Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

वोट से पहले DA बढ़त: CM ने पेंशन 2000 रुपये और मार्च से DA की घोषणा की

PDPradyut Das
Mar 15, 2026 12:00:37
Jalpaiguri, West Bengal
DA के बारे में जलपाइगुड़ी में प्रतिक्रिया—ABITA और तृणमूल शिक्षक संगठन along with पुजारीयों की प्रतिक्रियाएं जलपाइगुड़ी में। वोट घोषित होने के कुछ घंटों पहले भत्ते बढ़ाए गए: पुजारियों और मौवज्जेम भत्ते बढ़ाने की घोषणा; मुख्यमंत्री ने कहा, अब वे हर माह 2000 रुपये पायेंगे; ममता बनर्जी के सोशल मीडिया पोस्ट। राजनीतिक वोट निर्गत से पहले CM ने DA की घोषणा की; मार्च से बकाया DA सरकारी कर्मचारियों को मिलेगा; CM के सोशल मीडिया पोस्ट। रिपोर्ट: प्रद्युत दास (जलपाइगुड़ी).
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Mar 15, 2026 13:50:08
Kolkata, West Bengal:প্রশ্ন: কমিশন বলছে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছে । কুনাল ঘোষ: কমিশন নিজে নিরপেক্ষ?  কমিশন বলছে আমরা নিরপেক্ষ থাকার নির্দেশ দিচ্ছি। কমিশন নিজেই তো বিজেপির দল। তো কমিশন নিজে আগাগোড়া এসআইআর পদ্ধতিটায় তারা নিরপেক্ষ রইলেন না এখন তারা নিরপেক্ষতার পরামর্শ দিচ্ছেন। উনারা দুদিনের ভোট ঘোষণা করেছেন। এ নিয়ে কোন মন্তব্য করবো না। এটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার rক্ষার যা কাজ করেন মমতা বন্দোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা  তৈরি। ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। শীত গ্রীষ্ম বর্ষা। বাংলায় মমতা বন্দোপাধ্যায়ের সরকার বর্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রস্তুত। এবং আগেরবার উনারা বলেছিলেন আট দফায় ভোট করিয়েছিল। আট দফা। করোনার মধ্যে। আমরা বারবার বলেছিলাম বিশেষভাবে শেষ চার দফা করবেন না একসঙ্গে মিলিয়ে দিন করোনা ছড়াবে। শোনেনি । বিজেপি বলেছিল আট দফায় চাই। হেরেছে। তো এবার দু দফা।য় আট দফায় করিয়েছিল। 77  আসন পায়। সেটা অবশ্য কমে গেছে। তো যাই হোক আট দফায়  77। এবার দু দফায় সেটাও কমে 27 এ দাঁড়াবে। প্রশ্ন: জ্ঞানশ কুমার বলছে আমাদের কাছে সমস্ত দলই দু দফা বলেছে কুণাল: আমি এ নিয়ে কোন মন্তব্য করবো না এটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব দেখছেন আমি এ নিয়ে কোন মন্তব্য করব না । প্রশ্ন: কমিশন বলছে যে রাজ্যে এসেছিলেন এবং অফিসাররা কে কি করেছেন সে অনুযায়ী অফিসারদের একটা তালিকা তৈরি হয়েছে এবং পদক্ষেপ করা হবে নিরপেক্ষতাতার প্রশ্নে। কুণাল: দেখুন আমরা প্রথম মনে করি যে জ্ঞানেশ কুমার তিনি নিজে নিরপেক্ষ নন। ফলে তার তিনি যে যেভাবে বাংলার মানুষের ভোটারের অধিকার ভোটিংয়ের অধিকার বা নাগরিকত্বের অধিকার তিনি যেভাবে বিপদে ফেলেছেন মানুষকে তার জন্য মুখ্যমন্ত্রী শুধু আন্দোলনে করতে হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করতে হয়েছে। তো ফলে এই নিরপেক্ষতা ব্যবস্থা হুমকি আমরা এগুলো জ্ঞানেশ কুমার নিজে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। আমাদের পরিষ্কার কথা আপনারা নিরপেক্ষ থাকুন নির্বাচন কমিশন। আর আমরা মানুষের সঙ্গে সারা বছর থাকি। বিজেপি বাংলার বকেয়া দেয় না। আর্থিক বৈষম্য 100 দিনের টাকা দেয় না। জলজীবন মিশন টাকা দেয় না আবাসের টাকা দেয় না 1লক্ষ 96 হাজার কোটি টাকা দেয় না বাংলাকে অপমান করে বাংলার মনীষীদের অপমান করে বাংলা বললে পিটিয়ে মারে। বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়। মানুষকে হয়রানির লাইনে দাঁড় করিয়ে দেয়। মৃত্যুর মিছিল আত্মহত্যা প্যানিকে অসুস্থতা এবং মৃত্যু সেই বিজেপির সঙ্গে বাংলার মানুষের কোন সম্পর্ক নেই আগাগোড় একটা বঙ্গবিরোধী পার্টি বাংলা বিরোধী পার্টি ফলে আমরা নির্বাচন কমিশন বিজেপির হয়ে অনেক ব্যাট করেছে। আপনারা নিরপেক্ষ থাকুন। বাংলার মানুষের উপর ছাড়ুন। 250 এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ফিরছে। মমতা বন্দোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আসছেন। প্রশ্ন: ২০২১ সালে নির্বাচন ও তার পরবর্তী সময় যে হিংসা হয়েছিল সেই ঘটনার নামে তালিকা নেয়া হয়েছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে। বলেছে নির্বাচন কমিশন। কুনাল: যা ইচ্ছা করুন। ওনার বিরুদ্ধেই তো সব আপত্তি। আছে। উনার বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে ভোটেই সেটা বুঝতে পারবেন। মানুষের রায়টা দেখলেই বুঝতে পারবেন যে এই বিজেপি, জ্ঞানেশ কুমার এদের বিরুদ্ধে বাংলার মানুষের যে প্রতিবাদ অধিকার রক্ষার লড়াই কাকে বলে সেটা ভোটের রেজাল্ট বের হলে দেখতে পারবে। প্রশ্ন: 60 লক্ষ মানুষ এর ভোটাধিকার প্রসেসে রয়েছে কুনাল: দেখুন উনি একটা মুখে কথা বলেছেন। আমাদের পরিষ্কার বক্তব্য মাননীয় মমতা বন্দোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আর এদিকে হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তৃণমূল কংগ্রেস পরিবার। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। তো উনি তো একটা কথা বললেন দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো সুতরাং আশা করি কোন বৈধ ভোটার একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা হয়। প্রশ্ন: শুভন্দু অধিকারী তিনি বলছেন নন্দীগ্রামে তো আমি আছি। বিজেপি বললে আরো একটা আসনে লড়তে পারি。 কুনাল: দেখুন এগুলো সব উনাদের মায়ার খেলা। এখন দিনের শেষে বিজেপি হারছে সিপিএম শূন্য পার করবে না এবং 250র বেশি আসন নিয়ে মমতা বন্দোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসছেন। এই গোটা পরিস্থিতিতে দিশাহীন অবসাদগ্রস্ত বিজেপি তারা সব নানা ধরনের কথাবার্তা বলবে। এগুলোর কোন রাজনৈতিক ইম্প্যাক্ট গুরুত্ব নেই। আর নন্দীগ্রাম থেকে এবার ঘাসের উপর জোড়াফুল চিহ্নের প্রতীকের প্রার্থী জিতে আসবেন。 প্রশ্ন: শুভেন্দু অধিকারী আরো একটা বিষয় বলছেন বলছে বহু দফায় ভোট হলে তৃণমূল বাহিনী  এক জায়গায় ভোট দিয়ে  অন্য জায়গায় গিয়ে কালি মুছে ভোট দিতে পারে। কম দফায় ভোট হলে সেটা সুবিধ。 কুনাল: আমি একটা কথা বলি এই যে শুভেন্দু অধিকারী বলছেন বহু দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা ইত্যাদি ইত্যাদি কয়েকটা কথা বললেন, 21 সালে তো উনারাই জোর করে আট দফায় ভোট করিয়েছিলেন । উনি তো তখন বিজেপিতে। তখন উনি কি বলেছিলেন সেই বিবৃতিগুলো একবার দেখুন। তখন উনি বলেছিলেন যত বেশি দফায় ভোট আট দফায় ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেব । আবকিবার 200 পার শুনেছিলাম। তো কথা পাল্টাচ্ছেন কেন? কথা পাল্টাচ্ছেন কেন ? আপনি তো 20 সালের নভেম্বর মাসে তৃণমূল ছেড়ে চলে গেছিলেন বিজেপিতে । আপনারাই তো জোর করে koronary মধ্যে বাংলার মানুষকে বিপদে ফেলে আট দফায় ভোট করিয়ে করোনা ছড়িয়েছে। তখন যুক্তি দিচ্ছিলেন আট দফায় হলে আপনাদের কি কি সুবিধা क्या অসুবিধা গোহারা হারার পর এখন আবার উল্টো যুক্তি দিতে এসেছেন এই ফলে সম্পূর্ণ দ্বিচারিতা গিরগিটি রাজনীতি হচ্ছে। প্রশ্ন : মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইমাম মুহাজ্জম পুরোহিতদের জন্য বৃদ্ধি এবং ডি এ বৃদ্ধির কথাটা শুভেন্দু অধিকারী বলছেন এটা নাকি জোক। কুনাল:  আজব কথা। একটা অফিস একটু ঘোষণা তো ওদের ওদের এত লাগছে লাগছে কেন ?মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুটি ঘোষণা করেছেন একটি যারা পূজারী, ইমাম মজেম, তাদের । অন্যদিকে হচ্ছে সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা যারা আছেন। ওদের এত লাগছে? ওদের তো খুশি হওয়া উচিত। ওদের এত ব্যথা হচ্ছে কেন? সিএম দেবেন এটাতো বুঝতে হবে তার মানে দেওয়াটা ভেবেই রেখেছিলেন আজকে উনি ঘোষণা করেছেন। 중앙 সরকারের এত টাকা বাকি বাংলাকে তার বকিয়া দেয় না কেন্দ্রীয় সরকার 1 লক্ষ 96 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে 100 দিনের টাকা দেয়নি জলজীবন মিশনের টাকা দেয়নি আবাসনের আবাসের টাকা দেয়নি মমতা বন্দোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরীব মানুষ সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তার সাধ্যমত যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের অসুবিধাটা কোথায় হচ্ছে। তো মানুষ পেয়েছেন তো তাহলে আপনাদের ব্যথাটা কোথা? না পেলে ব্যথা। পেলে ব্যথা । ওই কি একটা গান আছে না শুভندرদের বিজেপির নেতাদের ওইটাই জিজ্ঞে তোদের কোন কোন জায়গা ব্যথা। প্রশ্ন: বিজেপি আজকে নির্বাচন কমিশনে একটা অভিযোগ করেছে তারা বলছে কলকাতা পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অপব্যবহার করছে。 কুনাল:  এটা তো ওদের গালগল্প । কলকাতা পুলিশ সুষ্ঠুভাবে কাজ করছে। অপব্যবহার কেন করবে ?কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা দরকারই বা পড়লো কোথায়? ব্যবহারে দরকারই পড়লো না তো অপব্যবহার ।যারা অভিযোগ করছে, তাদের চারপাশেই দেহরক্ষী হিসেবে এতগুলো কেন্দ্রীয় বাহিনী ঘোরে। অপব্যবহার তো ওইখানে হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশের কি অপব্যবহার করবে? শশি পাঁজার উপর হামলা তাতে বিজেপি ভয়ঙ্করভাবে মুখশ খুলে গেছে । প্যাচে পড়েছে । মহিলা মন্ত্রী এবং অজিত পাঁজা বাড়ি যারা হামলা করেছে ওই অসভ্যগুলো জানে না 250 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ এর রাজনৈতিক তাৎপর্যটা । বাংলার সঙ্গে যোগাযোগ থাকলে বাংলার রাজনীতির সঙ্গে যোগাযোগ থাকলে কলকাতার সঙ্গে যোগাযোগ থাকলে সবাই সেটা বুঝতো। উত্তর কলকাতার একটা জায়গা 250 নম্বর অজিত কুমার পাজার বাড়ি। ডক্টর রঞ্জিত পাঞ্জা স্মৃতি বিজড়িত ডক্টর শশি পাজা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ক্যাবিনেটে একজন মহিলা মন্ত্রী । তার বাড়িতে ওইভাবে হামলা করেছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবিটা তার কাঁচ টুকরো টুকরো করে দিয়েছে।  এখন কোনভাবে যাতা বলে একটা কিছু নাটক ফেদে যারা ব্রিগেডে পৌঁছে গেছিল বলে ফেসবুক পোস্ট করে দিয়েছিল তারা এখন হসপিটালেশুয়ে পোস্ট দিচ্ছে। যে আমরা আহত আমরা পড়ে আছি । বিজেপি আর ব্রিগেডে পৌছ ছবিটাকে ডিলিট করছে এই তো নাটক ব্রিগেডে পৌছে করেছে ঘটনাস্থলেই নেই পরে সামলাতে গিয়ে ওখানে শুয়ে নাটক করতে গেছে。 প্রশ্ন: মুখ্যমন্ত্রীর ডি এ ঘোষণা এটা কি চাপের মুখে শেষ মুহূর্তে ঘোষণা? কুনাল: কোন চাপের নয়। তাদের কি মনে হয় কোন চাপের? অত্যন্ত মানে ঠান্ডা মাথায় ঠিক যখন ঘোষণা করার তিনি তখনই ঘোষণা করেছেন। কোন চাপের মুখে নয়। মমতা ব্যানার্জীকে চাপফাপ এই শব্দগুলো দিয়ে বলে কোন লাভ নেই。 প্রশ্ন: ডি এ মঞ্চের তরফে বলা হয়েছে যে 13 মার্চ এর বনধের পরেই সরকার চাপে পড়ে গিয়েছিল কুনাল: ওটা আপনাদের চ্যানেলে আপনারা বড় করে দেখান। যারা সেদিনকে সরকারি অফিসগুলোতে গেছেন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন তারা জানেন ধর্মঘটের কোথাও কোন প্রভাব পড়েনি। ফলে ধর্মঘট, চাপ এইসব কথাগুলো বলে কোন লাভ নেই । এই যারা বলছেন যে কথাগুলো বলছেন তাদের নাকি অমুক তাদের আন্দোলন তাদের ওই নির্লজ্যদেরকে বলুন যে বাংলাকে যখন কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তখন তো একবারও মুখ থেকে বের হলো না যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া টাকাটা দিয়ে দাও। তাহলে মুখ্যমন্ত্রীর হয়তো আমাদের দিতে সুবিধা হয় সেটা তো বলেনি বিজেপির দালালি করে গেছে। সব সিপিএমের এগুলো সব বিজেপি এরা এখন মুখ্যমন্ত্রী দিয়েছেন তাতেও দুঃখ। আরে মানুষ খুশি হচ্ছেন কেন্দ্র থেকে টাকা বন্ধ করে রেখেছি মানুষের খোব নিয়ে রাজনীতি করতে চাইছি।  কিন্তু এই মুখ্যমন্ত্রী তো তারপরেও আমাদের কোন চক্রান্তকে সফল হতে দিচ্ছেন না। কেন্দ্রের টাকা বন্ধ তার মধ্যেও উনি আবার সাধ্যমত দিচ্ছেন। সেজন্য গা এখন ওদের বার্নল লাগাতে হচ্ছে। গা জ্বলছে। ওরা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে না। ওরা না পাওয়ার ক্ষোব নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 15, 2026 13:49:34
22
comment0
Report
BSBidhan Sarkar
Mar 15, 2026 13:49:14
Chinsurah, West Bengal:নির্বাচন ঘোষণার পরই নির্বাচনী আচরণ বিধি লাগু হল। হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি সাংবাদিক বৈঠক করে জানালেন। একটি বুথ বাড়ল হুগলিতে। ফ্ল্যালিং স্কোয়াডের উপর জোর থাকবে টাকা দিয়ে বা নিয়ে কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বলে জানান জেলা শাসক। নাকা চেকিং থেকে বেআইনি অস্ত্র ধরা। লাইসেন্স অস্ত্র জমা দেওয়া বাধ্যতা মূলক। হুগলি জেলায় একটি বুথ বাড়ল। চন্দননগরের একটি আবাসনে হবে সেই বুথ। মোট বুথ সংখ্যা ৫২৩৮ মহিলা পরিচালিত বুথ হবে ১০৬১ মডেল বুথ ৩৪৫ হুগলি জেলায় এখনো পর্যন্ত ভোটার ৪৪,৪০,২৯৩ তার মধ্যে পুরুষ ২২,৩৬,৪১৩ মহিলা ২২,০৩,৭৮৭ তৃতীয় লিঙ্গ ৯৩ জন। শতায়ু ভোটার ১০৩ জন। ৮৫ বছরের বেশি ভোটার ২৬,৬৬৫ জন। জেলা শাসক জানান,সব বুথে ওয়েব কাস্টিং হবে। কেন্দ্রীয় বাহিনী থাকবে। যে সব বুথে গন্ডোগোলের ইতিহাস আছে সেখানে বাড়তি নজর থাকবে। ইতিমধ্যেই সব বুথে বাহিনী ফ্ল্যাগ মার্চ করেছে। যে সব ডিলিটেড ভোটার ফর্ম সিক্সে আবেদন করেছেন তাদের শুনানি শুরু হবে। তবে এড জুডিকেশান বা ঝুলে থাকা ভোটারদের ভবিষ্যত কি হবে সে প্রশ্নে জেলা শাসক জানান, বিচার ব্যবস্থা সেটা দেখছে।
101
comment0
Report
AMAshok Manna
Mar 15, 2026 13:48:40
Kolkata, West Bengal:গত দু'বছর আগে দক্ষিণ ২৪ পরগণায় অবস্থিত বাবা বড় কাছারি সংলগ্ন এলাকায় কিছু অস্থায়ী দোকান করে ছাই হয়ে যায় পুড়ে। তারপরেই এলাকায় এসে উপস্থিত হন ডায়মন্ডহারবার সংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। তিনি গন্তব্যস্থলে এসে দোকানদারদের কথা দিয়েছিল যে আমি এই দোকান পুনঃনির্মাণ করে দেবো। আজ সেই শুভ দিন আজ দক্ষিণ ২৪ পরগনার বড়কাচারি সংলগ্ন নবনির্মিত দোকানঘর দোকানদারদের উপহার দিলেন, তৎস উপহার দিলেন ওয়াটার এটিএম, টয়লেট, দুটি মূল প্রবেশদ্বার ঝরনা ক্লক রুম। আজ মোট ৬০টি দোকানের মালিকের হাতে চাবি তুলে দিলেন, সচারচর দোকানের চাবি পেয়ে উল্লেখিত দোকানদারগণ তারা জানান তারা স্বপ্নেও ভাবিনি জীবনে তারাই পাকা ঘর পাবেন কারণ তাদের কুঁড়ে ছাউনি দিয়ে ঘর ছিল এই পাকা ঘর পাওয়ার পরে আরও যত দর্শনার্থীর এখানে আসবে তত আমাদের দোকান আরো ভালোভাবে চলবে। এমনকি তারা এও জানান অভিষেক ব্যানার্জি যা করে দেখালেন তা আগামী দিনে কেউ করে দেখাবেন না কারণ এখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষদেরই দোকান আছে।। কারণ এই বড় কাছারি পাশেই কিছু মুসলিম গ্রাম আছে সেই মুসলিমদের হাতে দোকানের চাবিও দেয়া হয়েছে,কারণ তারা দীর্ঘদিনএখানে ব্যবসা করে চলেছেন।এবং আগামী দিন ব্যবসা ও করবেন। অভিষেক ব্যানার্জি কোন ধর্ম নিয়ে রাজনীতি করতে চান না সেটাও জানালেন বড় কাছারির অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তপন দাস। অপর একজন দোকানদার জাকির শেখ তিনি জানালেন অভিষেক ব্যানার্জি কথা দিয়ে কথা রেখেছেন তিনি যা বলেন তিনি তাই করেন এমনকি আজকে তিনি বলে গেছেন যখন যা দরকার হবে সব সময় তাদের পাশে দাঁড়াবেন। জাকির বাবু নিজে বলেন অভিষেক ব্যানার্জিকে আমরা ভগবানের রূপ হিসেবে দেখি কারন তিনি কোন জাতি বা ধর্ম নিয়ে রাজনীতি করেন না শুধু আমি নয় আমার গ্রামের আশপাশের অনেকগুলো আমার সম্প্রদায়ের মানুষ দোকানঘর-pেয়েছেন। কারণ আমরা আগে থেকেই বড় কাছারিতে ব্যবসা করে খেতাম। জাকির বাবু বলেন আমি রোজা রেখে বলছি আমি কোন মিথ্যা কথা বলছি না এত বড় সম্মান আমরা যে পাবো জীবনে স্বপ্নেও ভাবিনি। তেমনটি আবার আসিফ শেখ, কুতুব রিয়াজুল মল্লিক আনন্দে আপ্রুত বলে উনি যা করে দেখালেন আমরা স্বপ্নেও ভাবিনি এত বড় সম্মান আমাদের উনি দেবেন।
62
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 15, 2026 13:48:22
Kolkata, West Bengal:इस आयोग के अंतर्गत निष्पक्ष और शांतिपूर्ण मतदान को लेकर प्रांतीय कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने शक जताया। उनके अनुसार जिस प्रकार से SIR किया गया है वह पक्षपाती है। उन्होंने कहा कि बहुत से नाम छोड़ दिए गए हैं, उनके नाम दर्ज करने की जरूरत है। वैध मतदाता को बाहर किए जाने का आरोप उन्होंने लगाया। यह मामले सुप्रीम कोर्ट के सामने लाए जाने की बात कही है। कांग्रेस आगामी चुनाव अकेले लड़ेगी। वे लोगों का महाजोड़ चाहते हैं। उम्मीदवारों की सूची जारी करने के बारे में उनका कहना है कि कांग्रेस एक अखिल भारतीय पार्टी है; एक से अधिक चुनाव समितियाँ हैं, वे सब मिलकर चर्चा कर सूची जारी करेंगे।
84
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 15, 2026 13:03:30
Jhargram, West Bengal:মুষলধারে বৃষ্টিতে স্বস্তি ঝাড়গ্রামে, তীব্র গরম থেকে মিলল সাময়িক রেহাই গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হয়ে পড়েছিল ঝাড়গ্রাম জেলার মানুষজন। রবিবার বিকেলে হঠাৎ করেই আকাশ কালো করে নেমে আসে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেলার বাসিন্দারা। রবিবার বিকেলের পর থেকেই ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকে শুরু হয় বৃষ্টি। জেলার গোপীবল্লভপুর, ফেঁকো, লোধাশুলি সহ বিভিন্ন এলাকায় একনাগাড়ে বৃষ্টি হতে দেখা যায়। কোথাও মাঝারি তো কোথাও আবার মুষলধারে বৃষ্টির ফলে মুহূর্তের মধ্যেই পরিবেশ অনেকটা ঠান্ডা হয়ে যায়। বেশ কয়েক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গেও বৃষ্টি হয়েছে বলেয local সূত্রে জানা গেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষ বিশেষ করে দিনমজুর, পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল। বিকেলের এই হঠাৎ বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমে যায় এবং আবহাওয়ায় আসে স্বস্তি। বৃষ্টির পর অনেক জায়গায় রাস্তা ভিজে যায় এবং কোথাও কোথাও সাময়িকভাবে জল জমতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের মতে, এই বৃষ্টি যেমন গরম থেকে সাময়িক স্বস্তি দিয়েছে, তেমনই কৃষকদের কাছেও কিছুটা উপকারে আসতে পারে। যদিও আবহাওয়ার এই পরিবর্তন সাময়িক বলে মনে করছেন অনেকেই। তবে রবিবার বিকেলের এই বৃষ্টি জেলার মানুষকে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে।
198
comment0
Report
ABArup Basak
Mar 15, 2026 13:02:59
Mal Bazar, West Bengal:বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার প্রতি বঞ্চনা এবং SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। ২০-মাল (এসটি) মাল বিধানসভা কেন্দ্রের ক্রান্তি ব্লকের হরিষেবার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিবাদ কর্মসূচি। মাল বিধানসভার অন্তর্গত বারোটি গ্রাম পঞ্চায়েত ও মাল পৌরসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মালবাজার শহর থেকে বাইক নিয়ে মিছিল করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা প্রতিবাদ সভায় উপস্থিত হন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক, মাল বিধানসভার তৃণমূলের অবজার্ভার চন্দন ভৌমিক, তৃণমূলের বিভিন্ন ব্লক, অঞ্চল সভাপতি সহ একাধিক নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেতৃত্বের তরফে উঠে আসে কেন্দ্রের সরকারের তরফে রাজ্যের প্রতি বঞ্চনার প্রসঙ্গ। SIR এর নামে সাধারণ মানুষের প্রতি হয়রানির প্রসঙ্গ তুলে সোচ্চার হয়ে ওঠেন। প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা দখলের পরিকল্পনা সফল হবে না বলেও সোচ্চার হয়ে ওঠেন নেতৃত্ব। ২০১১ সালের আগে রাজ্যে অনুন্নয়ন দানা বেঁধেছিল। তৃণমূল সরকার গঠন হবার পর থেকে বাংলায় উন্নয়নে জোয়ার আসে। সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় বড় গল্প কথা শুনিয়েছিল বাংলা দখলের। বাংলার মানুষ তারে রুখে দিয়েছেন। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তার বক্তব্যের মধ্য দিয়ে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের আমলে জনমুখী প্রকল্প লক্ষীর ভান্ডার, যুব সাথী সহ বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। তৃণমূলের অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে তুলে ধরে সোচ্চার হয়ে ওঠেন বিজেপির বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ्वান জানান। এদিনের এই প্রতিবাদ কর্মসূচির মঞ্চে মৌলানি গ্রাম পঞ্চায়েতের ২০/২২৮ বুথের বিজেপির বুথ সভাপতি নীহার রঞ্জন রায় সহ মোট আটজন বিজেপির কার্যকর্তা দেবাংশু ভট্টাচার্যের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেন।
179
comment0
Report
MMManoranjan Mishra
Mar 15, 2026 12:30:41
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে শিলান্যাস হলো দক্ষিন পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া জঙ্গলমহল হল্ট স্টেশনের। পুরুলিয়া-রাঁচি রেল পথের পুরুলিয়ার মফস্বল থানার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের পাশেই এই হল্ট স্টেশনের শিলান্যাস করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত গিলেন আদ্রা রেল মণ্ডলের বেশ কয়েকজন আধিকারিক । সাংসদ জ্যোতির্ময় সিংহ বলেন দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ উনারা पुरुलियারের জন্য এত রেল প্রকল্প দিয়েছেন। আজ মোট তিনটি স্টেশনের শিলান্যাস হবে। গতকাল একগুচ্ছ রেলের প্রকল্প উপহার পায় পুরুলিয়া। বাইট : ১) জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়ার বিজেপি সাংসদ)
194
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 15, 2026 12:01:06
Kolkata, West Bengal:উত্তরবঙ্গের ওপর দিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্জা তার প্রভাব বঙ্গে এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী সম্ভাবনা থাকছে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।১৬ তারিখ পর্যন্ত ১৭ তারিখ হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ হবে এবং তার প্রভাব থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি, পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৭ ও ১৮ বৃষ্টির পরিমাণ একটু কমবে ১৯-২০- ২১ আবার বৃষ্টি পরিমান বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বীরভূম দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি। ১৬ তারিখে হওয়ার গতিবেগ বাড়বে প্রভাব থাকবে দুই বর্ধমান হুগলি এবং বীরভূম , হাওয়ার গতিবেগ হবে ৫০ থেকে ৬০ গাস্টিং ৭০। ১৭ তারিখ হওয়ার গতিবেগ সমস্ত জেলাতেই কমে আসবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে। ১৮ ১৯ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে আবার ২০ও 21 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে।
129
comment0
Report
MMManoj Mondal
Mar 15, 2026 12:00:51
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী বারুণী মহামেলা। মেলা শুরুর প্রাক্কালে শান্তির বার্তা দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সান্তনু ঠাকুর। তিনি বলেন, মেলাকে ঘিরে কেউই চান না কোনও সংঘাত বা অশান্তি হোক। একসাথে মেলা হলে ভক্তদেরই সুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও জানান, এবছর প্রচুর ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভিন রাজ্য থেকে আসা ভক্তদের সুবিধার্থে ট্রেনের সংখ্যাও আগের তুলনায় বাড়ানো হয়েছে। উল্লেখ্য,আগামীকাল মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে শুরু হচ্ছে বারুণী মহামেলা। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুন্যার্থী এখানে পুণ্যস্নানের উদ্দেশ্যে আসবেন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, চলছে সার্বক্ষণিক নজরদারি।
196
comment0
Report
Advertisement
Back to top