Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

भारत-बांग्लादेश सीमा के पास गाज़ना क्षेत्र से तस्करी रोकथाम में हासखाली थाने ने दो विलुप्त ऑटर बरामद किया

BMBiswajit Mitra
Mar 04, 2026 10:20:06
Ranaghat, West Bengal
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গাজনা এলাকা থেকে পাচারের আগেই দুটি বিলুপ্ত ভোঁদড় উদ্ধার করলো হাসখালী থানার পুলিশ। সুত্রের খবর, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চালানোর সময় হাসখালী থানার গাজনায় একটি বস্তা সমেত 2 ব্যাক্তি কে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি ভোঁদড়।বুধবার ধৃত দুই জনকে রানাঘাট আদালতে হাজিরা করেছে পুলিশ। কোথা থেকে আনা হয়েছিল এই ভোঁদর এবং কোথায় পাচার করা হচ্ছিল এই পাচার চক্রে আর কারা জড়িত জানতে তদন্ত নেমেছে হাঁসখালি থানার পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Mar 04, 2026 10:21:30
Arambag, West Bengal:আরামবাগঃ০৪ মার্চ গোঘাট–এর বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে গিরগিটির সঙ্গে তুলনা করে পোস্টারে পোস্টারে ছয়লাপ গোঘাটজুড়ে। 'সময়ে সময়ে রং বদলায়, স্বার্থের জন্য দল বদলায়, গিরগিটি এমএলএ বিশ্বনাথ কারক'। একথা লিখে গোঘাটের বিজেপি বিধায়কের ছবি সহ পোস্টার দেওয়া হয়েছে গোঘাটের সাওড়া সহ বিভিন্ন এলাকায়। এনিয়ে ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক তর্কা। যদিও এবিষয়ে বিধায়কের অভিযোগ, এই জঘন্য কাজ তৃণমূলের। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ খুঁজে পাচ্ছে না তৃণমূল নেতারা। তাই এইসব কুৎসা রটাচ্ছে। আসলে তৃণমূলের নেতাদের তোলাবাজি বন্ধ করে দিয়েছেন তিনি, সেই কারণেই ওদের জ্বালা। যদিও তৃণমূলের দাবি, তৃণমূল উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত। আসলে বিধায়ককে ৫ বছর ধরে এলাকায় দেখা যায়নি। তাই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এইসব পোস্টার দিয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও নিখোঁজ পোস্টার হাতে গোঘাটের বিজেপি বিধায়ককে টর্চ জ্বেলে খোঁজার অভিনব প্রতিবাদ কর্মসূচি করা হয়েছিল। আবারও তাঁকে নিয়ে পোস্টার পড়ল।যাতে করে রাজনৈতিক তরজা তুঙ্গে。
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 04, 2026 10:21:01
Jhargram, West Bengal:পুলিশকে মারধর এর ঘটনা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ছয়। ধৃত দের ঝাড়গ্রাম আদালতে পেশ করলে পুলিশ হেপাজত নির্দেশ। গতকাল রাতে বেলিয়াবেড়া থানার যুগডিহাতে এক ব্যাক্তিকে মারধরের ঘটনার খবর এসে পৌঁছায় পুলিশের কাছে। সেই খবর পেয়ে এই ঘটনার পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। পুলিশের উপর ইট পাটকেল ছোড়ে। পুলিশের গাড়ি ভাঙ্গচুর ও পুলিশ কে মারধর করা হয়। পড়ে বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গ্রেপ্তার করা হয় ৬ অভিযুক্তকে। গ্রেফতার করা ছয় ব্যক্তিকে আজ ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে মহামান্য বিআারक তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 04, 2026 10:20:46
Durgapur, West Bengal:হোলিতে জনসংযোগে ব্যাস্ত আসন্ন বিধানসভা নির্বাচনের হবু দুই বিরোধী নেতা তথা বিধায়ক। এক বিধায়ক হোলি খেলে জন সংযোগে। আর এক বিধায়ক খুন হয়ে যাওয়া পরিবারের বাড়িতে সব রকম আশ্বাস নিয়ে। আর মাত্র মাস খানেক, ২০২৬ এর বিধানসভা নির্বাচন। সব দলের নেতা নেত্রী থেকে বিধায়ক পদ প্রার্থী হতে পারে এমন নেতারা ব্যাস্ত জনসংযোগে। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক তথা জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের কেন্দ্রা, রামনগর গ্রামে এলাকাবাসীদের সাথে রং খেলে মিষ্টি মুখ করে, মানুষের সাথে কথা বলে জন সংযোগে নরেন্দ্রনাথ চক্রবর্তী । অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই তার বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা গ্রামে যেখানে বিজয় টুডুর হাতে গুন হওয়া গোপাল দাস এর বাড়িতে দেখা করা, তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে জন সংযোগ করে। এছাড়াও দেওয়াল রং করে কর্মীদের উজ্জীবিত করে লক্ষণ ঘড়ুই।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 04, 2026 10:20:30
Barrackpur Cantonment, West Bengal:মদ্যপানের প্রতিবাদ করায়, আক্রান্ত কলকাতা পুলিশকর্মী ও তার পরিবার, আবাসনে ঢুকে তাণ্ডব মদ্যপ দুষ্কৃতিদের, কামারহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ঘটনা, বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের, অভিযোগ - কলকাতা পুলিশের পুলিশ কর্মী পার্থ দে, দোল উৎসবের সময় তার নিজের আবাসনের একটি বিশেষ জায়গায় যখন বাথরুম করতে যান, সেই সময় অপর ফ্লাট এ বসে থাকা মদ্যপ যুবকরা তাকে শাসায়, কারণ বুঝে উঠবার আগেই, মধ্যপ অবস্থায় তারা পুলিশ কর্মীর আবাসনের ভেতর ঢুকে কার্যত তাণ্ডব চালায়, অসভ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে, মারধর করে পুলিশ কর্মী ও তার পরিবারকে, যার ফলে আক্রান্ত হয় কলকাতা পুলিশের পুলিশ কর্মী পার্থ দে, শুধু তাই নয় মহিলাদেরও শ্লীলতাহানীর ও হুমকি দেয়, সম্রাট এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কর্মীর, চার পাঁচ জন নিয়ে সেই হামলা চালানো হয় বলে অভিযোগ, ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয় বেলঘড়িয়া থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ。
0
comment0
Report
MMManoj Mondal
Mar 04, 2026 09:46:27
Kolkata, West Bengal:গুজরাটের আদালত এবং সরকারি অফিস স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে মেইল করার অভিযোগে গুজরাট পুলিশ গোপালনগরের শ্রীপল্লী থেকে ২৮শে ফেব্রুয়ারি রাতে এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম সৌরভ বিশ্বাস ৷ সে এই এলাকায় কয়েক মাস আগে বাড়ি করেছে ৷ বছর দুই আগে আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল বলে বাসিন্দারা জানিয়েছেন ৷ কিন্তু গ্রামের মানুষ জানেন না সে কি কাজ করতো৷ দিন কয়েক আগে পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্র গুলি আর ডি এক্স দিয়ে উড়িয়ে দেয়ার পর পর দুদিন হুমকি মেল আসে ৷ সেই হুমকি মেল এর সঙ্গেও তার যোগ রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 04, 2026 09:31:40
Kolkata, West Bengal:কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরির প্রলোভন, ৯ লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণা সরশুনা থানায় অভিযোগ দায়ের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৯ লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল সরশুনায়। ইতিমধ্যেই সরশুনা থানায় এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। জানা গেছে, সরশুনা‌র এক গৃহবধূ গাড়ি চালানো শিখতে গিয়ে এক মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষক বিশ্বনাথ সাহা-র সঙ্গে পরিচিত হন। কথোপকথনের এক পর্যায়ে দাবি করেন যে তিনি একাধিক ব্যক্তিকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। তখন গৃহবধূ তার বেকার ছেলের জন্য চাকরির আবেদন জানান। অভিযোগ, এরপর ওই প্রশিক্ষক গৃহবধূকে নিউ আলিপুরের এস.এন. রায় রোডে নিয়ে যান এবং সেখানে সৌমেন সাহা রায় নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথমে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নগদ ও অনলাইনের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা নেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত জানান, কনস্টেবলের বেতন কম হওয়ায় সাব-ইনস্পেক্টর পদে চাকরি পাইয়ে দেওয়া সম্ভব, তবে তার জন্য আরও ৩ লক্ষ টাকা লাগবে। পরিবারের দাবি, সেই টাকা নগদে দেওয়া হয়। ছেলের চাকরির আশায় গৃহবধূ নিজের জমি ও শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে এই অর্থ জোগাড় করেন। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে আরও ৩৬ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি মেলেনি। অবশেষে টাকা ফেরতের দাবি জানালে কোনো সুরাহা না হওয়ায় রবিবার সরশুনা থানায় এফআইআর দায়ের করেন ভুক্তভোগী পরিবার এবং পাশাপাশি ডিসি অফিসেও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাইট মৌসুমী শাশমল( মা ) শুভদীপ শাশমল (ছেলে)
0
comment0
Report
MMManoj Mondal
Mar 04, 2026 09:31:13
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের 28 তারিখে যে সংশোধনী ভোটার লিস্ট প্রকাশ হয়েছে তার মধ্যে দেখা গেছে এই রানিহাটি ২৫৫ নম্বর বুথের ৯০২ জন ভোটারের মধ্যে প্রায় ৬০০ জন ভোটারের নাম বাদ তা নিয়ে উত্তেজনা ছড়ালো এলাকায়। গ্রামবাসীরা সকাল বেলা রাস্তার উপরের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং গ্রামবাসীরা জানান যা আমাদের সমস্ত নথি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণীতভাবে আমাদেরকে বাদ দিয়েছে এবং বিচারাধীনয়ের আওতায় ফেলেছে কিন্তু আমাদের লজিক্যাল ডিস্কোপেন্সিতে এই সমস্ত ভোটারদের কোনরকম নোটিশ ছিল না। তারপরেও কেন আমাদেরকে এভাবে বাদ দেওয়া হল অবিলম্বে সংশোধন না হলে আমরা ভোট বয়কট করবো বলে হুশিয়ারি দেন। এই বুথের বিএলও জানান নির্বাচন কমিশনারের এই দ্বিচারিতার কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এর দায় নির্বাচন কমিশন কে নিতে হবে এবং অবিলম্বে আমাদের এই ভোটার লিস্ট টা কে পুনরায় সঠিকভাবে তুলতে হবে.
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 04, 2026 09:31:00
Rajpur Sonarpur, West Bengal:বাইক পার্কিংকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটল রাজপুর-সোনারপুরের দোলতলা এলাকায়। ঘটনায় মহিলাদের হেনস্থা করার অভিযোগও উঠেছে। দু’পক্ষের মারামারিতে কমপক্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, Rajpur Sonarpur Municipality-র ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতিবছরের মতো এবারও मেলা বসেছে। विविध এলাকা থেকে বহু মানুষ মেলায় আসেন। वही সময় एक व्यक्ति의 বাইक पार्कিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর রড, উইকেট ও লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। মুন্না জাকির মন্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সঞ্জয় সাউ নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশীষ দাস ও ঋতুপর্ণা ঘোষ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পিকেট বসানো হয়েছে। দু’পক্ষই Sonarpur Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। **বাইট:** সঞ্জয় সাউ, আক্রান্ত সোমা ঘোষ, আক্রান্ত দেবাশীষ দাস, আক্রান্ত ঋতুপর্ণা ঘোষ, আক্রান্ত
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 04, 2026 08:31:08
Asansol, West Bengal:সিসিটিভি ফুটেজে দেখা গেল বিজেপি নেতার বাড়ি এটাক করা হচ্ছে।। ২৪ ঘন্টার মধ্যে ফের উত্তেজনা ছড়ালো আসানসোলের সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ি এলাকায়। এবার বিজেপি কর্মীর বাড়িতে অর্থাৎ মহাবীর কলোনীর বাসিন্দা বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়িতে পাথর ছোড়ে, ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বারাবনি বিধানসভারের অন্তর্গত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এর গাড়ি চালকের বিরুদ্ধে। এদিন বিজেপি নেতা অরিজিৎ রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান ভোলা সিং এর গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল ও তার এক বন্ধু গণেশ দুবে মিলে রাতের অন্ধকারে বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়ি যান, এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেন। এবং তার বাড়িকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে জান রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মী সঞ্জয় শর্মা বলেন গুন্ডা পাঠিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। গতকাল রাতের অন্ধকারে তৃণমূল নেতা ভোল_sing এর গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল এসে তার বাড়িতে হামলা চালায়। তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লকের সহ সভাপতি ভোলা সিং জানান যার নামে অভিযোগ করা হচ্ছে সে এখন বর্তমানে তার গাড়ির চালক নয়। তবে যেই ব্যক্তি অভিযোগ করছে তিনি নিজে চিটিংবাজ। হয়তো কোনো টাকা পয়সার লেনদেন রয়েছে। তাছাড়া এইটাও হতে পারে সালানপুরে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে, হয়তো ওদের আর এক গোষ্ঠীর নেতারা ইন্দ্রনীল মণ্ডলকে নেশা করিয়ে এই কাজ করিয়েছে। তিনি আরো বলেন এটা সালানপুর বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে ও ছত্রছায়ায় এখানের মানুষ শান্তিতে রয়েছে। তবে এই বিজেপির কিছু নেতা নিজেকে হাইলাইট করার জন্য অশান্তি সৃষ্টি করছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 04, 2026 08:17:37
Ranaghat, West Bengal:প্রেমিকাকে উত্তপ্ত করার অপরাধে চাকু দিয়ে আঘাত, ঘটনায় আহত এক, তাকে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শুভ্রাংশু মাহাতোকে গ্রেফতার করে চাকদাহ থানার পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটে নদীয়ার চাকদহ থানার জগদীশপুর গ্রামে। ধৃত শুভ্রাংশু মাহাতো বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায়। চাকদহেরএকটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল গতকাল রাতে জগদীশপুর এলাকায় দাঁড়িয়ে গল্প করছিল সেই সময় অনির্বাণ সাহা নামে এক যুবক তাদেরকে উত্তপ্ত করছিল সেই সময় শুভ্রাংশু ব্যাগে থাকা চাকু দিয়ে আঘাত করে অনির্বাণকে এরপর প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 04, 2026 08:17:11
Kolkata, West Bengal:হরমুজ প্রণালী বন্ধ থাকলেও অন্ততঃ আগামী ৫০ দিন দেশের তৈল ভান্ডারে প্রভাব পড়ার আশঙ্কা নেই। একটি সংবাদ সংস্থা কে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম গ্যাস আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। তবে হালের হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনো ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালী হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় ২৭ লক্ষ ব্যারেলের কাছাকাছি! সরকারি সূত্র অনুযায়ী, দেশে এই মুহূর্তে ২৫ দিনের অপরিশোধিত তেল এবং ২৫ দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ৫০ দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top