Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सुप्रीम कोर्ट के ट्रिब्यूनल के लिए 150 सेवानिवृत्त जजों की सूची से चयन आज
ANArnabangshu Neogi
Mar 12, 2026 09:24:50
Kolkata, West Bengal
কে কে থাকবেন ট্রাইব্যুনালে/স্পেশাল বেঞ্চ? SIR নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর। প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তালিকা প্রস্তুত। আজ বৈঠকে এই তালিকা থেকেই বাছাই করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করবেন। তবে কত সদস্যের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই বেঞ্চ গঠন হবে তা নির্ধারিত করবেন প্রধান বিচারপতি। এই বেঞ্চ ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের আপিলের শুনানি গ্রহণ করবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 12, 2026 12:24:34
0
comment0
Report
RDRaktima das
Mar 12, 2026 12:24:02
Kolkata, West Bengal:এখনও পর্যন্ত জ্বালানি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি জ্বালানি সঙ্কট কি কাটতে চলেছে? ইরানের বিদেশমন্ত্রকের সঙ্গে কথা জয়শঙ্করের। তারপরই সৌদি আরব থেকে সৌদি থেকে হরমুজ পেরিয়ে মুম্বইয়ে এল লাইবেরিয়ার জাহাজ। গ্যাসের সঙ্কট কি কমবে? সোমবার এলপিজি সঙ্কট নিয়ে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী দেবশ্রী:: প্রধানমন্ত্রী এলে সরকারি কর্মসূচি যেকোন প্রদেশ এ থাকেই।। মমতা বন্দ্যোপাধ্যায় এর শিষ্ঠাচার কম, ওনাকে নিমন্ত্রণ করা সরকারি কর্মসূচী তে স্বাভাবিক।। উনি আমিত্বে ভুগেন পনেরো তারিখের ভোটের দিন ঘোষণা। মনে করা হচ্ছে এক থেকে সর্বোচ্চ তিন দফায় ভোট হতে পারে---কমিশন সূত্র দিল্লিতে গতকালও জেপি নাড্ডার বাড়িতে বৈঠকের পর আজ ফের কেনও প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করছে বিজেপি। কোনও জটিলতা আছে?? প্রধানমন্ত্রীর বাসভবনে কেন?? পার্টি অফিসে এই বৈঠক কেন হচ্ছে?? কী মনে হচ্ছে?? লোকভবনে নতুন রাজ্যপাল আরএন রবির শপথ। প্রোটোকল মেনেই লোকভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। ভোটের আগে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোন পথে? নয়া রাজ্যপালকে উত্তরীয় পরালেন মুখ্যমন্ত্রী।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 12, 2026 12:19:54
Siliguri, West Bengal:*রান্নার গ্যাসের অভাবে বন্ধের পথে স্কুলের মিড ডে মিল।* মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ ভারতের রান্নার গ্যাসে। সিলিন্ডার আকাল হতেই চাপ বাড়ছে আমজনতার! এতেই চিন্তা বাড়াচ্ছে স্কুল কর্তৃপক্ষের। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির হাইস্কুলে মিড-ডে মিল বন্ধের আশঙ্কা। সিলিন্ডারের সংকটে এবার মিড ডে মিলে টান! মিড ডে মিল বন্ধের আশঙ্কা খড়িবাড়ি হাইস্কুলে! দিন কয়েক ধরে সিলিন্ডার বুকিং করেও তা না পাওয়ায় চাপ বাড়ছে বলে মত বিদ্যালয় কর্তৃপক্ষের ! রাঁধুনিদের উদ্যোগে একটি সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না! খড়িবাড়ি হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৬৫০জন শিক্ষার্থী! দৈনিক ৪০০ শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের রান্না হয়। গত ৩ দিন ধরে সিলিন্ডার বুকিং না হ‌ওয়ায় আতঙ্ক বাড়ছে। কোনোক্রমে সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না। মিড ডে মিলের রাঁধুনীদের অভিযোগ, ৩-৪ দিন ধরে বুকিং হচ্ছে না। সিলিন্ডার না পেয়ে চিন্তা বাড়াচ্ছে। একটি সিলিন্ডার জোগাড় করে রান্না চলছে। তবে কাল থেকে কি হবে তা জানা নেই। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বুকিং হচ্ছে না। সিলিন্ডার জোগাড় করে আজ তো চলছে, তবে আগামীতে কি হবে। তাই লাকড়ি দিয়ে রান্না করা ছাড়া আর উপায় থাকবে না।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 12, 2026 12:19:21
Chinsurah, West Bengal:মিসড্ কলে বুকিং হয় গ্যাসের।মিসড্ কল মারলেও বুকিং মেসেজ আসছে না। আবার সার্ভার ডাউন এর জন্য অনেক সময় বুকিং নিচ্ছেনা।উৎকন্ঠা নিয়ে গ্যাসের অফিসে ভীর জমাচ্ছেন গ্রাহকরা। চন্দননগর ও ভদ্রেশ্বরে দেখা গেলো এই ছবি। গ্রাহকদের দাবী,মিসড্ কলে গ্যাস বুকিং করা যায়।মিসড্ কল দিলে মোবাইলে মেসেজে আসে।সেখানে বুকিং কনফার্ম করা হয়।ডেলিভারি অথিন্টিকেশান কোড(ডিএসি) নম্বর দেওয়া হয়।গ্যাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে সেই কোড মেসেজ আসছে না।২৫ দিনের আগে নতুন করে বুকিং নেওয়া হবে না বলার পরও অনেকে তার আগেই বুকিং করার চেষ্টা করছেন। গ্যাস সংস্থার সার্ভার বসে যাওয়ায় কারনেও সমস্যা হচ্ছে। সময় গ্যাস না পেয়ে অনেকে পাঁচ কেজির ছোটো সিলিন্ডারে গ্যাস ভরছেন।সেখানেও দাম অনেক বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এক গ্যাস ডিস্ট্রিবিউটর গৌরী সরকার বলেন,গ্যাসের গাড়ি আসছে।গ্রাহকরা গ্যাস পাচ্ছেন।সার্ভার ডাউন থাকায় সিস্টেমে কিছু দেখা যাচ্ছে না সেটা উভয় ক্ষেত্রেই হচ্ছে।গ্যাসের সরবরাহ ঠিক আছে।এখন সেই অর্থে কোন অসুবিধা নেই।রাহকরা যদি সহযোগিতা করে আমাদেরও সুবিধা হয়।।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 12, 2026 12:18:27
Asansol, West Bengal:আসানসোল - পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় কয়লা উত্তোলনকে ঘিরে উত্তেজনার জেরে তৃণমূল কং্রেসের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটল। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসের বাইরে থাকা মোটরসাইকেল ও চার চাকার গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি কয়লা খনি থেকে কয়লা তুলে তা পাচারের সঙ্গে জড়িত ছিল area's বাসিন্দারা। তবে গত চারদিন ধরে সেই কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, পুলিশের সহায়তায় কয়লা উত্তোলন সংস্থা কোনো এক কারণে এই কার্যকলাপ বন্ধ করে রেখেছে। বৃহস্পতির চুরুলিয়া হাটতলা মোড়ে কোলিয়ারির ম্যানেজার বিকাশ দত্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। অভিযোগ, বিক্ষোভের সময় তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবকরা কোলিয়ারি কর্তৃপক্ষকে মারধরের হাত থেকে উদ্ধার করে দলীয় কার্যালয়ে নিয়ে যায়। পরে জানানো হয়, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এসে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু বিক্ষোভকারীরা অবিলম্বে বিচার দাবি করলে তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। সেই বচসা হাতাহাতিতে গড়ায় এবং পরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। তবে ভাঙচুরে অভিযুক্ত পক্ষের দাবি, অবৈধ কয়লার বিষয়টি নয়, মূল সমস্যা এলাকার বেহাল রাস্তা। তাঁদের অভিযোগ, কয়লা খনি থেকে ভারী যান চলাচলের কারণে এলাকার রাস্তা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে, অথচ খনি কর্তৃপক্ষ তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এই কারণেই খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় বলে দাবি তাঁদের। ঘটনার পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 12, 2026 11:22:27
Bardhaman, West Bengal:রান্নার গ্যাসের আকাল। এর মাঝে সুপরিচিত কিন্তু একলা থাকা বৃদ্ধা, প্রতিবন্ধী লেখিকার ফেসবুক পোস্টে আলোড়ন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা ছায়া ফেলেছে বাঙালির হেঁসেলেও। যুদ্ধের এই ঘোর অমঙ্গলের বাইরে নেই কেউ। পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের পাশে ভাঙাকুটি এলাকার বাসিন্দা বৃদ্ধা একাডেমি প্রাপক লেখিকা রত্না রশীদ ব্যার্নাজি ঘোর সংকটে। পুত্রসহ গোটা পরিবার বিদেশে থিতু। তিনি একাই থাকেন। সবকিছু অনলাইন নির্ভর। তার উপর কুড়ি বছর ধরে তিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে ওয়াকার ছাড়া হাঁটতে পারেন না। গত কয়েকদিন অনবরত চেষ্টা করেও গ্যাস বুক করতে পারেন নি। গতকাল, বুধবার তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন, প্রয়োজনে চিঁড়ে ভিজিয়েই খেতে হবে তাকে। এই খবর পেয়ে আমরা যাই তার বাড়িতে (জি ২৪ ঘন্টা)। তার বিপন্নতা অনুভব করার মতো। তার উপর, তার রান্নার দিদি মাইক্রোওভেনে রান্না করতে পারেন না। রত্না রশীদ ব্যানার্জি গোটা বাংলার বুদ্ধিজীবি মহলে পরিচিত নাম। লেখিকা, গবেষিকা, প্রাক্তন প্রধান শিক্ষিকা তিনি। পেয়েছেন দুটি আকাদেমিসহ ২০ র বেশি রাজ্যস্তরের পুরস্কার। নিরন্তর চর্চা ও গবেষণার ফলস্বরূপ তার চৌত্রিশটি বই। এছাড়াও ভাস্কর্য ও তার খ্যাতির কারণ। কিন্তু এসব দিয়ে তো পেট চলে না! সে কিন্তু তাকে একলা থাকতে হয়। বলা ভাল, একলা থাকতে ভালবাসেন তিনি। স্বামী রশীদ সাহেব মারা গেছেন বছর দশেক। একমাত্র পুত্র, বৌমা দুজনেই বিখ্যাত চিকিৎসক। একমাত্র নাতি অভিজ্ঞান সহ অনির্বান রশিদ ব্যানার্জি, মৌ রশিদ বসু থাকেন সুদূর অস্ট্রেলিয়ার মিল্ডুরায়। যোগাযোগ শুধুই ইন্টারনেটেই। তবে কিছুদিন আগে ওখানে গিয়েছিলেন রত্না। অনেক অনুরোধ, জোরাজুরি মানেন নি। ফিরে এসেছেন যেখানে গবেষণা ও লেখালেখি তাকে পরিচিতি দিয়েছে সেই বাংলার মাটিতেই। তবে কোনো অবস্থাতেই ব্ল্যাকে গ্যাস নেবেন না। দাদাদের অনুরোধ করতে পারবেন না সাফ কথা একলা কিন্তু দৃঢ় রত্নার। একটাই ভাবনা, নাতি অভিজ্ঞান কাছেই থাকলে তিনি চিঁড়ে খাবেন না। সমাজমাধ্যম আজ তার বাইরে পৃথিবী। বাধ্য হয়েই সমাজমাধ্যমে এই কাতর আর্তি জানিয়েছেন। তার কথায়, 'আমার তো দাদা, দিদি নেই। ও আমি করতেও পারি না।' তার আর একটা সমস্যার রান্নার দিদি প্রযুক্তি সামলাতে দক্ষ নন। উনি নিজে যে দেখবেন, তার সময় ওনার নেই। তার উপর হাঁটাচলায় ওয়াকারই ভরসা। তাই চিঁড়ে খাবেন, নুন দিয়ে ( সুগারের সমস্যা আছে), তাই মঞ্জুর তার কাছে। তবে এসময় তার স্বামী, তার স্যার রত্নাবাবুকে মনে পড়ছে। তার প্রিয় রত্নার জন্য যা হোক করে একটা গ্যাসের জন্য উতলা হতেনই। তবে ব্ল্যাক নিয়ে এলে গিন্নি রত্না তাকে ঘরেই ঢুকতে দিতেন না। তিনি জানান, এই দৃঢ়তা তার পরিবার আর শিক্ষাই তাকে দান করেছে। শেষ কথাটা ছুঁয়ে যাবেই। যুদ্ধ সবে হেঁশেলে হানা দিয়েছে। এই তো সবে শুরু। যুদ্ধ তাই কাউকে জেতায় না। যুদ্ধে তাই সবার অমঙ্গল। ঘোর অমঙ্গল! (পুনশ্চ: ওনার পেনশন অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে গেছে আজই। দরকার হলে যোগ করবেন)
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 12, 2026 11:21:54
Chinsurah, West Bengal:বিজেপি সভাপতির ২০ লক্ষ টাকা মেরে পালিয়ে গেলো বিজেপি কর্মি! সমাজ মাধ্যমে ছবি দিয়ে খুঁজে দিতে আবেদন,থানাতেও অভিযোগ সভাপতির। তৃনমূল বলল চোর চিটিংবাজের দল বিজেপি। বিজেপি সভাপতি বলেন,ও আগে তৃনমূল করত এখন বিজেপি করে। হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে।সেখানেই ২০২৪ সাল থেকে কাজ করতেন বিজেপি কর্মি শিবশংকর কর্মকার। বিজেপি সভাপতির অভিযোগ দলের কাজে ব্যাস্ত থাকার কারনে তিনি ব্যবসায় সব সময় নজর দিতে পারেননা।বিজেপি কর্মি তার সহ কয়েকজন কর্মি দেখাশোনা করেন।গত কয়েক মাস ধরে ওই কর্মি তার দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে সরবরাহ করেন।কিন্তু তার কোনো টাকা দেননা। প্রায় কুড়ি লক্ষ টাকা চোট করে পালিয়েছে ওই কর্মি।তাই সমাজ মাধ্যমে তার ছবি দিয়ে তাকে খুঁজে দেওয়ার আবেদনের পাশাপাশি পুলিশে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি। তিনি বলেন,দলের কর্মসূচীতে থাকত শিবশংকর।একবার বুথ সভাপতিও হয়েছিল।এখন শুনছি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন লোককে প্রতারণনা করেছে।আমি ওর উপযুক্ত শাস্তি চাই। আর এনিয়ে তৃণমূলের কটাক্ষ।চুঁচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন,বিজেপি চোর চিটিংবাজের দল।জেলা সভাপতি অনুচর সভাপতি টি২০ লক্ষ টাকা মেরে পালিয়ে গেছে।তাহলে বুঝুন ঠ্যালা।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 12, 2026 11:08:07
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, ১২ মার্চ: ত্রিনমূল কংগ্রেসের কর্মী সংগঠনের সদস্যরা সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানানো বালুরঘাটে। জল জীবন মিশন প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে সরকারি দপ্তরের ভিতরে ঢুকে রীতিমত বিক্ষোভ দেখালেন বেতন না পাওয়া কর্মীরা। কর্মীদের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় 70 জন কর্মী রয়েছেন ।গত ছয় মাস ধরে তারা কোনরকম বেতন হাতে পাননি। যে কারণে কর্মীরা বিক্ষোভে সামিল হচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা। দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি কর্মীদের। বকেয়া বেতন দ্রুত মেটানোর দাবিতে এর আগেই জেলা শাসক, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই কর্মীরা। তবে অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। সেই কারণেই আর আবেদন নিবেদন নীতি নয় এখন সরাসরি সরকারি দপ্তরে তারা ঝুলিয়ে প্রতিবাদ করে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের গেটের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেতন না পাওয়া কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। শুধু বিক্ষোভই নয়, যে সংস্থার অধীনে তারা কাজ করেন সেই সংস্থার দফতরের ঘরেও তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীদের সাফ হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মিটিয়ে না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিকে এনিয়ে সংস্থার কর্মীরা কেউ সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। অন্যদিকে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
0
comment0
Report
RDRaktima das
Mar 12, 2026 11:07:02
0
comment0
Report
MDMritunjay Das
Mar 12, 2026 11:06:31
Bankura, West Bengal:*রাজনৈতিক প্রশ্ন* 1) ফের আমন্ত্রণ বিতর্ক । শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানানে মুখ্যমন্ত্রকে আমন্ত্রণ জানিয়ে চিঠি সড়ক পরিবহণমন্ত্রী নিতীন গড়করির। ব্রিগেড থেকে জাতীয় সড়ক-সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী সেকারনেই আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে ২) নতুন রাজ্যপাল আর এন রবির শপথ গ্রহন – নয়া রাজ্যপাল নিয়োগ বিতর্কের পর নতুন রাজ্যপালের শপথে থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়াও রাজ্যের মুখ‍্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিধানসভার স্পিকার, কলকাতার মেয়র, ডিজিপি-ও থাকবেন অনুষ্ঠানে। রবির শপথে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। ৩) কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছে, গ্যাস বুক করার দুই থেকে আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে। তবে আসল চিত্র ঠিক কী একের পর এক বন্ধ হচ্ছে রেস্তোরা – সংকট পরিবহন ব্যবস্থাতেও – রান্নাঘর , ঠাকুরের প্রসাদ থেকে রোগীর পথ্য আঁচ পড়ছে সবেতেই ৪) LPG সঙ্কট, আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। সাধারণ মানুষের সমস্যার সমাধান কীভাবে করা যায়, তা নিয়েই আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর ৫) আজ ফের SIR নিয়ে বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন CEO সহ কমিশনের আধিকারিকরা। ট্রাইবুনাল ও সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে আলোচনা হবে, খবর কমিশন সূত্রে। ৬) ভোট ঘোষনা সোমবারই ৬০ লক্ষ ভোটারের বিবেচনার আগেই ভোট ঘোষণা, ৬০ লক্ষের ভবিষ্যত কি?
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 12, 2026 10:31:28
Chinsurah, West Bengal:বানিজ্যিক গ্যাস নেই,সংকটে বিরিয়ানি! চুঁচুড়া শ্রীরামপুর হুগলির সব জায়গায় একই অবস্থা। কয়েক হাত অন্তর লাল কাপড় জরানো হাঁড়িতে বিরিয়ানি।শহরের সেই চেনা ছবি এখন আর হয়ত দেখা যাবে না আপাতত।বানিজ্যিক গ্যাসই ব্যবহার হয় এই সব বিরিয়ানির দোকানে।পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন শহরের হোটেল রেস্তোরাঁয় এর প্রভাব পরেছে। শুধু বিরিয়ারি তৈরী হয় যেখানে সেহ ঠিকনেও প্রভাব পরেছে। চুঁচুড়া খাদিনামোরের বিরিয়ানি ব্যবসায়ী মহঃ তাহির জানান,গত কয়েকদিন ধরে গ্যাস পাওয়া যাচ্ছে না।যতটুকু ছিল তা দিয়ে কাজ চালানো হয়েছে।আজ শেষ একটি সিলিন্ডারে যা গ্যাস ছিলো তা দিয়ে বিরিয়ানি বসানো হয়েছে।গ্যাস শেষ হয়ে গেলে বিরিয়ানি শেষ করা যাবে না। কাল থেকে আর দোকান খোলা যাবে না। একই ছবি শহরের অন্য দোকানগুলোর। কাঠের জ্বালে বিরিয়ানি রান্না হত আগে এখন ভরসা গ্যাস।তাই যুদ্ধ থামলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে, আবার বিরিয়ানির গন্ধে ম ম করবে রাজপথ। সেই দিন গুনছেন ব্যবসায়ীরা।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 12, 2026 10:16:12
Jhargram, West Bengal:ঝাড়গ্রামে রান্নার গ্যাসে সংকট: হাহাকার সাধারণ মানুষের, নতুন বুকিং বন্ধের সিদ্ধান্ত ডিলারের। ২১দিনে বুকিং নেওয়া হচ্ছে। ফলে সঙ্কট দেখা দিয়েছে রান্নার গ্যাসে। তবে বানিজ্যিক গ্যাস বন্ধ থাকার জন্য একাধিক রেস্তোরা মিষ্টির দোকান বন্ধ বা মেনুতে কাঁটছাট করেছে。 ​জঙ্গলমহলের জেলা শহরে রান্নার গ্যাসের সংকটে দিশেহারা সাধারণ মানুষ। একদিকে অনলাইনে বুকিং করার পরও মিলছে না সিলিন্ডার। ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা。 ​ভোগান্তির চরমে গ্রাহকরা ​গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে চোখে পড়ছে দীর্ঘ লাইন। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। গ্রাহকদের অভিযোগ: ​অনলাইন বুকিংয়েও সুরাহা নেই: ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইনে টাকা মিটিয়ে বা বুকিং করে মাসের পর মাস অপেক্ষা করেও গ্যাস মিলছে না। ​অফিসে হয়রানি: গ্যাস অফিসে গেলে কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ। বারবার ফিরে আসতে হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। ​ডিলারের কড়া সিদ্ধান্ত ​পরিস্থিতি সামাল দিতে আজ থেকে ঝাড়গ্রামে গ্যাসের নতুন বুকিং প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন স্থানীয় ডিলার। ​সাধারণ মানুষের ক্ষোভ ​লাইনের দাঁড়িয়ে থাকা এক গৃহবধূ বলেন, "সকাল থেকে কাজ ফেলে এখানে দাঁড়িয়ে আছি। বলা হচ্ছে গ্যাস নেই। তাহলে আমরা খাব কী? একদিকে দাম বেশি, তার ওপর জোগান নেই।" ​এই সংকটের সমাধান কবে হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চিত আশ্বাস মেলেনি। কালোবাজারির আশঙ্কাও করছেন অনেক গ্রাহক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ঝাড়গ্রামের বাসিন্দারা。
0
comment0
Report
Advertisement
Back to top