icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
743412
BBBimal Basu13 Nov 2025, 09:00 am
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

पुजाकाल में प्रसव का दबाव बढ़ सकता है; अस्पताल 24x7 तैयारी जुटाते हैं

Kolkata, West Bengal:# পুজোয় বাড়তে পারে প্রসবের চাপ! ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত-ওষুধ মজুতের নির্দেশ স্বাস্থ্য দফতরের।নজর বেসরকারি হাসপাতালের উপরেও। # পুজোর মরসুমে রাজ্যের হাসপাতালগুলিতে প্রসবের চাপ বাড়তে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে মাতৃ ও নবজাতক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয় , তার জন্য রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও জেলা স্বাস্থ্য প্রশাসনকে আগাম প্রস্তুতির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। ১.সমস্ত প্রসবকেন্দ্রে পর্যাপ্ত গাইনি, অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিক্স, নার্সিং কর্মী থাকতেই হবে। মেডিক্যাল কলেজে নূন্যতম Assistant Professor পদমর্যাদার চিকিৎসককে থাকতে হবে।এছাড়াও Senior Gynaecologist/Specialist-কে ২৪ ঘণ্টা সশরীরে উপস্থিত থাকতে হবে। ২.যেসব High-Risk Pregnant Women এর প্রসবের সম্ভাবনা রয়েছে, তাঁদের প্রসবের আগাম ব্যাবস্থা, প্রয়োজনে রেফারেলের ব্যবস্থাও করতে বলা হয়েছে। ৩. প্রসবে Post-partum haemorrhage, উচ্চ রক্তচাপ,Sepsis-সহ গুরুতর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম মজুত রাখতে হবে। ৪.পুজোর সময়ে ২৪×৭ Laboratory, Diagnostic ও Ultrasound পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে Blood Bank ও Blood Storage Unit-গুলিতে PRBC, FFP ও Platelets-সহ প্রয়োজনীয় রক্তের উপাদান মজুত রাখতে হবে। ৫. রেফারেলের জন্য প্রস্তুত রাখতে হবে 102 Ambulance এবং Nischay Yan। ৫.চালু থাকা Waiting Hut-গুলিকে ২৪ ঘণ্টা সচল ও পর্যাপ্ত কর্মী দিয়ে। ৬.এবার নজর থাকছে বেসরকারি প্রসব কেন্দ্রগুলিতেও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের পরিস্থিতি পর্যালোচনায় নজর দিতে নির্দেশ,প্রয়োজনে সার প্রাইজ ভিজিট করতে বলা হয়েছে।
0
0
Report

250 साल से चली आ रही पॉट दुर्गा पूजा: केशियाड़ी दत्त घर में सूर्योदय से होम

EGE GOPI2h ago
Kharagpur, West Bengal:সূর্যের আলোয় জ্বলে হোমের আগুন! কেশিয়াড়ির দত্ত বাড়িতে আড়াইশো বছর ধরে পটেই আরাধ্যা দুর্গা কেশিয়াড়ি: জমিদারি গিয়েছে বহু আগেই। হারিয়েছে মাসভর যাত্রার আসরও। চুন-সুরকি আর ঝামা ইটের পুরনো বাড়ির অনেকটাই এখন বদলে গিয়েছে পাকা নির্মাণে। কিন্তু বদলায়নি পুজোর রীতি। প্রায় আড়াইশো বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির হাশিমপুর গ্রামের দত্তবাড়িতে মাটির প্রতিমা নয়, পটের দুর্গাই পূজিতা হন। আজও সপ্তমীর ঘটোত্তোলনে বের করা হয় জমিদারি আমলের তরোয়াল। ঘট বিসর্জনের সময়ও বের করা হয় সেটি। পরিবারের প্রচলিত বিশ্বাস, দেবীর आगমন ও গমনের পথ যাতে কোনও বাধা না আসে, অশুভ শক্তি যাতে বিঘ্ন ঘটাতে না পারে। সেই ভাবনা থেকেই এই তরোয়াল বহনের রীতি। শুধু তরোয়াল নয়, হোমের আচারেও রয়েছে প্রাচীনত্বের ছাপ। সূর্যের রশ্মি আতস কাচের সাহায্যে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো হয়। সেই আগুনেই শুরু হয় হোম। পরিবারের দাবি, পুরুষানুক্রমে এই নিয়ম চলে আসছে। পুজোয় বলির রীতিও রয়েছে। তবে পশুবলি নয়। মসুর ডাল, গোটা মুগ-সহ বিভিন্ন শস্য দিয়ে হয় ‘রিপু বলিদান’। পরিবারের সদস্যদের মতে, মানুষের অন্তরের অশুভ প্রবৃত্তির প্রতীকী বিনাশের ভাবনাই এর সঙ্গে যুক্ত। দত্ত পরিবারের কুলদেবতা দামোদর জিউ। শালগ্রাম শিলা রূপে তিনি আজও নিয়মিত পূজিত হন। প্রতিদিন অন্নভোগ নিবেদনের রীতিও চালু রয়েছে।একসময় দুর্গাপুজোকে কেন্দ্র করে এই জমিদারবাড়িতে চলত প্রায় এক মাসের যাত্রাপালা। উৎসবে ভিড় জমাতেন আশপাশের বহু গ্রামের মানুষ। জমিদারি প্রথা উঠলে হারিয়েছে সেই আয়োজন। পরিবারের অনেক সদস্যও now কর্মসূত্রে ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। কেউ প্রয়াত হয়েছেন, কেউ আর গ্রামে থাকেন না। তবু পুজো বন্ধ হয়নি। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও প্রাচীন রীতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বর্তমান উত্তরসূরিরা। পরিবারের সদস্যদের আবেদন, জেলার এমন ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো ও পুরনো স্থাপত্য সংরক্ষণে সরকার সাহায্যের হাত বাড়াক। জমিদারির জৌলুস আজ ইতিহাসের পাতায়। কিন্তু পটের দুর্গা, আতস কাচের আগুন আর হাতে ধরা সেই পুরনো তরোয়াল সব মিলিয়ে কেশিয়াড়ির হাশিমপুরে দত্তবাড়ির পুজোয় আজও বেঁচে রয়েছে আড়াইশো বছরের এক টুকরো অতীত।
0
0
Report

खड़गपुर महापौर कल्याणी घोष हटे; 24 पार्षद ने विश्वास प्रस्ताव पर समर्थन किया

EGE GOPI2h ago
Kharagpur, West Bengal:খড়্গপুরের পুরপ্রধান হিসাবে আস্থা হারালেন কল্যাণী ঘোষ। গত ৯সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ১৫ জন পুরপ্রতিনিধি। তৃণমূল পরিচালিত এই পুরসভায় কল্যাণীর বিরুদ্ধে অনাস্থায় নেতৃত্ব দিয়েছিলেন গণতান্ত্রিক তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার। ২০২২সালের ডিসেম্বরে প্রদীপকেও সরতে হয়েছিল পুরপ্রธานের পদ থেকে। পুরপ্রধান হয়েছিলেন কল্যাণী। এ বার সরলেন তিনিও। এ দিন ডাকা হয়েছিল আস্থা প্রমাণে তলবি সভা। সভায় ৩৫টি আসনের পুরসভায় হাজির ছিলেন না বিজেপির ছ'জন পুরপ্রতিনিধি। কল্যাণীর বিরুদ্ধে অনাস্থায় হাত তুলে সমর্থন জানান ২৪জন পুরপ্রতিনিধি। যার মধ্যে খড়গপুর পৌরসভরের ভাইস চেয়ারম্যান উল্লেখযোগ্য ছিলেন।
0
0
Report
Advertisement

दुर्गा पूजा में शाकाहार-विवाद बढ़ा: कार्तिक महाराज ने कहा खानपान निजी मामला

Chinsurah, West Bengal:দুর্গাপূজায় আমিষ নিরামিষ বিতর্ক অবান্তর,যার যা ইচ্ছা সে সেটা খাবে বলে দিলেন কার্তিক মহারাজ। সম্প্রতি বাংলায় এসে বাগেশ্বর বাবা নিদান দিয়েছিলেন দুর্গা পুজোয় নিরামিষ খাওয়া নিয়ে।যারা দুর্গাপূজার সময় আমি ভক্ষণ করেন তারা পাখন্ডী বা ভন্ড বলেছিলেন সাধু।যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য বিজেপি নেতৃত্ব শমীক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায়রা অবশ্য বাঙালির দুর্গাপুজোয় মাছ মাংস খাওয়া নিয়ে চালু রীতির স্বপক্ষেই রেখেছিলেন। আজ শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে এসে কার্তিক মহারাজ বলেন,আমি নিরামিষ নিয়ে অযথাই বিতর্ক তৈরি করা হচ্ছে।আমরা বলেছিলাম দুর্গাপুজার সময় একটা সার্থিক ভাব থাকে।তাই নিরামিষ খেলে ভালো। তবে খাদ্যাভ্যাস মানুষের একান্ত নিজস্ব ব্যাপার।সেখানে কে কি খাবে কেকি পড়বে সে বিষয়ে কারো কি বলার থাকতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারনের দাবী প্রসঙ্গে কার্তীক মহারাজ বলেন,নির্বাচন কমিশন কি আগে মানুষ জানত না।টি এন সেশন কে দেখে সেটা জানতে পারে। আর যে নির্বাচন হয়েছে এবার রক্তপাত হীন।আগে নির্বাচনে বহু মানুষের মৃত্যু হত।এবার তা হয়নি। যারা চেঁচামেচি করছে তারা হল অনুপ্রবেশকারী রহিঙ্গা। মাহেশে এগারো হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন হবে।তার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় মাহেশে।
0
0
Report

शुभ्रा भट्टाचार्य: बच्चों के लिए समाजसेवा की मिसाल बनकर उभरीं

Chinsurah, West Bengal:দশভূজা স্কুলে পড়ানো,ইটভাঁটার শিশুদের পড়ানো,গাছ লাগানো,আসহায় মানুষদের জন্য কাজ,লেখালেখি করা,দুই হাতে সবটা করেন দশভূজার মতো। খুব ছোটবেলা থেকেই একজন সমাজসেবক হওয়ার স্বপ্নকে লালন করতেন শুভ্রা ভট্টাচার্য। বড়ো বেলার "তোমার হবি" অনুচ্ছেদের খাতাটি "সমাজসেবী ও শিক্ষিকা" দিয়ে ভরিয়ে তুলতেন। পরিবারের বড়দের কাছে শেখা মানুষকে আপন করে নিতে হয়。 ছোট থেকেই নিজের পড়াশোনার পাশাপাশি অনেক দরিদ্র মানুষকে বিনা মূল্যে পড়াশোনা শেখাতে শুরু করেন। নিজে দশম শ্রেণীতে পড়ে অষ্টম নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের পড়াতেন। এছাড়া রাস্তা ঘাটে অসহায় মানুষ গুলোকে দেখে ভাবতেন কবে একটা চাকরি পাবেন আর ওদের সহায় হবেন। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। তাই জীবনের প্রথম চাকরি ছিল হাওড়ায় অগ্রগতি নামক একটা স্বেচ্ছাসেবী সংগঠনে। সেখান থেকেই সেবাকাজের হাতেখড়ি নিয়ে নিজে প্রচুর টিউশনি করে অনেক মানুষের সহায়তা দেওয়া শুরু করেন। তারপর পিএসসি দিয়ে সরকারী স্কুলে চাকরি। চাকরির পাশাপাশি বিবাহিত জীবন সন্তান মানুষ মা বাবার প্রতি কর্তব্য ইত্যাদি ব্যস্ততা পেরিয়েও চলতো সমাজসেবা。 তারপর ২০১৭ সাল থেকে সাংগঠনিক ভাবে মেয়ে ও তার বান্ধবীদের নিয়ে শুরু হলো "অন্তরবীক্ষণের" মাধ্যমে সমাজ সেবার কাজ। এরপর ধীরে ধীরে যুক্ত হলো আরো ছাত্রছাত্রী ও তাদের মায়েরা।পরিবারের কিছুজন, কিছু শিক্ষক শিক্ষিকা মহতী মানুষজন। মেয়ে সারাজীবন নিজের স্কলারশিপ এর টাকায় পড়াশোনা করায় ওর জন্য তেমন খরচ ছিল না তাই সেই টাকা বাঁচিয়েই চলতে থাকে সমাজসেবা। এখনো কোনো কাজ সামনে এলে যতক্ষণ না সেটার সমাধানে পৌঁছাতে পারেন ততক্ষন যেন শান্তি নেই প্রাণে。 ইট ভাঁটার শ্রমিকদের পড়ানোর জন্য স্কুল করেছেন।হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন।অসহায় রাস্তাঘাটে পরে থাকা মানুষ গুলোর বাড়ি খুঁজে ফেরাতে তৎপর হন। শিশুদের বিজ্ঞান মনস্ক করে তুলতে সাহায্য করেন। ঘরের কাজ,স্কুল,সামাজিক কাজ সামলে সময় বের করে লেখালেখি করেন।দশটি বই লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর।আসছে বইমেলাতে প্রকাশিত হবে আরো একটি বই। শিক্ষিকা সমাজ কর্মি হিসাবে বহু পুরষ্কার সম্মান পেয়েছে শুভ্রা ভট্টাচার্য। মানবতা হলো তার কাছে একমাত্র ধর্ম। জীবনের শেষে একটাই ইচ্ছে এই সহায় সম্বলহীন অসহায় মানুষগুলোর জন্য যেন একটা নিরাপদ আশ্রয় করতে পারেন。
0
0
Report

चाकदह में युवती के साथ बलात्कार और ब्लैकमेलिंग, गुस्साए ग्रामीणों ने थाने पहुंचाए आरोपी

Ranaghat, West Bengal:চাকদহে যুবতীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, অভিযুক্তদের মারতে মারতে প্রকাশ্যে থানায় নিয়ে গেলেন ক্ষুব্ধ বাসিন্দারা ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং ফের ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চঞ্চলতা ছড়াল নদিয়ার চাকদহ থানার চৌগাছা এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ。 অভিযোগ, চয়ন রায় নামে এক যুবকের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল। গত ১০ আগস্ট ওই যুবতীকে জোর করে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখা হয় বলে অভিযোগ। এরপর থেকেই ওই ভিডিওকে হাতিয়ার করে বিভিন্ন সময়ে যুবতীকে ব্ল্যাকমেইল করা হয় এবং টাকা দাবি করা হয় বলে অভিযোগ。 পরিবারের কাছে বিষয়টি জানাতে না পেরে মানসিক চাপেও ওই যুবতী বিষপান করেন বলে অভিযোগ। পরে কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। অভিযোগ, এরপরও টাকা না পেয়ে ওই যুবক যুবতীর ছবি বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেয়। পাশাপাশি বিভিন্নভাবে তাঁকে চাপ দেওয়া হতে থাকে。 অভিযোগ আরও, পুলিশ পরিচয় দিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে টাকা চাওয়া হয়। অন্যদিকে, চয়ন রায় ওই ভিডিও তাঁর জ্যাঠতুতো ভাই অসীম রায়কে দিয়ে দেন বলে অভিযোগ। সেই ভিডিও দেখিয়ে অসীম রায়ও ওই যুবতীকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাঁরা অভিযুক্তদের ধরে থানায় নিয়ে আসেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই চাকদহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ.
0
0
Report
Advertisement

रेजिनगर विधानसभा उपचुनाव: 15 उम्मीदवार, सुरक्षा के कड़े इंतजाम

Kolkata, West Bengal:BY ELECTION MSD রাত পোহালেই রেজিনগর বিধানসভা উপনির্বাচন। হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া এই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী। উপনির্বাচনে শান্তিতে করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রেজিনগর বিধানসভার ২৮২টি মূল বুথ এবং ৩৩টি অক্সিলিয়ারি বুথ-সহ মোট ৩১৫টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ মোট ৮১৯ জন রাজ্য পুলিশের কর্মীকে মোতায়ন করা হয়েছে। রেজিনগরে নির্বাচনী উত্তাপের কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে ৩১৫টি বুথের মধ্যে ২৩৯টি বুথকে ‘ক্রিটিকাল পোলিং স্টেশন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রেজিনগর উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’লক্ষ ৫৬ হাজার ৫৪৬। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ ৩৩ হাজার ৯২৫ এবং মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ ২২ হাজার ৬১৬। তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছেন। রেজিনগর উপনির্বাচনের জন্য ডিসিআরসি করা হয়েছে বহরমপুর গার্লস কলেজকে। সোমবার সকাল থেকেই ভোটকর্মীরা ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বুথের দিকে রওনা হতে শুরু করে দিয়েছেন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে রেজিনগর উপনির্বাচনে দু’টি বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত করা হয়েছে। এর পাশাপাশি বয়স্ক ভোটারদের কথা মাথায় রেখে ওই বিধানসভা এলাকার ১৪৫ জনের মধ্যে ১৪৪ জন ভোটারের ভোট বাড়িতে গিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১১১১টি ইটিপিবিএস ছাড়া হয়েছে।
0
0
Report

अल्पपुरद्वार अदालत ने एक को फासी की सजा, अन्य तीन को आजीवन कारावास

Alipurduar, West Bengal:ফাসির নির্দেশ আদালতের আলিপুরদুয়ার জেলায় সাত বছরের শিশু কন্যাকে অপহরণ ও খুন করে চার ব্যক্তি মিলে তাকে গণধর্ষন করে গলা টিপে হত্যা করা হয়। প্রমাণ লোপাটে শিশুটিকে পুড়িয়ে দেওয়া হয়। জয়গা থানার পুলিশ বাবলু মিঞাসহ চার সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে চারজনকে অভিযুক্ত করে আদালতে পেশ করা হয়। দীর্ঘ ট্রায়ালের পর আজ আলিপুরদুয়ার প্রথম দায়রা আদালতের বিচারপতি বাবলু মিঞা ফাসির আদেশ দেন। বাকি তিন জন—সাইদুল ইসলাম, মনির মিঞা ও মজিবুর আলম—কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়। (ছবি 2C তে পাঠালাম; FILE: 041026ZG_ALD_COURT) দেব রঞ্জন ব্যানার্জী সরকারি আইনজীবি, মৃত শিশুর মা, বাবলু মিঞার স্ত্রী ও অভিযুক্তের আত্মীয়দের নাম–পরিচয় সংক্রান্ত তথ্য নথিতে রয়েছে।
0
0
Report

पिंगला के पूर्व विधायक अजीत माईती पर आज दो नए मुकदमे, खड़गपुर थाने में दर्ज

Mollar Chak, West Bengal:পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি আজ নতুন করে দুটি মামলায় যুক্ত করা হলো। অজিত মাইটি বিরুদ্ধে দুটি মামলায় হয়েছে খড়গপুর লোকাল থানায়। একটি মামলা রয়েছে সরকারি কাজে কাটমানি নেওয়ার অভিযোগ এবং অন্য মামলাটি রয়েছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মামলা। তবে এই দুটি মামলার ক্ষেত্রেও এ মেদিনীপুর আদালতের কাছে অজিত মাইতিকে পুলিশ নিজেদের হেফাজতে চায়নি। পরবর্তীকালে এই মামলাতে হেফাজতে নেওয়া হবে জানিয়েছেন সরকারি আইনজীবী। আজ মেদিনীপুর আদালত অজিত মাইতিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী জানান, এর আগের মামলায় তদন্তে নেমে একাধিক ডকুমেন্টস পাওয়া গেছে। প্রার্থীদের এডমিট কার্ড উদ্ধার হয়েছে, অজিত মাইতির ড্রাইভার এর ঘর থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে, শ্যালকের বাড়ি থেকে নগদ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে। এদিন চাকরি প্রতারণার অন্য একটি মামলায় চার দিনের পুলিশি হেফাজতের পর অজিত মাইতি কে আজ তোলা হয়েছিল মেদিনীপুর আদালতে। সেখানেই আরো দুটি মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়। আদালত থেকে গাড়িতে ওঠার সময় অজিত মাইতি বলেন, একটার পর একটা মিথ্যে কেশ তাকে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে, "তোমরাও ফাঁসবে"।
0
0
Report
Advertisement

बेहला एयरपोर्ट के विकास के लिए महत्वपूर्ण बैठक, केंद्रीय विमानन मंत्री सहित कई अधिकारी मौजूद

Kolkata, West Bengal:বেহালা এয়ারপোর্টের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বেহালার পর্ণশ্রী এয়ারপোর্টের উন্নয়নের স্বার্থে এয়ারপোর্ট চত্বরের ভিতরে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত হলেন ভারতের কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু, ইন্ডিয়ান এয়ারপোর্টস অথরিটির চেয়ারম্যান পুনীত ক্যান্সাল, সেক্রেটারি সমীর কুমার সিনহা, রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহল, অর্জুন সিং-সহ একাধিক বিশিষ্ট আধিকারিক। বৈঠকে পর্ণশ্রী এয়ারপোর্টের পরিকাঠামো ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
0
0
Report

पर्व के बीच कोलकाता हाईकोर्ट खुले, वैकेशन कोर्ट 27 दिनों के लिए चालू

Kolkata, West Bengal:পুজো মানেই আদালত বন্ধ? একদম না। নজির কলকাতা হাইকোর্টে। ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী খোলা থাকছে কোর্ট। মানুষ প্রয়োজনে আদালতের কড়া নড়তে পারবেন। তবে সম্পূর্ণ কোর্ট নয়। ভ্যাকেশন কোর্ট খোলা থাকবেন। বসবে কম করে চারটি কোর্ট। এমনকি, বাড়ানো হয়েছে ভ্যাকেশন কোর্টের সংখ্যাও। হাইকোর্ট প্রশাসনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দফায় ১০ অক্টোবর থেকে ২৪ শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। দ্বিতীয় দফায়, অফিসে অক্টোবর থেকে ৩০ অক্টোবর। তৃতীয় দফায়, ১ নভেম্বর থেকে ছয় নভেম্বর। চতুর্থ দফায়, 7থেকে 11 নভেম্বর। মোট 27 দিন ভ্যাকেশন কোর্ট।।
0
0
Report

नौकरी दिलाने के नाम पर धोखाधड़ी: समित राय के खिलाफ नया मामला

Mollar Chak, West Bengal:ফের চাকরি প্রতারণার একটি নুতুন মামলায় যোগ হল সুমিত রায়ের নাম। সুমিত রায়ের সঙ্গে নাম রয়েছে আইপ্যাক এর কর্নধার প্রতীক জৈনের আপ্ত সহায়ক সৌমজিৎ সেনের নাম। গড়বেতা থানায় প্রায় ৯০ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে এই মর্মে একটি fir হয়েছিল চলতি বছরের জুন মাসে। সেই এফআইআর এর ভিত্তি করে আগামীকাল গড়বেতা আদালতে সুমিতকে শোন অ্যারেস্ট দেখিয়ে নিজেদের হেফাজতে পেতে আবেদে করবে গড়বেতা থানার পুলিশ। ইতিমধ্যেই কালীঘাটের তিন বাসিন্দাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে সুমিতের আইনজীবী এদিনও জামিনের আবেদন করেন। পরে বিচারক সুমিতের জামিনের আবেদন খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
0
0
Report
Advertisement

खबर: राणाघाट के थैलेसीमिया केंद्र में वित्तीय संकट, 16 कर्मियों के वेतन रोके गए

Ranaghat, West Bengal:দশ মাস ধরে বেতন বন্ধ, সরকারি সাহায্যের আশায় রানাঘাটের থ্যালাসেমিয়া নির্ণয় ও গবেষণা কেন্দ্রের ১৬ কর্মী ২০১২ সাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা, আর্থিক সংকটে বন্ধের মুখে নো-প্রফিট সংস্থা থ্যালাসেমিয়া—একটি জিনগত রক্তরোগ। সময়মতো রোগের বাহক শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ কাউন্সেলিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই রোগের ঝুঁকি زیادی কমানো সম্ভব। সেই লক্ষ্যেই ২০১২ সাল থেকে নদিয়ার রানাঘাটের আনুলিয়া এলাকায় গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে আসছে একটি থ্যালাসেমিয়া নির্ণয় এবং গবেষণ কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল হেলথ মিশনের অধীনে স্বীকৃত এই কেন্দ্রটি ২০১২ সাল ধরে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে। কিন্তু সরকারি আর্থিক সহায়তা নিয়ে সমস্যার জেরে বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে কেন্দ্রটি। কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এটি একটি বেসরকারি, নো-প্রফিট ও নো-লস প্রতিষ্ঠান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা CMOH-এর তত্ত্বাবহানে কেন্দ্রটির পরিষেবা পরিচালিত হয়। প্রশিক্ষিত কর্মী এবং প্রয়োজনীয় পরিকাঠামোর মাধ্যমে এখানে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয়, রক্ত পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং কাউন্সেলিং করা হয়। বিভিন্ন ব্লক হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আশা কর্মী এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মূলত রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করে কোনও ব্যক্তি থ্যালাসেমিয়ার বাহক কি না, তা শনাক্ত করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অবিবাহিত যুবক-যুবতীদের বাহক নির্ণয় এবং কাউন্সেলিংয়ের উপর। সময়মতো বাহক হিসেবে শনাক্ত করা গেলে চিকিৎসক ও কাউন্সেলরের পরামর্শ অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্ভব হয়। ফলে পরবর্তী প্রজন্মের মধ্যে থ্যালাসেমিয়ার ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হয়। শুধু নদিয়া জেলা নয়, আশপাশের বিভিন্নAreas-এ পরিষেবা দিয়ে থাকে এই কেন্দ্র। আশা কর্মীদের মাধ্যমে সংগৃহীত রক্তের নমুনা এবং সংশ্লিষ্ট তথ্য পশ্চিমবঙ্গ সরকারের ‘থ্যালামন’ পোর্টালে আপলোড করা হয়। কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয়ের সরকারি উদ্যোগেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে কেন্দ্র সূত্রে দাবি。 তবে কেন্দ্রের কর্মীদের অভিযোগ, চলতি বছরে এখনও পর্যন্ত প্রয়োজনীয় CBC কিট তাঁদের হাতে পৌঁছায়নি। ফলে পরিষেবা স্বাভাবিক রাখতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে কর্মীদের পারিশ্রমিক নিয়ে। কেন্দ্রের ১৬ জন কর্মী চলতি বছরের জানুয়ারি মাস থেকে কোনও বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। অর্থাৎ প্রায় দশ মাস ধরে পারিশ্রমিক না পেয়েও পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা। দীর্ঘদিন বেতন না পাওয়ায় কর্মীদের ব্যক্তিগত জীবন ও পরিবারেও তৈরি হয়েছে চরম আর্থিক অনিশ্চয়তা। তবুও থেমে থাকেনি পরিষেবা। কর্মীদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রটি যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য কোনওরকমে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমনকি স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ধার নিয়ে কেন্দ্রের পরিষেবা সচল রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানা_gidেছে। কিন্তু প্রশ্ন উঠছে—এভাবে আর কতদিন চলবে? একদিকে দীর্ঘদিন ধরে কর্মীদের বেতন বকেয়া, অন্যদিকে প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তার ঘাটতি। ফলে ২০১২ সাল থেকে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসা এই গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্রটির ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিদর্শনে বিজেপি কর্মীরা, সামনে আসে আর্থিক সংকট এদিকে এলাকার পরিস্থিতি পরিদর্শনে এসে রানাঘাটের আনুলিয়ার এই থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্রের বর্তমান অবস্থা জানতে পারেন স্থানীয় বিজেপি কর্মীরা। কেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে এবং পরিষেবার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে তাঁরা আর্থিক সংকটের বিষয়টি জানতে পারেন। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে ১৬ জন কর্মী বেতন না পেলেও পরিষেবা চালিয়ে যাচ্ছেন। সরকারি আর্থিক সহায়তার অভাবে কেন্দ্রটি বর্তমানে সংকটજનক অবস্থার মধ্যে রয়েছে বলেও তাঁদের দাবি। বিজেপি কর্মীদের বক্তব্য, থ্যালাসেমিয়া নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পরিষেবা যাতে কোনওভাবেই বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তাঁদের পক্ষ থেকে বিষয়টি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের নজরে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে কর্মীদের বকেয়া পারিশ্রমিক মেটানো এবং কেন্দ্রের পরিষেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে。 ২০১২ সাল থেকে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসা এই কেন্দ্রের ১৬ জন কর্মীর এখন একটাই প্রশ্ন—কবে মিলবে তাঁদের বকেয়া পারিশ্রমিক? কবে আসবে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা? কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরও দাবি, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুক প্রশাসন। কারণ থ্যালাসেমিয়া নির্ণয় ও বাহক শনাক্তকরণের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপরেও। একটি থ্যালাসেমিয়া নির্ণয় কেন্দ্র শুধু একটি প্রতিষ্ঠান নয়—সময়ের আগে রোগের বাহক শনাক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার ঝুঁকি থেকে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই কেন্দ্রের আর্থিক সংকটের দ্রুত সমাধান এবং ১৬ জন কর্মীর বকেয়া পারিশ্রমিক মেটানোর দিকে প্রশাসনের নজর এখন কতটা পড়ে, সেটাই দেখার।
0
0
Report

राजनीतिक पलटफेर के बाद कल्यान बनर्जी की सभा, प्रशासन की अनुमति नहीं मिलने पर अंततः मृणाल सरकार के घर में आयोजित

Dinajpur, Rangpur Division:2026 এর বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর প্রথমবার মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা সভা করার প্রস্তাব ছিল 5 তারিখ সকালে। গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে প্রাথমিকভাবে এই সভা করার কথা হয়। রবিবার উত্তর দিনাজপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা করার পর সোমবার দুপুরে বুনিয়াদপুরে এই সভা করার কথা ছিল। রবিবার রাতে হঠাৎ করেই সমাজ মাধ্যমে মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মৃণাল সরকার জানিয়ে দেন প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এই অনুষ্ঠান সুকান্ত ভবনে হবেনা তার পরিবর্তে পাশের একটি স্কুলে হবে। এই অনুষ্ঠান ও বাতিল করে শেষ পর্যন্ত মৃণাল সরকারের বাড়িতে বুনিয়াদপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে রাধানগর গ্রামে এই সভা করা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ থেকে গাড়িতে করে এসে বুনিয়াদপুরে পৌঁছান এবং সেখানেই তিনি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল কুমার গঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল, গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক ও জেলার প্রাক্তন সভাপতি গৌতম দাস এছাড়াও বিভিন্ন ব্লকের দায়িত্বে যারা ছিলেন সেই সমস্ত সভাপতিরা উপস্থিত ছিলেন তবে যে পরিমাণ ভিড় আশা করা হয়েছিল তার সিকি ভাগ কর্মী সমর্থক এসে পৌঁছায়নি কল্যাণ ব্যানার্জীর এই সভায়। করলাম ব্যানার্জি তার বক্তব্যে সরাসরি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী কে দায়ী করে বলেন ওরা ভয় পেয়েছে। তাই আমাদের কোন অনুষ্ঠান করতে দিতে অনুমতি দিচ্ছে না। শুভেন্দু ভোট চুরি করে ক্ষমতায় এসেছে সংবিধান শেখানো হবে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বিপ্লব মিত্রের উদ্দেশ্যে তিনি সরাসরি চ্যালেঞ্জ জুড়ে দিয়ে বলেন খাম চিহ্ন নিয়ে তিনি জিতে দেখান তবেই জানবো তিনি মরদের ব্যাটা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন ওদের সে ক্ষমতা নেই প্রকাশ্য সমাবেশ করার ওদের কথা শুনতে যাবে না। বাইরে কোন জায়গায় সভা করলে তোলাবাদ তৃণমূল নেতাদের দেখে সাধারণ মানুষ কি ব্যবহার করবে সেই আশঙ্কা তেই পুলিশ হয়তো তাদের অনুমতি দেয়নি। এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top