Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

मिरिक में SIR फाइनल लिस्ट के खिलाफ टीएमसी-बीजीपीएम का विरोध प्रदर्शन

KAKAYESH ANSARI
Mar 07, 2026 05:46:53
Darjeeling, West Bengal
TMC And BGPM jointly take out protest rally in Mirik against SIR final list and given the deputation to BDO. After the final list of SIR taken out on 28th Feb, the problem had started in Darjeeling Hill. Today TMC and BGPM (Anit Thapa) party had taken out the protest rally in Mirik, which started from Municipality and ended in BDO Office where they had submitted deputation against the SIR final list. Rally was led by LB Rai who is the President of TMC and elected Shabasad of GTA along with the victim of SIR in the protest rally. All of them had hold the play cards in their hand along with the slogan against the SIR and Center Govt.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Mar 07, 2026 07:06:08
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার গত ৫ বছরে শুধু মাত্র কুমারগ্রাম বিধানসভা এলাকায় ৭০ কোটি টাকার উন্নয়ন করেছে তার দপ্তর। অথচ বিরোধী বিধায়ক সেই উন্নয়ন দেখতে পাচ্ছেন না। কুমারগ্রাম বিধানসভা এলাকায় একাধিক প্রকল্পের সুচনা করে এমন দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন কুমারগ्राम বিধানসভা বিরোধী দলের বিধায়ক, তবু উন্নয়নে এই বিধানসভা এলাকায় তার দপ্তর ৭০ কোটি টাকা খরচ করেছে। বিজেপির হাত থেকে এই বিধানসভা উদ্ধারে উন্নয়নে কোন খামতি রাখছে না শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এতো উন্নয়নের পরেও উদয়ন গুহর মত শাসকদলের নেতারা বলতে পারছেন না তারা মানুষের মন কত করতে পেরেছেন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন এই টাকাটা ফরওয়ার্ড ব্লকের ঘরের টাকা নয় , রাজ্য সরকারের করের টাকা। আর এলাকার উন্নয়ন দায়িত্ব সরকারে। কোন বিধায়ক বা সাংসদ কোটার টাকায় সার্বিক উন্নয়ন হয় না। স্থানীয়রা বলছেন কুমারগ्रामের আরো রাস্তা , নদী বাঁধের মত কাজ এখনও বাকি।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 07, 2026 06:32:17
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের তমলুকে জমি নিয়ে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রখ্যাত চিকিৎসক ডা. পার্থসারথি মান্নার বিবাদ চরমে উঠেছে। চিকিৎসকের অভিযোগ, জমি ব্যবহার করতে গেলে ক্লাবের সদস্যরা বাধা দেন, প্রাচীর ভেঙে দেন এবং তাঁকে ও তাঁর পরিবারকে খুনসহ নানা হুমকি দেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখছেন চিকিৎসক। অন্যদিকে সতীশ মণ্ডল নামে আরেক ব্যক্তি দাবি করেছেন, তাঁর ছেলে ও ওই চিকিৎসক যৌথভাবে জমিটি কিনেছিলেন, কিন্তু ক্লাবের সদস্যরা জোর করে জমিতে ঢুকতে দিচ্ছেন না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, জমিটি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে এই জমির মধ্যে ক্লাবের একটা অংশ রয়েছে এবং এখনও পার্টিশন হয়নি।
0
comment0
Report
NGNakibUddin gazi
Mar 07, 2026 06:18:16
Jalabaria, West Bengal:এবারে সরকারি চাকরি পাচ্ছে SIR এর মৃতের পরিবার পরিবারগুলোর ভোটার লিস্টে বিচারের দিন বিবেচনায় আছে একাধিক ব্যক্তির নাম, যার নামে চাকরি হলো তারও ভোটার লিস্টে বিচার বিবেচনায় নাম রয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এবারে সরকারি চাকরি পাচ্ছে sir আতঙ্কে মৃতের পরিবার। তবে এখনো পর্যন্ত SIR আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের পরিবারের। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের দেওয়ানতেকিয়া গ্রামের বাসিন্দা বছর ৫০ এর খালেদা বিবি এস আই আর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেই পরিবারের পাঁচ সদস্যের নামে বিচারের দিন বিষয়ে ভোটার লিস্টে দেখা যাচ্ছে ।এস আই আর এর হেয়ারিং নোটিস আছে আর সেই চিন্তাতেই গত বাইশে জানুয়ারি বিষ খেয়ে মৃত্যু হয় তার এর পরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছিল এবং সর্বতোভাবে তার পাশে থাকার বার্তা দিয়েছিল আর সেই মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে পরিবারের এক সদস্যকে সরকারি হোম গার্ডের চাকরি প্রদান করলেন। ওই পরিবারেরই বড় ছেলে খালেক পুরকাইদের হাতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়েনিং লেটার তুলে দেন আর যাতে কিছুটা হলেও খুশি পরিবার অন্যদিকে ইতিমধ্যেই গত 28 তারিখ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আবারো নতুন করে বিচারাধীন তালিকায় বড় ভাই ও আরেক ভাইয়ের নাম আবারও এসেছে আর যাতে নতুন করে আবারও দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার। তবে এই চাকরি পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন ওই মৃতের পরিবার।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Mar 07, 2026 06:18:04
Kolkata, West Bengal:সংসদে আগামী সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ওই দিন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধীদের একাংশের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও প্রয়োজনে ভোটাভুটি হওয়ার কথা। তাই আগামী ৯-১১মার্চ সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই হুইপ জারি করল বিজেপি ও কংগ্রেস। *সূত্রের খবর তৃণমূল কংগ্রেস সাংসদরা স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন। দলীয় স্তরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।* বাজেট অধিবেশের গোড়া থেকেই স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরব কংগ্রেস-সহ বিরোধীদের একাংশ។ পরে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 07, 2026 05:48:28
Dihierench, West Bengal:*খেজুরিতে মমতা ব্যানার্জির ছবি সহ লক্ষ্মীর ভান্ডার প্রচার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদ মিছিল তৃণমূলের — অভিযোগ বিজেপির দিকে, পাল্টা অস্বীকার* ##-ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচার ব্যানার ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস। অভিযোগের আঙুল বিজেপির দিকে, যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, খেজুরির বীরবন্দর সহ বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বিজেপি দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচার ব্যানার ছিড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার বীরবন্দর বাজার এলাকায় ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস。 মিছিলে নেতৃত্ব দেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন খেজুরির একাধিক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা。 অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, খেজুরিতে রাজনৈতিক জমি খুঁজে পেতেই তৃণমূল কংগ্রেস মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। বাইট জালাল উদ্দিন। তৃণমূল নেতা।
0
comment0
Report
PDPradyut Das
Mar 07, 2026 05:15:51
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার মাঝেও বিজেপিতে ভাঙ্গন। ময়নাগুড়িতে বিজেপির পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে বিধানসভা ভোটের মুখে বিজেপির পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী তৃণমূলে যোগদান করায় শক্তি তৃণমূলের। তৃণমূলের চাপের মুখে হয়তো জয়েন করেছে। তবে বিজেপির কোনো অসুবিধা হবে না পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। এসআইআরএ সাধারণ মানুষ হয়রানি সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং তার অনুপ্রেরণায় এই যোগদান বলে দাবি বিজেপি পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর। তাই তারা তৃণমূলে যোগদান করলেন। ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং অঞ্চলের ১৬/২৫০ নং বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যাত্রায় সামিল হতে বিজেপির পঞ্চায়েত সদস্যা গীতা রায় এবং স্বামী শম্ভু রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এনাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে আন্তরিকভাবে স্বাগত জানান জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়।
0
comment0
Report
ABArup Basak
Mar 07, 2026 04:46:57
Mal Bazar, West Bengal:বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষিত হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার অভিযান শুরু করেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে কোচবিহার থেকে পরিবর্তন রথযাত্রা শুরু হয়েছে। আগামী ৮ March রবিবার সেই রথযাত্রা ডুয়ার্সের মাল মহকুমা এলাকার নাগরাকাটায় এসে পৌঁছাবে। এই উপলক্ষে দলের পক্ষ থেকে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা কে সফল করতে এবং পরিবর্তন রথযাত্রাকে স্বাগত জানাতে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। প্রথম র্যালিটি মাল ব্লকের বাগরাকোট থেকে মালবাজার পর্যন্ত হয়; দ্বিতীয়টি নাগরাকাটা ব্লকে জুড়ে হয়। এদিন র‍্যালীতে প্রচুর যুবকেরা অংশগ্রহণ করে। এই র‍্যালীর একটাই উদ্দেশ্য আগামী বিধানসভায় রাজ্যে পরিবর্তন হবে; তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এদিন মাল ব্লকের পাশাপাশি গোটা নাগরাকাটা বিধসভার এলাকা জুড়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বাইক রেলি ও প্রচার অভিযান করা হয়। নেতৃত্বে ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ ভুজেল সহ অন্যান্যরা। বিধায়কের পুনা ভেঙ্গরা বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপসাশনে মানুষ অতিষ্ঠ হয়ে poreেছে। आगामी বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসবে। সেই পরিবর্তন আনতে আমাদের রথযাত্রার শুরু হয়েছে। জনসভা কে সফল করতে যুব মোর্চার পক্ষ থেকে আজ প্রচার অভিযান শুরু হয়েছে। তাকে প্রশ্ন করা হয় নাগরাকাটা এলাকায় ভোটারদের নাম বাদ পড়েছে কি না। উত্তরে তিনি বলেন, বর্তমানে আদালতের নির্দেশে ভোটার তালিকা প্রস্তুতি চলছে। এখানে কিছু বলা উচিত হবে না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের দ্বারা এই তালিকা প্রস্তুত হয়েছে। যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা তাদের ও রাজ্য সরকারের। বাইট ১) নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। ২) মাল উত্তর মন্ডলের বিজেপির সভাপতি প্রদীপ তির্কী。
0
comment0
Report
PDPradyut Das
Mar 07, 2026 04:46:40
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডি আর এম কীরেন্দ্র নারা। অমৃত ভারত প্রকল্পের কাজ শ্লথ গতিতে চলছে, স্বীকার করে নিলেন। রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। নতুন ট্রেন চালু নিয়ে মন্তব্য, এমপির সময় হলে উদ্বোধন হবে। অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করলেন রেলের কাটিহারের ডিআরএম কিরিন্দ্র নারা। একটি বিশেষ ট্রেনে জলপাইগুড়ি টাউন স্টেশনে আসেন তিনি। গত কয়েক বছর ধরে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। সেই কাজের গতি কতটা এগিয়েছে গোটা স্টেশন অভিযুক্ত চত্বর পরিদর্শন করে তা খতিয়ে দেখেন তিনি। বলা হয়েছিল, মার্চের মধ্যে ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু জলপাইগুড়ি স্টেশনে চলা ওই কাজ যে এখনো অনেকটাই বাকি, শুক্রবার তা স্বীকার করে নিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম কিরেন্দ্র নারা। জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শনে আসেন তিনি। অমৃত ভারত প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। পরে প্রশ্নের উত্তরে বলেন, কাজের গতি কিছুটা হলেও শ্লথ। দ্রুত যাতে কাজ শেষ হয়, সেজন্য বলা হয়েছে। যদিও জলপাইগুড়ি স্টেশনে সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারেনা নিয়ে ডিআরএমের দাবি, দখলদার সরানোর কাজে বাধা পেতে হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকেও এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি। জলপাইগুড়ি স্টেশনে এসকালেটরের পাশাপাশি লিফ্ট বসার কথা। স্টেশন চত্বরেও নেতাজি সুভাষচন্দ্র বসু ও स्वামী বিবেকানন্দের নামে একটি মিউজিয়াম তৈরিরও দাবি রয়েছে। এসকালেটর বসাঁনার কাজ শুরু হলেও আদৌও মিউজিয়াম হবে কি না তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। অপরদিকে, অবশেষে বাংলাদেশ সীমান্ত লাগা হলদিবাড়ি থেকে বালুরঘাটে যাওয়ার ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যেই রেলবোর্ডের অনুমোদন মিলেছে। সব ঠিকঠাক থাকলে ১০ মার্চ থেকে যাত্রা শুরু করবে ওই নয়া ট্রেন। আর এটাই খুশি ট্রেন যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার সরাসরি কোনো ট্রেন ছিল না। শিলিগুড়িতে পৌঁছে তারপর বালুরঘাট যাওয়ার ট্রেন মিলত। অবশেষে বাংলাদেশ সীমান্ত লাগা হলদিবাড়ি থেকে বালুরঘাটে যাওয়ার ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যেই রেলবোর্ডের অনুমোদন মিলেছে। সব ঠিকঠাক থাকলে ১০ মার্চ থেকে যাত্রা শুরু করবে ওই নয়া ট্রেন। হলদিবাড়ি থেকে প্রতিদিন ভোর ৫টায় ছাড়বে ট্রেনটি। বালুরঘাটে পৌঁছবে বিকেল ৩টা ১০ মিনিটে। এর ফলে এবার থেকে এক ট্রেনেই সহজে হলদিবাড়ির আলু, টম্যাটো, লঙ্কা সহ অন্যান্য সবজি পৌঁছে যেতে পারবে দক্ষিণ দিনাজপুরে। আবার গঙ্গারামপুরের ক্ষীর দই কিংবা বালুরঘাটের বিখ্যাত ডালের বড়ি বিক্রির জন্য জলপাইগুড়িতে নিয়ে আসতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শুধু তাই নয়, হলদিবাড়ি থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার কারণে জলপাইগুড়ি মেডিকেলে আসেন। বর্তমানে একটি লোকাল ট্রেন থাকলেও তা সকাল আটটায় জলপাইগুড়িতে পৌঁছয়। নয়া ট্রেনে ভোর সাড়ে ৫টার মধ্যে হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে পৌঁছে যাওয়া যাবে। ফলে যাঁরা জলপাইগুড়ি মেডিকেলে আউটডোরে ডাক্তার দেখাতে আসবেন, তাঁরা সকাল সকাল পৌঁছে যেতে পারবেন। উত্তরবঙ্গ মেডিকেলে যেতে চাইলে ওই ট্রেনেই এক ঘণ্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এনজেপি বা শিলিগুড়ি জংশনে। বালুরঘাটগামী ট্রেনটি ছাড়াও কাঁচড়হাটগুলিতে আরেকটি ট্রেন হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে। এটি প্রতিদিন ভোর_saad চারটেয় হলদিবাড়ি থেকে ছাড়বে। ফলে আধ ঘণ্টার ব্যবধানে দু’টি ট্রেন চালু হতে চলায় হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে ব্যবসা বা চাকরি সূত্রে যাওয়া নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে। বামনহাটগামী ট্রেনটি শিলিগুড়ি, সেভক, নিউ মাল হয়ে অর্থাৎ ডুয়ার্সের পথ ধরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার দিয়ে পৌঁছবে বামনহাট। এতদিন জলপাইগুড়ি থেকে সেভক যাওয়ার কোনো ট্রেন ছিল না। নয়া ট্রেনে সেই সুবিধা মিলবে। দু’টি ট্রেনই এতদিন শিলিগুড়ি পর্যন্ত চলত। হলদিবাড়ি ও জলপাইগুড়িবাসীর দাবি পূরণে ট্রেন দুটির যাত্রাপথ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল।
0
comment0
Report
ABArup Basak
Mar 07, 2026 04:18:33
Mal Bazar, West Bengal:মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি থেকে ওদলাবাড়িগামী রাস্তায় আপালচাঁদ জঙ্গলের চিড়াভিজা সংলগ্ন এলাকায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি নজরে পড়তেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন গোলাবাড়ি গ্রেটার মডেল প্রাইমারি স্কুলের শিক্ষক ও সমাজসেবী দীপক উড়াও এবং বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবীবুল ইসলাম। দীপক ওড়াও জানান, বাড়ি যাওয়ার সময় হঠাৎ জঙ্গলে আগুন জ্বলতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে আপালচাঁদ বন বিভাগের রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষকে খবর দেওয়া হয়। এরপর আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য দুজনে মিলে আগুনের সামনে থাকা শুকনো পাতা হাত ও পা দিয়ে সরিয়ে ‘ফায়ার ডেড লাইন’ তৈরি করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পথচলতি আরও দুজন ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেন। এদিকে সমাজসেবী মোহাম্মদ নূর নবীবুল ইসলাম বলেন, জঙ্গলে আগুন লাগানো অত্যন্ত বিপজ্জনক। বন আমাদের অক্সিজেন দেয় এবং পশুপাখির আবাসস্থল। আগুন ছড়িয়ে পড়লে বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়তে পারে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই সমাজসেবীকে ধন্যবাদ জানান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই রাস্তা দিয়ে যাতায়াতকারী কেউ সিগারেট খেয়ে অসাবধানতাবশত জঙ্গলে ফেলে দেওয়ায় শুকনো পাতায় আগুন ধরে যেতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর।
0
comment0
Report
Advertisement
Back to top