Back
चुनाव से पहले प्रशासनिक फेरबदल: कई जिलों में नए डीएम-सीएम-डीईओ नियुक्त
AMArkodeepto Mukherjee
Mar 18, 2026 09:19:17
Kolkata, West Bengal
নির্বাচনের আগে বড়সড় প্রশাসনিক রদবদল, একাধিক জেলায় নতুন ডিএম নিয়োগের নির্দেশ কমিশনের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার জারি করা নির্দেশে একাধিক আইএএস অফিসারকে বিভিন্ন জেলায় জেলাশাসক তথা ডিএম-কাম-ডিইও পদে নিয়োগ করার কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোচবিহারে ডিএম-কাম-ডিইও হিসেবে দায়িত্ব পাচ্ছেন জিতিন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার এবং মালদায় রাজনবীর সিং কাপুরকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়ালকে ডিএম-কাম-ডিইও পদে বসানো হয়েছে। কলকাতায়ও বড়সড় পরিবর্তন আনা হয়েছে—স্মিতা পাণ্ডেকে কলকাতা পুরসভার কমিশনার-কাম-ডিইও (কলকাতা উত্তর) এবং রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের ডিইও করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় শিলপা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিকের এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রামানিয়ানকে ডিএম-কাম-ডিইও পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং আগামী ১৯ মার্চ বিকেল ৩টার মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে হবে। পাশাপাশি যেসব আধিকারিকদের সরানো হয়েছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও পদে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না। নির্বাচনের আগে কমিশনের এই কড়া পদক্ষেপ প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 18, 2026 10:47:140
Report
MMManoj Mondal
FollowMar 18, 2026 10:37:31106
Report
EGE GOPI
FollowMar 18, 2026 10:37:21250
Report
RDRaktima das
FollowMar 18, 2026 10:32:09417
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 10:22:46947
Report
BBBimal Basu
FollowMar 18, 2026 10:22:37944
Report
SCSandip Chowdhury
FollowMar 18, 2026 10:22:07955
Report
CDChittaranjan Das
FollowMar 18, 2026 10:21:42805
Report
BMBiswajit Mitra
FollowMar 18, 2026 10:21:12Ranaghat, West Bengal:রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়, এবং কৃষ্ণগজ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার মতুয়া বাড়িতে পুজো দিলেন।
989
Report
EGE GOPI
FollowMar 18, 2026 10:20:11877
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 18, 2026 10:19:55916
Report
PDPradyut Das
FollowMar 18, 2026 09:49:23997
Report
BMBiswajit Mitra
FollowMar 18, 2026 09:49:10982
Report
MMManoranjan Mishra
FollowMar 18, 2026 09:19:08956
Report