Back
शिलिगुड़ी में SIR प्रक्रिया के नामांकन पर CPM का विरोध; नामों की गड़बड़ियों पर उठे सवाल
NRNarayan Roy
Mar 02, 2026 11:44:47
Siliguri, West Bengal
*শিলিগুড়িতে এসআইআর প্রক্রিয়া নিয়ে সিপিএমের বিক্ষোভ, পথ অবরোধ প্রায় কুড়ি মিনিট*
এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে সোমবার শিলিগুড়ি মহকুমা জেলা শাসকের দফতরের বাইরে বিক্ষোভে সামিল হয় Communist Party of India (Marxist) (সিপিএম)। প্রায় কুড়ি মিনিট ধরে শিলিগুড়ির প্রধান সড়ক অবরোধ করে দলীয় কর্মী-সমর্থকদেরা। পরে একটি ডেপুটেশন জমা দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এ বিষয়ে সিপিএমের কাউন্সিলর সর্দেন্দু চক্রবর্তী জয় বলেন, সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁর দাবি, “যাদের নাম এসআইআর প্রক্রিয়া থেকে বাদ পড়েছে, তা একটি সুপরিকল্পিত চক্রান্ত। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখা, কোনো রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত না নেওয়া।”
তিনি আরও অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় শিলিগুড়ির গর্ব তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য Richa Ghosh-এর নাম ‘অ্যাডজুডিকেশন’-এ রাখা হয়েছে। “একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নাম কীভাবে এই ধরনের প্রক্রিয়ায় ঝুলে থাকতে পারে, তা বোধগম্য নয়,” বলেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠকও। তিনি জানান, দলের প্রাক্তন উপ-মহানাগরিক নুরুল ইসলামের নামও এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন রাখা হয়েছে। তাঁর বক্তব্য, “এ ধরনের সংবেদনশীল বিষয় নির্বাচন কমিশনের আরও সতর্কতার সঙ্গে দেখা উচিত।”
বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার কথা দলীয় সূত্রে দাবি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 12:47:200
Report
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 12:46:490
Report
DGDebabrata Ghosh
FollowMar 02, 2026 12:46:340
Report
SBSoumen Bhattachrya
FollowMar 02, 2026 12:46:210
Report
SCSaurav Chaudhuri
FollowMar 02, 2026 12:36:430
Report
NRNarayan Roy
FollowMar 02, 2026 12:36:350
Report
CDChittaranjan Das
FollowMar 02, 2026 12:35:580
Report
MMManoranjan Mishra
FollowMar 02, 2026 12:34:570
Report
BSBidhan Sarkar
FollowMar 02, 2026 12:34:33Chinsurah, West Bengal:চলতি হাওয়া হুগলি।লোকাল ট্রেনে শহরতলী থেকে কলকাতায় হাওড়ায় যায় হাজার হাজার যাত্রী।তাদের সঙ্গে কথা বলে ভোটের আগে হওয়া বোঝার চেষ্টা।
0
Report
SCSaurav Chaudhuri
FollowMar 02, 2026 12:33:330
Report
NRNarayan Roy
FollowMar 02, 2026 11:45:460
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 02, 2026 11:45:20Kolkata, West Bengal:খিদিরপুর ৭৬ নম্বর ওয়ার্ডে ববি হাকিম স্টেট রিসোর্স সেন্টার এর উদ্বোধন করলেন। এখানে বিভিন্ন বিষয়ের ট্রেনিং দেয়া হবে, এর ফলে এই অঞ্চলের ছেলেমেয়েরা উপকৃত হবে।
0
Report
STSrikanta Thakur
FollowMar 02, 2026 11:45:060
Report
MMManoj Mondal
FollowMar 02, 2026 11:44:280
Report
