Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

नए कार्यवाहक डीजी सिद्धिनाथ गुप्ता भावानी भवन पहुंचे

SPSANDIP PRAMANIK
Mar 16, 2026 10:08:21
Kolkata, West Bengal
নতুন ভারপ্রাপ্ত dg সিদ্ধিনাথ গুপ্ত আসলেন ভাবানীভবন এ
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Mar 16, 2026 11:32:17
Dinajpur, Rangpur Division:যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে চোপড়া বিডিও অফিসে যুবকদের বিক্ষোভ, উঠল ট্যাব কাণ্ডের ছায়া যুবসাথী প্রকল্পে আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগে সোমবার দুপুরে উত্তর দিনাজپورের চোপড়া বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো যুবক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, যুবসাথী প্রকল্পে আবেদন করলেও এখনও পর্যন্ত তারা টাকা পাননি। পোর্টালে স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তিত হয়ে অন্য অ্যাকাউন্ট দেখাচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন একাধিক আবেদনকারী। চোপড়া পঞ্চায়েত এলাকার মহাম্মদ মীর আশরাফ জানান, তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে বদলে গেছে। বিডিওর কাছে অভিযোগ জানালেও কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে দাবি তার। ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের সামেদুল হকের অভিযোগও একই। তার কথায়, “আমার অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে গেছে। প্রকল্পের প্রাপ্য টাকা যেন আমার অ্যাকাউন্টেই দেওয়া হয়।” প্রসঙ্গত, এর আগেও চোপড়ার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার সরকারি টাকার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের মাধ্যমে প্রতারণা চক্রের হদিস মিলেছিল। ফলে এবার যুবсাথী প্রকল্পেও একই ধরনের প্রতারণা হয়েছে কি না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। তবে এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই বিষয়ে মন্তব্য করতে চাননি। সব মিলিয়ে যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর প্রশাসন ও স্থানীয়দের。 বাইটঃ ১) মহাম্মদ মিরাজুল ইসলাম (প্রতারিত আবেদনকারী) ২) মীর আশরাফ (আবেদন কারী) ৩) সামেদুল হক (আবেদনকারী) ৪) ভবেশ কর (স্থানীয় বিজেপি নেতা)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 16, 2026 11:02:48
Howrah, West Bengal:এস আই আর কার্ড...\n\nউত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র।এই কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী।তিনি বর্তমানে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি।পালাবদলের পর থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে।২২০২১ সালে বিধানসভা ভোটে গৌতম চৌধুরী জিতেছিলেন ৫৫২২ ভোটে।পেয়েছিলেন ৭১৫৭৫ ভোট।নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির উমেশ রাই পেয়েছিলেন ৬৬০৫৩ ভোট।এই কেন্দ্রে ৬০ শতাংশ অবাঙালি ভোট।২০২১ সালে ভোটার ছিলো ২০৫৬৬৩ জন।পুরুষ ১১৩৫১৮ মহিলা ৯২১৪৫।এবার এস আই আর খসড়া তালিকায় নাম বাদ গেছে ৬০৪৩৬ জনের।এরপর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেছে ৩৪১৮ জনের।বিচারাধীন ১৭২৩১ জন।চূড়ান্ত তালিকায় বৈধ ভোটার ১৬৩৭৩২ জন।এবার ভোটে এস আই আর প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই.\nবাইট..১..পিয়ালী পোরেল\n২..বিনয় ভট্টাচার্য\n৩..মনোরঞ্জন পাল\n৪..চিরন্তন সান্যাল\n৫..স্বপন দত্ত\n৬..অঞ্জন আধ্য\n৭..শুভেন্দু নিয়োগী।
91
comment0
Report
MMManoranjan Mishra
Mar 16, 2026 11:02:18
109
comment0
Report
KMKIRAN MANNA
Mar 16, 2026 10:09:18
Dihierench, West Bengal:*বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ভগবানপুর থানায় বিক্ষোভ, নেতৃত্বে বিজেপি নেতা সঙ্কুদেব পন্ডা। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের দালালির অভিযোগ শঙ্কুদেব পন্ডার* বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে ভগবানপুর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার নেতৃত্বে ভগবানপুর ও চন্ডীপুর বিধানসভা এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা এই বিক্ষোভে সামিল হন। শঙ্কুদেব পন্ডার অভিযোগ, ভোটের মুখে প্রায় ৪০০ বিজেপি কর্মীর নামে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০৭ ধারায় নোটিশ জারি করেছে পুলিশ। সাধারণ মানুষ বিষয়টি ঠিকভাবে না বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা না বুঝে জামিন না নিলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। এরপর ভোটের মুখে তাদের ছোটাবে, ঘরছাড়া করবে পুলিশ। এমনটা অভিযোগ তুলে স্মরণ হয়েছে সন্তুদের। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন আচরণবিধি কার্যকর হওয়ার পরেও পুলিশ তৃণমূলের পক্ষ নিয়ে কাজ করছে। তৃণমূলের নিজের জেতার ক্ষমতা নেই বলেই পুলিশকে ব্যবহার করে জেতার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন শঙ্কুদেব। বাইট শঙ্কু দেব পন্ডা। বিজেপি নেতা। বাইট সুরজিৎ নায়ক। তৃণমূল নেতা。
147
comment0
Report
MDMritunjay Das
Mar 16, 2026 09:32:07
Bankura, West Bengal:রাষ্ট্রপতি উদ্যেশ্য করে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রীর অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বাঁকুড়ার বিষ্ণুপুরে জাতীয় সড়ক পথ অবরোধ ----------------------*---------------- রাষ্ট্রপতির রাজ্য সফরকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা এবং রাষ্ট্রপতিকে উদ্যেশ্য করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীর করা অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। আজ দুপুর ১ টা থেকে আদিবাসীদের ওই সংগঠন ১৪ নম্বর জাতীয় সড়কের বিড়াই মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আদিবাসীদের প্রথাগত বাদ্যযন্ত্র ধামসা মাদল সহযোগে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। এই পথ অবরোধ ও বিক্ষোভের জেরে ১৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সাময়িক স্তব্ধ হয়ে যায়। অবরোধকারী আদিবাসী সংগঠনের দাবি রাষ্ট্রপতির এ রাজ্যে আসাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী যে মন্তব্য করেছেন তা যথেষ্ট অসম্মানজনক। এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছে না আদিবাসী সমাজ।
169
comment0
Report
SCSandip Chowdhury
Mar 16, 2026 09:19:33
Katwa, West Bengal:সাব রেজিস্টারের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে একদিনের অবস্থান বিক্ষোভ পালন করছে কাটোয়া দলিল লেখক সমিতি। এরফলে সাব রেজিস্টার অফিস সমস্ত কাজকর্ম বন্ধ , হয়রানির শিকার সাধারণ মানুষ। জানা যায় সাব রেজিস্টার অফিস থেকে জমি , বাড়ি রেজিস্টারি দলিল পাওয়া যায় রেজিস্টার হওয়ার তিন দিনের মাথায়। কাটোয়া সাব রেজিস্টার অফিস থেকেও পূর্বে একই নিয়মে দলিল পাওয়া যেত, নতুন অফিসার আসার পর থেকে দলিল পেতে প্রায় এক মাস সময় লাগছে বলে অভিযোগ করেন সাব রেজিস্টার অফিসের দলীল লেখকরা। তাদের অভিযোগ নতুন অফিসার কে সন্তুষ্ট করতে পারলে তবে দলিল পাওয়া যাচ্ছে না হলে দলিল পেতে কার্যত হয়রানির শিকার হচ্ছেন সাধারন মানুষ। কাটোয়ার নতুন সাব রেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম, অনৈতিক কাজ ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন দলিল লেখকরা। সাব রেজিস্টারের এই সমস্ত অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একদিনের অবস্থান বিক্ষোভ পালন করছে দলিল লেখক সমিতি। অন্য দিকে নতুন সাব রেজিস্টার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন বলেন তিনি কাটোয়ায় কাজে যোগ দিয়েছিলেন এক সপ্তাহ আগে, এর মধ্যে এক মাসে দলিল দেওয়ার গল্পই ওঠে না। তিনি আরও বলেন টেকনিক্যাল ফল্ট না থাকলে সত্তর দলিল পাওয়া যায়। দলিল লেখক দের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াতেই দলিল লেখকরা ক্ষিপ্ত বলে অভিযোগ তোলেন নতুন সাব রেজিস্টার। তবে দলিল লেখকদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সাব রেজিস্টার।
145
comment0
Report
CDChampak Dutta
Mar 16, 2026 09:18:54
Kaji Chak, West Bengal:একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিম মেদিনীپور জেলা কংগ্রেস। তাদের দাবি, সারা দেশে কৃত্রিম ভাবে রান্নার গ্যাস সংকট তৈরি করা হয়েছে অবিলম্বে সেই সংকট মেটাতে হবে, রাজ্যের আলু চাষীদের আর্থিক দুরবস্থার মোকাবিলা করতে হবে এবং sir এর নামে একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় ভোটের আগে তা নিশ্চিত করতে হবে। মূলত এই দাবিতে নিয়েই সোমবার দুপুরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিল শিকারিয়া, অরূপ মুখার্জি শম্ভু চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ。
99
comment0
Report
Advertisement
Back to top