Back
अष्टमंगल कार्यक्रम में दो भाइयों की डूबकर मौत; दुर्गापुर में चार मृतक
CDChittaranjan Das
Mar 15, 2026 11:31:18
Durgapur, West Bengal
দুই দুর্ঘটনায় মৃত Four, শোকাচ্ছন্ন শিল্পাঞ্চল এবং কয়লাঞ্চল।
দাদার অষ্টমঙ্গলা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কালিপুর এলাকায় বৌদিকে নিতে এসেছিলেন দুই ভাই। পুকুরের স্নানে নেমে তলিয়ে গেল দুজনেই। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক(২৪) ও সুপ্রিয় দাস মোদক(২৬)। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুর গ্রামের এক যুবতীর সম্প্রতি বিয়ে হয় পুরুলিয়ার টাউনের। বিয়ের পরের রীতি অনুসারে শনিবার ছিল অষ্টমঙ্গলার অনুষ্ঠান। সেই উপলক্ষে আত্মীয়স্বজনদের নিয়ে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। রবিবার দুপুর প্রায় একটা নাগাদ তিনজন যুবক কালিপুর গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। স্নান করার সময় হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং অনেক চেষ্টা করে একজন যুবককে উদ্ধার করতে সক্ষম হন।এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং কিছুক্ষণ পর পুকুর থেকে আরেক যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া দুই যুবককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অন্যদিকে, দুর্গামাপুরে জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। রবিবার পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পৃথক দুটি ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা ও এক বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক প্রচন্ড গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি সোজা ধাক্কা মারে এক মহিলাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মহিলার নাম আশা দাস (৫০)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয় । পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্যদিকে, দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা-র মুচিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া বাজারের সার্ভিস রোড দিয়ে একটি ট্রাক বামুনারার দিকে যাওয়ার জন্য ঘুরছিল। তখন বাইক নিয়ে পেরোতে গিয়ে ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারলে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক বলেন, “মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি ট্রাক ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা পরে জানতে পারি যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।”
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoranjan Mishra
FollowMar 15, 2026 12:33:55102
Report
ABArup Basak
FollowMar 15, 2026 12:33:44Mal Bazar, West Bengal:দুই দফা ফোট নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতির প্রতিকৃয়া।
56
Report
MMManoranjan Mishra
FollowMar 15, 2026 12:30:41112
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 15, 2026 12:01:06129
Report
MMManoj Mondal
FollowMar 15, 2026 12:00:51159
Report
PDPradyut Das
FollowMar 15, 2026 12:00:37127
Report
ASAyan Sharma
FollowMar 15, 2026 11:32:02221
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 15, 2026 11:31:54160
Report
PMPiyali Mitra
FollowMar 15, 2026 11:31:45187
Report
NRNarayan Roy
FollowMar 15, 2026 11:31:35161
Report
TDTapan Deb
FollowMar 15, 2026 11:31:04110
Report
DGDebabrata Ghosh
FollowMar 15, 2026 11:30:50Howrah, West Bengal:বকেয়া ডি এ মেটানো হবে।ঘোষণা মুখয়ন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।অনেকেই মনে করছেন এটা আগেই মেটানো দরকার ছিলো।এখন যদি দেয় তাহলে ভালোই হবে।এখনো না দেওয়া পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না。
104
Report
BSBarun Sengupta
FollowMar 15, 2026 10:36:30164
Report
PDPradyut Das
FollowMar 15, 2026 10:07:06175
Report