Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

दो पैर विकलांग तोफिज़ुल: 300 किमी दूरी तय करके जूता बेचकर परिवार चलाते हैं

EGE GOPI
Mar 15, 2026 09:32:52
Kharagpur, West Bengal
দুটি পা বিকলাঙ্গ। তবুও থেমেনি জীবনের লড়াইয়ে। সংসারের দায়ে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের সবং ও নারায়ণগড় এলাকায় এসে জুতো ফেরি করে দিন গুজরান করছেন তোফিজুল শেখ। পরিবারেrw রয়েছে স্ত্রী ও দুই সন্তান। দারিদ্র্য যেন নিত্যসঙ্গী। নিজের জমিজমা নেই। সরকারি প্রকল্প থাকলেও সুযোগ-সুবিধা মেলেনি বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও পাননি তিনি। প্রতিবন্ধী ভাতাটুকুও নিয়মিত জোটে না। তবুও হার মানেননি তোফিজুল। দুটি বিকলাঙ্গ পা নিয়েই প্রতিদিন মোটরবাইক চালিয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার ঘুরে জুতো বিক্রি করেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রমের পর দিনের শেষে তাঁর আয় হয় গড়ে ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য আয় দিয়েই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি। তোফিজুল শেখ বলেন, “দুটি পা বিকলাঙ্গ হলেও হাল ছাড়িনি। যতটা পারি চেষ্টা করি।” প্রতিদিনের এই সংগ্রামই তাঁর জীবনের বাস্তব ছবি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Mar 15, 2026 11:32:02
Kolkata, West Bengal:Сাম্প্রতিক সময়ে রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক ডা. শশী পাঁজা-র বাসভবনে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ), কলকাতা শাখা। আইএমএ কলকাতা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক, পাশাপাশি আইএমএ কলকাতা শাখার লাইফ মেম্বার ডা. শশী পাঁজার বাসভবনে গতকাল যে সহিংস ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। একটি সভ্য সমাজে এই ধরনের ভয় দেখানো বা হিংসাত্মক আচরণের কোনো স্থান নেই বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সমাজের সকল সদস্যের নিরাপত্তা, মর্যাদা এবং পারস্পরিক সম্মান বজায় রাখার পক্ষে চিকিৎসক সমাজ সবসময়ই ঐক্যবদ্ধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএমএ কলকাতা শাখা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে ডা. শশী পাঁজা ও তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে আইএমএ কলকাতা শাখা।
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 15, 2026 11:31:45
Kolkata, West Bengal:অভিযুক্তদের আইনজীবী: গোটা কলকাতা থেকে মিছিল গেল । কোথাও কিছু হলো না। এখানে পরিকল্পিত প্ররোচনা ছিল। তৃণমূল কর্মীর আগে পরে ছবি দেখালেন বিচারককে। শাসক দলের কথা মতো পুলিশ কাজ করছিল। তিনি হয়তো পাবলিসিট (শশী পাঁজার নাম না করে) চাইছিলেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন। বাস গুলো আটকানো হয়েছিল। একজন মহিলা বিজেপি নেত্রীর সেই যখন খবর শুনে গেলেন। তখন তাঁকে আক্রান্ত করা হলো। পুলিশের উপস্থিতি মহিলাকে মারধর করা হয়। পুরুষেরা মারে। তিনি হাসপাতালে ভর্তি । তিনি অভিযোগ করেছেন। তাঁর অভিযোগে এখনো এফআইআর করা হয়নি। ওসির বদলি হওয়া উচিত। ৮জনের সঙ্গে একজন সাধারণ লোককেও গ্রেফতার করেছে । ব্রিগেড মোদীর সভা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত ছিল । রুটে। রাজ্যের মন্ত্রী বাড়ি । বিজেপি সব রকম সহযোগিতা করবে। এরা সক্রিয় বিজেপি কর্মী。 তদন্ত সবরকম সহযোগিতা করবে। কোথায় নিরাপত্তা ছিল। বাসকে লক্ষ করে পাথর ছোড়া হয় ।এটা মিথ‍্যা মামলা । কিন্তু একজনের আগে চোখে ইনজুরি ছিল না। পরে সাংবাদিক বৈঠকের সময় দেখা গেল একজনের চোখে আহত দেখা গেল। ওসির সামনে মহিলাকে মারা হয়েছে। ব্রিগেড বাস যাওয়াকে আটকাতে এইসব করা হয়। যে কোনো শর্তে জামিনের আর্জি। তাঁরা নির্দোষ । সরকারি সম্পত্তি ভাঙচুর কথা বলে হয়েছে। কিন্তু কোনো সরকারি সম্পত্তি সিজারের কিছু সিজ নেই । পিপি: ৪৩৭ য়ে সেকশন গুলো দেওয়া হয়েছে ৩৫৩, ৩৩২ দেওয়া হয়েছে। পিসি আবেদন করা হয়েছে। এরা। সবাই জড়ো ইট, রড নিয়ে আক্রমণ করে। তাই ৩০৭ দেওয়া হয়েছে। ফ্র‍্যাকচর ইনজুরি আছে ।একজন ওসি এখনো ভর্তি । ১৭ পর্যাপ্ত পিসির আবেদন ।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 15, 2026 11:31:35
Siliguri, West Bengal:ব্রিগেড সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থক বোঝাই ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারগামী ওই বিশেষ ট্রেনটি কয়লাডিডো এলাকায় প্রায় দশ মিনিট দাঁড়িয়ে ছিল। এলাকাবাসীদের অভিযোগ, ট্রেন থেকে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক আচরণ করেন। এর পরেই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় জিআরপি এবং শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি বড় কোনো রূপ নেওয়ার আগেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক দীপক বর্মন। তাঁদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের লক্ষ্য করেন। অন্যদিকে, ‘ঘাসফুল’ শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকৃত বলে জানিয়েছেন শহরের মেয়র গৌতম দেব। তার দাবি, এটা বিজেপির স্ক্রিপ্টেড ইস্যু। সারা রাজ্যের মত এখানেও তারা নাটক করছে নিজেরাই ট্রেন থেকে কয়েকজন নেমে হয়তো ট্রেনে ঢিল মেরে সেটা রেকর্ড করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে বলে দাবি তার। এলাকার মানুষের ওপর উস্কানি মূলক সহ দাঁড়িয়ে থাকে ট্রেন থেকে বিজেপি কর্মী সমর্থকরা ইলেকার মহিলাদের উদ্দেশ্যে কুরুচికর মন্তব্য করেছেন বলেই এই জনরোষ তৈরি হয়েছিল। ঘটনার জেরে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 15, 2026 11:31:18
Durgapur, West Bengal:দুই দুর্ঘটনায় মৃত Four, শোকাচ্ছন্ন শিল্পাঞ্চল এবং কয়লাঞ্চল। দাদার অষ্টমঙ্গলা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কালিপুর এলাকায় বৌদিকে নিতে এসেছিলেন দুই ভাই। পুকুরের স্নানে নেমে তলিয়ে গেল দুজনেই। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক(২৪) ও সুপ্রিয় দাস মোদক(২৬)। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুর গ্রামের এক যুবতীর সম্প্রতি বিয়ে হয় পুরুলিয়ার টাউনের। বিয়ের পরের রীতি অনুসারে শনিবার ছিল অষ্টমঙ্গলার অনুষ্ঠান। সেই উপলক্ষে আত্মীয়স্বজনদের নিয়ে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। রবিবার দুপুর প্রায় একটা নাগাদ তিনজন যুবক কালিপুর গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। স্নান করার সময় হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং অনেক চেষ্টা করে একজন যুবককে উদ্ধার করতে সক্ষম হন।এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং কিছুক্ষণ পর পুকুর থেকে আরেক যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া দুই যুবককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে, দুর্গামাপুরে জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। রবিবার পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পৃথক দুটি ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা ও এক বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক প্রচন্ড গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি সোজা ধাক্কা মারে এক মহিলাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মহিলার নাম আশা দাস (৫০)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয় । পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্যদিকে, দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা-র মুচিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া বাজারের সার্ভিস রোড দিয়ে একটি ট্রাক বামুনারার দিকে যাওয়ার জন্য ঘুরছিল। তখন বাইক নিয়ে পেরোতে গিয়ে ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারলে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক বলেন, “মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি ট্রাক ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা পরে জানতে পারি যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।”
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 15, 2026 10:36:30
Barrackpur Cantonment, West Bengal:পাউরুটি খারাপ! প্রতিবাদ করতে গিয়ে দোকানদারের দলবলের মারধরে আক্রান্ত বিবেকানন্দ ইউনিভার্সিটির দুই রেডিওলোজির ছাত্র, আশঙ্কাজনক এক ছাত্র। পাউরুটি খারাপ, ফেরত দিতে গিয়ে প্রথমে চরম হেনস্থা এবং ব্যাপক মারধর। গুরুতর অবস্থায় ICCU তে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিবেকানন্দ ইউনিভার্সিটির দুই রেডিও লোজির দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার প্রকাশ রেডিও লোজির দ্বিতীয় বর্ষের ছাত্র মহ: তালাত পাউরুটি কিনতে_gিয়েছিলো। পাউরুটি খারাপ থাকায় প্রতিবাদ করায় বেধড়ক মারধর দোকানদার তমাল সিংহ রায়ের দলবল। আর তাতেই সংকটজনক পরিস্থিতি মহ: তালাত এর। তবে আক্রান্ত তালতার ভাই মহ: তারিক মন্ডল ও। এই ঘটনায় আতঙ্কিত দুই ছাত্রের পরিবার ও। তবে তৃনমুল পঞ্চায়েত প্রধান অরুন ঘোষ বলেন তৃনমুল হোক আর যেই হোক ছাত্র আক্রান্তের ঘটনা নিন্দনীয়। পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে।
164
comment0
Report
BBBimal Basu
Mar 15, 2026 10:06:14
Basirhat, West Bengal:উত্তর চব্বিশ পারগণনার হাড়োয়ার জ্যাঙলআটি গ্রামে তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উভয় পক্ষের ৪ জন আহত। এলাকায় চাঞ্চল্য। এক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল কর্মী হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে জানাযায় হাড়োয়া থানার হাড়োয়া পঞ্চায়েতের জ্যাঙলাটি গ্রামে তৃণমূল ও ISF-এর পাশাপাশি অফিস আজ দুপুর বারটা নাগাদ দুই দলে কর্মীদের মধ্যে বচসা বাধে, এর পর হাতাহাতি থেকে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের কয়েক জন আহত হন; তাঁদের মধ্যে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য সিরাজুল মোল্লা মাথা ফাটে। তাঁকে ও আরও দুই তৃণমূল কর্মী হাড়োয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুই পক্ষেই একে অপরের নামে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
157
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 15, 2026 09:33:33
Kolkata, West Bengal:তারাতলা স্টেট গারেজের পাশে এলপিজি পাম্পে রাস্তার ওপর প্রায় ২০০ গাড়ি দাঁড়িয়ে আছে। অটোচালকদের বক্তব্য প্রত্যেকদিন প্রায় তিন থেকে চার ঘন্টা লাইনে থাকার পরেও সব সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকে যেমন কিছু অটো এলপিজি পেলেও জাস্ট কিছুক্ষণ আগে পাম্পে এলপিজির স্টক ফুরিয়ে গেল। কিছু কিছু অটোতে একটুও গ্যাস নেই তারা এখন কি করে গাড়িগুলোকে নিয়ে যাবে সেই চিন্তা করছে এলপিজি পাঁচ টাকা দাম বাড়লেও এই অঞ্চলে কোন প্যাসেঞ্জার কাছ থেকে তারা বেশি ভাড়া নিচ্ছে না। তারা প্রচন্ড অসুবিদে সম্মুখীন হচ্ছে। অটোচালকদের সরকার কাছে আবেদন করছেন গ্যাস সংকটের এই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রিত করা হয়।
173
comment0
Report
Advertisement
Back to top