Back
जंगल महलों के डे-सेन्टर फिर से सजेगा; आदिवासियों के जीवन-यापन पर जोर
CDChittaranjan Das
Dec 10, 2025 11:31:21
Durgapur, West Bengal
মুখ থুবড়ে পড়েছে জঙ্গল মহলের বনদপ্তরের ডে-সেন্টার। সাজিয়ে তোলার আশ্বাস বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
২০২০ সালে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড় জঙ্গলের গৌরাঙ্গপুরে পর্যটন কেন্দ্র ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তৈরি করা হয়েছিল ডে সেন্টার। উদ্দেশ্য ছিল আদিবাসীদের স্বনির্ভর করে তোলার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শাল পাতার থালা, বাটি তৈরীর কাজ শুরু হয়েছিল। এছাড়াও হাতের তৈরি নানান জিনিস তৈরি হতো এখানে। বহু মহিলা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ শুরু করেছিল। কিন্তু করোনা পরিস্থিতির পর হঠাৎ বন্ধ হয়ে যায় সেসব কাজ। মুখ থুবড়ে পড়ে ডে-সেন্টার। চরম দুরাবস্থার মধ্যে পড়ে মহিলারা। তিন বছর ধরে বন্ধ থাকার পর ফের নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা লক্ষ্মী হাঁসদা বলেন, "প্রথমে কাজ শুরু হয়েছিল। আমরা ওখানে হাতের তৈরি জিনিসপত্র তৈরি করতাম। কিন্তু কিনে নিয়ে যাওয়ার কোনও লোক ছিল না। কেউ আসত না এখানে। সেই জন্যই বন্ধ হয়ে যায় এই ডে-সেন্টার । আমাদের চরম সমস্যার মধ্যে এখন দিন কাটাতে হয়। কেউ তৃণমূলের কাজ করে কেউ পরিচারিকার কাজ করে সংসার চালান। সরকার এই বিষয়টার দিকে নজর দিলে আমরা উপকৃত হব।" যদিও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "সংবাদমাধ্যমের মাধ্যমে এই সমস্যার কথা জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখছি। গুরুত্ব দিয়ে দেখব, যাতে আদিবাসীদের জীবন ও জীবিকার কোন সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু বাম আমলের তুলনায় এই আমলে আদিবাসীরা ভালো আছে।"
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 09, 2026 19:00:280
Report
KMKIRAN MANNA
FollowMar 09, 2026 17:02:060
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 09, 2026 17:01:450
Report
PCPartha Chowdhury
FollowMar 09, 2026 17:01:170
Report
KAKAYESH ANSARI
FollowMar 09, 2026 15:19:120
Report
CDChampak Dutta
FollowMar 09, 2026 14:33:330
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 14:15:220
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 13:09:310
Report
SMSubhasis Mandal
FollowMar 09, 2026 13:09:060
Report
ANArnabangshu Neogi
FollowMar 09, 2026 13:01:170
Report
PCPrabir Chakraborty
FollowMar 09, 2026 12:48:350
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 09, 2026 12:48:260
Report
EGE GOPI
FollowMar 09, 2026 12:48:100
Report
BBBimal Basu
FollowMar 09, 2026 12:47:590
Report
NRNarayan Roy
FollowMar 09, 2026 12:47:290
Report