Back
अमडांगा विधानसभा: टिकट तय होते ही तृणमूल में बगावत, रफीकुर समर्थकों ने सड़क जाम
MMManoj Mondal
Mar 18, 2026 08:53:54
Kolkata, West Bengal
আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এবছর তৃণমূল প্রার্থী করা হয়েছে পীরজাদা কাশেম সিদ্দিকীকে। বাদ গিয়েছেন বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। নাম ঘোষণা হওয়ার পর থেকে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তার প্রতিফলন দেখা গেল বুধবার সকালে দত্তপুকুর- নীলগঞ্জ রোডে। দলীয় নেতাকর্মী সমর্থকরা রফিকুর রহমানকে প্রার্থী হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জের ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেন তারা। দত্তপুকুর থানা সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয়ে দেখা যায় তৃণমূলের বিধায়ক রফিকুর রহমান , বিধায়কের ভাই তথা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপ প্রধান ,সদস্যদের। তাদের প্রত্যেকেরই দাবি, ভূমিপুত্র তথা আমাদের সুখ-দুঃখের সাথী রফিকুর রহমানকে পুনরায় বিধায়ক এর টিকিট দিতে হবে। যদি তা না হয় প্রয়োজনে ইস্তফা দেওয়ার হুঁশিয়ার দেন তারা। যদিও এ বিষয়ে বিধায়ক রফিকুর রহমান কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন দল সিদ্ধান্ত নিয়েছে, এতে আমার কিছু বলার নেই। কিন্তু দত্তপুকুর সহ আমডাঙ্গার মানুষ সিদ্ধান্তে খুশি নয় বলেও জানান তিনি। ইস্তফা দেওয়ার বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না। তারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি বলব দলের উর্ধ্বে কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে আমি প্রচারে নামবো。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 18, 2026 09:49:23283
Report
BMBiswajit Mitra
FollowMar 18, 2026 09:49:10199
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 18, 2026 09:19:17946
Report
MMManoranjan Mishra
FollowMar 18, 2026 09:19:08929
Report
CDChampak Dutta
FollowMar 18, 2026 09:18:401070
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 18, 2026 09:00:50948
Report
CDChittaranjan Das
FollowMar 18, 2026 08:53:07983
Report
KMKIRAN MANNA
FollowMar 18, 2026 08:39:21949
Report
KMKIRAN MANNA
FollowMar 18, 2026 08:39:02Dihierench, West Bengal:শুভেন্দু অধিকারীর সেজ ভাই দিব্যেন্দু অধিকারী, এগরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণার আগে দেওয়াল লিখন নিয়ে জল্পনা। দিব্যেন্দু অধিকারী প্রাক্তন এম এল এ এবং সাংসদ।
1020
Report
BSBarun Sengupta
FollowMar 18, 2026 08:37:551006
Report
BBBimal Basu
FollowMar 18, 2026 08:06:371073
Report
CDChittaranjan Das
FollowMar 18, 2026 08:06:081090
Report
STSrikanta Thakur
FollowMar 18, 2026 08:05:481078
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 18, 2026 08:05:281086
Report