Back
हरिपुर बूथ 66 से 350 नाम मतदाता सूची से कटना, होली में चिंता बढ़ी
BMBiswajit Mitra
Mar 05, 2026 07:01:34
Ranaghat, West Bengal
শান্তিপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ সাড়ে 350 জনের, অনিশ্চয়তায় হরিপুরের নীল কুঠিপাড়া—হোলির উৎসবেও বিষাদের ছায়া
শান্তিপুর বিধানসভা কেন্দ্রের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চক রঘুনাথপুর এলাকার ৬৬ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত নিবিড় সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকায় আশ্চর্যজনকভাবে প্রায় সাড়ে ৩৫০ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কার্যত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বহু বাসিন্দা।
শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথ, নীল কুঠিপাড়ায় আগে মোট ভোটার সংখ্যা ছিল ১০২৫। তার মধ্যে ৫০ জন মৃত ও অবৈধ ভোটারকে আগেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৯৭৫। পরে এসআইআর শুনানির জন্য প্রায় ৫৫০ জন ভোটারকে ডাকা হয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, ওই ৫৫০ জনের মধ্যে প্রায় ৩৫০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
ফাইনাল তালিকা প্রকাশের পর থেকেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে বহু পরিবারের। এখন বসন্ত উৎসবের সময় হলেও এলাকায় উৎসবের আনন্দ কার্যত ম্লান হয়ে গেছে। গোটা দেশ যখন হোলির রঙে মেতে উঠেছে, তখন নীল কুঠিপাড়ার বহু বাসিন্দার জীবন যেন রংহীন হয়ে পড়েছে। নাগরিকত্ব ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
এলাকার একাধিক ভোটারের দাবি, “আমরা বাংলাদেশ থেকে এসেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে সব বৈধ নথিপত্র রয়েছে। সেগুলো জমা দেওয়া সত্ত্বেও কেন আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল, তা আমরা বুঝতে পারছি না।” তাদের আরও অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাদের পরিবারের একাধিক সদস্যের নাম ছিল না। পাশাপাশি তারা অভিযোগ করেন, বুথ লেভেল অফিসার (BLO)-এর গাফিলতির কারণেই তাদের এই হয়রানির শিকার হতে হচ্ছে।
যদিও ভোটারদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট BLO। তার দাবি, যাদের নাম বাদ গেছে তারা সঠিকভাবে ফর্ম পূরণ করেননি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ীই তাদের এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু শুনানিতে তারা প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দিতে পারেননি বলেই তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, বেছে বেছে বিজেপি সমর্থক এবং হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজ্য প্রশাসনের চাপেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তারা ওই ভোটারদের পাশে রয়েছে এবং সিএএ-তে আবেদন করে ধাপে ধাপে তাদের নাম পুনরায় তালিকায় তোলার চেষ্টা করা হবে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, শুধু হরিপুর অঞ্চল নয়, আশেপাশের বহু এলাকায় একইভাবেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে বহু মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, আসলে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেই এই বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রায় ৩৫০ জন মানুষের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নীল কুঠিপাড়ার প্রতিটি বাড়িতে। অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 05, 2026 09:45:290
Report
STSrikanta Thakur
FollowMar 05, 2026 09:39:520
Report
BSBarun Sengupta
FollowMar 05, 2026 09:32:21Barrackpur Cantonment, West Bengal:ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে CPIM এর বিক্ষোভ এবং ধ্বস্তাধস্তি। বেরিকেড ভাংগার চেস্টা CPIM এর কর্মিদের। জোর করে SDO অফিসে ঢোকার চেস্টা।বাধা পুলিশের। সিপিএমের কথায় শুধু মাত্র বারাকপুরে দেড় লাখ ভোটারের নাম বাদ গেছে। যদি কোন সুরাহা না হয় তারা বৃহত্তর আন্দোলন করবে।
0
Report
MMManoj Mondal
FollowMar 05, 2026 09:31:510
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 09:31:370
Report
MDMritunjay Das
FollowMar 05, 2026 09:19:220
Report
SCSaurav Chaudhuri
FollowMar 05, 2026 09:19:030
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 09:18:470
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 08:54:53Chinsurah, West Bengal:নন্দীগ্রামে লড়াইয়ে নেই সিপিএম, সিপিআই লড়বে বামেদের তরফে, আরও মহা শুন্যের পথে হাঁটছে সিপিএম?-
0
Report
CDChampak Dutta
FollowMar 05, 2026 08:54:370
Report
STSrikanta Thakur
FollowMar 05, 2026 08:54:100
Report
BSBhabananda Singha
FollowMar 05, 2026 08:53:570
Report
CDChittaranjan Das
FollowMar 05, 2026 08:35:050
Report
ABArup Basak
FollowMar 05, 2026 08:20:580
Report
BCBasudeb Chatterjee
FollowMar 05, 2026 08:20:230
Report