Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

पांडबेश्वर प्रचार उफान: चक्रवर्ती-तियोয়ারि भिड़ंत, जमीन पर सियासी घेराबंदी

CDChittaranjan Das
Mar 24, 2026 10:32:43
Durgapur, West Bengal
হট সিট পাণ্ডবেশ্বর, সেই পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারিকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। সকাল থেকেই প্রচারে ঢাক ব্যাণ্ড নিয়ে তাঁর বিধানসভা এলাকার জেমুয়া গ্রামে। গ্রামে ঢুকতেই প্রথমে ফুল ছুঁড়ে সম্বর্ধনা । তারপর কালি মন্দিরে পূজো দিয়ে দরজায় দরজায় প্রচার। প্রচার করতে করতেই জি ২৪ঘন্টার সাংবাদিককে জানালেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাজার হাজার মানুষকে নিয়ে প্রচার দেখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি বলেছেন, "উনাকে বলুন যে এস ডি ও অফিসে গিয়ে একেবারে সার্টিফিকেট নিয়ে চলে আসতে এত মানুষের যখন প্রচারে ভিড় রয়েছে, এই প্রশ্ন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে করা হলে নরেন্দ্রনাথ चক্রবর্তীর বক্তব্য, ও আইন কানুনের ধার ধারে না, তাই এই ধরনের কথা বলছেন । এস আই আর নিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যতদূর যেতে হয় যাব, কিন্তু একটা নামও বাদে দিতে দেব না। অন্যদিকে জিতেন্দ্রনাথ তিওয়ারির বক্তব্য, পাণ্ডবেশ্বরে উনি বিধায়ক ছিলেন ।তাহলে উনাকে এতবড় মিছিল করতে হল কেন, তাহলে কোথাও কি মনে হচ্ছে যে উনি পরাজিত হবেন। এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে?
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Mar 24, 2026 12:11:20
Kolkata, West Bengal:নিজের ভোট আদৌ নিজে দিতে পারবেন! চিন্তায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। চূড়ান্ত তালিকায় নাম ছিল না তাঁর। গতকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও, তাঁর নাম আদৌ রয়েছে কিনা তা দেখতে পারছেন না তিনি। ওয়েবসাইটে গিয়ে বারবার পিডিএফ আপলোড করতে গেলে ইরর দেখাচ্ছে। ফলে চিন্তায় রয়েছেন শশী পাঁজা। সমগ্র বিষয়ে কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তিনি। অন্যদিকে শশী বাজার মতই চিন্তায় রয়েছেন রাজ্যের ৬০ লক্ষ ভোটার। কমিশনের তরফে জানানো হয়েছে অ্যাডোজিকেশনে থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু এই ২৯ লাখের মধ্যে কতজনের নাম রয়েছে আর কতজনের নাম বাদ গিয়েছে তা এখনো জানা যায়নি। শুধু তাই নয় কোন কোন বিধানসভার তালিকা প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে সে বিষয়ে অস্পষ্ট রয়ে গিয়েছে। ফলে রাজ্যের আম জনতার সঙ্গে চিন্তায় মন্ত্রীও।
389
comment0
Report
PCPrabir Chakraborty
Mar 24, 2026 12:11:10
Kolkata, West Bengal:অভিষেক বন্দ্যোপাধ্যায় - পাথরপ্রতিমা 3.17 পাথোরপ্রতিমার মাটিকে প্রণাম জানিয়ে প্রচার শুরু করছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ দক্ষিণ ২৪ parগনার মাটি থেকে শুরু করি। কাল অনেক জায়গায় যাবো তাই আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধ শুরু করেছি। শুরুকরলাম দক্ষিন ২৪ পরগনা পাঠিরপ্রতিমা দিয়ে।শেষ করব ডায়মন্ড হারবার দিয়ে। বিজেপিকে ৫০ এর নিচে নামাবো। ২১ হাজারের কিছু বেশি ভোটে সমীর দা জিতেছিলেন। মাঝে বাপি হালদার 4 হাজার বাড়িয়েছে। এবার 40 হাজার ভোটে জিতবো। এই নির্বাচন শুধু তৃণমুলের প্রার্থীদের নির্বাচিত করার জন্য নয়। এটা প্রতিবাদের - প্রতিরোধের নিরাচন গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আরো বেশ কিছু অতিরিক্ত বাসের দাবি রয়েছে। আগামী দিনে সমীক্ষা করে দেখবে ওখানে বাস টার্মিনাস করে দেওয়া যায় কি না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে গত ১২ বছরের বিজেপির রিপোর্ট কার্ড দিয়েছে。 এরা জল - কলের টাকা ব্যয় বহন
462
comment0
Report
NRNarayan Roy
Mar 24, 2026 12:10:51
Siliguri, West Bengal:হনুমান মন্দির তৈরিতে উদ্যোগ মুসলিম धर्मপ্রাণ সমাজসেবীর! শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির খাটাল বস্তির সমাজসেবী গুলাম হুসেন ওরফে ভাইজান! একই এলাকায় এবার ব্যক্তিগত উদ্যোগে হুনমান মন্দিরের শিল্যানাস করলেন সমাজসেবী গুলাম হুসেন । এদিনের এই শিল্যানাস অংশগ্রহণ করেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শঙ্কর মালাকার সহ তৃণমূল নেতৃত্ব। নিজেই বহুদিনের ইচ্ছে ছিল এই হুনমান মন্দির তৈরি করার। এই এলাকায় আমরা হিন্দু মুসলিম একত্রে থাকি—মত সমাজসেবী গুলাম হুসেন। অপরদিকে, ভারতের ঐতিহ্যএই সম্প্রতি। তা বিজেপি চক্রান্ত করে নষ্টের চেষ্টা করছে—মত তৃণমূল প্রার্থী। অপরদিকে, আমাদের দলের আদর্শ সকল ধর্মকে সম্মান করা। এটাই নকশালবাড়ি সম্প্রীতি মত বিধানসভার তৃণমূল কোঅর্ডিনেটর অরुण ঘোষের।
517
comment0
Report
PDPradyut Das
Mar 24, 2026 12:10:23
Jalpaiguri, West Bengal:সাপ্লিমেন্ট লিস্ট প্রকাশের পরও নাম নেই। চিন্তায় ঘুম উরেছে জলপাইগুড়ি সদর ব্লকের এই বাসিন্দাদের। বিডিও অফিস এবং ডিএম অফিসে ভোটার লিস্টে নাম তোলার জন্য সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন ডেঙ্গুবাজার এলাকার বাসিন্দা ২১৬ নম্বর বুথের বাসিন্দা ওমর আলী এবং শরীফ আলী দুই ভাইয়ের নাম নয় নাম তোলার জন্য ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে এক্টিকেশনে পরিবারের পাঁচজনের নাম থাকলেও তিনজনের নাম সাপ্লিমেন্ট তালিকায় রয়েছে বলে জানান, ওমর আলীর পিতা মতিউর রহমান এই দুই ভাইয়ের নাম ডিলিট দেখাচ্ছে । এরকম বহু মানুষ হয়রানি শিকার হচ্ছেন বলে অভিযোগ। বিগত ভোটগুলোতে ভোট দান করলেও এবার ভোট দিতে পারবেন কিনা অনিশ্চিতার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই সদর বিডিওর সাথে যোগাযোগ করেছেন তারা। বিডিও সঙ্গে দেখা করে এসে জি ২৪ ঘন্টার মুখোমুখি হয়ে জানান, বিডিওর কাছে কোন পরিষ্কার তথ্য নেই পরে বিস্তারিত জানাতে পারবেন। আর এতেই চিন্তায় ঘুম উড়েছে এই মানুষগুলোর। তবে এ বিষয়ে সদর ভিডিওর সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে চাননি তিনি। রিপোর্ট :-
665
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 24, 2026 12:10:06
Howrah, West Bengal:বালি বিধানসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবারে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। আর এটাকেই ভোট প্রচারে ইস্যু করছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তিনি জনসংযোগ করার সময় ওই area's বাসিন্দাদের বলছেন বালির বিদায়ী তৃণমূল বিধায়কা রানা চট্টোপাধ্যায় বালিকে ডুবিয়ে এসেছেন। তাই তাকে দল টিকিট দেয়নি। এবার তিনি শিবপুরে দাঁড়িয়েছে। মানুষ কি তার খবর রাখে না ? শুধু তাই নয় তিনি এও বলছেন যে এবারের বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র বিধায়কের কাজের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি আরো বলছেন শিবপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী মনোজ তেওয়ারি কোন কাজ না করায় দল তাকে টিকিট দেয়নি। তৃণমূলকে এই জোড়া ফলা আক্রমণে তিনি মানুষের মন জয়ের চেষ্টা করছেন। এদিকে পেশায় শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায় বিজেপির প্রচারকে গুরুত্ব দিতে নারাজ। মধ্য হাওড়ার কদমতলা এলাকায় প্রচার চলাকালীন তিনি বলেন এখন ওদের কোন কর্মসূচি নেই। পায়ের তলার মাটি সরে গেছে। ধর্মীয় বিভাজনের মাধ্যমে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করেছিল। সেটা আর কাজ করেনি। দেশে চাকরি নেই। সর্বোপরি এসআইআর এর নামে মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তা মানুষ মেনে নেবে না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে এবং মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ করেছেন সেটাকে সামনে রেখে আমরা ভোটে লড়ছি। আমরাই জিতবো।
621
comment0
Report
EGE GOPI
Mar 24, 2026 12:09:51
Kharagpur, West Bengal:*খড়্গপুর শহরের ২১নং ওয়ার্ডে জলের কল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ, সোমবার রাতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলাকায় প্রচার করার পরে, বেছে বেছে তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ির সামনের কলগুলি ভেঙেছে তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কাউন্সিলর ডি.বাসন্তীর দাবি, 'এলাকাটি রেলের। তবে, ওই এলাকায় রেল কোনও কাজই করছেনি। পুরসভার তরফে পানীয় জল পৌঁছে দিয়েছি আমরাই। আমাদের লাগানো কল আমরা কেন ভাঙতে যাব! বিজেপিই ভেঙে তৃণমুলের নামে দোষ চাপাচ্ছে।'* মঙ্গলবার দুপুরে খড়গপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পোটারখুলি এলাকাতে এলাকার একাধিক জলর কল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বচসা বাঁধে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। পরে সেখানে পৌঁছন ২১নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ডি.বাসন্তী। বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল রাতে এই ওয়ার্ডে ভোট প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ। তিনি চলে যাওয়ার পরই বেছে বেছে তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ির সামনের একাধিক জলের কল ভাঙে দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীরা। এরপরই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খবর পেয়ে ছুটে যান ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা খড়গপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডি. বাসন্তী। বিজেপি কর্মীদের তিনি প্রশ্ন করেন, 'এতদিন কোথায় ছিলেন আপনারা? এটা রেলের এলাকা। তবুও, রেল কিছুই করেনি। আমরা এলাকায় সাবমার্সিবল করেছি। জলের কল করে দিয়েছি। আমার বানানো কল আমি কেন ভাঙতে যাব? নোংরা রাজনীতি করতে অসবেননা।' এরপরেই উপস্থিত তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। শুরু হয় স্লোগান-যুদ্ধ। একদিকে চলে জয় বাংলা স্লোগান। অন্যদিকে, বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান তোলেন দিলীপ ঘোষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয় খড়্গপুর পুরসভার ২১নম্বর ওয়ার্ডের পোটারখুলি এলাকা। পরে তৃণমূল কর্মীদের সংখ্যা বাড়তে শুরু করায় পালিয়ে যান বিজেপি কর্মীরা।
558
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 24, 2026 11:27:03
Kolkata, West Bengal:এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করা হচ্ছে - কপিল প্রত্যেক অভিযোগের পিছনে কিছু ফ্যাক্ট থাকে। সেটাই না থাকলে অভিযোগ আসে না - মমতার আইনজীবীর উদ্দেশ্যে বেঞ্চ সিবল: আরও তারা বলছেন যে, যে মামলাটি রাজ্য পুলিশ তদন্ত করছে, সেটি রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না। এই বিষয়ে এই আদালতের একাধিক রায় রয়েছে। তাদের প্রতিকার আছে, এবং তাদের অনুচ্ছেদ ৩২-এর অধীনে পিটিশন দায়ের করা উচিত নয়। জে মিশ্র: মুখ্যমন্ত্রী যদি ইডি-র তদন্তে হস্তক্ষেপ করেন, তাহলে ইডি-র প্রতিকারের উপায় হিসেবে আপনারা বলছেন যে তারা সেই রাজ্য সরকারের কাছে যাবে, যার নেতৃত্বে আছেন ওই মুখ্যমন্ত্রী, এবং তাদের বিষয়টি জানিয়ে প্রতিকার চাইবে! সিবল: আপনার লর্ডশিপরা ধরে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন। জে মিশ্র: আমরা কিছুই ধরে নিচ্ছি না—এটাই অভিযোগ। আমাদের ভুল বুঝবেন না। প্রতিটি অভিযোগ কিছু তথ্যের ওপর ভিত্তি করে হয়; যদি কোনও তথ্য না থাকে, তাহলে তদন্তের প্রয়োজনই নয়। আর সেটাই ইডি চাইছে—সিবিআই দিয়ে তদন্ত করানো। সিবল: এই মুহূর্তে মৌলিক অধিকারের লঙ্ঘন হয়েছে বলে ধরে নেওয়া যায় না। কেবলমাত্র তদন্ত হওয়ার পর, এবং যদি সেই তদন্ত এগোতে না থাকে, তখনই বলে যেতে পারে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। জে মিশ্র: অনুগ্রহ করে সেই ইডি কর্মকর্তাদের মৌলিক অধিকারের ওপর মনোনিবেশ করুন, যাদের বিরুদ্ধে এই অপরাধ সংঘটিত হয়েছে। যদি আপনি শুধু ইডি, ইডি, ইডি-তেই মনোযোগ দেন এবং সেই দ্বিতীয় পিটিশনটি ভুলে যান, যা ওই অপরাধের শিকার হয়েছে অফিসাররা। সিবল: যদি কোনও সরকারি কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হন, তবে তিনি অনুচ্ছেদ ৩২-এর অধীনে পিটিশন দায়ের করতে পারেন না। তিনি ২২৬ অনুচ্ছেদের অধীনেও পিটিশন করতে পারবেন না। এই বাধা দেওয়ার জন্য তাঁর দায়িত্ব পালনের অধিকারের লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা শুরু হবে। সিবল: অন্যথায় এটি এক ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেবে। তদন্ত করার কোনো মৌলিক অধিকার তাঁর নেই। এটি একটি বিধিবদ্ধ (statutory) অধিকার, এবং সেই অধিকারের লঙ্ঘন মৌলিক অধিকারের লঙ্ঘনের নয়। সিব্বল: আদালতের উচিত নয় কোনো অভিযোগকে সত্য বলে ধরে নেওয়া, এবং সেই ভিত্তিতে কোনো রিট পিটিশন গ্রহণ করা—যেখানে ঘটনা ও আইনের উভয়েরই যথাযথ তদন্ত হয়নি। কোনো মৌলিক অধিকারর ধারাবাহিক লঙ্ঘন না থাকলে, সেই অধিকারের লঙ্ঘনের অভিযোগ (অনুচ্ছেদ ৩২-এর অধীনে দায়ের করা আবেদন) গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্রের ক্ষমতার অধীনে একটি বৈধ স্বার্থ রয়েছে এবং যারা নিজের যত্ন নিতে অক্ষম, সেই নাগরিকদের দেখভালের দায়িত্ব রাষ্ট্রের। যারা অন্যদের দেখভাল করে, তারা এটা বলতে পারে না যে তারা নিজেদের যত্ন নিতে অক্ষম। আজ ধরুন 2030/2031 সালে আপনার সরকার দিল্লি ক্ষমতায় এসেছে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম করেন, তাহলে আপনার আইনি ব্যাখ্যা কী হবে? - মমতার আইনজীবী কল্যাণ কে প্রশ্ন Imp পশ্চিমবঙ্গ তো আপনাদেরই - বিচারপতি কল্যাণের উদ্দেশ্যে 15 মার্চ থেকে মুখ্য সচিব, ডিজি সবাইকে বদলে দিচ্ছে। সব স্টেট থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই বাংলায় ইমার্জেন্সী চলছে। কমিশন যা খুশি করতে পারে! এটা বুঝতে পারছি না, কমিশন ভুল না ঠিক সেটা পার্লামেন্ট বলার কথা। সেটা এখানে বলছেন। - তুষার মেহেতা SG কল্যাণ যা বলছেন সেটা ভেবেই বলছেন - বিচারপতি ব্যানার্জি: তর্কের খাতিরে ধরা যাক, তারা একটি মৌলিক অধিকার ভোগ করছেন। যখন কোনো ব্যক্তি এই আদালতে আসেন, তখন কি তিনি কোনো উচ্চতর বিশেষাধিকার ভোগ করেন? অবশ্যই না। শুধু এই কারণে যে তারা ED-এর কর্মকর্তা, তারা দেশের অন্য কোনো নাগরিকের তুলনায় বেশি অধিকার ভোগ করেন না। কল্যাণের সওয়াল (প্রাক্তন বিচারপতির একটি মন্তব্য প্রসঙ্গে বলতে শুরু করেছিলেন) নিয়ে আদালত ক্ষুব্ধ। আদালতের সময় আছে। আপনি ভাল করে জানেন। আমি আমার মন্তব্য ফিরিয়ে নিলাম - কল্যাণ
1003
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 24, 2026 11:26:39
Kolkata, West Bengal:সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। দেখা যাচ্ছে প্রায় ২৭ লাখ অ্যাডজুডিকেশন কেস শুনানি হয়েছে। SIR শেষ না হওয়া পর্যন্ত কেউ কি মনোনয়ন ফাইল করতে পারবে! এমনকি, প্রথম দফার আগে সব আধুদিকেশন শেষ করা সম্ভব? যে কটি রাজনীতিক দল আছেন তারা গিয়ে প্রধান বিচারপতি সঙ্গে দেখা করতে পারেন। সমস্যা জানাতে পারেন! মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মিস্টার Diwan নোটস দিয়েছেন। সেটা আমরা দিয়ে দেবো - বেঞ্চ যে লিস্ট প্রকাশ হয়েছে সেটা সব রাজনৈতিক দলকে সফট কপি দেওয়া হোক - কল্যাণ আমার প্রতিদিন লিস্ট প্রকাশ করতে পারি। প্রতিদিন যা হবে সেটা প্রকাশ করে দেবো - কমিশন প্রথম দফার কথা মাথায় রেখে সেই বিধানসভা কেন্দ্রগুলোর ওপর জোর দেওয়া যেতে পারে - কমিশনের উদ্দেশ্যে বেঞ্চ বাগচি, নির্বাচন কমিশনকে: যে সব আসনে আগে ভোটগ্রহণ শেষ হচ্ছে, সেগুলিকে আলাদা করে আগে যাচাই করা সম্ভব কি না… যাতে ৬ তারিখের আগে যাচাই সম্পন্ন হয় সিজেআই: ২ লক্ষেরও বেশি আপত্তি বিচারিক আধিকারিকরা নিষ্পত্তি করছেন। তারা একদিনও ছুটি নেননি সিজেআই: আমি SIR নিয়ে একটি প্রবন্ধ পড়ছিলাম। পশ্চিমবঙ্গ ছাড়া সর্বত্র এটি মসৃণভাবে হয়েছে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল অ্যাকাডেডেমির সাহায্য নিতে পারে এই প্রক্রিয়া শেষ করার জন্যে - বেঞ্চ বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে কাজ করতে গিয়ে সেটা সিল করা খামে প্রধান বিচারপতি বেঞ্চকে জানালো কমিশন
1026
comment0
Report
STSrikanta Thakur
Mar 24, 2026 11:23:01
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, 24 ফেব্রুয়ারি: দক্ষিণ দিনাজপুর কে এক সময় বলা হত লাল দুর্গ। এর মধ্যে কুশমন্ডি তপন বালুরঘাট আরএসপির গড় বলে পরিচিত ছিল এখান থেকেই আরএসপি দীর্ঘদিন বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিশেষত কুশমন্ডি ও বালুরঘাট আসন থেকে নর্মদা রায় এবং বিশ্বনাথ চৌধুরী দুজনেই ৮ বার করে নিজেদের আসন থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন। তপন আসন থেকে খারা সোরেন দীর্ঘদিন আরএসপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এবারে সেই বিশ্বনাথ চৌধুরী ও নর্মদা রায়ের লিগ্যাসী ধরে রাখতে প্রার্থী করা হয়েছে তাদের ছেলেদের। যে স্বচ্ছ ভাবমূর্তি ও বিচক্ষণতা নিয়ে এই রাজনীতিবিদরা রাজনীতি করেছেন, সেই জনপ্রিয়তাকেই এবারে কাজে লাগাতে চায় আর এস পি। বিশ্বনাথ চৌধুরীর ইমেজকে কাজে লাগিয়ে বালুরঘাট আসনে প্রার্থী করা হয়েছে তার ছেলে অর্নব চৌধুরীকে। একইভাবে নর্মদা রায়ের ছেড়ে যাওয়া কুশমন্ডি আসনে প্রার্থী করা হয়েছে তার ছেলে জ্যোতির্ময় রায়কে। এই আসনগুলিতে বেশ কয়েকজন নতুন মুখের নাম নিয়ে আরএসপি শিবিরে চর্চা থাকলেও, ওই দুই নেতার ছেলেদের নাম বিবেচিত হয়েছে প্রার্থী হিসেবে ।বালুরঘাট, তপন ও কুশমন্ডি আসনের প্রার্থী চুড়ান্ত হয়েছে যাদের সকলেরই বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। এবং তিনজনই শিক্ষকতা করেন। এই তিন আসনে এবারে একেবারে নতুন ও তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষকদের প্রার্থী করে নতুন প্রজন্মকে এগিয়ে এনেছে আরএসপি।
1006
comment0
Report
KMKIRAN MANNA
Mar 24, 2026 11:07:14
Dihierench, West Bengal:মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, মারধরের অভিযোগ—দোষীদের শাস্তির দাবিতে পরিবার।দেহ ফেরত পেতে সমস্যা পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের প্রজাবার গ্রামের বাসিন্দা দিলীপ ঘোড়াই (৫০)-এর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে মুম্বাইয়ে একটি হোটেলে ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের দাবি, এটি খুনের घटना।জানা গিয়েছে, গত শনিবার রাতে খাবার ডেলিভারি দিতে বেরিয়ে আর ফেরেননি দিলীপ। পরদিন রবিবার মুমাই পুলিশ তাঁর ছেলে অমিত ঘোড়াইকে খবর দেয় যে, তিনি হাসপাতলে ভর্তি রয়েছেন। হাসপাতালে পৌঁছে অমিত দেখেন, তাঁর বাবা মারা গিয়েছেন।ঘটনার তদন্তে নেমে প্রথমে হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার মধ্যে তিন ব্যক্তি দিলীপকে বেধড়ক মারধর করছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে দেহ এখনো ফেরত পাঠানো হয়নি।
984
comment0
Report
Advertisement
Back to top