Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

कृषकों ने चंद्रकোনা कृष्णापुर में धान मूल्य विवाद पर सड़क जाम किया

CDChampak Dutta
Nov 30, 2025 04:51:01
Kaji Chak, West Bengal
চন্দ্রকোনার কৃষ্ণপুরে রাস্তার উপর ধানের বস্তা বোঝাই গাড়ি রেখে বিক্ষোভ ও অবরোধ কৃষকদের।政府ি ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। অভিযোগ কুইন্টাল প্রতি ৮ থেকে ১০ কেজি করে বলন হিসাবে ধান বাদ দেওয়া হচ্ছে। ঘটনা চন্দ্রকোনা কৃষ্ণপুর দুবরাজগঞ্জ কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে। ক্ষুব্ধ চাষীরা গড়বেতা- শ্রীনগর রাজ্য সড়কের কৃষ্ণপুরে রাস্তার ধানের বস্তা বোঝাই গাড়ি রেখে বিক্ষোভ দেখায়। কৃষকদের বক্তব্য তাদের ধান শুকনা থাকলেও ময়েশ্চার আছে বলে বেআইনিভাবে কুইন্টাল প্রতি ৮ থেকে ১০ কেজি ধান বাদ দেওয়া হচ্ছে। চাষীদের সুবিধার জন্য সরকার ন্যায্য মূল্যে ধান কিনছে অথচ কৃষকদের ঠকাচ্ছে সমবায় সমিতি। কৃষকদের কাছে ধান না নিয়ে অসাধু ফোড়েরা গোলা থেকে ধান কিনে কোটা পূরণ করছে। আমরা তারই প্রতিবাদে এই অবরোধ করেছি। কৃষকদের রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে চাষীদের আশ্বাস দেন বিষয়টি দেখবেন। পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন। যদিও সমবায় সমিতির সাথে যোগাযোগ করা হলে ফোনে সমিতির ম্যানেজার আসিফ ইকবাল জানিয়েছেন, অভিযোগ সম্পুর্ন মিথ্যা, কেউ ভুল বুঝিয়েছে কৃষকের। তিনি বলেন, একজন কৃষক তার ধান আনার সময় কিছু বস্তা ড্রেনে পড়ে ভিজে গিয়েছিল, সেই ধান তিনি নিয়ে এলে তা নিতে অস্বীকার করা হয় বাকি ধান নেওয়ায় আপত্তি করা হয়নি। কোনো বাইরে থেকে ধান নেওয়া হয়না, সরকারি নিয়ম মেনে কৃষকদের থেকে ধান কেনা হচ্ছে। চাষীদের কেউ বা কারা সমবায় সম্পর্কে ভুল বোঝাচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Mar 12, 2026 16:19:58
Kolkata, West Bengal:श्राबंति चট্টोपाध্যाय, ইন্টারভю প্রশ্ন: ১) নায়িকারা মায়ের চরিত্রে অভিনয় করতে ভয় পায় সেখানে একেবারে যখন ঠাকুমার রোল এলো প্রথমে কি ভাবলে? ২) এই ঠাকুরমার ঝুলির সঙ্গে সুকুমার রায়ের ঠাকুরমার ঝুলির কি কোনরকম মিল আছে বা এখানে কি তার কোন কনটেক্সট আছে? ৩) একটা গোয়েন্দাগিরি করার স্বভাব এমনিতেই থাকে, তুমি ব্যক্তিগত জীবনে কতটা গোয়েন্দাগিরি করো? ৪) রাজনৈতিক মহলে জোড় গুঞ্জন এবার tmc প্রার্থী হচ্ছেন শ্রাবন্তী। তুমি একবার বিজেপির হয়েছে দাঁড়িয়ে ছিলে। কেমন অভিজ্ঞতা? এবার কি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছ? ৫) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার কেমন সম্পর্ক? ৬) সোশ্যাল মিডিয়া তোমাকে প্রায় কটাক্ষে শিকার হতে হয়, সম্প্রতি তুমি সাইবার ক্রাইমে অভিযোগও করেছো। কি সমস্যা হয়েছিল? অভিযোগ করার পর সমস্যা সমাধান হলো?
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 12, 2026 16:19:47
Kolkata, West Bengal:ব্যানিজিক গ্যাস সিলিন্ডার অপ্রতুল, বাধ্য হয়ে ইন্ডাকশন, ইলেকট্রিক গ্রিল, বিদ্যুতে ভরসা করে দোকান চালাচ্ছে শহরের অন্যতম জনপ্রিয় ফুডচেন কোম্পানি বা রেস্তোরাঁ সংস্থা 'সাংহাই ফ্লেভারস অফ চায়না টাউন'। দমদম নাগেরবাজারে সংস্থার একটি আউটলেটে গিয়ে জানা গেল ব্যানিজিক গ্যাস সিলিন্ডার না পাওয়াতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তবে রেস্তোরাঁ আসা খাদ্যপ্রিয় মানুষকে নিরাশা না হয়ে ফিরতে হয় তার জন্য তারা বিকল্প ব্যবস্থা নিয়েছে। শুধু তাই নয়, এই ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে থাকা ব্যক্তিরা যাতে সমস্যায় না পড়ে এই যুদ্ধ পরিস্থিতি অবস্থায় তাই তারা বিকল্প হিসেবে ইন্ডাকশন, ইলেকট্রিক গ্রিল, বিদ্যুতের মাধ্যমে খাদ্য প্রস্তুতকরার সিদ্ধান্ত গ্রহন করছে। যাতে কোন মানুষকে এসে ফিরে যেতে না হয়। আর তার সাথেই এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত ব্যক্তিরা যাতে বিপদে না পড়ে সেই কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 12, 2026 16:19:33
0
comment0
Report
MMManoj Mondal
Mar 12, 2026 16:02:22
Kolkata, West Bengal:প্রতিটি মানুষ তাদের নিজেদের ফোনের মাসিক রিচার্জ করে থাকে এবং একটি মাসে ৩০ দিন হলেও মাসিক রিচার্জে ২৮ দিনের সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই মাসিক রিচার্জের সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনে ইনকামিং কল ও মেসেজের সুবিধা বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। এই বিষয়টির বিরুদ্ধে সরব হয়েছেন আপের সংসদ রাঘব চাড্ডা। সাধারণ মানুষ যারা নিয়মিত এই মাসিক রিচার্জের সুবিধা গ্রহণ করে থাকেন তারা সমর্থন জানাচ্ছেন রাঘব চাড্ডাকে। তারা জানিয়েছেন এই গোটা বিষয়টি সাধারণ মানুষের অনেক আগেই ভাবা উচিত ছিল কিন্তু যে কোনভাবেই হোক সুযোগের অভাব অথবা বিকল্পের অভাবে তারা কোন কিছু করতে বা বলতে পারেননি। কিন্তু আজ যখন রাঘব চাড্ডা এই গোটা বিষয়ের বিরুদ্ধে সরব হয়েছে তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন তাকে।
0
comment0
Report
Advertisement
Back to top