Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
कोलकाता प्रदर्शन दौरान भाजपा महिला नेता पर हमला; 8 गिरफ्तारी, केंद्र बल तैनाती की मांग
PMPiyali Mitra
Mar 15, 2026 11:31:45
Kolkata, West Bengal
অভিযুক্তদের আইনজীবী: গোটা কলকাতা থেকে মিছিল গেল । কোথাও কিছু হলো না। এখানে পরিকল্পিত প্ররোচনা ছিল। তৃণমূল কর্মীর আগে পরে ছবি দেখালেন বিচারককে। শাসক দলের কথা মতো পুলিশ কাজ করছিল। তিনি হয়তো পাবলিসিট (শশী পাঁজার নাম না করে) চাইছিলেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন। বাস গুলো আটকানো হয়েছিল। একজন মহিলা বিজেপি নেত্রীর সেই যখন খবর শুনে গেলেন। তখন তাঁকে আক্রান্ত করা হলো। পুলিশের উপস্থিতি মহিলাকে মারধর করা হয়। পুরুষেরা মারে। তিনি হাসপাতালে ভর্তি । তিনি অভিযোগ করেছেন। তাঁর অভিযোগে এখনো এফআইআর করা হয়নি। ওসির বদলি হওয়া উচিত। ৮জনের সঙ্গে একজন সাধারণ লোককেও গ্রেফতার করেছে । ব্রিগেড মোদীর সভা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত ছিল । রুটে। রাজ্যের মন্ত্রী বাড়ি । বিজেপি সব রকম সহযোগিতা করবে। এরা সক্রিয় বিজেপি কর্মী。 তদন্ত সবরকম সহযোগিতা করবে। কোথায় নিরাপত্তা ছিল। বাসকে লক্ষ করে পাথর ছোড়া হয় ।এটা মিথ‍্যা মামলা । কিন্তু একজনের আগে চোখে ইনজুরি ছিল না। পরে সাংবাদিক বৈঠকের সময় দেখা গেল একজনের চোখে আহত দেখা গেল। ওসির সামনে মহিলাকে মারা হয়েছে। ব্রিগেড বাস যাওয়াকে আটকাতে এইসব করা হয়। যে কোনো শর্তে জামিনের আর্জি। তাঁরা নির্দোষ । সরকারি সম্পত্তি ভাঙচুর কথা বলে হয়েছে। কিন্তু কোনো সরকারি সম্পত্তি সিজারের কিছু সিজ নেই । পিপি: ৪৩৭ য়ে সেকশন গুলো দেওয়া হয়েছে ৩৫৩, ৩৩২ দেওয়া হয়েছে। পিসি আবেদন করা হয়েছে। এরা। সবাই জড়ো ইট, রড নিয়ে আক্রমণ করে। তাই ৩০৭ দেওয়া হয়েছে। ফ্র‍্যাকচর ইনজুরি আছে ।একজন ওসি এখনো ভর্তি । ১৭ পর্যাপ্ত পিসির আবেদন ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 15, 2026 12:30:41
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে শিলান্যাস হলো দক্ষিন পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া জঙ্গলমহল হল্ট স্টেশনের। পুরুলিয়া-রাঁচি রেল পথের পুরুলিয়ার মফস্বল থানার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের পাশেই এই হল্ট স্টেশনের শিলান্যাস করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত গিলেন আদ্রা রেল মণ্ডলের বেশ কয়েকজন আধিকারিক । সাংসদ জ্যোতির্ময় সিংহ বলেন দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ উনারা पुरुलियারের জন্য এত রেল প্রকল্প দিয়েছেন। আজ মোট তিনটি স্টেশনের শিলান্যাস হবে। গতকাল একগুচ্ছ রেলের প্রকল্প উপহার পায় পুরুলিয়া। বাইট : ১) জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়ার বিজেপি সাংসদ)
112
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 15, 2026 12:01:06
Kolkata, West Bengal:উত্তরবঙ্গের ওপর দিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্জা তার প্রভাব বঙ্গে এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী সম্ভাবনা থাকছে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।১৬ তারিখ পর্যন্ত ১৭ তারিখ হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ হবে এবং তার প্রভাব থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি, পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৭ ও ১৮ বৃষ্টির পরিমাণ একটু কমবে ১৯-২০- ২১ আবার বৃষ্টি পরিমান বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বীরভূম দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি। ১৬ তারিখে হওয়ার গতিবেগ বাড়বে প্রভাব থাকবে দুই বর্ধমান হুগলি এবং বীরভূম , হাওয়ার গতিবেগ হবে ৫০ থেকে ৬০ গাস্টিং ৭০। ১৭ তারিখ হওয়ার গতিবেগ সমস্ত জেলাতেই কমে আসবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে। ১৮ ১৯ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে আবার ২০ও 21 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে।
129
comment0
Report
MMManoj Mondal
Mar 15, 2026 12:00:51
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী বারুণী মহামেলা। মেলা শুরুর প্রাক্কালে শান্তির বার্তা দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সান্তনু ঠাকুর। তিনি বলেন, মেলাকে ঘিরে কেউই চান না কোনও সংঘাত বা অশান্তি হোক। একসাথে মেলা হলে ভক্তদেরই সুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও জানান, এবছর প্রচুর ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভিন রাজ্য থেকে আসা ভক্তদের সুবিধার্থে ট্রেনের সংখ্যাও আগের তুলনায় বাড়ানো হয়েছে। উল্লেখ্য,আগামীকাল মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে শুরু হচ্ছে বারুণী মহামেলা। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুন্যার্থী এখানে পুণ্যস্নানের উদ্দেশ্যে আসবেন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, চলছে সার্বক্ষণিক নজরদারি।
159
comment0
Report
ASAyan Sharma
Mar 15, 2026 11:32:02
Kolkata, West Bengal:Сাম্প্রতিক সময়ে রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক ডা. শশী পাঁজা-র বাসভবনে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ), কলকাতা শাখা। আইএমএ কলকাতা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক, পাশাপাশি আইএমএ কলকাতা শাখার লাইফ মেম্বার ডা. শশী পাঁজার বাসভবনে গতকাল যে সহিংস ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। একটি সভ্য সমাজে এই ধরনের ভয় দেখানো বা হিংসাত্মক আচরণের কোনো স্থান নেই বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সমাজের সকল সদস্যের নিরাপত্তা, মর্যাদা এবং পারস্পরিক সম্মান বজায় রাখার পক্ষে চিকিৎসক সমাজ সবসময়ই ঐক্যবদ্ধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএমএ কলকাতা শাখা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে ডা. শশী পাঁজা ও তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে আইএমএ কলকাতা শাখা।
221
comment0
Report
NRNarayan Roy
Mar 15, 2026 11:31:35
Siliguri, West Bengal:ব্রিগেড সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থক বোঝাই ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারগামী ওই বিশেষ ট্রেনটি কয়লাডিডো এলাকায় প্রায় দশ মিনিট দাঁড়িয়ে ছিল। এলাকাবাসীদের অভিযোগ, ট্রেন থেকে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক আচরণ করেন। এর পরেই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় জিআরপি এবং শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি বড় কোনো রূপ নেওয়ার আগেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক দীপক বর্মন। তাঁদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের লক্ষ্য করেন। অন্যদিকে, ‘ঘাসফুল’ শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকৃত বলে জানিয়েছেন শহরের মেয়র গৌতম দেব। তার দাবি, এটা বিজেপির স্ক্রিপ্টেড ইস্যু। সারা রাজ্যের মত এখানেও তারা নাটক করছে নিজেরাই ট্রেন থেকে কয়েকজন নেমে হয়তো ট্রেনে ঢিল মেরে সেটা রেকর্ড করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে বলে দাবি তার। এলাকার মানুষের ওপর উস্কানি মূলক সহ দাঁড়িয়ে থাকে ট্রেন থেকে বিজেপি কর্মী সমর্থকরা ইলেকার মহিলাদের উদ্দেশ্যে কুরুচికর মন্তব্য করেছেন বলেই এই জনরোষ তৈরি হয়েছিল। ঘটনার জেরে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
161
comment0
Report
CDChittaranjan Das
Mar 15, 2026 11:31:18
Durgapur, West Bengal:দুই দুর্ঘটনায় মৃত Four, শোকাচ্ছন্ন শিল্পাঞ্চল এবং কয়লাঞ্চল। দাদার অষ্টমঙ্গলা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কালিপুর এলাকায় বৌদিকে নিতে এসেছিলেন দুই ভাই। পুকুরের স্নানে নেমে তলিয়ে গেল দুজনেই। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক(২৪) ও সুপ্রিয় দাস মোদক(২৬)। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুর গ্রামের এক যুবতীর সম্প্রতি বিয়ে হয় পুরুলিয়ার টাউনের। বিয়ের পরের রীতি অনুসারে শনিবার ছিল অষ্টমঙ্গলার অনুষ্ঠান। সেই উপলক্ষে আত্মীয়স্বজনদের নিয়ে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। রবিবার দুপুর প্রায় একটা নাগাদ তিনজন যুবক কালিপুর গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। স্নান করার সময় হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং অনেক চেষ্টা করে একজন যুবককে উদ্ধার করতে সক্ষম হন।এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং কিছুক্ষণ পর পুকুর থেকে আরেক যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া দুই যুবককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে, দুর্গামাপুরে জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। রবিবার পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পৃথক দুটি ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা ও এক বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক প্রচন্ড গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি সোজা ধাক্কা মারে এক মহিলাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত মহিলার নাম আশা দাস (৫০)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয় । পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্যদিকে, দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা-র মুচিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া বাজারের সার্ভিস রোড দিয়ে একটি ট্রাক বামুনারার দিকে যাওয়ার জন্য ঘুরছিল। তখন বাইক নিয়ে পেরোতে গিয়ে ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারলে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক বলেন, “মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি ট্রাক ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা পরে জানতে পারি যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।”
189
comment0
Report
BSBarun Sengupta
Mar 15, 2026 10:36:30
Barrackpur Cantonment, West Bengal:পাউরুটি খারাপ! প্রতিবাদ করতে গিয়ে দোকানদারের দলবলের মারধরে আক্রান্ত বিবেকানন্দ ইউনিভার্সিটির দুই রেডিওলোজির ছাত্র, আশঙ্কাজনক এক ছাত্র। পাউরুটি খারাপ, ফেরত দিতে গিয়ে প্রথমে চরম হেনস্থা এবং ব্যাপক মারধর। গুরুতর অবস্থায় ICCU তে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিবেকানন্দ ইউনিভার্সিটির দুই রেডিও লোজির দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার প্রকাশ রেডিও লোজির দ্বিতীয় বর্ষের ছাত্র মহ: তালাত পাউরুটি কিনতে_gিয়েছিলো। পাউরুটি খারাপ থাকায় প্রতিবাদ করায় বেধড়ক মারধর দোকানদার তমাল সিংহ রায়ের দলবল। আর তাতেই সংকটজনক পরিস্থিতি মহ: তালাত এর। তবে আক্রান্ত তালতার ভাই মহ: তারিক মন্ডল ও। এই ঘটনায় আতঙ্কিত দুই ছাত্রের পরিবার ও। তবে তৃনমুল পঞ্চায়েত প্রধান অরুন ঘোষ বলেন তৃনমুল হোক আর যেই হোক ছাত্র আক্রান্তের ঘটনা নিন্দনীয়। পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে।
164
comment0
Report
Advertisement
Back to top