Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

खड़गपुर के वार्ड 21 में पानी के नलों के टूटने पर भाजपा-तृणमूल में हंगामा

EGE GOPI
Mar 24, 2026 12:09:51
Kharagpur, West Bengal
*খড়্গপুর শহরের ২১নং ওয়ার্ডে জলের কল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ, সোমবার রাতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলাকায় প্রচার করার পরে, বেছে বেছে তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ির সামনের কলগুলি ভেঙেছে তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কাউন্সিলর ডি.বাসন্তীর দাবি, 'এলাকাটি রেলের। তবে, ওই এলাকায় রেল কোনও কাজই করছেনি। পুরসভার তরফে পানীয় জল পৌঁছে দিয়েছি আমরাই। আমাদের লাগানো কল আমরা কেন ভাঙতে যাব! বিজেপিই ভেঙে তৃণমুলের নামে দোষ চাপাচ্ছে।'* মঙ্গলবার দুপুরে খড়গপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পোটারখুলি এলাকাতে এলাকার একাধিক জলর কল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বচসা বাঁধে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। পরে সেখানে পৌঁছন ২১নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ডি.বাসন্তী। বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল রাতে এই ওয়ার্ডে ভোট প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ। তিনি চলে যাওয়ার পরই বেছে বেছে তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ির সামনের একাধিক জলের কল ভাঙে দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীরা। এরপরই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খবর পেয়ে ছুটে যান ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা খড়গপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডি. বাসন্তী। বিজেপি কর্মীদের তিনি প্রশ্ন করেন, 'এতদিন কোথায় ছিলেন আপনারা? এটা রেলের এলাকা। তবুও, রেল কিছুই করেনি। আমরা এলাকায় সাবমার্সিবল করেছি। জলের কল করে দিয়েছি। আমার বানানো কল আমি কেন ভাঙতে যাব? নোংরা রাজনীতি করতে অসবেননা।' এরপরেই উপস্থিত তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। শুরু হয় স্লোগান-যুদ্ধ। একদিকে চলে জয় বাংলা স্লোগান। অন্যদিকে, বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান তোলেন দিলীপ ঘোষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয় খড়্গপুর পুরসভার ২১নম্বর ওয়ার্ডের পোটারখুলি এলাকা। পরে তৃণমূল কর্মীদের সংখ্যা বাড়তে শুরু করায় পালিয়ে যান বিজেপি কর্মীরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Mar 24, 2026 13:08:18
Chinsurah, West Bengal:আকালের বাজারে গ্যাস সিলিন্ডার ভরা জল! পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্যান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়।গ্রাহকের অভিযোগ গত ১৭ তারিখে তিনি এই গ্যাস বুক করেছিলেন। রান্না করতে গিয়ে বার বার ওভেন নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটি পুনরায় খতিয়ে দেখেন এবং দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনায় চাঞ্চলও ছড়ায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলেন্ডার নিয়ে খন্যানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। তাকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয়। নিরঞ্জন মন্ডল নামে ওই গ্রাহক গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন এ বিষয়ে। নিরঞ্জন বাবুর ভাগ্না সজল মন্ডল বলেন, এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না অনেক সমস্যার পর গ্যাস পেয়েছি তারপরে সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। যদিও ওই গ্যাস কাউন্টারের মেকানিক সুমন্ত ঘোষ এ বিষয়ে এদিন বলেন, সিলিন্ডারটি চেকিংয়ের জন্য গোডাউনে পাঠানো হয়েছে, ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।
1060
comment0
Report
BSBidhan Sarkar
Mar 24, 2026 13:07:55
Chinsurah, West Bengal:নির্বাচনের মাঝে রয়েছে রাম নবমী।রাম নবমী নিয়ে বাড়তি সতর্ক চন্দননগর পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকেব কেন্দ্রীয় বাহিনী। এই মুহুর্তে রাজ্যে নির্বাচনের আবহ রয়েছে।তার মাঝেেই আগামী ২৬শে মার্চ রয়েছে রাম নবমী।রাম নবমী উপলক্ষে বারতি সতর্কতা নিয়েছে পুলিশ।চন্দনগর পুলিশ কমিশনারেটের ডানকুনি, রিষড়া, চাঁপদানী, ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়ায় বড় করে পালন করা হয় রাম নবমী।বের করা হয় শোভাযাত্রা।এই সব জায়গায় নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হবে।পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাজ করবে কমিশানেরেটের পুলিশ।এই বছর প্রায় ২৩০ টি মিছিল বের হবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়।প্রতি মিছিলে ২০০ থেকে বাড়িয়ে ৫০০ জন অংশ নিতে পারবে বলে জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব।তিনি বলেন, হাই কোর্টের নির্দেশ মেনে মিছিলে কোন প্রকার অস্ত্র ব্যবহার করা যাবেনা।প্রতিকী জিনিস ব্যবহার করা যাবে,সেটাও প্লাস্টিকের হতে হবে।অপ্রিতীকর ঘটনা এড়াতে ২৯ ও ৩০ মার্চ, দুই দিনে করা হবে রাম নবমীর শোভাযাত্রা।।
895
comment0
Report
ASAyan Sharma
Mar 24, 2026 12:39:05
Kolkata, West Bengal:আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে, শৌচালায় বিতর্কে বিশ্বজিৎ সামন্তের মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, অ্যানেস্থেসিওলজি অধ্যাপক চিকিৎসক সৈকত নিয়োগী কে মাথায় রেখে তদন্ত কমিটি গঠন। এছাড়াও তদন্ত কমিটিতে রয়েছে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন দীপক মিস্ত্রি, মেডিকল অফিসার, ইনচার্জ এমার্জেন্সি। কাবেরী সাউ, স্টাফ নার্স ইনচার্জ, জেনারেল এমারজেন্সি সুরজিৎ সেন, ডেপুটি সুপার, আরজিকর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে, প্রিন্সিপালের কাছে। সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবনকে। এর পাশাপাশি, বিতর্ক এড়াতে এবার, ট্রমা কেয়ার জেনারেল এমারজেন্সির, পাশে থাকা বিতর্কিত টয়লেট কে, ঢেকে দিতে, যাতে কেউ না বুঝতে পারে খোলা হলো। টয়লেটের উপরে থাকা পোস্টার। আর জি করে,শৌচালয় বিতর্কে ট্রমা কেয়ারের বাইরে টয়লেটের উপরে লেখা পোস্টার তুলে ফেলল। করাইবা ওখানে টয়লেট ছিল এটা ধামাচাপা দিতে চাইছে। কর্তৃপক্ষের কাছে এখনো কোনো খোঁজ নেই। বিতর্ক এড়াতেই কি অতি সতর্কতা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। দাবি এমারজেন্সি মেডিকেল অফিসার এর।
936
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 24, 2026 12:38:42
Kolkata, West Bengal:বিজনবিহারী বিশ্বাস বর্তমান এলপিজির পরিস্থিতি নিয়ে বাইট ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের মুখপাত্র。 যদিও পরিস্থিতি গম্ভীর তাও একটু ইমপ্রুভমেন্ট আছে, আগে কমার্শিয়াল কাস্টমারদের যেখানে ১০০ টা গ্যাস দেয়া হতো সেখান থেকে নামিয়ে কুড়িটা গ্যাস দেয়া হচ্ছিল এখন সেটা ৫০ টা করা হয়েছে। গ্রামীণ কাস্টমারদের জন্য যেটা ৪৫ দিন গ্যাপ ছিল সেটা এখন তুলে দেয়া হয়েছে নরমাল করে দেয়া হয়েছে। শুধু উজলা পিএন ইউ ওয়াই কাস্টমারদের কোন ছাড় দেয়া হয়নি তারা ৪৫ দিন গ্যাপিংয়ে সিলিন্ডার পাবে। বলা যেতে পারে পরিস্থিতি এখন স্থিতিশীল। পরপর এলপিজি নিয়ে জাহাজ এলে আরও ইমপ্রুভ হবে
1061
comment0
Report
MDMritunjay Das
Mar 24, 2026 12:38:30
Bankura, West Bengal:প্রচারে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি সাংসদের, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তৃনমূলের প্রার্থীপদ, আলুর দাম নিয়েও কড়া আক্রমণ। বললেন রাগ থাকলে আমাকে দু'চড় মারুন, ভোটের মুখে প্রচারে বেরিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার গোপালনগর গ্রামে দলীয় একটি কর্মীসভায় যোগ দিয়ে সৌমিত্র খাঁর অভিযোগ কোতুলপুর সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তৃনমূলের প্রার্থী পদ। আলুর দাম নিয়েও এদিন কর্মীসভায় রাজ্যকে তুলোধোনা করেন সাংসদ। একইসঙ্গে সাংসদ কর্মীদের উদ্যেশ্যে বলেন রাগ থাকলে আপনারা আমাকে দু'চড় মারুন, তবু বিজেপির হয়ে ভোট করুন। সাংসদের এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল । বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এবার বিধানসভা নির্বাচনের মুখেও ঐ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজ কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের সমর্থনে জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে যান সৌমিত্র খাঁ। সেখানে কর্মী বৈঠকের পাশাপাশি কর্মীদের সঙ্গেই মাটিতে বসে দুপুরের খাবার খান তিনি। কর্মী বৈঠকে বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁ তৃনমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তাঁর দাবি কোতুলপুরে কোটি টাকা দিয়ে টিকটিট পেয়েছেন তৃনমূলের হরকালী প্রতিহার। পরে সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে সাংসদের অভিযোগ কোটি কোটি টাকার বিনিময়ে শুধু কোতুলপুর নয় পূর্বস্থলী উত্তর, বড়জোড়া এবং বাঁকুড়ার টিকিটও বিক্রি করেছে তৃনমূল ও তাদের ভোট কুশলী সংস্থা। আলুর দাম নিয়েও এদিন রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার জেরে আলুর দাম তলানিতে ঠেকেছে। মার খাচ্ছে রাজ্যের হিমঘর শিল্প। সাংসদের দাবি আলুর দাম নেই মমতার ভোট নেই। পরে ওই কর্মী বৈঠকেই হাতজোড় করে কর্মীদের উদ্যেশ্যে সাংসদ বলেন, আমার উপর রাগ থাকলে কোনো ঘরে বসিয়ে আমাকে দুচ্চড় মারুন। তবু বিজেপির হয়ে ভোট করুন। সাংসদ সৌমিত্র খাঁর সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা তাঁকেই কটাক্ষ করেছে তৃণমূল।
1001
comment0
Report
BSBidhan Sarkar
Mar 24, 2026 12:38:10
Chinsurah, West Bengal:বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি দুধ গঙ্গাজল দিয়ে ধুয়ে প্রতিবাদ বিজেপির। গতকাল চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া জোড়া ঘাটে বন্দে মাতরম ভবনে গিয়েছিলেন।সেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়েছিলেন。 তারই প্রতিবাদ জানায় আজ বিজেপি。 বিজেপি কর্মীদের অভিযোগ,দেবী দুর্গা মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাণী বসুকে অপমান করেছেন দেবাংশু。 ধর্মতলার তৃণমূলের ঝর্ণা মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে মহালয়ার সুরে স্তোত্রপাঠ করেছিলেন দেবাংশু。 এতে সমগ্র বাঙালি জাতির অপমান হয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের。 তাই আজ দুধ গঙ্গাজল ঢেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি ধুয়ে প্রতিবাদ জানান তারা。 এর পাল্টা দেবাংশু বলেন, প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন।তখন অপমান হয়নি。 শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় সমস্ত নারী জাতি দুর্গা।তারা যেভাবে দশ হাতে সবদিক সামলান সেই বিষয়টাই আমার লেখার মধ্যে তুলে ধরেছি。 মমতা বন্দ্যোপাধ্যায় ঘরবাড়ি রাজনীতি মুখ্যমন্ত্রীত্ব দল সব একাই সামলাচ্ছেন।আমি এই বক্তব্য ২০২১ এ বলেছি আমার দুর্গা কবিতার মাধ্যমে。
1062
comment0
Report
MMManoj Mondal
Mar 24, 2026 12:37:57
Kolkata, West Bengal:барасат বিধানসভার ২৭৫ ও ২৭৬ নম্বর বুথে ৬৮ জনের নাম বিচারাধীন ছিল। গতকালের তালিকায় ৬৮ জনের মধ্যে মাত্র চারজনের নাম ভোটার তালিকায় সংযোজন হয়েছে বাকি ৬৪ জেলার নাম বিয়োজন এর তালিকায় চলে গেছে। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ আতঙ্কিত তারা বুঝতে পারছেন না কিভাবে আবার ভোটার তালিকায় তাদের নাম ফিরে পাবেন। ২০০২ এদের নাম ছিল না বা পরিবারের কারো নাম দিয়ে লিঙ্ক দেখাতে পারেনি। কিন্তু এরা ২০০২ এর আগেই জমি কিনে বসবাস করতে শুরু করেছিলেন । সেই জমির দলিল দেখাতে চাইলে হেয়ারিং এ সেই كাগজ নেওয়া হয়নি বলে অভিযোগ। কেউ শারীরিকভাবে অসুস্থ কেউ হ্যান্ডিক্যাপ কারোর ব্রেনের সমস্যা এইসব মানুষজন আগামী দিনে কি করবেন সে সম্পর্কে কোন রকম দিসা নেই তোদের কাছে。
1070
comment0
Report
BSBidhan Sarkar
Mar 24, 2026 12:37:36
Chinsurah, West Bengal:সপ্তগ্রাম বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অনির্বাণ সরকার। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন। স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েই তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন。 সিপিআই(এম) প্রার্থী অনির্বাণ সরকার বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর যে অনুন্নয়ন রয়েছে, তা বিশেষ করে গ্রামাঞ্চল এলাকাগুলিতে আরও প্রকট। তিনি জানান, যে বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন, তার অধিকাংশই গ্রামীণ এলাকা। সেইসব জায়গায় এখনও পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা ও উন্নত শিক্ষাব্যবস্থার অভাব স্পষ্টভাবে চোখে পড়ে。 অনির্বাণ সরকারের কথায়, গ্রামাঞ্চলের বহু মানুষ এখনও ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা ও মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলিকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন。 প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে সিপিআই(এম) প্রার্থী বলেন, তিনি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন। তাই শাসক দল বা পদ্ম শিবির—কোনও ব্যক্তিকে আক্রমণ করা তার প্রচারের বিষয় নয়। মানুষের বাস্তব সমস্যাগুলিকেই তিনি সামনে আনতে চান。 এবারের নির্বাচনে মানুষ বামপন্থীদের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী সিপিআই(এম) প্রার্থী অনির্বাণ সরকার।
996
comment0
Report
BSBidhan Sarkar
Mar 24, 2026 12:37:05
Chinsurah, West Bengal:এসআইআর এর অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে টালবাহানার পর অবশেষে গতকাল মধ্য রাতে তালিকা প্রকাশ করেছে কমিশন। আজ এখনো পর্যন্ত সেই তালিকা বুথ বা প্রশাসনিক দপ্তরে টাঙানো হল না।বিএলও দের মাধ্যমে ভোটাররা তাদের নাম দেখতে পেয়েছিলেন প্রথম তালিকা প্রকাশের সময়। কিন্তু অতিরিক্ত তালিকা দেখার সুযোগ হয়নি। আর এনিয়ে নির্বাচন কমিশনকে না দুষেও তৃনমূলের সঙ্গে সহমত বিজেপি। চুঁচুড়া পুরসভার তৃনমূল কাউন্সিলর জয়দেব অধিকারীর অভিযোগ মানুষকে হয়রান করা হচ্ছে। যাদের নাম বিচারধীন ছিলো তারা দুশ্চিন্তায়।তাদের নাম আদৌ উঠবে কিনা।অনলাইনে নাম দেখা গেলেও সবাই সেটা বের করতে পারছেন না।সেই আমাদের মত জন প্রতিনিধিদের কাছে আসছেন। বিজেপির স্থানীয় নেতৃত্ব তালিকা টাঙ্গানো নিয়ে সহমত পোষণ করেও অভিযোগ করেন বিএলও হিসাবে কাজ করেছেন তারা তৃনমূল পন্থী। নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা তারা এস আই আর করেছে তাই তাদের উচিত বুথে বুথে এই তালিকা টাঙিয়ে দেওয়া।তাহলে সাধারন মানুষের সুবিধা হয়। অভিজিৎ দাস নামে এক যুবক বলেন,আমার বাবার নাম বিচারাধীন ছিল।তার নাম উঠে গেছে।কিন্তু আমার নাম ডিলিট হয়েছিল তার জন্য আবেদন করেছি তার শুনানি এখনো হয়নি।
942
comment0
Report
BSBidhan Sarkar
Mar 24, 2026 12:36:29
Chinsurah, West Bengal:এক মহিলার চুলের মুঠি ধরে চলছে বেধরক মার, মাথায় বাঁশের বারি দিয়ে ফাটিয়ে দেওয়ায় রক্ত ঝরছে। Promoter ও বাড়ির মালিকের মধ্যে বিবাদে রাস্তায় চলল মারামারি, দাঁড়িয়ে দেখল পথ চলতি মানুষজন। উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রীট এলাকার ঘটনা। একটি বাড়ি নিয়ে মামলা চলাকালীন বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। বাধা দিলে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রমোটারের। পাল্টা মহিলার অভিযোগ প্রমোটারের লোকজনের বিরুদ্ধে। আহত দুই পক্ষের দুইজন উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। মহিলা এবং তার পরিবারের উপর প্রোমোটার বাহিনীর আক্রমণের সিসিটিভি ফুটেজ ভাইরাল। প্রমোটারের দাবি যে বাড়ি নিয়ে মামলা চলছে সেই বাড়ির তালা ভেঙে ঢোকেন মহিলা। তার কর্মচারী বাধা দিতে গেলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাল্টা মহিলার দাবী মামলা চললেও তার বাড়িতে থাকার অনুমতি দিয়েছে আদালত। সেই বাড়িতে ঢুকে প্রমোটার তার লোকজন নিয়ে তার উপর চড়াও হয় মারধর করে। মাথা ফাটিয়ে দেওয়া হয়।
1011
comment0
Report
RDRaktima das
Mar 24, 2026 12:11:20
Kolkata, West Bengal:নিজের ভোট আদৌ নিজে দিতে পারবেন! চিন্তায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। চূড়ান্ত তালিকায় নাম ছিল না তাঁর। গতকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও, তাঁর নাম আদৌ রয়েছে কিনা তা দেখতে পারছেন না তিনি। ওয়েবসাইটে গিয়ে বারবার পিডিএফ আপলোড করতে গেলে ইরর দেখাচ্ছে। ফলে চিন্তায় রয়েছেন শশী পাঁজা। সমগ্র বিষয়ে কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তিনি। অন্যদিকে শশী বাজার মতই চিন্তায় রয়েছেন রাজ্যের ৬০ লক্ষ ভোটার। কমিশনের তরফে জানানো হয়েছে অ্যাডোজিকেশনে থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু এই ২৯ লাখের মধ্যে কতজনের নাম রয়েছে আর কতজনের নাম বাদ গিয়েছে তা এখনো জানা যায়নি। শুধু তাই নয় কোন কোন বিধানসভার তালিকা প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে সে বিষয়ে অস্পষ্ট রয়ে গিয়েছে। ফলে রাজ্যের আম জনতার সঙ্গে চিন্তায় মন্ত্রীও।
1079
comment0
Report
Advertisement
Back to top