Back
पश्चिम मेदिनीपुर गैस बैठक: स्टॉक पर्याप्त, अफ़वाहें रोकथाम के लिए कड़ी निगरानी
CDChampak Dutta
Mar 14, 2026 14:04:12
Kaji Chak, West Bengal
*পশ্চিম মেদিনীপুর জেলায় রান্নার গ্যাস নিয়ে এখনই উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই, কারণ পর্যাপ্ত পরিমাণে গ্যাস রয়েছে, সেই গ্যাস সিলিন্ডার সময় মতন ডেলিভারিও করা হবে। তেল সংস্থার প্রতিনিধি ও এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটার ডিলারদের সাথে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এমনই অভয়বাণী শোনাল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। কেউ গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল পুলিশ।*
বেশ কয়েকদিন ধরেই রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ রয়েছে হেঁশেলে। গ্যাসের জোগানে টান পড়লে কী হবে, হোটেল- রেস্তোরাঁর পাশাপাশি চিন্তা শুরু হয়েছে গৃহস্থ বাড়িতেও। এই পরিস্থিতিতে শনিবার পশ্চিম মেদিনীপুরে জেলাস্তরের ‘এলপিজি মনিটরিং কমিটি’র বৈঠক হয়েছে। মেদিনীপুরে কালেক্টরেটের সভাঘরে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী প্রমুখ। ডাকা হয়েছিল ‘আইওসি’, ‘ভিপিসি’ প্রভৃতি কোম্পানির প্রতিনিধিদের, এলপিজি’র ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের। প্রশাসন সূত্রের খবর, উপস্থিত ডিস্ট্রিবিউটরেরা দাবি করেছেন, জেলায় তেমন সঙ্কট পরিস্থিতি নেই। অনেকে উদ্বিগ্ন হয়ে ‘বুকিং’ করছেন। ফলে ‘বুকিং’ বেড়ে গিয়েছে।
এই বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এইচপিসিএল এর প্রতিনিধি এবং এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বসে জেলার পরিস্থিতি কি রয়েছে সেই নিয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন আমাদের জেলাতে যথেষ্ট স্টক রয়েছে।
মানুষের মধ্যে প্যানিকের জন্য বেশি বেশি বুকিং করার প্রবণতা রয়েছে। যেহেতু অনেক মানুষ একসাথে বুকিং করতে যাচ্ছে সেই জন্য পোর্টালে সার্ভারে একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা শর্ট আউট করার চেষ্টা করছে তারা জানিয়েছে। যাদের যেটুকু দরকার সেটুকুই বুকিং করবেন। সবাই মিলিয়ে বুকিং করতে গেলে এই অসুবিধা হবে। কত স্টক রয়েছে কত বুকিং হয়েছে কাকে কাকে সরবরাহ করতে পেরেছে এই সমস্ত ডেটা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে ওই কোম্পানি শেয়ার করবে। সেইসঙ্গে তাদের কে জানানো হয়েছে অগ্রাধার ভিত্তিতে হাসপাতাল, স্কুল, অঙ্গণওয়াড়ি কেন্দ্র, হোস্টেল এবং গৃহস্থ্দের গ্যাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।আমরাও মনিটরিং করব।
জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী বলেন, জেলায় গ্যাসের কালোবাজারি এখনো পর্যন্ত কোনো খবর নয়। তবে সমস্ত থানাকে সতর্ক করে রাখা হয়েছে দেখার জন্য।
ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ সব জায়গা থেকে খবর নিচ্ছে এবং নজর রাখছে। একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে গ্যাসের অপ্রতুলতা রয়েছে। গুজব ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowMar 14, 2026 14:51:3888
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 14, 2026 14:46:1889
Report
SBSoumen Bhattachrya
FollowMar 14, 2026 14:46:07111
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 14:03:33Howrah, West Bengal:আহত বিজেপি নেতা তমঘন ঘোষ ওবিজয় ওঝাকে হাসপাতালে দেখতে এলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি তৃণমূলের সমালোচনা করেন।
142
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 14:03:19169
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 14:03:08148
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 14:02:55117
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 14, 2026 13:32:57142
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:04:00Howrah, West Bengal:उत्तरবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা ট্রেনে করে হাওড়া স্টেশনেও আসছেন।এখান থেকে মিছিল করে ব্রিগেড সমাবেশে চলে যাচ্ছেন।দাবী একটাই পরিবর্তন চাই।
149
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:50Howrah, West Bengal:ট্রেনে করে দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে আসছে বিজেপি কর্মীরা।অনেকেই লঞ্চে চেপে ব্রিগেড যাচ্ছেন।লঞ্চে ঠাসা ভিড়।অতিরিক্ত তিনটি লঞ্চ চালানো হচ্ছে。
194
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:3899
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:22129
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:10105
Report
CDChittaranjan Das
FollowMar 14, 2026 12:02:54189
Report