Back
सेलिम का ब्रिगेड भाषण: मोदी पर तीखा हमला, बंगाल बचाने को वामफ्रंट आयेगा सामने
NRNarayan Roy
Mar 14, 2026 14:51:38
Siliguri, West Bengal
*ব্রিগেডে প্রধানমন্ত্রEditor's জনসভাকে তীব্র কটাক্ষ সেলিমের।*
শনিবার বিকেলে শিলিগুড়ি পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া ময়দানে বামফ্রন্টের তরফে এসআইআর, রাজ্যের শাসকদলের দূর্নীতি সহ একাধিক ইস্যুতে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। ওই জনসভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। আর ওই জনসভায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে আক্রমন করেন তিনি।
জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি সেলিম। পাশাপাশি এদিনের জনসভা থেকেই বাংলাকে বাঁচাতে আসন্ন বিধানসভা নির্বাচনে ফের একবার বামফ্রন্ট ঘুরে দাঁড়াবে বলে দাবি করেন তিনি। মহম্মদ সেলিম ছাড়াও এদিনের ওই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তণ মন্ত্রী তথা মেয়র অশোক ভট্টাচার্য, সিপিএম নেতা জীবেশ সরকার, সিপিএমের জেলা সম্পাদক সমন পাথক সহ বামফ্রন্টের শরিকদের দলের নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, এর আগে "ব্রিগেডে রাজ্যের মুখ্যমন্ত্রী পাগলু ডান্স করেছিল। তারপর আর ব্রিগেড করেননি। এর আগে বিজেপি গীতাপাঠ করেছিল। এসব বুজরুকি কেউ শুনতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে সরকারি খরচে রাজনৈতিক মিটিিং করেন। আর এবার প্রধানমন্ত্রী সরকারি খরচে রাজনৈতিক প্রচার করতে এসেছেন। বিজেপি আর তৃণমূলের একই কায়দা। প্রশাসনিক খরচে প্রশাসনিক মিটিংকে রাজনৈতিক মিটিংয়ে পরিবর্তন করেন তারা , আর বিরোধীদের ডাকেন না। কিন্তু মমতাকে বিরোধী মনে করে না। ওটা আরএসএসেরই আরেকটা ঘরানা। বিজেপি আর আরএসএস চেয়েছিল মমতাকে দূর্গা সাজিয়ে পশ্চিমবঙ্গ দখল করবে। সেই রাজনীতি করা হয়েছে। আর আজকেও নাটক করেছে।" এরপরই বিজেপি কর্মী সমর্থকদের ব্রিগেডে যাওয়ার সময় মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, "বিরোধীদের আক্রমণ করার নজির কে তৈরি করেছে? বুলডোজার দিয়ে হামলা কে করেছে? উত্তরপ্রদেশে যোগী করে থাকলে এখানে তৃণমূল করেছে। ২০১১ পর আমাদের কত বামপন্থী কর্মীরা ঘর ছাড়া হয়েছে। ৮৫ হাজার মিথ্যা মামলা করা হয়েছে। ১৩০০ দলীয় কার্যালয় ভাংচুর ও দখল করা হয়েছে। আর এটাই তো আরএসএসের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আগে গান্ধীবাদি রাজনীতি করতেন। তারপরে বাজপেয়ীর কাছে গিয়ে মোদি আর মমতা এক পাঠশালায় পড়েছেন। আর একই রকমের রাজনীতি করছেন।"এরপর বাংলাকে বাঁচাতে হলে নির্বাচনে বামদের পুনরজ্জীবিত হওয়া প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনরের পরে বামেদের ক্ষমতায় এলে কিংবা যে যেখানে জয়ী হবে সেখানে বিধানসভা থেকে ব্লক পর্যন্ত উন্নয়নের কাজ করা হবে বলে জানান তিনি।
এরপর প্রধানমন্ত্রীর এদিন ব্রিগেডে সবকা সাথ সবকা বিকাশ ও হিসাবের প্রসঙ্গ টেনে বলেন, "বিজেপি কখনও সবকা সাথ হতে পারে না। বিজেপি মানেই বিভাজন। অসমে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে। লাদাখে সোনম ওয়াংচুককে জেলবন্দি করে রাখা হয়েছে। বিজেপি সবকা সাথ চায় না। বিজেপি সবসময় একটি ফ্যাসিস্ট পরিকল্পনা নিয়ে চলে। একটি কৃত্রিম শত্রুতা তৈরি করে ও পরে তার সঙ্গে ছায়াযুদ্ধ করে। প্রত্যেকটা ভোটের আগে এই বিভাজনের রাজনীতি করেন।" শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে যে রাজ্য ও কেন্দ্রর সংঘাত প্রকাশ্যে এসেছে সেবিষয়ে মহম্মদ সেলিম বলেন, "সাংবিধানিক প্রধান যারা থাকেন তাদের একটা মর্যাদা থাকে। দৈনন্দিন রাজনৈতিক সংঘাতে তারা জড়ান না। আর রাজনৈতিক বিবাদে সাংবিধানিক প্রধানদের পদকে টেনে আনা যায় না। কিন্তু বিজেপির government এমন হয়েছে ও মমতার government এমন হয়েছে, যারা এই সাংবিধানিক পদ নিয়েও রাজনীতি করেন। এতে মর্যাদা দেশের যাচ্ছে, সংবিধানের যাচ্ছে। মূলত আইপিএস, আইএএসরা ভালো প্রমোশন পাওয়ার জন্য দলদাস হয়ে গেলে সংবিধান না মেনে কাজ করলে তাই হবে। কোন নীচ মানের লোকেরা, সংকীর্ণ মনের লোকেরা উচ্চপদে চলে গেলেই উচ্চ হয়ে যায় না। বরঞ্চ পদটার গরিমা নষ্ট হয়ে যায়।"
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KAKAYESH ANSARI
FollowMar 14, 2026 16:00:29108
Report
STSrikanta Thakur
FollowMar 14, 2026 16:00:13125
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 14, 2026 14:46:18147
Report
SBSoumen Bhattachrya
FollowMar 14, 2026 14:46:07113
Report
CDChampak Dutta
FollowMar 14, 2026 14:04:12160
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 14:03:33Howrah, West Bengal:আহত বিজেপি নেতা তমঘন ঘোষ ওবিজয় ওঝাকে হাসপাতালে দেখতে এলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি তৃণমূলের সমালোচনা করেন।
153
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 14:03:19169
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 14:03:08148
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 14:02:55162
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 14, 2026 13:32:57142
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:04:00Howrah, West Bengal:उत्तरবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা ট্রেনে করে হাওড়া স্টেশনেও আসছেন।এখান থেকে মিছিল করে ব্রিগেড সমাবেশে চলে যাচ্ছেন।দাবী একটাই পরিবর্তন চাই।
149
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:50Howrah, West Bengal:ট্রেনে করে দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে আসছে বিজেপি কর্মীরা।অনেকেই লঞ্চে চেপে ব্রিগেড যাচ্ছেন।লঞ্চে ঠাসা ভিড়।অতিরিক্ত তিনটি লঞ্চ চালানো হচ্ছে。
194
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:3899
Report
DGDebabrata Ghosh
FollowMar 14, 2026 12:03:22129
Report