন আপনারা গীতা পাঠ করুন, সরকার আপনাদের সহযোগিতা করবে। তার ক্রমে আমরা মুখ্যমন্ত্রীর আদেশের পালন করছি। আর গীতা পাঠের আয়োজন আপনারা দেখছেন। পশ্চিমবঙ্গে জানেন এখন পরিস্থিতি ভালো নেই। আমাদের দায়িত্ব-রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে। সরকার এসেছে তার মানে নেই যে আমরা এখন সেফ। আমরা ৯৫% যতক্ষণ পর্যন্ত পুরো হিন্দুবাদী করব না পশ্চিমবঙ্গের মানুষকে, ততক্ষণ আমরা বসে থাকব না। বাইট কার্তিক মহারাজ এবং দুজন উদ্যোক্তা নাম বলানো আছে。0
0
Report
मालदा जिलापरिषद चुनाव पर CPM और BJP के बीच टकराव: मिनाक्षी मुखर्जी ने चेतावनी दी
Jhargram, West Bengal: বিজেপি বর্তমান সরকারের বেহাল অবস্থা ঢাকতে, অন্য দিকে চোখ ফেরাতে,নামের রাজনীতি করছে তাই পশ্চিমবঙ্গ নাম নিয়ে এত তোড়জোড়। পশাপাশি পলিশি, রাস্তা,উদ্দেশ্য যখন এক তখন গরিবের পেটে লাথি মেরে ক্ষমতা দখল করে থাকতে চায় তাই তৃনমূল বিজেপি একসাথে মালদা জেলাপরিষদ গঠন কোনো বিষয় নয় বলেনদাবি সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জির। উপ নির্বাচন একটা প্রহসন বলে দাবি করেন তিনি। তৃনমূল সহ অনান্য দলের হতাস কর্মী দের জন্য সিপিএমের দরজা খোলা। তাদের সাথে এসে লড়াই এ সামিল হওয়ার ডাক মীনাক্ষী মুখার্জির। গত ১৫ই লালগড়ের আমডাঙায় সিপিএম এর পাড়া বৈঠক চলা কালিন বিজেপির স্থানীয় নেতৃত্ব সভা করতে বাধা দেয়। তারি প্রতিবাদে আজ লালগড়ে থানার সামনে প্রতিবাদ মিনাক্ষী মুখার্জ্জির নেতৃত্ত্বে সভা করা হয় বাম ফ্রন্ট এর তরফ থেকে। সেই সভা থেকেই বিজেপি কে হুশিয়ারি এবং তাদের পাল্টা গুন্ডা রাজ এর বদলা নেওয়ার জন্য আরো বেশী করে পাড়া বৈঠক করার ডাক দেন মীনাক্ষী। পাশাপাশি যারা এতদিন তৃনমূল করতেন তাদের ও সিপিএমের সাথে এসে লাড়াই এর আহবান জানান তিনি。0
0
Report
नंदीग्राम उपचुनाव में तृणमूल नेता के दुकान पर हमला, कांग्रेस का भाजपा पर आरोप
Haldia, West Bengal:*উপনির্বাচনের দিনে তৃণমূল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব কংগ্রেস* নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের দিনেই তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান সোয়েম কাজীর দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৯ নম্বর অঞ্চলের কালিচরণপুরের গড়চক্রবেড়িয়া এলাকায়。 অভিযোগ, কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করার কারণেই সোয়েম কাজীর উপর হামলা চালানো হয় এবং তাঁর টেলারিং দোকান ভাঙচুর করা হয়। পরিবারের দাবি, তাঁরা তৃণমূল করেন বলেই তাঁদের উপর হামলা ও মারধর করা হয়েছে। দোকানের সামগ্রী তছনছ করার পাশাপাশি লুটপাট চালানোরও অভিযোগ উঠেছে。 অভিযোগ আরও, দোকানের সামনে থাকা পাশের একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়, যাতে ঘটনার কোনো ছবি বা প্রমাণ না থাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়。 ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এবং তাঁর পরিবারের সদস্যরা। যদিও অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি。 বাইট মিলন প্রধান কংগ্রেস প্রার্থী। বাইট সোয়েম কাজীর পরিবারের সদস্য।0
0
Report
Advertisement
