Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बसिरहाट के मयलकहोलّا क्षेत्र से हथियारों सहित दो कुख्यात अपराधी गिरफ्तार

BBBimal Basu
Mar 11, 2026 09:34:49
Basirhat, West Bengal
বেসিরহাট ময়লাখোলা এলাকা থেকে আগ্নেয়স্ত্র ও গুলি সহ গ্রেপ্তার দুই কুখ্যাত দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা যায় শাহিনুর জামান বিশ্বাস ইসমাইল মন্ডল এই দুই কুখ্যাত দুষ্কৃতী নামে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে । পুলিশ বহুদিন ধরে এদেরকে খুঁজছিল । অবশেষে গতকাল রাতে গোপনসূত্র খবর পেয়ে পুলিশ বসিরহাট স্টেশন সংলগ্ন ময়লাখোলা এলাকা থেকে এই দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার করে আজ দুই কুখ্যাত দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Mar 11, 2026 10:51:39
Kolkata, West Bengal:আরজিকরের সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি দেবাংশু বসাক। আর্জি করের নির্যাতিতার পরিবারের আবেদন, সঞ্জয় রায় ও সিবিআই মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ * পরিবারের মামলা, সিবিআই ফাঁসির আবেদন, সঞ্জয় রায় আবেদন সব মামলা থেকে অব্যাহতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের মন্তব্য :-- * ইতিমধ্যে এই মামলাগুলি দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতারের কাছে একটি আবেদন জানানো হয়েছে। * এই আদালত কোন ট্রায়াল আদালত নয়। অন্যান্য বিচারাধীন সমস্ত মামলাকে স্থগিত রেখে প্রতিদিন শুধুমাত্র এই মামলাগুলির শুনানি সম্ভব নয়। * এছাড়াও এই ডিভিশন বেঞ্চের একজন করে বিচারপতি কিছুদিন অন্তর অন্তর সার্কিট বেঞ্চে নিযুক্ত হন। তাই এই মামলাগুলি থেকে অব্যাহতি নেওয়া হলো। ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের পর এই মামলাগুলি পুনরায় যাবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি নতুন করে কোন ডিভিশন বেঞ্চকে এই মামলার শুনানির জন্য নিযুক্ত করবেন。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 11, 2026 10:51:12
Baruipur, West Bengal:নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল পাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘোলা শিবনগর এলাকায়। বারুইপুর থানার পুলিশ বিয়ের আসর থেকে পাত্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অভিজিৎ মন্ডল। পাত্রীর বয়স ১৬ বছর। পাত্রীর বাড়ি বিধাননগর এলাকায় এবং পাত্রের বাড়ি বারুইপুরের টগরবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে ঠিক হয়েছিল। পাত্রের মামার বাড়িতে বিয়ের আসর বসেছিল। তবে নাবালিকার বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ এবং সেখান থেকেই পাত্রকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ওই নাবালিকা নিজেই পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করতে চলে এসেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 11, 2026 10:50:54
Rajpur Sonarpur, West Bengal:সিলিন্ডার বুকিং সমস্যায় গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে দীর্ঘ লাইন, ভোগান্তিতে গ্রাহকরা সিলিন্ডার বুকিং করতে না পেরে এবার গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। সোনারপুর, বারুইপুর সহ বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই গ্যাসের দোকানের সামনে একই ছবি ধরা পড়ে। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন বহু গ্রাহক। অনেকেরই অভিযোগ, অনলাইনে গ্যাস সিলিন্ডার বুকিং করা যাচ্ছে না। আবার অনেকের KYC করা না থাকায় তারাও বাধ্য হয়ে গ্যাসের দোকানে লাইনে দাঁড়াচ্ছেন। মূলত এই দুই কারণেই বিভিন্ন গ্যাস সেন্টারে ভিড় বেড়েছে বলে জানা যাচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বারবার গ্যাস সেন্টারে এসেও সমস্যার কোনও সমাধান হচ্ছে না। হঠাৎ করেই বুকিংয়ের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগে যেখানে একটি সেন্টারে দিনে প্রায় ৪০০টি বুকিং হত, এখন সেই সংখ্যা বেড়ে হাজারেরও বেশি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর。 যদিও ফোন করে, কোম্পানির অ্যাপ, হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অতিরিক্ত চাপের কারণে অনেক ক্ষেত্রেও সেই পরিষেবা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ। অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 11, 2026 10:50:26
Howrah, West Bengal:স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান "চাকরি দরকার তাই বিজেপি সরকার।" সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী ? সাঁকরাইলের দক্ষিণ দুইল্যা হাইস্কুলের দেওয়ালে বছর পাঁচেক আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং এপিজে আবদুল কালাম এর ছবি পথ চলতি মানুষরা দেখতে পান। কয়েকদিন আগে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যম পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন খাড়া জানিয়েছেন সমাজ মাধ্যম বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি। তবে স্কুলে ঢোকার সময় তারা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোন ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোন ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই। ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে। তাদের থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়। তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময় মনীষীদের নানা ভাবে অপমান করেছে। মানুষ সব জানে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 11, 2026 10:50:02
Baruipur, West Bengal:সিসি ক্যামেরা দেখে কয়েক ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন রেখা সর্দার নামে এক গৃহবধূ। অভিযোগ, সেই সময় দুই যুবক তাঁর গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। ভুক্তভোগী মহিলা জানান, অভিযুক্তদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছিলেন। এরপরই বিষয়টি চম্পাহাটি পুলিশ ফাঁড়িতে জানান তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়。 পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোমনাথ মণ্ডল ও সৌরভ নস্কর। দুজনেরই বাড়ি বারুইপুর থানার সাউথ গড়িয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ.
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 11, 2026 10:49:42
Barrackpur Cantonment, West Bengal:বরানগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইনস্টিটিউট এলাকার বিজেপির পরিবর্তন যাত্রা পরিক্রমা করছিল। সেই সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি ও গালিগালাজ করে বিজেপি কর্মীরা—এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই সময়ে প্রতিবাদ করলে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী অসীম হালদার। প্রতিবাদ করলে রাস্তায় ফেলে তৃণমূল কর্মী অসীমকে বাশ রড দিয়ে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। ঘটনার কেন্দ্রে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ। গোটা ঘটনায় পাল্টা তৃণমূলের দিকে মারধরর অভিযোগ বিজেপি নেতৃত্বর
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 11, 2026 10:22:31
Howrah, West Bengal:শানপুর–শিয়ালডাঙ্গা এলাকায় ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন দাসনগর থানার অন্তর্গত শানপুর ও শিয়ালডাঙ্গার মধ্যবর্তী এলাকায় একটি সিইএসসি ট্রান্সফরমারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ হঠাৎ বিকট শব্দ হয়।ট্রান্সফর্মার কেবল ফাটতে শোনা যায়।আগুন ধরে যায়।আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা এবং 많은েই ঘর ও কারখানা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।ঘটনার জেরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে।বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 11, 2026 10:22:20
Salt Lake City, Utah:Suvendu Adhikari Reaction on several issue. শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। সাগরে বিজেপি নেতাকে গুলি প্রসঙ্গে নির্বাচননের আগে রক্তের হোলি খেলা কবে হয়নি। সুন্দরবনের একাধিক আসনে এবার তৃণমূল কংগ্রেস হারবে। ভয় পেয়েছে তৃণমূল, তাই যে गুলি बंदुकগুলো রাখা ছিল সেগুলো अब বের করেছে। টাকা দিয়ে ঘোড়া কেনাবেচা করা হচ্ছে मुख्यमन्त्री इस মন্তব্য প্রসঙ্গে ভোটের আগে যুবকদের চাকরি না দিয়ে... দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। মহিলাদের ৫০০ টাকা বৃদ্ধি করে তাদের আরজিকরের ঘটনা... ভুলিয়ে দিতে চাইছেন। চেষ্টা तो উনি করছেন। ভারতীয় জনতা পার্টি विकल्प। তিন তিনটি নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। যেতেই হবে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ইভিএম পর্যন্ত মানুষকেও যেতে হবে এবং নির্বাচন কমিশনকেও পৌঁছে দিতে হবে। মনোরঞ্জন মন্ডলের বাড়িতে আজ ফের ইডি-র অভিযান প্রসঙ্গে তুলছে না কেন? মনোরঞ্জনকে দিয়ে ১০০ কোটি টাকা তুলিয়েছে कमপক্ষে তার বসেরা পুলিশেরা। মনোরঞ্জনকে হেফাজতে নিলে ও ২৫ টাকা রেখে ৭৫ টাকা কালীঘাটের কোথায় পাঠিয়েছে বলে দেবে।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 11, 2026 09:34:34
0
comment0
Report
NHNantu Hazra
Mar 11, 2026 09:20:46
Salt Lake City, Utah:Shashi Panja and Partha Bhowmik's press conference at Trinamool Bhawan. תৃণমূল ভবনে শশী পাঁজা ও পার্থ ভৌমিকের প্রেস কনফারেন্স...... শশী পাঁজা অমিত শাহ এসেছিলেন মথুরাপুর, সেখানে তিনি কয়লা দুর্নীতি নিয়ে অনেক কিছু বলেছেন। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে দুর্নীতি সম্পর্কে শুধু কথা নয় দুর্নীতিকে শুধু জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এক সময় আমরা দেখেছিলাম প্রেস কনফারেন্সে বিখ্যাত কল মাফিয়া জয়দেব খা তিনি বিখ্যাত হয়েছে কারণ তিনি কয়লা স্মাগলিং করেন। আমি স্যার সঙ্গে এই জয়দেব খায়ের অত্যন্ত ঘনিষ্ট একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা ও তার সাথে হ্যান্ডশেক এইসব ছবিগুলো বিগত দিনগুলোতে দেখেছি আবার দেখাচ্ছি। এবছর ২০২৬-এ তাকে একেবারে ভারতীয় জনতা পার্টির এতদিন আশ্রয় ছিল একেবারে রাজনৈতিক পলিটিকাল আপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এটা সত্য যে 2026 হয়েছে সেই স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। আপনি এত বললেন মথুরা পড়ে দুর্নীতি নিয়ে তাহলে পরে আমরা তো অপকর্ম তো দেখছি কলকাতায় এলে জ্ঞানেস জি হাত নাড়াচ্ছে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন এটা ভারতীয় জনতা পার্টি বর্তমানে কার্য হয়ে গেছে। (আমি শায়ের সাথে ছবি দেখানো হলো অন্ডাল এয়ারপোর্ট এর ছবি )। ৯ মার্চ ২০২৬-এ জয়দেব খান কে আপনি অ্যাপেনমেন্ট দিয়েছেন খুব গর্বিতভাবে জেলার সভাপতি আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার তার একটা নতুন করে কিছু সদস্যদের কে আমন্ত্রিত করেছেন সেখানে জয়দেব কে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণের ভারতীয় জনতা পার্টির। আর কথা বলবেন না আপনি দুর্নীতি নিয়ে দুর্নীতি নিয়ে প্রশ্রয় দেন শাদিকে বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল। পার্থ ভৌমিক.... বাংলা একটা প্রবাদ আছে রতনে রতন চেনে, বিজেপি সেই ট্রাডিশন সমানে চলছে। ইটিসি বিয়াই কে ব্যবহার কর বিরোধীদের against এবং তাদের ভয় দেখাও এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্র প্রফুল্ল পাটেল তিনি যখন মন্ত্রী ছিলেন বেসরকারি কোম্পানিগুলোতে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হল যেই বিজেপিতে তিনি যোগ দিলেন সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্বাস শর্মা তার বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল যে তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে তার বিরুদ্ধে অভিযোগ ইডি সিবিআই এইসব ভয় দেখালেন তিনি সারেন্ডার করলেন তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন তাহলে আপনাকে তাহলে কোন আর বড় উকিল ধরতে হবে না। ইডি সিবিআইকে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের কাজ হচ্ছে কোন প্রশাসননিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপি দল ভারি করা যায় সেটা দেখা। এই যে বাংলায় নির্বাচন দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে ইডি সিবিআই তাদের তৎপরতা কত গুণ বেড়ে যাবে। বিডি সিবিআই জ্ঞানেশ কুমার জয় হোক সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সম্মান জনক প্রতিষ্ঠান গুলো ছিল সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে জড়িয়ে ধরার একটা হিটলারের কায়দায় ভারত বর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে জয়দেব খা জয়েনিং টা হচ্ছে তার একটা নতুন সংকলন। আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল সবচেয়ে বড় কয়লা মাফিয়া তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্যপদ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়া গিরি করতে পারেনা। একজন মাফিয়া যখন বিজেপিতে জয়েন করে তখন বুঝে নিতে হয় যে বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগাযোগ আছে।। কোন ভালোবাসায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছে কোন গোপন আলোচনা হল কয়লা মন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার এগুলো বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ জানতে চায়। শশী পাঁজা.......... বিজেপি শুধু প্রশ্রয় দিচ্ছে না আশ্রয় দিচ্ছে এবং এদের শাস্তি টা হচ্ছে না সুতরাং একটা সুরক্ষা কবজ দিয়ে দিচ্ছে। আপনি আশ্রয় দিলেন প্রশ্রয় দিলেন এবং সুরক্ষা কবজ দিলেন এটা তখনই হয় যখন কেন্দ্রে সরকার বিজেপি তার অহংকার ওই জায়গায় পৌঁছায় ঔধাত্ত সেই জায়গায় পৌঁছয়।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 11, 2026 09:20:23
Dinajpur, Rangpur Division:সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাট শহরেও বিগত ৬ তারিখ থেকে গ্যাসের বুকিং ও ডেলিভারির ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। সঠিক সময়ে বুকিং করতে যেমন সমস্যা হচ্ছে তেমন বুকিং করার পরেও সিলিন্ডার হাতে পেতেও সময় লাগছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যে কারণে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। ইরান যুদ্ধের কারণে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম জাত ও বিভিন্ন সামগ্রীর সংকট হতে পারে এমন একটা গুজব বাজারে ছড়িয়েছে যে কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। এমনকি ৯০০ টাকার সিলিন্ডার ১২০০/ ১৩০০ টাকায় কালোবাজারিতে ও বিক্রি হচ্ছে। যে কারণে সমগ্র জেলা জুড়েই একটা আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। সকাল থেকেই লাইন দিচ্ছেন ডিস্ট্রিবিউটরের ঘরের সামনে সেখানে গিয়েও রেহাই নেই কারণ সার্ভার ডাউন হয়ে রয়েছে বিগত চার পাঁচ দিন। অফিসে এসো সুরাহা মিলছে না স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক।
0
comment0
Report
Advertisement
Back to top