Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

हथियार बरामदगी: वटपाड़ा में एक और गिरफ्तारी, पिछले 32 दिनों में 26 हथियार बरामद

BSBarun Sengupta
Mar 18, 2026 08:37:55
Barrackpur Cantonment, West Bengal
ভোট ঘোষণার পরই ভাটপাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১জন,এই নিয়ে ২৬ টি অস্ত্র উদ্ধার হলো গত ৩২ দিনে ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ।গতকাল রাতে ভাটপাড়ার কাঁকিনাড়া ফলাহারি বাবার মন্দির এর কাছ থেকে দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। সে কাউকে বিক্রি করার উদ্দেশ্যে সেই আগ্নেয়াস্ত্র ছিল বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে ভাটপাড়া থানার পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 18, 2026 09:49:23
Jalpaiguri, West Bengal:মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা তৃণমূল প্রার্থী নির্বাচন রায়। ধূপগুড়িতে ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী. সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ভোট প্রচারে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। গতকাল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হবার পড়েই ধূপগুড়ি মায়ের স্থান মন্দিরে পুজো দেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এরপর বুধবার ধূপগুড়ি সোনাখালী মাজার শরীফে চাদর চড়ালেন তিনি। তার সাথে ছিলেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় রায়, জেলা পরিষদের অধ্যক্ষ দীনেশ মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজেশ সিং সহ অনেকে। চাদর চড়ানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, আমাদের দল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়েই চলে। ‌ গতকাল মন্দিরে পুজো দিয়েছি, আজকে মাজারে চাদর চড়ালাম আগামীকাল চার্চে যাব। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি এবারের প্রচারে তুলে ধরা হবে।
283
comment0
Report
BMBiswajit Mitra
Mar 18, 2026 09:49:10
Ranaghat, West Bengal:প্রার্থী বদলের দাবিতে বিজেপির অন্দরে ক্ষোভ, হরিণঘাটায় বিক্ষোভ ভূমিপুত্র প্রার্থীর দাবিতে উত্তাল নদীয়ার হরিণঘাটা বিধানসভা কেন্দ্র। কাস্টডাঙ্গা বাজারে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক আজ বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী অসীম সরকারকে এলাকায় পাওয়া যায় না এবং তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের মতো কাজ করেন। পাশাপাশি এআইআইএমএসে চাকরি দেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করাবেন。 অন্যদিকে, এই ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির অন্দরের এই কোন্দল নির্বাচনে তাদেরই সুবিধা করে দেবে। ফলে ভোটের আগে হরিণঘাটায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে。
199
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 18, 2026 09:19:17
Kolkata, West Bengal:নির্বাচনের আগে বড়সড় প্রশাসনিক রদবদল, একাধিক জেলায় নতুন ডিএম নিয়োগের নির্দেশ কমিশনের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার জারি করা নির্দেশে একাধিক আইএএস অফিসারকে বিভিন্ন জেলায় জেলাশাসক তথা ডিএম-কাম-ডিইও পদে নিয়োগ করার কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোচবিহারে ডিএম-কাম-ডিইও হিসেবে দায়িত্ব পাচ্ছেন জিতিন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার এবং মালদায় রাজনবীর সিং কাপুরকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়ালকে ডিএম-কাম-ডিইও পদে বসানো হয়েছে। কলকাতায়ও বড়সড় পরিবর্তন আনা হয়েছে—স্মিতা পাণ্ডেকে কলকাতা পুরসভার কমিশনার-কাম-ডিইও (কলকাতা উত্তর) এবং রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের ডিইও করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় শিলপা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিকের এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রামানিয়ানকে ডিএম-কাম-ডিইও পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং আগামী ১৯ মার্চ বিকেল ৩টার মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে হবে। পাশাপাশি যেসব আধিকারিকদের সরানো হয়েছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও পদে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না। নির্বাচনের আগে কমিশনের এই কড়া পদক্ষেপ প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
946
comment0
Report
MMManoranjan Mishra
Mar 18, 2026 09:19:08
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচনী प्रचारে জমজমাট পুরুলিয়া শহর । সকাল থেকেই প্রচারে ঝড় তুলল তৃণমূল ও সিপিআইএম প্রার্থীরা । তবে বিজেপি পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে নাম ঘোষণা করেনি । তৃণমূল এবং সিপিআইএম প্রার্থীরা নেমে পড়লেন প্রচারে । এদিন দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরুলিয়া শহর জুড়ে মিছিল করে চকবাজার কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন পুরুলিয়া বিধানসভার তৃনমূল প্রার্থী সুজয় ব্যানার্জী। দলীয় পতাকা সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে প্রচার সারলেন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করবে। সকল কর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিয়ে সেই প্রার্থনা করে প্রচার শুরু করলাম। অন্যদিকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় পতাকা নিয়ে প্রচারে নেমে পড়লেন পুলিয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী সায়ন্তন ঘোষ । এদিন পুরুলিয়া শহরে মিছিল করে এবং বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করলেন সায়ন্তন ঘোষ । এবার সিপিআইএম কে মানুষ সমর্থন করবে এবং জয়ী হবেন বলে আশাবাদী সিপিআইএম প্রার্থী । বাইট : ১) সুজয় ব্যানার্জী (পুরুলিয়া বিধানসভারের তৃণমূল প্রার্থী) ২) সায়ন্তন ঘোষ (পুরুলিয়া বিধানসভার সিপিআই প্রার্থী )
929
comment0
Report
CDChampak Dutta
Mar 18, 2026 09:18:40
Kaji Chak, West Bengal:অবিলম্বে সরকারকে ক্যাম্প করে ১২ টাকা কিলো দরে আলু কিনতে হবে, আত্মঘাতী পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আলু চাষীদের সমস্ত ব্যাংক ঋণ মুকুব করতে হবে। এই দাবিতে সারা বাংলা আলু চাষী সংগ্রাম কমিটি পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে রাস্তার উপরে আলু ফেলে বিক্ষোভ দেখালো। তাদের দাবি আলু চাষিরা মৃত্যুর মুখে চলে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে দুজন আলু চাষী আত্মহত্যা করেছে। বর্তমানে আলু উৎপাদনের খরচ ৮ টাকা থেকে ৯ টাকা 我們 দাবি করছি কেন্দ্র এবং রাজ্য सरकार ১২ টাকা দরে যদি আলু কেনে তাহলে আলু চাষীদের বাঁচানো যাবে। এক বিঘা আলু তৈরি করতে ৪০ হাজার টাকা খরচা হয় সেখানে বর্তমানে আলু বিক্রি করে ১২ থেকে ১৫ হাজার টাকা পাওয়া যাচ্ছে। ফলে প্রতিবিঘাতে প্রায় ২৫০০০ টাকা ক্ষতি হচ্ছে। এর আগে সংগঠনের একটি প্রতিনিধি দল মেদিনীপুর সদর বিডিও অফিসে গিয়ে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেয়।
1070
comment0
Report
MMManoj Mondal
Mar 18, 2026 08:53:54
Kolkata, West Bengal:আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এবছর তৃণমূল প্রার্থী করা হয়েছে পীরজাদা কাশেম সিদ্দিকীকে। বাদ গিয়েছেন বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। নাম ঘোষণা হওয়ার পর থেকে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তার প্রতিফলন দেখা গেল বুধবার সকালে দত্তপুকুর- নীলগঞ্জ রোডে। দলীয় নেতাকর্মী সমর্থকরা রফিকুর রহমানকে প্রার্থী হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জের ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেন তারা। দত্তপুকুর থানা সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয়ে দেখা যায় তৃণমূলের বিধায়ক রফিকুর রহমান , বিধায়কের ভাই তথা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপ প্রধান ,সদস্যদের। তাদের প্রত্যেকেরই দাবি, ভূমিপুত্র তথা আমাদের সুখ-দুঃখের সাথী রফিকুর রহমানকে পুনরায় বিধায়ক এর টিকিট দিতে হবে। যদি তা না হয় প্রয়োজনে ইস্তফা দেওয়ার হুঁশিয়ার দেন তারা। যদিও এ বিষয়ে বিধায়ক রফিকুর রহমান কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন দল সিদ্ধান্ত নিয়েছে, এতে আমার কিছু বলার নেই। কিন্তু দত্তপুকুর সহ আমডাঙ্গার মানুষ সিদ্ধান্তে খুশি নয় বলেও জানান তিনি। ইস্তফা দেওয়ার বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না। তারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি বলব দলের উর্ধ্বে কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে আমি প্রচারে নামবো。
1078
comment0
Report
CDChittaranjan Das
Mar 18, 2026 08:53:07
983
comment0
Report
KMKIRAN MANNA
Mar 18, 2026 08:39:21
Dihierench, West Bengal:নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বুধবার সকাল থেকেই নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা বয়ালের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন ও প্রচারে অংশ নেন। পাশাপাশি কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জনসংযোগও সারেন তিনি। বিকেলে নন্দীগ্রাম দলীয় কার্যালয়ে প্রচার কৌশল নির্ধারণে নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। অপরদিকে, বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর, যিনি পবিত্র করের স্ত্রী, তিনি এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পবিত্র করের দাবি, আগামী দিনে আরও বহু বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে দলবদলের পর আপাতত কোনও মন্তব্য করতে চাননি শিউলি বেরা কর।
949
comment0
Report
BBBimal Basu
Mar 18, 2026 08:06:37
1073
comment0
Report
CDChittaranjan Das
Mar 18, 2026 08:06:08
Durgapur, West Bengal:চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যু, যাকে ঘিরে মঙ্গলবার রাতে ধুন্দুমার কান্ড মহকুমা হাসপাতালে। মৃতের পরিবার পরিজনদের নিয়ে মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে বিক্ষোভ বিজেপি যুব নেতা পারিজাৎ গাঙ্গুলীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। মঙ্গলবার রাতে নিউ টাউনশীপ থানার অন্তর্গত এমএএমসি হাসপাতালের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হন দুই বাইক চালক। এর মধ্যে অঙ্কিত হেলা নামে বছর ২২ এর এক যুবককে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ ঘন্টা খানেক ফেলে রাখা হয় আহত যুবককে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হয় মৃত যুবকের পরিজনরা।নেতৃত্বে ছিলেন বিজেপি যুব নেতা পারিজাৎ গাঙ্গুলি। মৃতের পরিবার পরিজনদের নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে স্লোগান দিতে থাকে বিজেপি যুব নেতা পারিজাৎ গাঙ্গুলী। অভিযোগ তোলে, বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার। সব কিছুতে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে পাল্টা অভিযোগ তিন নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহা। গোটা ঘটনার জেরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অবশেষে পুলিশের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয় ।
1090
comment0
Report
STSrikanta Thakur
Mar 18, 2026 08:05:48
Dinajpur, Rangpur Division:কুশশমণ্ডিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, প্রার্থী তাপস চন্দ্র রায়কে কুশমন্ডি বিজেপি প্রার্থী করার পর থেকেই ক্ষোভ বাড়ছিল একাংশের কর্মী সমর্থকদের মধ্যে। বুধবার সকালে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা প্রকাশ্যেই তাদের বিক্ষোভের কথা জানান। প্রার্থী পথ সঠিক হয়নি আর সেই কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনকে আগে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। রাজ্য বিজেপি ইতিমধ্যেই ৩৭ নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাপস চন্দ্র রায়ের নাম ঘোষণা করেছে। কিন্তু এই প্রার্থীকে ঘিরে দলের একাংশ কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কুশমন্ডি ব্লকের বাঘড়াইচন্ডী মাঠে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদিকা রিমা সরকার প্রকাশ্যে প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়ে একতরফাভাবে প্রার্থী घोषणा করা হয়েছে, যার ফলে দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে এবং সংগঠন দুর্বল হয়ে পড়ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অলোক চৌহান সহ একাধিক দলীয় কার্যকর্তা। তাঁদেরাও প্রার্থীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান। দলীয় সূত্রে জানা গেছে, বিজেপির একাংশ কার্যকর্তা এখনও প্রার্থী তাপস চন্দ্র রায়কে মেনে নিতে পারছেন না। নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব দলের সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, কুশমন্ডিতে বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে আসায় নির্বাচনের আগে দলের কৌশল ও সংগঠন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে
1078
comment0
Report
Advertisement
Back to top