Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

संदेशखाली में CPM कार्यकर्ताओं ने वोटर पहचान हटाने के विरोध में प्रदर्शन किया

BBBimal Basu
Mar 02, 2026 10:07:16
Basirhat, West Bengal
সন্দেশখালি মিছিল করে বিক্ষোভ দেখালো সিপিএমের কর্মী সামর্থকরা。 SIR এর নামে যেভাবে রাজ্যের লাখ লাখ বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে পাশাপাশি বিচারাধীন করে ভোটার দের হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে আজ সন্দেশখালি দু নম্বর ব্লকের সন্দেশখালি নদীর ঘাট থেকে সন্দেশখালি বিডিও অফিস, বিএলআরও অফিস, থানা ও পোস্ট অফিসের সামনে দিয়ে মিছিল সন্দেশখালি ত্রিমনিতে পথ অবরোধ করে বেশ কিচ্ছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালন করে সন্দেশখালির দুনম্বর ব্লকের কমিউনিস্ট পাটির এরিয়া কমিটির সদস্যরা। বิมল বসু বসিরহাট
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Mar 02, 2026 11:45:46
Siliguri, West Bengal:শিলিগুড়ি মহকুমা Shasoker দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই। সোমবার ডেপুটেশন জমা দিতে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিলিগুড়ি রাজপথে মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছন এসইউসিআই কর্মী-সমর্থকরা। অভিযোগ, দফতরের মূল গেটের সামনে পুলিশি বাধা থাকায় বিক্ষোভকারীরা তা সরিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দফতরের গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে বিক্ষোভকারীরা গেটের বাইরেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এই প্রসঙ্গে দলের দার্জিলিং জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য জানান, “আজ আমরা একটি ডেপুটেশন দিতে মহকুমা শাসকের দফতরে এসেছিলাম। রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন, তার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ। শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একই কর্মসূচি পালিত হচ্ছে।”তিনি আরও বলেন, “আমাদের শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলে প্রশাসন অযথা বাধা দেয়।” পুলিশের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই নির্দিষ্ট নিয়ম মেনে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 02, 2026 11:45:06
Dinajpur, Rangpur Division:Kumarganj 38 কুমারগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা এস আই আর এর আগে ছিল ২ লক্ষ ১২ হাজার ৯৪২। এস আই আর এর পর নতুন খসড়া তালিকায় এই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ২৪৮ জন। Mort votor ৫৬৯৫ খুঁজে পাওয়া যায়নি ১৮৪৭ ঠিকানা পরিবর্তन ২৮৮৪ দুই জায়গায় নাম রয়েছে ২২৭ অন্যান্য ৪১ মোট বাদ গেছে ১০৬৯৪ শতাংশের হিসাবে ৫.০২% Final Roll ২০০৬৯৭ বিচারাধীন ২৯৬০৭ ডিলিটেড ২৩১৪ যুক্ত হয়েছে ৭৬৩ মুসলিম ভোটার ৩৯.৪০% Kumarganj Kumargang (38) Assembly election 2021 Total Electors. 1,94,392 Total vote. 1,69,803 (87.4%) Margin 29367 TORAF HUSSAIN MANDAL TMC GENERAL ELECTION 2024 Assembly Name..KUMARGANJ Total Vote..167028 BJP.. 65861 TMC..88900 DIFFERENCE.. 23039(TMC+) দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা এলাকায় ২০২১ এর ভোটার তালিকা অনুযায়ী মুসলিম ভোটার এখানে ৩৯.৪০ শতাংশ এবং এই ভোটারের সিংহভাগ ভোট পেয়ে থাকে তৃণমূল কংগ্রেস। কিন্তু ভোটের পার্সেন্টেজে এখনো পর্যন্ত সিংহভাগই রয়েছে হিন্দুসহ অন্যান্য ধর্মবিশ্বাসীদের মধ্যে। বিগত দুটি নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপি এখানে তাদের প্রাপ্ত ভোট অনুযায়ী পিছিয়ে রয়েছে ২৩ হাজার এরও কিছু বেশি ভোটে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তরাব হোসেন মন্ডল জিতেছিলেন ২৯ হাজার ৩ ৯৭ ভোটে। অর্থাৎ বিধানসভার থেকে লোকসভা নির্বাচনে মার্জিন কিছুটা হলেও কমাতে পেরেছিল বিজেপি। এস আই আর এর প্রথম তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে শুধুমাত্র কুমারগঞ্জ বিধানসভা এলাকাতেই বিচারাধীন রয়েছে ২৯ হাজারেরও কিছু বেশি ভোটার। জানিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে জেলায়। বিধায়ক তোরা হোসেন মন্ডল বলছেন যদি এই ভোটাররা ভোট দিতে না পারে তাহলে রেজাল্ট পাল্টে যেতে পারে কুমারগঞ্জ বিধানসভা ক্ষেত্রে। এবং তিনি এর পিছনে বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ করছেন। অবশ্য বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করছেন এবং সেখানে কাগজপত্র যাদের ঠিক আছে তাদের কোন অসুবিধা হওয়ার কথা নয়। বিজেপির আগে থেকেই বলেছিল যে এই ধরনের ভোটার প্রচুর রয়েছে শুধু কুমার গঞ্জ নয়, হরিরামপুর কুশমন্ডে যেসব ছবিতে সব জায়গাতেই ভুয়ো ভোটারে ভর্তি আর এদের ভোটই ২১ সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এস আই আর হবার পর আমরা আশা করছি এই ভুয়া ভোটারের নাম বাদ যাবে এবং সঠিক ভোটার লিস্টে ভোট হবে। এবং তিনি অবশ্য স্বীকার করেছেন যে যাদের নাম বাদ পড়েছে তারা সবাই ভুয়ো ভোটার এটা বলা যাবে না। একটা বড় কাজ করতে গেলে সেখানে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে তবে অধিকাংশই ভুয়া ভোটার। বাইট ১/ শাহজাহান ফকির ২/ হাসনেয়ারা বিবি ৩/ তোরাব হোসেন মন্ডল বিধায়ক তৃণমূল কংগ্রেস ৪/ বাপি সরকার বিজেপি সাধারন সম্পাদক ৫/ শ্রীকান্ত ঠাকুর পি টি সি 0203ZG_SDIN_SIRCARD_KUMARGANJ
0
comment0
Report
NRNarayan Roy
Mar 02, 2026 11:44:47
Siliguri, West Bengal:*শিলিগুড়িতে এসআইআর প্রক্রিয়া নিয়ে সিপিএমের বিক্ষোভ, পথ অবরোধ প্রায় কুড়ি মিনিট* এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে সোমবার শিলিগুড়ি মহকুমা জেলা শাসকের দফতরের বাইরে বিক্ষোভে সামিল হয় Communist Party of India (Marxist) (সিপিএম)। প্রায় কুড়ি মিনিট ধরে শিলিগুড়ির প্রধান সড়ক অবরোধ করে দলীয় কর্মী-সমর্থকদেরা। পরে একটি ডেপুটেশন জমা দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এ বিষয়ে সিপিএমের কাউন্সিলর সর্দেন্দু চক্রবর্তী জয় বলেন, সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁর দাবি, “যাদের নাম এসআইআর প্রক্রিয়া থেকে বাদ পড়েছে, তা একটি সুপরিকল্পিত চক্রান্ত। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখা, কোনো রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত না নেওয়া।” তিনি আরও অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় শিলিগুড়ির গর্ব তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য Richa Ghosh-এর নাম ‘অ্যাডজুডিকেশন’-এ রাখা হয়েছে। “একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নাম কীভাবে এই ধরনের প্রক্রিয়ায় ঝুলে থাকতে পারে, তা বোধগম্য নয়,” বলেন তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠকও। তিনি জানান, দলের প্রাক্তন উপ-মহানাগরিক নুরুল ইসলামের নামও এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন রাখা হয়েছে। তাঁর বক্তব্য, “এ ধরনের সংবেদনশীল বিষয় নির্বাচন কমিশনের আরও সতর্কতার সঙ্গে দেখা উচিত।” বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার কথা দলীয় সূত্রে দাবি।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 02, 2026 11:44:28
0
comment0
Report
MMManoj Mondal
Mar 02, 2026 11:44:10
Kolkata, West Bengal:শনিবার ২০২৬ এর SIR এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ভোটারদের নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসছে। এবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও একই বুথের প্রায় শতাধিক ভোটারের নাম বাদ যাওয়ার ঘটনার চাঞ্চল্য ছড়ালো বনগাঁ উত্তর বিধানসভার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।অভিযোগ এই এলাকার কুড়ি নম্বর বুথ অর্থাৎ মহৎপুর শিশু শিক্ষা নিকেতনের অধীনে ১২৬১ জন ভোটার আছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর দেখা যায় এই বুথের ১১১ জন ভোটারের নাম বাদ পড়েছে। যার মধ্যে ৭৮ জন ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Mar 02, 2026 11:01:17
Kolkata, West Bengal:যেভাবে আমাদের মণীষী, বিপ্লবীদের ওপর হেনস্থা করা হয়েছে। ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। জমিদারবাবুরা গতকাল থেকে রথ যাত্রা শুরু করেছে। ফেব্রুয়ারিতে রথ এই প্রথম দেখছি। দেব দেবীদের রথ যাত্রা দেখেছি। এই প্রথম চোর চিটিংবাজদের রথ যাত্রা দেখছি। মানুষের পাশে থাকতে ময়দানে থাকতে হয়। এরা রথে থাকছে দেখছি। ৭০ আসন পেয়ে রথ করছে। ভাবুন আরও ৭০ আসন পেলে কি করত? আপনাদের এলাকা দিয়ে রথ গেলে মাছ মাংস খাওয়াবেন। অতিথি দেব ভব। ওদের নেতারা মাছ খেতে বারণ করে। কিন্তু আমরা অতিথিদের আপ্যায়ন করব। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন。 একটা রাজনৈতিক দল ভোট চাইছে না। ভোটের পরে কে কি খাবে, কে কি পড়বে সেটা ঠিক করে দিচ্ছে।
0
comment0
Report
EGE GOPI
Mar 02, 2026 11:01:05
Kharagpur, West Bengal:বীজযুক্ত জৈব আবির তৈরি করে তাক লাগিয়ে দিলেন খড়্গপুর কলেজের বোটানির অধ্যাপক হ্যাপি দাস।হোলি বা রঙের উৎসবে প্রচুর পরিমাণে গুলাল বা আবির ব্যবহার করা হয়। কিন্তু জৈব আবির মাটির সাথে মিশে গেলেও রাসয়নিক পদ্ধতিতে তৈরি আবির মাটির অনেক ক্ষতি করে। জৈব আবির উৎসব শেষে ধুয়ে ফেলে দেওয়া হয়, ফলে এগুলো পরিবেশের তেমন কোনো উপকারে আসে না। হ্যাপি দাস, যিনি খড়গপুর কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক এবং একজন গবেষক, তিনি তার এক গবেষণার মাধ্যমে এক প্রকার জৈব আবির তৈরি করেছেন যা মাটির সাথে মিশে নতুন উদ্ভিদের জন্ম দেবে আর এই আবিরের নাম রেখেছেন সীড এমবেডেড অর্গানিক গুলাল।হোলির পর সবুজায়ন বাড়ানোর জন্য এ এক নতুন ধরনের আবিষ্কার যা এর আগে কখনও কোথাও হয়নি বলেই দাবি করেছেন অধ্যাপক দাস। আর এই নিয়ে তিনি একটি আন্তর্জাতিক রিসার্চ পেপার ও প্রকাশ করেছেন ।আর এই আবিষ্কারের মাধ্যমে সাংস্কৃতিক উৎসব আর শহরের পরিবেশ উন্নয়ন—দুটো বিষয়কে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।এই বিশেষ আবিরটি বিভিন্ন উদ্ভিদজাত উপাদান ও উদ্ভিদের বীজ থেকে তৈরি করা হয়েছে। এটি নিরাপদ ও ব্যবহার উপযোগী কিনা তা জানার জন্য আবিরের কণার আকার, pH মাত্রা এবং রঙের স্থায়িত্ব পরীক্ষা করা হয়েছে Holir মতো করে ব্যবহার করার পর নিয়ন্ত্রিত পরিবেশ এবং খোলা জায়গায় বীজের অঙ্কুরোদগম ও প্রাথমিক বৃদ্ধি পরীক্ষা করা হয়। দেখা গেছে, সাধারণভাবে মাটিতে বপন করা বীজের মতোই প্রায় সমান হারে অঙ্কুরোদগম হয়েছে। জৈব রঙের ভেতরে থাকার কারণে বীজের বৃদ্ধিতে কোনো বাধা সৃষ্টি হয়নি। অর্থাৎ, বীজযুক্ত এই জৈব আবির উৎসবের পর ফেলে দেওয়া রঙকে গাছ লাগানোর একটি কার্যকর উপায়ে পরিণত করতে পারে। এতে শহরাঞ্চলে সবুজায়ন বাড়ানো সম্ভব। এই আবিষ্কার নিয়ে খড়গপুর কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যুৎ সামন্ত জানান যে কলেজ কর্তৃপক্ষ সত্যিই খুব গর্বিত এই বিষয়ে এবং বিভিন্ন ধরনের সবুজায়ন ও গাছ নিয়ে অধ্যাপক হ্যাপি দাস নিয়মিত বিভিন্ন ধরনের গবেষণা করে চলেছেন এবং এই গবেষণাটিও তার মধ্যে থেকে অন্যতম আমরা সম্ভবতই উনার এই সাফল্যে গর্বিত আগামী দিনেও উনি এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিযুক্ত রাখবেন এটাই আশা করি এবং সাফল্য কামনা করি।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 02, 2026 10:18:23
Jhargram, West Bengal:জেলা জুড়ে দেওয়াল দখলে নেমেছে বিজেপি। পাল্টা তৃনমূলের কটাক্ষ মানুষের মানুষের মন দখল করতে না পেরে দেওয়াল দখল করছে। গত ২৮ তারিখ এস আই আর এর লিস্ট প্রকাশ হয়েছে। ভোটের দিন ঘোষনা হয়নি এখনো। পার্থী ঘোষনা নিয়ে বিজেপির ভোটদান, গোষ্ঠী কোন্দল তুঙ্গে। এখনো পার্থী ঘোষণা হয়নি। তবে দেওয়াল দখলে অনেকটাই এগিয়ে বিজেপি। মূলত ট্যাটু স্টিকার দিয়ে দেওয়ালে নরেন্দ্র মোদির ছবি দিয়ে এবার বাংলা জয়ের প্রচার করা হচ্ছে। তার সাথে কিছু দেওয়াল লেখন ও রয়েছে। প্রার্থীর নাম বাদে বিভিন্ন স্লোগান দিয়ে রাজ্য দখলের দাবি। তবে এই দেওয়াল দখল কে গুরুত্ব দিতে নারাজ তৃনমূল। তৃনমূলের বক্তব্য সারা বছর মানুষের সাথে থাকে কর্মীরা তাই দেওয়াল দখল নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 02, 2026 10:06:53
Siliguri, West Bengal:*৪ বুথে ১২০০ ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। ব্যাপক আতঙ্কে রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মধ্যে!* রমজান মাসে আতঙ্কে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। নির্বাচন কমিশনের প্রথম তালিকা প্রকাশ হতেই আতঙ্কে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের মধ্যে! শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির তোতারাম জোত ও কালুয়াজোত এলাকা মুসলিম সম্প্রদায়ের মানুষজনের বসবাস!। এখানেই ৪ বুথে ১২০০ ভোটারকে বিচারাধীন রয়েছে তালিকায়। এই অবস্থায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ, ২০০২ সালে নাম থাকার পরেও মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে বিচারাধীন অবস্থায় নাম দেখানো হয়েছে। এতেই চোখে মুখে আতঙ্ক স্পষ্ট! মহম্মদ ইসলাম নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হয়েও গোটা পরিবারের নাম রয়েছে বিচারাধীন অবস্থায়। এক‌ই অবস্থায় মহম্মদ জাকির হোসেনের পরিবার! ২০০২ লিস্টে নাম থাকার পরেও ভেরিফিকেশন ও হেয়ারিং করার পরেও এই অবস্থায়। আগামী দিনে ভোটার তালিকায় নাম থাকবে কিনা চিন্তা ও আতঙ্ক দেখা দিয়েছে বলে অভিযোগ।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 02, 2026 09:16:36
Kolkata, West Bengal:ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউ এফ টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিকাশ ভবন অভিযান। করুণাময়ী থেকে প্রতিবাদ মিছিল। ১. থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ চলবে না। WBCHSE এর মাধ্যমে সরাসরি নিয়োগ করতে হবে। ২. চাকরির নীতি প্রণয়ন ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. বেতন বৃদ্ধি ও মর্যাদা সম্পন্ন বেতন কাঠামোর বাস্তবায়ন করতে হবে। বিগত ১৩ বছরে এক পয়সাও বেতন বৃদ্ধি হয়েছে না। সরকারি টাকা অপচয় করে কার স্বার্থে নিয়োগে এজেন্সি প্রথা? এমনই একাধিক দাবিতে, বিকাশ ভবন অভিযান। আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি বকেয়া বেতন না মেলে এবং দাবি না মেটে তাহলে, ভোটের কোন কাজ করবেন না এই শিক্ষক শিক্ষিকারা, এহুনিয়ারি দিলেন এনএসকিউ এফ শিক্ষক শিক্ষিকারা। আমরা কঙ্কালসার হয়ে গিয়েছি, সরকার আমাদের কোমর ভেঙে দিয়েছে, বিগত চার মাস ধরে বেতন নেই। হাঁটার ক্ষমতা নেই। তাই এভাবেই হামাগুড়ি দিয়ে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি অভিযান করছে প্রতিবাদ করছে।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 02, 2026 09:16:13
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 02, 2026 09:04:26
Jhargram, West Bengal:*নাম বিচারাধীন, বিএলওকে फोन করে মারধরের হুমকি* ভোটার তালিকায় কয়েকজনের নাম বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) থাকায় বিএলওকে ফোনে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রাম শহরে। যদিও প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অভিযোগ, শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের জঙ্গলখাস প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ নম্বর বুথের বিএলও নির্মলেন্দু মাহাতোর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে একজন ব্যক্তি ভোটার তালিকায় দু’জনের নাম কেন এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে, তা জানতে চান এবং ক্ষোভপ্রকাশ করেন। বিএলও বিষয়টি বিচারকদের স্তরে নিষ্পত্তির জন্য உள்ளது বলে জানালে তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। রবিবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নির্মলেন্দু। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, ওই বুথে প্রাথমিক তালিকা অনুযায়ী, ভোটার সংখ্যা ছিল ১,৩৯৪। যাচাইয়ের পর মৃত, স্থানান্তরিত ও অন্যান্য কারণে ১৩৩ জনের নাম বাদ যায়। পড়ে সংখ্যা দাঁড়ায় ১,২৬১। পরে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও তিনজনের নাম বাদ পড়ে এবং সাতজন নতুন ভোটারের নাম যুক্ত হয়ে মোট ভোটার সংখ্যা হয় ১,২৬৮। এর মধ্যে ১২৮ জন ভোটারের নাম এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে, অর্থাৎ তাঁদের নথিপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, তা পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা শেক ইসলামের। তাঁর দিদি মেহেরজান বিবির নাম ওই বুথের ভোটার তালিকায় বিচারাধীন থাকায় ক্ষোভের বশে ফোন করেছিলেন বলে তিনি স্বীকার করেছেন। তাঁর দাবি, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও এমনটা হওয়ায় উত্তেজনায় ভুল কথা বলে ফেলেছেন এবং তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন। জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, "যাঁদের নাম বিচারাধীন রয়্য়, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সমস্ত নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। নির্বাচন কর্মীদের হুমকি বা ভয় দেখানোর ঘটনা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া"
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top