Back
आरामबाग के घर जाकर रोटी बेलवाकर प्रचार करें पार्थ हजारि
DSDIBYENDU SARKAR
Mar 22, 2026 05:45:36
Arambag, West Bengal
আরামবাগঃ২২ মার্চ
--------------------------------------------
গৃহস্থের হেঁসেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভোট মানে একসময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রচারের ধরনও। এখন আর শুধু সভামঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, ডোর টু ডোর প্রচারের পাশাপাশি সরাসরি পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেঁসেলেও।তাই পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলুন হাতে নিজেই রুটি বেলতে শুরু করে দেন। এই ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়ে। হেঁসেলের মধ্যেই শুরু করে দেন স্লোগান। প্রার্থীরা বর্তমানে ট্রেন, বাস বা রাস্তার প্রচারের বাইরে গিয়ে প্রচারে সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তবে গ্যাসের অভাবের মাঝেই হেঁসেলে ঢুকে রুটি বানানোর এই উদ্যোগ প্রচারে একেবারে ‘হট’ ট্রেন্ড হয়ে উঠছে।অভিনবও বটে এই প্রচার।
তবে শুধু রুটি বেলাই নয়, এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটও চান পার্থ হাজারি। পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছ থেকে আশীর্বাদ নেন। এপ্রসঙ্গে তিনি জানান, আগেও আমি রুটি বানিয়েছি। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু হাত লাগালাম। যদি মানুষের কিছু উপকারে আসতে পারি。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 22, 2026 06:34:43826
Report
NHNantu Hazra
FollowMar 22, 2026 06:34:10850
Report
MDMritunjay Das
FollowMar 22, 2026 06:18:501085
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 06:18:37941
Report
NHNantu Hazra
FollowMar 22, 2026 06:18:141088
Report
PMPiyali Mitra
FollowMar 22, 2026 06:17:561064
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 22, 2026 06:17:491040
Report
NHNantu Hazra
FollowMar 22, 2026 06:17:401042
Report
CDChampak Dutta
FollowMar 22, 2026 06:04:331038
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 22, 2026 06:01:37910
Report
BSBarun Sengupta
FollowMar 22, 2026 05:45:101052
Report
KMKIRAN MANNA
FollowMar 22, 2026 05:33:231007
Report
PMPiyali Mitra
FollowMar 22, 2026 05:18:50999
Report
BBBimal Basu
FollowMar 22, 2026 05:18:321027
Report