Back
मतदान तैयारी एक दिन में: आयोग की वर्चुअल बैठक से 2026 विधानसभा चुनाव तैयारी तेज
AMArkodeepto Mukherjee
Mar 02, 2026 08:20:26
Kolkata, West Bengal
দু’দিনের বদলে একদিনেই ভোট প্রস্তুতি পর্যালোচনা, ২ মার্চ ভার্চুয়াল বৈঠক কমিশনের
আগে নির্ধারিত ছিল দু’দিনের পর্যালোচনা বৈঠক। কিন্তু সূচিতে পরিবর্তন করে এবার একদিনেই সেরে ফেলা হচ্ছে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা। সোমবার, ২ মার্চ ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা。
সংশোধিত সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে। দুপুরে স্বল্প বিরতির পর আবার বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার আলোচনা。
সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) এবং সিএপিএফ নোডাল অফিসারের সঙ্গে পৃথক পর্যালোচনা নির্ধারিত রয়েছে। সন্ধ্যা ৬টার পর প্রয়োগকারী সংস্থাগুলির প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা。
কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার (Sr. DEC), ডেপুটি নির্বাচন কমিশনার (DEC), ডিরেক্টর জেনারেল (DG), প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারি-সহ শীর্ষ আধিকারিকরা।
ভোটের আগে আইনশৃঙ্খলা, বাহিনী মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, ভোটার তালিকা সংশোধন—সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। দু’দিনের পরিবর্তে একদিনে ম্যারাথন বৈঠকের সিদ্ধান্তে প্রস্তুতি আরও ঘনিষ্ঠভাবে খতিয়ে দেখতে চাইছে কমিশন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowMar 02, 2026 09:16:360
Report
MDMritunjay Das
FollowMar 02, 2026 09:16:230
Report
NRNarayan Roy
FollowMar 02, 2026 09:16:130
Report
SCSaurav Chaudhuri
FollowMar 02, 2026 09:04:260
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 09:04:010
Report
PMPiyali Mitra
FollowMar 02, 2026 09:03:410
Report
MDMritunjay Das
FollowMar 02, 2026 09:03:280
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 02, 2026 09:03:080
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 02, 2026 09:02:490
Report
ABArup Basak
FollowMar 02, 2026 09:02:290
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 09:02:160
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 08:20:530
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 02, 2026 08:20:130
Report
STSrikanta Thakur
FollowMar 02, 2026 08:19:580
Report
