Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

कृष्णगंज विधानसभा क्षेत्र के टीएमसी उम्मीदवार समीर कुमार पोद्दार ने सुबह पदयात्रा शुरू की

BMBiswajit Mitra
Mar 22, 2026 05:17:37
Ranaghat, West Bengal
রবিবасরীয় সকাল সকাল প্রচারে নামলেন কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দار আজ তিনি বাদকুল্লায় পদযাত্রা করে সকাল সকাল রোদ খেয়ে উপেক্ষা করে প্রচারে নামলেন। এবং সাধারণ মানুষের সাথে সংযোগ রক্ষা করলেন তিনি。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Mar 22, 2026 06:34:43
Kaji Chak, West Bengal:আলুর কি হবে, আলু বস্তার দাম কেন এতো কম? কিভাবে বাড়বে আলুর দাম? নির্বাচনী প্রচারে গিয়ে এমনই কথা শুনতে হলো বিজেপি প্রার্থীকে। ২৬ এর নির্বাচনে বিরোধীদলগুলির কাছে আলুর দাম না থাকাই এখন মূল হাতিয়ার। তাই বিজেপি থেকে সিপিএম প্রার্থীরা নির্বাচনি প্রচারে গিয়ে কেউ খুলছে আলু, কেউ এবার লাঙ্গল টানল আলু জমিতে। এমনই ছবি উঠে আসছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলই ভোট প্রচারে কৃষকদের কাছে যাচ্ছেন মাঠে, আলু সমস্যার কথা শুনছেন। কৃষকদের পাল্টা প্রতিশ্রুতিও দিচ্ছেন বিজেপি প্রার্থী। এমনকি কৃষকদের সাথে আলু খুলতেও দেখতে পাওয়া গেল তাকে। দাসপুরের সিপিএম প্রার্থী রঞ্জিত পালও আলু খোলার কাজে ব্যস্ত মাঠে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট ও প্রচার বেরিয়ে আলুর খবর নিচ্ছেন সবার প্রথমে।
826
comment0
Report
NHNantu Hazra
Mar 22, 2026 06:34:10
Salt Lake City, Utah:BJP candidate Sharadawat Mukherjee campaigned in Bidhan Nagar Bidhan Sabha constituency with Katala fish in hand. He preached at the IA Market in Salt Lake. হাতে কাতলা মাছ নিয়ে অভিনভ প্রচার সারলেন বিধান নগর বিধান সভা কেন্দ্রে বিজেপি প্রার্থী Sharadawat মুখার্জী। সল্টলেকের আই এ মার্কেটে তিনি প্রচার করেন। কেন মাছ নিয়ে প্রচার......? বিজেপি প্রাথীর দাবী তৃণমূল বলেছে বিজেপি যদি আসে ভোট দেবেন না, কারণ বিজেপি এলে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে। সারা পশ্চিমবঙ্গ নিরামিষ বানাবে। বাঙালির সংস্কার ও সাংস্কৃতির সঙ্গে মাছ ওতপ্রতভাবে জড়িত। মাথায় রাখতে হবে মাছ ছাড়া শুভ কাজ শুরু করি না বিয়ে বাড়ির তথ্য তেও মাছ পাঠাই। আজকে তথ্য সাজিয়েছি বিরোধীদের কাছে এই বার্তা পাঠানোর জন্য এই বার্তার তথ্য যাচ্ছে এই মাছ দিয়ে। আমরা যদি আসি আমরা বলে দিলাম মাছভাত তো বন্ধ হবেই না এখন তৃণমূল যা সরকার চালাচ্ছে তাতে আমাদের এক আধ পিস মাছ জুটছে। বিজেপি এলে ডবল ডবল মাছ খাবে।
850
comment0
Report
MDMritunjay Das
Mar 22, 2026 06:18:50
Bankura, West Bengal:তালডাংরা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সভাকে কেন্দ্র করে ফের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সিমলালপাল থানার ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকারকে আবারও তৃণমূলের নির্বাচনী বৈঠকে দেখা গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তালডাংরা কেন্দ্রের প্রার্থী হিসেবে ফাল্গুনী সিংহ বাবুর নাম ঘোষণা করেছে। সেই প্রেক্ষিতে শনিবার বিক্রমপুর অঞ্চলে একটি নির্বাচনী বৈঠকের আয়োজন করেন অঞ্চল সভাপতি নির্মল দাস। বৈঠকে তৃণমূলের একাধিক স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। তবে সেখানেই নজরে আসে ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকারের উপস্থিতি। উল্লেখ্য, কয়েকদিন আগে মধুসূদন কর্মকারকে তৃণমূলের সিমলাপাল ব্লক কমিটির সম্পাদক পদে জায়গা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে শাসকদল। পরে তৃণমূল ওই তালিকা সংশোধন করে তাকে বাদ দেয়। কিন্তু ফের দলীয় বৈঠকে তার উপস্থিতি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এই ঘটনায় বিরোধীরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির তালডাংরা কেন্দ্রের প্রার্থী সৌভিক পাত্র অভিযোগ করেন, আগে ওই ভিলেজ পুলিশকে ব্লক কমিটিতে রাখা হয়েছিল; আমাদের প্রতিবাদের পর তাকে সরানো হয়। এবার আবার তৃণমূলের মিটিংয়ে তার উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি অন্যান্য নেতাদের সঙ্গে বসে বৈঠকে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানাবেন। অন্যদিকে, তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি এই অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ভিলেজ পুলিশরা বহু সময় দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন; তবে কী পরিস্থিতিতে তিনি সেখানে ছিলেন, তা তিনি নিশ্চিত নন।
1085
comment0
Report
BSBidhan Sarkar
Mar 22, 2026 06:18:37
Chinsurah, West Bengal:হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পরে ট্রেন পরিষেবা! প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া ও ব্যান্ডেল নৈহাটি লাইনে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভার হেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারনে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় পথে বেরিয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের মধ্যে আটকে পড়েন। পূর্ব রেলের সি পি আর ও জানান,ওভার হেড ইকুইপমেন্টের সার্কিট এর গন্ডগোলের জন্য পাওয়ার অফ হয়ে গিয়েছিল।ট্রেন পরিষেবা এখন স্বাভাবিক আছে।
941
comment0
Report
NHNantu Hazra
Mar 22, 2026 06:18:14
Salt Lake City, Utah:BJP नेता Dilip Ghosh went for a morning walk at Ecopark like every day on Sunday morning. But today his wife Rinku Ghosh was with him. Dilip Ghosh gave several political responses. ‎‎ ১)  দিলীপ ঘোষের ইকো পার্কে ই Eid উদযাপন। ‎২) রবিবার সবাই প্রচারে ব্যস্ত, আপনি খড়গপুর কবে থেকে প্রচারে। ‎৩) রেড রোডে ঈদের জমায়েত একটি ধর্মীয় অনুষ্ঠান। রেড রোডে সেই অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে বৃহত্তর সমাজের কাছে এই সম্প্রদায়কে কালিমালিপ্ত করার কাজ মুখ্যমন্ত্রী সুকৌশলে করে চলেছেন। এর প্রতিবাদ জানিয়ে আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রতিক্রিয়া জানিয়েছে। ধর্মীয় মঞ্চ থেকে শান্তি- সম্প্রীতির বার্তা ছাড়া রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক আক্রমন কি ঠিক ? আপনার কি মত? ‎৪) আগামী সপ্তাহে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিজেপির অন্দরে তেমনই চর্চা চলছে। জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নিতিন নবীন। সিংহভাগ নাম ঘোষনা করার পরই প্রার্থী নিয়ে সংগঠনে তাপ উত্তাপ মেটাতেই কি মাঠে স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি? ‎৫) রিঙ্কু মজুমদার ইচ্ছা প্রকাশ প্রার্থী নিয়ে। ‎৬) আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জে পি নাড্ডার বাসভবনে বৈঠক হওয়ার সম্ভাবনা। উপস্থিত থাকার কথা শমীক ভট্টাচার্যের। শেষ ৩৯ আসনের প্রার্থীর নাম নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা। -- এবার কর্মী অসন্তোষ দলের সামগ্রিক ঐক্যের ইমেজে যাতে প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব? ‎৭) আরজি করের ঘটনায় লোকাল tmc নেতারা খবর চাপার চেষ্টা। ‎৮) খড়গপুর এ মারধর, ভাঙচুর। রিঙ্কু মজুমদার প্রতিক্রিয়া ‎ ১) নিউটাউন এর প্রার্থী না পছন্দ রিঙ্কু মজুমদার। দলীয় নেতৃত্বের কাছেও অভিযোগ করবেন নাকি ব্যবস্থাও নেওয়া হবে। ‎২) আপনি প্রার্থী হলেন না, সেই নিয়ে কিছু বলবেন ?
1088
comment0
Report
PMPiyali Mitra
Mar 22, 2026 06:17:56
Kolkata, West Bengal:সিইসি-র নির্দেশ: সব থানায় ভিজিট বাধ্যতামূলক, জোর ‘ভায়োলেন্স-ফ্রি’ ভোটে মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী, সমস্ত জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিজেদের অধীনে থাকা সব থানায় পরিদর্শন সম্পূর্ণ করতে বলা হয়েছে। এই পরিদর্শনের সময় সংশ্লিষ্ট থানার ওসি এবং উপস্থিত বিভিন্ন স্তরের পুলিশকর্মীদের এই নির্দেশাবলি সম্পর্কে বিস্তারিতভাবে 브리ফ করতে হবে। নির্বাচন কমিশনের স্পষ্ট লক্ষ্য: • হিংসামুক্ত (Violence Free) নির্বাচন • ভয়ভীতি মুক্ত নির্বাচন • প্রলোভনমুক্ত নির্বাচন • ‘ছাপ্পা’ রোধ • বুথ জ্যামিং রোধ • সোর্স জ্যামিং রোধ কমিশনের জোর—প্রতিটি ভোটার যেন কোনো রকম ভয়ভীতি ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।
1064
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 22, 2026 06:17:49
Kolkata, West Bengal:প্রাক্তন বিচারপতিদের নিয়ে ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে ট্রাইবুনালে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম-সহ ১৯ জন বিচারপতি রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় প্রমুখও অন্তর্ভুক্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগের জন্য অনলাইনে আবেদন করা যাবে ইসি-র অ্যাপ ও জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্ভব ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরাও আবেদন করতে পারবেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমাশাসকের কাছেও অফলাইনে আবেদন করা যাবে তালিকা প্রকাশের পর থেকেই ট্রাইবুনাল কাজ শুরু করবে সব আবেদন নিষ্পত্তি হলে ট্রাইবুনালের কাজ শেষ হবে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের দিন ঘোষণা করেছে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে
1040
comment0
Report
NHNantu Hazra
Mar 22, 2026 06:17:40
Salt Lake City, Utah:Left Front nominated CPIM candidate Saptarshi Dev to campaign in Rabi Basariy Jakzamak campaign. Newtown NKDA has its campaign at the market square. The campaign featured women from Dhaki to Ran Pa. রবিবাসরীয় জাকজমক প্রচারে প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। নিউটাউন NKDA মার্কেট চত্বরর তার প্রচার সারেন। এই প্রচারে মহিলা ঢাকি থেকে শুরু করে রণ পা ছিল। রবিবার বাজারে প্রচারে প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। Newtown NKDA Market Square-এ তার প্রচার। এই প্রচারে নারী ঢাকি থেকে শুরু করে রণ পা ছিল। রবিবার বাজারে প্রচারে প্রচুর মানুষের সমাগম হয়। সেখানে অনেক কম সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। তাই বাজারে প্রচার। মানুষের কাছে তাদের কথা তুলে ধরা হয়।এর পর বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে তার প্রচার সারেন।
1042
comment0
Report
CDChampak Dutta
Mar 22, 2026 06:04:33
Kaji Chak, West Bengal:ঢালাই মেশিন নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আটজন। আহতদেরকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত এলাইগঞ্জে। জানা গেছে ওই পিকআপ ভ্যানটি ঢালাই মেশিন এবং আট নয় জন শ্রমিককে নিয়ে মেদিনীপুরের দিক থেকে যাচ্ছিল পাঁচখুরির দিকে। পিকআপ ভ্যানটি যাওয়ার সময় হঠাৎই রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে গিয়ে সজরে ধাক্কা মারে। পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে। স্থানীয় রাই আহত শ্রমিকদেরকে উদ্ধার করে পাঠায় হাসপাতালে। পরে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এসে ক্রেনের সাহায্যে পিকআপ ভ্যানটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ধাক্কা মারার ফলে বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
1038
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 22, 2026 05:45:36
Arambag, West Bengal:আরামবাগঃ২২ মার্চ -------------------------------------------- গৃহস্থের হেঁসেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভোট মানে একসময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরনও। এখন আর শুধু সভামঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, ডোর টু ডোর প্রচারের পাশাপাশি সরাসরি পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেঁসেলেও।তাই পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলুন হাতে নিজেই রুটি বেলতে শুরু করে দেন। এই ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়ে। হেঁসেলের মধ্যেই শুরু করে দেন স্লোগান। প্রার্থীরা বর্তমানে ট্রেন, বাস বা রাস্তার প্রচারের বাইরে গিয়ে প্রচারে সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তবে গ্যাসের অভাবের মাঝেই হেঁসেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ প্রচারে একেবারে ‘হট’ ট্রেন্ড হয়ে উঠছে।অভিনবও বটে এই প্রচার। তবে শুধু রুটি বেলাই নয়, এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটও চান পার্থ হাজারি। পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছ থেকে আশীর্বাদ নেন। এপ্রসঙ্গে তিনি জানান, আগেও আমি রুটি বানিয়েছি। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু হাত লাগালাম। যদি মানুষের কিছু উপকারে আসতে পারি。
1071
comment0
Report
PMPiyali Mitra
Mar 22, 2026 05:18:50
Kolkata, West Bengal:নজরে মুর্শিদাবাদ। আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারে কমিশনের কড়া নির্দেশ মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলায় মোতায়েন থাকা অতিরিক্ত ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কয়েক মাস আগে বেলডাঙায় অশান্তির ঘটনা সামনে এসেছিল। এছাড়াও, বিভিন্ন সময়ে মুর্শিদাবাদের একাধিক এলাকায় উত্তেজনা ও অশান্তির নজির রয়েছে। গত রাম নবমীতেও জেলায় হিংসার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটেই মুর্শিদাবাদ জেলার জেলা শাসক ও পুলিশ সুপার কে আলাদাভাবে নির্দেশ দিয়েছে কমিশন বিভিন্ন জেলায় যে বাহিনী এসেছে তাদের বর্তমানে মূলত রুট মার্চ, কনফিডেন্স বিল্ডিং মেজার্স, নাকা চেকিংয়ের কাজে লাগাতে বলা হয়েছে কিন্তু শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্যের জেলাগুলিকে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়। তার মধ্যেই মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে ব‍্যপাক হারে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে
999
comment0
Report
BBBimal Basu
Mar 22, 2026 05:18:32
Basirhat, West Bengal:উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের শামসের নগরের এক মৎস্যজীবী বাঘের আক্রমণে গুরুতর জখম অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার শামসের নগরে বাড়ি নিখিল মণ্ডল ও তাঁর সঙ্গীরা সুন্দরের বড়িতলা জঙ্গলের একটি খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হঠাৎ একটি বাঘ তার ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণের মুখে তাঁর সঙ্গীরা লাঠি ও বাঁশ নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং চিৎকার করতে থাকেন। তাঁদের সাহসিকতায় বাঘটি নিখিলকে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়。 তার পর 그의 সঙ্গীরা তাঁকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে গতকাল গভীররাতে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়。 বিমল বসু বসিরহাট
1027
comment0
Report
Advertisement
Back to top