Back
झाड़ग्राम में अंडर एडजूडिकेशन नाम वाले वोटरों पर धमकी का आरोप; जांच जारी
SCSaurav Chaudhuri
Mar 02, 2026 09:04:26
Jhargram, West Bengal
*নাম বিচারাধীন, বিএলওকে फोन করে মারধরের হুমকি*
ভোটার তালিকায় কয়েকজনের নাম বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) থাকায় বিএলওকে ফোনে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রাম শহরে। যদিও প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অভিযোগ, শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের জঙ্গলখাস প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ নম্বর বুথের বিএলও নির্মলেন্দু মাহাতোর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে একজন ব্যক্তি ভোটার তালিকায় দু’জনের নাম কেন এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে, তা জানতে চান এবং ক্ষোভপ্রকাশ করেন। বিএলও বিষয়টি বিচারকদের স্তরে নিষ্পত্তির জন্য உள்ளது বলে জানালে তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। রবিবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নির্মলেন্দু। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, ওই বুথে প্রাথমিক তালিকা অনুযায়ী, ভোটার সংখ্যা ছিল ১,৩৯৪। যাচাইয়ের পর মৃত, স্থানান্তরিত ও অন্যান্য কারণে ১৩৩ জনের নাম বাদ যায়।
পড়ে সংখ্যা দাঁড়ায় ১,২৬১। পরে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও তিনজনের নাম বাদ পড়ে এবং সাতজন নতুন ভোটারের নাম যুক্ত হয়ে মোট ভোটার সংখ্যা হয় ১,২৬৮। এর মধ্যে ১২৮ জন ভোটারের নাম এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে, অর্থাৎ তাঁদের নথিপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, তা পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা শেক ইসলামের। তাঁর দিদি মেহেরজান বিবির নাম ওই বুথের ভোটার তালিকায় বিচারাধীন থাকায় ক্ষোভের বশে ফোন করেছিলেন বলে তিনি স্বীকার করেছেন। তাঁর দাবি, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও এমনটা হওয়ায় উত্তেজনায় ভুল কথা বলে ফেলেছেন এবং তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন। জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, "যাঁদের নাম বিচারাধীন রয়্য়, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সমস্ত নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। নির্বাচন কর্মীদের হুমকি বা ভয় দেখানোর ঘটনা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া"
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSaurav Chaudhuri
FollowMar 02, 2026 10:18:230
Report
BBBimal Basu
FollowMar 02, 2026 10:07:160
Report
NRNarayan Roy
FollowMar 02, 2026 10:06:530
Report
ASAyan Sharma
FollowMar 02, 2026 09:16:360
Report
MDMritunjay Das
FollowMar 02, 2026 09:16:230
Report
NRNarayan Roy
FollowMar 02, 2026 09:16:130
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 09:04:010
Report
PMPiyali Mitra
FollowMar 02, 2026 09:03:410
Report
MDMritunjay Das
FollowMar 02, 2026 09:03:280
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 02, 2026 09:03:080
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 02, 2026 09:02:490
Report
ABArup Basak
FollowMar 02, 2026 09:02:290
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 09:02:160
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 08:20:530
Report
