Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

सोमवार से माध्यमिक परीक्षा शुरू, परीक्षा केंद्रों में कमरे साफ-सफाई व घड़ियाँ लगाईं गईं

CDChampak Dutta
Feb 01, 2026 01:01:20
Kaji Chak, West Bengal
*সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।তার আগে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি চলছে জোরকদমে।পরীক্ষা কেন্দ্রের শ্রেণিকক্ষ পরিষ্কার করা,সিট নম্বর লাগানো,সময় দেখার জন্য পরীক্ষা কেন্দ্রের প্রতিটি শ্রেণীকক্ষে লাগানো হচ্ছে দেওয়াল ঘড়ি।এমনই প্রস্তুতির ছবি দেখা গেল চন্দ্রকোণার কল্যাণশ্রী জ্ঞানদাদেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 19, 2026 03:02:55
Baruipur, West Bengal:বিতর্ক ঝেড়ে ফেলে ভাঙড়ে ঢুকতেই কর্মীদের উচ্ছ্বাস।। সওকাত মোল্লাকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস।। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ আলোচনার পর রাতে ভাঙড়ের কাঁঠালিয়াতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।। পুষ্পবৃষ্টি ও মাল্যদান করে সওকাত মোল্লাকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকরা।। আগামী শুক্রবার নামাজ পরে প্রচার শুরু করবেন বলে জানান সওকাত।। পাশাপাশি বিতর্ক ঝেড়ে ফেলে ক্যানিং পূর্বের তৃৃমূল প্রার্থী বাহারুল ইসলাম প্রসঙ্গে সওকাত মোল্লা বলেন, ক্যানিং পূর্ব থেকে প্রচার হোক বা না হোক একলক্ষ ভোটে বাহারুল জিতবে।। উল্লেখ প্রার্থী বদল নিয়ে জীবনতলায় বিক্ষোভ দেখায় সওকাত অনুগামীরা।। সেই বিতর্কের অবসান ঘটিয়ে দলের জন্য ঐক্যবদ্ধ ভাবে লড়াই হবে জানান সওকাত।।
996
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 19, 2026 03:02:41
Baruipur, West Bengal:বিতর্ক ঝেড়ে ফেলে ভাঙড়ে ঢুকতেই কর্মীদের উচ্ছ্বাস।। সওকাত মোল্লাকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস।। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ আলোচনার পর রাতে ভাঙড়ের কাঁঠালিয়াতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।। পুষ্পবৃষ্টি ও মাল্যদান করে সওকাত মোল্লাকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকরা।। আগামী শুক্রবার নামাজ পরে প্রচার শুরু করবেন বলে জানান সওকাত।। পাশাপাশি বিতর্ক ঝেড়ে ফেলে ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম প্রসঙ্গে সওকাত মোল্লা বলেন, ক্যানিং পূর্ব থেকে প্রচার হোক বা না হোক একলক্ষ ভোটে বাহারুল জিতবে।। উল্লেখ প্রার্থী বদল নিয়ে জীবনতলার বিক্ষোভ দেখায় সওকাত অনুগামীরা।। সেই বিতর্কের অবসান ঘটিয়ে দলের জন্য ঐক্যবদ্ধ ভাবে লড়াই হবে জানান সওকাত।।
914
comment0
Report
AGAyan Ghosal
Mar 19, 2026 02:32:18
Kolkata, West Bengal:1) আগামীকাল শুক্রবার ২০ মার্চ থেকে রবিবার ২২ মার্চের মধ্যে রাজ্যে ফের তৈরি হতে চলেছে শক্তিশালী স্কোয়াল ফন্ট। এর প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৈরি হতে চলেছে শক্তিশালী বজ্রগর্ভ উল্লম্ব মেঘ অর্থাৎ কিউমুলোনিম্বাস। বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বৃদ্ধি পাবে ঝোড়ো হাওয়ার দাপট। তৈরি হবে আঞ্চলিক ঝড় বা কালবৈশাখীর সম্ভাবনা। 2) রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। হতে পারে শিলাবৃষ্টি! শনিবার পর্যন্ত আরও একটা স্পেল ঝড় বৃষ্টির। রবিবার ও সোমবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। আবার পরবর্তী বুধবার থেকে বাড়বে। 3) দক্ষিণবঙ্গে শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও অত্যন্ত বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং স্থানীয় ভাবে কালবৈশাখীর সম্ভাবনা। 4) উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুঘট সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার গতিবেগে ঝড়। শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সতর্কতা। শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। 5) কলকাতাতে आंशिकভাবে মেঘলা आकाश। রাতের তাপমাত্রা कुछটা বাড়বে। দিনের তাপমাত্রা খুব না बढ़লেও জলীয় বাষ্পের পরিমাণ হুহু করে বাড়বে আজ। ঝড়বৃষ্টিের সম্ভাবনা বাড়বে শুক্রবার ও শনিবার। এর মধ্যে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার ফের মরশুমের দ্বিতীয় कालবৈশাখী পেতে পারে কলকাতা।
1015
comment0
Report
BMBiswajit Mitra
Mar 19, 2026 02:32:05
Ranaghat, West Bengal:এসআইআর কার্ড হরিণঘাটা -------------- হরিণঘাটা বিধানসভা হরিণঘাটা পৌরসভা ও পঞ্চায়েত নিয়ে গঠিত। এক সময়ের বাম দূর্গ ২০১১ সালে তৃনমূল দখল করে।বিধায়ক হন নীলিমা নাগ মল্লিক। ২০২১ সালে এই কেন্দ্রে থেকে জয়লাভ করে বিজেপির অসীম কুমার সরকার 15,200 ভোটে। ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী বিধানসভার নাম - ৯৩ হরিণঘাটা বিধানসভা কেন্দ্র。 ১) এসআইআর শুরুর আগে ভোটার সংখ্যা ছিল - ২৪৭৪১২ ২) খসড়া তালিকা প্রকাশের পর ভোটার সংখ্যা হয়েছিল - ২৩৬৫৮৮ ৩) চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটার সংখ্যা হয়েছে - ২৩৫০৪৯ ৪) বিচারাধীন রয়েছে ১৭৫০৩ জন। এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর সময় বাদ যায় ২৫,৪৭৮ জন। এডজুডিকেশানে আছে ৫০৭ জন。 ২০২৬ সালের বিধানসভার নির্বাচনে এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার। হরিণঘাটার ভোটাররা বলছেন,এসআইআর করে ঠিক করেছে কমিশন।কারো মতে তারাহুরো করে করায় মানুষের হয়রানী হয়েছে。
963
comment0
Report
PDPradyut Das
Mar 19, 2026 02:31:21
Jalpaiguri, West Bengal:আগুনের ভিডিও আছে। জলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ। তেলের ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায় দুটি গাড়িতেই। মোহিতনগরের কাছে আজ রাতের এ ঘটনার জেরে আলোড়ন ছড়ায়। দমকল এসে আগুন নেভায়। অ্যাম্বুলেন্সে রোগী ছিল না। তবে সংঘর্ষের পরই পালিয়ে যায় অ্যাম্বুলেন্স চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি নিজের লেন ধরে যাচ্ছিল। ভুল লেন ধরে আসছিল অ্যাম্বুলেন্সটি। মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটির। এরপরই আগুন ধরে যায়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ পুড়ে যাওয়া গাড়ি দুটিকে রাস্তা থেকে সরায়। রাস্তার মধ্যে দাউ দাও করে দুটি গাড়ি জ্বলতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশ কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
1022
comment0
Report
ALArup Laha
Mar 19, 2026 01:00:24
Belna, West Bengal:সকালেই মন্দিরে আর বিকেলে মজলিসে বিধানসভার পদপ্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার প্রথমদিন এই ভাবেই প্রচার সারলেন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। মঙ্গলবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা হয় তারপর বুধবার থেকেই কার্যত কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন শ্যামাপ্রসন্ন। বুধবার বিকেলে আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালনের ইফতার মজলিসে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী। সেখানে তিনি ইফতার মজলিসের পর রোজাদারদের সঙ্গে জনসংযোগ করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর বিজেপির বঞ্চনা হল তার প্রচারের হাতিয়ার। জয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। Shyamprasann Lohar বুধবার সকালে প্রচার শুরু করেন। তবে প্রচারের আগে গুসকরার রটন্তী কালীমন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। বাইট। শ্যামাপ্রসন্ন লোহার (তৃণমূল প্রার্থী)। 190326ZG_BWN_IFTAR ক্যামেরায় সেখ লালুর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
1080
comment0
Report
TDTapan Deb
Mar 18, 2026 16:31:52
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার – রাজ্যের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিতোষ দাস কে না পছন্দ দলের একাংশের কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিজেপি জেলা কার্যালয়ে ভাঙচুর , আগুন লাগানোর মত ঘটনাও ঘটেছে। এবার সংযোজন হল প্রার্থী প্রচারে বেরোলেই বিজেপি কর্মীদের একাংশ রীতিমত গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করেছে। বুধবার সন্ধ্যায় আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে পরিতোষকে রীতিমত প্ল্যাকার্ড হাতে নিয়ে একদল বিজেপি কর্মী গো ব্যাক স্লাগান তুলে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি পরিতোষের সঙ্গে তৃনমুল কংগ্রেসের মন্ত্রী অরুপ বিশ্বাস , সৌরভ চক্রবর্তীদের মত নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন। বিজেপি ক্ষমতায় না এলে পরিতোষ তৃনমুলে যোগ দেবে। প্রার্থী বদল না হওয়া পর্যন্ত তারা এমন ভাবেই বিরোধীতা করে যাবেন। পাল্টা পরিতোষ বলেন এই কর্মীরা বিজেপি কী ন জানি না। বিরোধীদের কাছ থেকে টাকা নিয়ে এমনটা করছেন। সব মিলিয়ে আলিপুরদুয়ার আসনে বিজেপি প্রার্থী কে নিয়ে চরম বিপাকে জেলা নেতৃত্ব।
1042
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 18, 2026 16:31:37
Baruipur, West Bengal:বারুইপুরে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল টাকা, বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৯ লক্ষ বারুইপুরের জয়াতলা এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা। বারুইপুর থানার পুলিশ এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার করে প্রায় ৯ লক্ষ টাকা। ধৃতের নাম সামাদ আলী সরদার, বাড়ি জয়নগর থানার তিলপি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়াতলা এলাকায় নিয়মিত তল্লাশি চালানোর সময় ওই বাইক আরোহীকে সন্দেহজনক মনে হয়। এরপর তাকে দাঁড় করিয়ে গাড়িতে তল্লাশি চালানো হলে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ। জানা গিয়েছে, তিলপি থেকে কুড়ালির দিকে যাচ্ছিল বাইকটি। উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে。
1029
comment0
Report
RDRaktima das
Mar 18, 2026 15:35:00
Kolkata, West Bengal:কাকুলিয়া কাণ্ডে অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পুর অভূত প্রশংসায় রাজ্যের মন্ত্রী জাভেদ খান। শুধু তাই নয়, সোনা পাপ্পু আদৌ অভিযুক্ত কিনা সেনিয়েও এদিন প্রশ্ন তোলেন মন্ত্রী। এমনকি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান জাভেদ খান. বুধবার সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এর তরফে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইতিমধ্‌যেই তার আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এসেছে। মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মন্ত্রী জাভেদ খান, মালা রায় সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই পত্রে। যদিও প্রথমেই সোনা পাপ্পুকে চেনেনই না বলে সটান জানিয়ে দেন ফিরহাদ হাকিম। এদিকে এই ধরনের কোন আমন্ত্রণ পত্র তার কাছে আসেনি বলেও দাবি করেন মেয়র। রাজ্য সরকারের এক মন্ত্রী যখন সরাসরি সোনা পাপ্পু কে চিনতে অস্বীকার করছেন ঠিক সেই সময় দাঁড়িয়েই সোনা পাপ্পুর নামে ভুল আসে প্রশংসা করতে দেখা গেল রাজ্য সরকারের আরেক মন্ত্রীকে। এদিন জাবেদ খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ বৈষ্ণন্বর চট্টোপাধ্যায় ও কলকাতা পুরসভার কাউন্সিলর লিপিকা মান্না।
1097
comment0
Report
CDChampak Dutta
Mar 18, 2026 15:34:47
Kaji Chak, West Bengal:বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘেরাও করে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীরা। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের ক kopatiya poleArea এলাকায়। জানা গেছে, গত সোমবার কালবৈশাখী ঝড়ের পর থেকে মনোহরপুর, শ্রীপুর গ্রাম সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট, সেই ক্ষোভে গ্রামবাসীরা একত্রিত হয়ে ক Kopatiya Pole এলাকায় বিদ্যুৎ দপ্তরের একটি গাড়িকে ঘেরাও করে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি অবিলম্বে গ্রামে বিদ্যুৎ চাই। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ঘাটাল থানার পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে স্বাভাবিক হয় যান চলাচল।
1085
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 18, 2026 14:32:25
967
comment0
Report
Advertisement
Back to top