Back
तलडांगरा विधानसभा सीट पर टीएमसी की सभा बना विवाद: ग्राम पुलिसकर्मी की मौजूदगी
MDMritunjay Das
Mar 22, 2026 06:18:50
Bankura, West Bengal
তালডাংরা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সভাকে কেন্দ্র করে ফের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সিমলালপাল থানার ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকারকে আবারও তৃণমূলের নির্বাচনী বৈঠকে দেখা গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তালডাংরা কেন্দ্রের প্রার্থী হিসেবে ফাল্গুনী সিংহ বাবুর নাম ঘোষণা করেছে। সেই প্রেক্ষিতে শনিবার বিক্রমপুর অঞ্চলে একটি নির্বাচনী বৈঠকের আয়োজন করেন অঞ্চল সভাপতি নির্মল দাস। বৈঠকে তৃণমূলের একাধিক স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। তবে সেখানেই নজরে আসে ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকারের উপস্থিতি। উল্লেখ্য, কয়েকদিন আগে মধুসূদন কর্মকারকে তৃণমূলের সিমলাপাল ব্লক কমিটির সম্পাদক পদে জায়গা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে শাসকদল। পরে তৃণমূল ওই তালিকা সংশোধন করে তাকে বাদ দেয়। কিন্তু ফের দলীয় বৈঠকে তার উপস্থিতি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এই ঘটনায় বিরোধীরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির তালডাংরা কেন্দ্রের প্রার্থী সৌভিক পাত্র অভিযোগ করেন, আগে ওই ভিলেজ পুলিশকে ব্লক কমিটিতে রাখা হয়েছিল; আমাদের প্রতিবাদের পর তাকে সরানো হয়। এবার আবার তৃণমূলের মিটিংয়ে তার উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি অন্যান্য নেতাদের সঙ্গে বসে বৈঠকে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানাবেন। অন্যদিকে, তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি এই অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ভিলেজ পুলিশরা বহু সময় দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন; তবে কী পরিস্থিতিতে তিনি সেখানে ছিলেন, তা তিনি নিশ্চিত নন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DBDebanjan Bandyopadhyay
FollowMar 22, 2026 08:02:580
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 22, 2026 08:02:470
Report
PCPrabir Chakraborty
FollowMar 22, 2026 08:02:310
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 22, 2026 08:02:21Kolkata, West Bengal:বেলেঘাটা বিধানসভার ২৯ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে এসে দেয়াল লিখে এবং প্রচারের মাধ্যমে কুনাল ঘোষ পলিটিকাল রিঅ্যাকশন দিলেন
0
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 22, 2026 08:01:210
Report
PSPrasenjit Sardar
FollowMar 22, 2026 08:01:070
Report
CDChampak Dutta
FollowMar 22, 2026 08:00:540
Report
TCTathagata Chakraborty
FollowMar 22, 2026 08:00:320
Report
ASAyan Sharma
FollowMar 22, 2026 07:20:31939
Report
TCTathagata Chakraborty
FollowMar 22, 2026 07:20:211029
Report
CDChampak Dutta
FollowMar 22, 2026 06:34:431052
Report
NHNantu Hazra
FollowMar 22, 2026 06:34:101054
Report
BSBidhan Sarkar
FollowMar 22, 2026 06:18:37959
Report
NHNantu Hazra
FollowMar 22, 2026 06:18:141100
Report