741201
CAA को लेकर तकरार: विधानसभा चुनाव से पहले नागरिकता प्रमाणपत्रों की चहलकदमी
Ranaghat, West Bengal:ভোটের মুখে সিএএ ঘিরে রাজনীতির টানাপোড়েন, শংসাপত্র পেলেও ভোটাধিকার নিয়ে সংশয় বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। ভোট যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত প্রধান দুই রাজনৈতিক দল। সরকারি সূত্রে জানা গেছে, সিএএ-তে এখনও পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষ আবেদন করেছেন, যার মধ্যে ৪৩২ জন নাগরিকত্ব শংসাপত্র পেয়েছেন। এই তালিকায় এগিয়ে রয়েছে কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ ও শান্তিপুর এলাকার আবেদনকারীরা。 রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিধায়ক অসিম বিশ্বাস জানান, সংখ্যা আপাতত কম হলেও ভবিষ্যতে সকল আবেদনকারীই শংসাপত্র পাবেন এবং এতে ভোটে কোনও প্রভাব পড়বে না। তবে শান্তিপুৰের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর কটাক্ষ, এত কম সংখ্যক শংসাপত্র দেওয়া হলেও ২০২৬ সালে তারা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। শংসাপত্র হাতে পেয়ে কিছুটা স্বস্তিতে এলাকার মানুষ। ২০১৯ সালে সিএএ চালু হলেও তখন আবেদন না হলেও বর্তমানে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নাম তোলার হিড়িক পড়েছে, যার জেরেই দেরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সি এ এ কে হাতিয়ার করেই পাড়ায় পাড়ায় প্রচারে নেমে পড়েছে বিজেপি। কিছুটা হলেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস। দেওয়াল লিখে লিখে ছোট ছোট সভা করে তারাও প্রচার করছেন। ১. ব্রজ কিশোর গোস্বামী বিধায়ক শান্তিপুর ২. অসীম বিশ্বাস বিধায়ক রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র বিজেপি ৩. শ্যামল মল্লিক স্থানীয় বাসিন্দা ৪. স্থানীয় বাসিন্দা ৫. স্থানীয় বাসিন্দ0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
शिलिगुड़ी के नामी मॉल में अग्नि सुरक्षा अॉडिट, उपकरणों की गहन जांच
Siliguri, West Bengal:সেবক রোডের নামী শপিং মলে অগ্নি নিরাপত্তা অডিট দোকান থেকে গোটা মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখলেন দমকল আধিকারিকরা, নিজে ব্যবহার করে পরীক্ষা করা হল বিভিন্ন সরঞ্জাম শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেবক রোডের একটি নামী শপিং মলে বৃহস্পতিবার বিশেষ অগ্নি নিরাপত্তা অডিট চালাল শিলিগুড়ি ডিভিশনের দমকল দফতর। মলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর এবং জরুরি পরিস্থিতিতে তা আদৌ সঠিকভাবে কাজ করবে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন দমকল আধিকারিক ও কর্মীরা। এদিনের পরিদর্শনে শুধু মলের মূল অগ্নি নিরাপত্তা ব্যবস্থাই নয়, মলের ভিতরে থাকা বিভিন্ন দোকানের নিরাপত্তা ব্যবস্থার উপরও বিশেষ নজর দেওয়া হয়। কোথায় কী ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে, অগ্নিনির্বাপক যন্ত্রগুলি সঠিক অবস্থায় রয়েছে কি না, সেগুলি প্রয়োজনে ব্যবহারযোগ্য কি না—একাধিক বিষয় খুঁটিয়ে পরীক্ষা করেন দমকল আধিকারিকরা। অগ্নি নিরাপত্তার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আধিকারিকরা নিজেরাও ব্যবহার করে দেখে নেন। জরুরি পরিস্থিতিতে কর্মী বা সাধারণ মানুষ যাতে সঠিকভাবে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করতে পারেন, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়। পাশাপাশি মলের ভিতরে থাকা দোকানগুলিতে পৃথকভাবে কী ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, সেগulsিও পরীক্ষা করে দেখা হয়। ফায়ার স্টেশন অফিসার অম্বর দেব বলেন আজ আমরা হায়ার অথরিটি নির্দেশে মলের অগ্নি নিরাপত্তা পরিকাথামো খতিয়ে দেখি এবং শুধু মালেরই নয় মলের ভেতর যে সমস্ত দোকানগুলি রয়েছে তাদেরও নিরাপত্তা কি কি রয়েছে অগ্নি নিরাপত্তা তা খতিয়ে দেখি এবং সাধারণ মানুষ যাতে আগুন লাগলে সুস্থভাবে বের হতে পারে তাই আজকে আমাদের এই অভিযান শুরু করেছি এবং এই অভিযান শুধু শিলিগুড়ির এই মলেই নয় সমস্ত জায়গায় হবে এবং আগামীতেও চলবে বলে জানান তিনি。0
0
Report
ऑनलाइन अपराधियों ने कक्षा 11 की छात्रा से 3 लाख के लिए अपहरण किया, बचाव
Howrah, West Bengal:তিন লক্ষ টাকা মুক্তিপণের জন্য একাদশ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে আন্তর্জাতরিক সাইবার অপরাধীরা। তার ফোন হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাড়ির লোককে ফোনে ভয় দেখিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। গতকাল রাতে জগৎবল্লভপুর থানার পুলিশ নিউমার্কেট থানা এলাকার একটি হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা পরিবার। পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধীরা জগৎবল্লভপুরের এক ছাত্রীকে ইনস্টাগ্রাম এর মাধ্যমে ফাঁদ পাতে। তাকে বিদেশে নিয়ে গিয়ে পড়ানো এবং চাকরির টোপ দেওয়া হয়। তাকে কলকাতায় আসতে বলা হয়। গত ৭ সেপ্টেম্বর জগৎবল্লভপুরের শংকরহাটি ২ নম্বর এলাকার একাদশ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সঙ্গে আধার কার্ড সহ যাবতীয় নথি ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় কয়েকজন বন্ধুদের থেকে কিছু টাকা ধার করে যে বাসে চেপে সরাসরি চলে আসে ধর্মতলায়। এরপর সাইবার অপরাধীদের আগে থেকে ভাড়া করা নিউমার্কেট এলাকার একটি হোটেলে মেয়ेटি একাই ওঠে। এরপরেই শুরু হয় আসল খেলা। অপরাধীরা টাকার জন্য ওই 학생ের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে। ফোনে তিন লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। না দিলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মেয়ে বাড়িতে না আসায় গত ৭ সেপ্টেম্বর জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডাইরি করে তার পরিবারের লোকজন। এরপরই মুক্তিপণের দাবি আসতেই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা তদন্ত শুরু করে। সাইবার অপরাধীদের প্রত্যেকটি ফোন ট্র্যাক করা শুরু হয়। পুলিশ জানতে পারে নিউমার্কেট থানায় এলাকার একটি হোটেলে মেয়েটি একাই আছে। তার সাথে কোন অপহরণকারী ছিল না। গতকাল রাতে পুলিশের একটি তদন্তকারী দল ওই হোটেলে অভিযান চালায়। সেখান থেকেই ছাত্রীটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণকারীরা আন্তর্জাত্য গ্রুপের সঙ্গে জড়িয়ে আছে। তারা বিহার, পশ্চিম উত্তর প্রদেশ অথবা হরিয়ানা থেকে গ্যাংটিকে অপারেট করে। এই অপহরণকারীদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপন চাওয়া, খুনের হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কারা এর পিছনে আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ওই নাবালিকা মেয়েকে উদ্ধারের পর আজ তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। তবে উদ্ধারের ঘটনায় গোটা পরিবার স্বস্তির নিশ্বাস ফেলছে।0
0
Report
Belur Rangoli Mall में फायर ऑडिट: किसी त्रुटि के बिना निरीक्षण पूरा
Howrah, West Bengal:বেলুড় রঙ্গলি মলে ফায়ার অডিট।রাজ্য সরকারের নির্দেশে রাজ্যজুড়ে শপিং মল, হোটেল ও রেস্তোরাঁগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে।আজ বৃহস্পতিবার বেলুড়ের রঙ্গলি মলে পরিদর্শনে এলেন বালি দমকল বিভাগের আধিকারিকরা।এদিন পরিদর্শনের নেতৃত্ব দেন বালি ফায়ার স্টেশনারের অফিসার সোমনাথ প্রামাণিক।তিনি বলেন মলের ফায়ার এক্সটিংগুইশার, ইমার্জেন্সি এক্সিট, স্প্রিংকলার সিস্টেম সহ সমস্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে ক্রেতা ও কর্মীদের দ্রুত ও নিরাপদে বাইরে বের করে আনা হবে, সেই মহড়াও পরীক্ষা করে দেখা হয়। মল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।তবে সেভাবে কোনো ত্রুটি ধরা পড়েনি।রঙ্গলি মলের জেনারেল ম্যানেজার(অপারেশন) সুবীর পাল বলেন তারা সবরকম নিয়ম মেনে কাজ করেন।ক্রেতা বিক্রেতাদের প্রানের ঝুঁকি যাতে না থাকে তারজন্য সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে.0
0
Report
Advertisement
यूपी के स्कूल में दूसरी कक्षा की छात्रा को मारने से हालत बिगड़ी; अभिभावकों ने थाने के सामने प्रदर्शन किया
North Dumdum, West Bengal:স্কুল শিক্ষিকার মারের চোটে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্রী, শিক্ষিকার শাস্তির দাবিতে নিমতা থানার সামনে বিক্ষোভ। বিরাটি ইউপি বিদ্যালয়ের ইংলিশ শিক্ষিকা বর্ণালী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ গতকাল স্কুলে ক্লাস চলাকালীন দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে মারধর করা হয়। এরপর স্কুলের মধ্যেই জ্ঞান হারিয়ে যায় ঐ ছাত্রীর, পরিবারের লোকজন পুরো বিষয়টি নিয়ে নিমতা থানায় অভিযোগ জানায়, এরপর বৃহস্পতিবার স্কুলের অন্যান্য অভিভাবকরা বর্ণালী মণ্ডলের শাস্তোর দাবিতে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখায়।0
0
Report
टाकी नगरपालिका के पूर्व पार्षद प्रद्युत दास पर ऑडियो वायरल, प्रियंका बैनर्जी पर पैसे लेने के आरोप
Basirhat, West Bengal:টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা এলাকার তৃণমূল নেতা প্রদ্যুত দাসের অডিও ভাইরাল অভিযোগ বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রাক্তন কাউন্সিলরকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপি নেত্রী। বিজেপি নেত্রী-প্রিয়াঙ্কা ব্যানার্জীর অভিযোগ: প্রদ্যূৎ দাস টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, যে কারণে সে এলাকাছাড়া পালিয়ে থাকতে বাধ্য হয়েছে। এখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে আমার নামে বদনাম করছে, যার অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি আদালতে প্রমাণ করতে বলেছি, না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আমি মানহানি মামলা সহ অন্যান্য আইনি পদক্ষেপ নেব। যদিও অভিযুক্ত প্রদ্যুত দাসের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি (তিনি এলাকাছাড়া) মোবাইলে ফোন করলে সুইচ বন্ধ ছিল।0
0
Report
कोयला बेल्ट में घूस घोटाला: तृणमूल मजदूर नेता गिरफ्तार, 14 दिन की जेल हिरासत
Asansol, West Bengal:ঘুষকাণ্ডে কাঁপছে কয়লাবেল্ট! পাণ্ডবেশ্বরে সিবিআইয়ের জালে তৃণমূল শ্রমিক নেতা, ১৪ দিনের জেল হেফাজত ফের কয়লা বেল্টে সিবিআই হানা। আর তাতেই তীব্র চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কয়লাঞ্চলে। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তথা ইসিএলের কর্মী। ধৃতকে বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পরবর্তী শোনানি চলতি মাসের ২৪ তারিখ。 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শঙ্করলাল হরিজন। বাড়ি পাণ্ডবেশ্বর বিধানসভার সাউথ শ্যামলা কোলিয়ারি এলাকায়। ইসিএলের কর্মী হওয়ার পাশাপাশি শ্রমিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি。 তদন্তকারীদের সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। রাত প্রায় ৮টা নাগাদ তিন সদস্যের একটি সিবিআই দল আচমকাই হানা দেয় সাউথ শ্যামলা কোলিয়ারিতে। অভিযোগ, অসুস্থতার কারণ দেখিয়ে খনির ভিতরে কাজ করতে না পারা এক কর্মীকে উপরে অন্য বিভাগে বদলি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন শঙ্করলাল। সেই সময় হাতেনাতে তাঁকে ধরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এরপরই শুরু হয় তল্লাশি। কোলিয়ারির অফিস থেকে সোজা শঙ্করলালের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সূত্রের দাবি, রাতভর চলে তল্লাশি অভিযান। বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি, ফাইল ও কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে。 খনি এলাকার একাংশের দাবি, ইসিএলের এক কর্মীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরেই টাকা নিতেন ওই নেতা। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে。 সিবিআই সূত্রে জানানো হয়েছে, বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে আরও বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা。0
0
Report
Advertisement
पश्चिम बर्धमान में दुर्गापूजा समिति गठन पर टीएमसी-भाजपा संघर्ष; मारपीट और घर तोड़फोड़ के वीडियो वायरल
Durgapur, West Bengal:চিত্তরঞ্জন দাস :- দুর্গাপুর দুর্গাপুজোর আয়োজন কমিটি তৈরি নিয়ে রাজনৈতিক তরজা, তৃণমূল-বিজেপির সংঘর্ষ, বিজেপির মন্ডল সভাপতিকে মারধর, পাল্টা তৃণমূলের উপপ্রধানকে লক্ষ্য করে ডিম থেরাপি , ভাঙচুর বাড়ি ভিডিও ভাইরাল। দুর্গাপুজোর আয়োজনের দায়িত্ব কার হাতে থাকবে, এই নিয়েই রণক্ষেত্র পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের দুবারাজপুর কলোনি। পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তৃণমূলের উপপ্রধানকে লক্ষ্য করে চলে ডিমবৃষ্টি। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের উপপ্রধানের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। সেই ছবি ভিডিও ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ਰীতিমতো হিমশিম খেতে হয় কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে। ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। বিজেপির মণ্ডল সভাপতি শচীন বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা দুর্গাপুজোর পুরনো কমিটিতে এলাকার নতুন কিছু ছেলেকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন তাঁরা। তাঁদের বক্তব্য ছিল, পুজো সবার তাই কমিটিতেও এলাকার নতুন প্রজন্মকে নেওয়া দরকার। কিন্তু সেই দাবি ঘিরেই তৈরি হয় বিরোধ। শচীন বিশ্বাসের অভিযোগ, নতুন ছেলেদেরকে নেওয়ার দাবি জানালেই তাকে হুমকি দেয় পুরনো কমিটি। এরপর তৃণমূলের উপপ্রধান গোপাল সরকারকে সঙ্গে নিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর প্রতিবাদ করতে গেলে মহিলাদের দিয়েও তাঁকে। এই ঘটনার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির পক্ষ থেকে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা তৃণমূলের কর্মী-সমর্থকদের আত্মীয়দের অভিযোগ, বিজেপির লোকজন তাঁদের উপর chড়াও হয়। তাঁদের ছেলেদের ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ বিচার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে যায় পুলিশ। কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।0
0
Report
नाबालिग से शादी कर बच्चे के जन्म के बाद गिरफ्तार युवक
Mollar Chak, West Bengal:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুশিয়ারির পর রাজ্যে প্রথম, কোন নাবালিকার প্রসূতি হওয়ার অপরাধে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার সন্ধিপুর এলাকা থেকে ঐ নাবালিকার স্বামী রাহুল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে. জানা গেছে, রাহুল গত বছর এক নাবালিকাকে বিয়ে করেছিল, সেই নাবালিকার বর্তমানে বয়স ১৭বছর। গতকাল গড়বেতার একটি নার্সিংহোমে সেই নাবালিকা একটি সন্তানের জন্ম দেয়। এরপরই নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাহুলকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ পকসো আইনের ধারাতে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। ঘটনার বিষয়টি তদন্ত করেছে গড়বেতা থানার পুলিশ।0
0
Report
मत-परिणाम हिंसक मामलों में बजबज के पार्षद लुत्फर हुसेन गिरफ्तार
Kolkata, West Bengal:বজবজে কাউন্সিলর গ্রেফতার ভোট-পরপর হিংসার মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর হোসেন বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর হোসেনকে গ্রেফতার করল বজবজ থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে অভিযোগ。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুৎফর হোসেনকে ধরতে বেশ কিছুদিন ধরেই খোঁজখবর চালাচ্ছিল পুলিশ। তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তদন্তকারীরা নজরদারি চালাচ্ছিলেন। অবশেষে গতকাল রাতে পুলিশের অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা যাচ্ছে। গ্রেফতারের পর তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও ঘটনার সঙ্গে তাঁর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ。 দীর্ঘদিন পর একজন নির্বাচিত কাউন্সিলরকে গ্রেফতারের ঘটনায় বজবজের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা。 পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অভিযোগগুলির সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই আরও স্পষ্ট হবে। এখন দেখার, তদন্তে এই ঘটনায় আরও কী কী তথ্য সামনে আসে এবং লুৎফর হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়।0
0
Report
Advertisement
अरामबाग के मायापुर-2 ग्राम पंचायत में बीजेपी ने प्रमुख पद संभाला
Arambag, West Bengal:আরামবাগের মায়াপুর-২ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে。 আরামবাগ ব্লকের মায়াপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ দখল করল বিজেপি। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকা এই পঞ্চায়েতে বুধবার ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধান নির্বাচিত হন।এদিনের ভোটে বিজেপির সদস্য লক্ষন রায় প্রধান এবং অঞ্জনা মালিক উপপ্রধান নির্বাচিত হন। নতুন প্রধান নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তৎকালীন তৃণমূল প্রধান পঞ্চায়েতে আসছিলেন না। ফলে পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজও থমকে যায়। পরিষেবা পেতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রধানের পদ দীর্ঘদিন কার্যত খালি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।মায়াপুর-২ গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৪। এর মধ্যে বিজেপির ৩ জন, সিপিআইয়ের ১ জন এবং বাকিরা তৃণমূল কংগ্রেসের সদস্য। বুধবার প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটিতে মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত তৃণমূলের আটজন সদস্যই বিজেপির সদস্যকে সমর্থন করেন বলে জানা গিয়েছে। প্রধান নির্বাচিত হওয়ার পর লক্ষন রায় বলেন, আগের principal ভোটের পর থেকে পঞ্চায়েতে আসছিলেন না। ফলে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। নতুন প্রধান নির্বাচিত হওয়ায় মায়াপুর-২ গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কাজ এবার গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও。0
0
Report
निमता क्षेत्र घर से वृद्ध दंपति के आग में जले शव, इलाके में हलचल
North Dumdum, West Bengal:নিমতায় ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির অগ্নিদগ্ধ দেহ, এলাকায় চাঞ্চল্য। বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার হল নিমতা কালচার মোর থেকে। বৃদ্ধের নাম ননী গোপাল দাস(৯৫) এবং তার স্ত্রী তৃप्तি দাস (৮৭). বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ হঠাৎই স্থানীয় লোকজন ঘরের ভেতর থেকে আগুনে লেলিহান শিখা দেখতে পায় খবর দেওয়া হয় দমকলে। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে。0
0
Report
पंचायत चुनाव से पहले माल नगरपालिका के अध्यक्ष का इस्तीफा, नागरिक सेवाएं बाधित होंगी
Mal Bazar, West Bengal:*পুজোর মুখে মাল পুরসভার চেয়ারম্যানের ইস্তফা, নাগরিক পরিষেবা নিয়ে আশঙ্কা... মালবাজার মহকুমায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পর, এবার মাল পুরসভার চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিলেন উৎপল ভাদুড়ি। বৃহস্পতিবার দুপুরে পুরসভার আধিকারিক এবং মাল মহকুমা শাসকের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। পুজোর মুখে চেয়ারম্যানের এই পদত্যাগে পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন উৎপল ভাদুড়ি। পাশাপাশি, আগের পুরবোর্ডের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর কথায়, সরকার পরিবর্তন হয়েছে। তিনিও চান, সবকিছু নতুন করে শুরু হোক। তবে পদত্যাগের পর তিনি তৃণমূলেই থাকবেন, নাকি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন—এই প্রশ্নের কোনও উত্তর দিতে চাননি উৎপল ভাদুড়ি। অন্যদিকে, মাল পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বৃন্দাবন সাহা বলেন, তিনিও চেয়ারম্যানের ইস্তফার কথা শুনেছেন। তাঁর দাবি, সামনে পুজো। বেতন, বোনাস-সহ পুরসভার বিভিন্ন দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃন্দাবন সাহার বক্তব্য, পুরসভার মূল দায়িত্ব চেয়ারম্যানের উপরেই থাকে। ফলে পুজোর মুখে চেয়ারম্যানের এই পদত্যাগের কারণে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর অভিযোগ, এমনিতেই পুরসভার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না। তার উপর চেয়ারম্যানের পদত্যাগ নতুন করে সমস্যা তৈরি করল। তাঁর মতে, এবার প্রশাসনের হাতেই পুরসভা পরিচালনার দায়িত্ব থাকতে পারে। এরই মধ্যে পুরসভা চত্বরে কান পাতলে আরও কয়েকজন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের জল্পনা শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি。 পুজোর আগে চেয়ারম্যানের ইস্তাফার জেরে মাল পুরসভার পরিস্থিতি কোন দিকে যায়, আর সাধারণ নাগরিকরা কতটা স্বাভাবিক নাগরিক পরিষেবা পান, এখন সেটাই দেখার। বাইট ১) উৎপল ভাদুড়ি চেয়ারম্যান মাল পুরসভা। ২) বিজেপি কাউন্সিল বৃন্দাবন সাহা। ৩) পিটুসি অরুপ বসাক。0
0
Report
Advertisement
वेतन समय पर नहीं मिलने पर जयनगर मजिलपुर नगरपालिका के कर्मचारियों ने प्रदर्शन किया
Kolkata, West Bengal:বেতন না মেলায় জয়নগর মজিলপুর পুরসভায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ কর্মীদের জয়নগর: সময়মতো বেতন না পাওয়ার অভিযোগ তুলে জয়নগর মজিলপুর পুরসভায় কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন পুরসভার কর্মীদের একাংশ। বেতন সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পুরসভা চত্বরে সরব হন বিক্ষোভকারী কর্মীরা। কর্মীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় দৈনন্দিন সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি কর্মীদের। সেই কারণেই বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভের পথে হাঁটতে হয়েছে বলে জানান তাঁরা। বিক্ষোভের জেরে পুরসভার স্বাভাবিক কাজকর্মেও প্রভাব পড়ে। কর্মীদের দাবি, দ্রুত তাঁদের প্রাপ্য ও বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে নির্দিষ্ট সময়ে বেতন পাওয়া যায়, তার জন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। কর্মীদের বিক্ষোভের পর পুরসভা কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে।0
0
Report
पूरुलिया में बकाया वेतन और टीईटी समस्या के समाधान हेतु शिक्षकों का प्रतीकात्मक अनशन
Purulia, West Bengal:পুরুলিয়া : বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, টেট সমস্যার সমাধান, শিক্ষা ও পেশাগত সমস্যার সমাধানের দাবিতে প্রতীকী অবস্থান অনশনে সামিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সদস্যারা । বৃহস্পতিবার পুরুলিয়া জেলা শিক্ষা ভবনের বাইরে জমায়েত করে অবস্থান অনশনে সামিল হন তারা। বেলা ১২ টা থেকে এই আন্দোলন শুরু হয় এবং চলবে বিকেল ৫ টা পর্যন্ত । অবস্থান অনশনের পাশাপাশি সংগঠনগুলির বিভিন্ন দাবিদাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি জেলা শিক্ষা দপ্তরে জমা দেন তারা। সরকার পরিবর্তন হলেও তাদের দাবি এখনও কেন পূরণ হয়েছে না, প্রশ্ন তোলেন অনশনকারীরা ।0
0
Report
बारुइपुर में हथियार दिखाकर धमकी: भाजपा कार्यकर्ता गिरफ्तार
Kolkata, West Bengal:অস্ত্র নিয়ে তোলাবাজি ও হুমকির অভিযোগ, বারুইপুরে গ্রেপ্তার বিজেপি কর্মী বারুইপুর: অস্ত্র দেখিয়ে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে বারুইপুরে গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতের নাম রবি চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে তিনি বিজেপির কর্মী হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বারুইপুর থানার এসআই অর্ঘ্য মণ্ডলের কাছে খবর আসে, মাঝেরহাট মোড়ে এক ব্যক্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসমাঠের দিকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে পুলিশ。 পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, রবি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও তোলাবাজি ও গাঁজা পাচারের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।0
0
Report
Advertisement
