icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
700073
SBSoumen Bhattachrya4 Dec 2025, 08:50 am

अमरोहा NH9 पर सड़क हादसे में बेलघड़िया के डॉक्टर समेत चार चिकित्सक की मौत

Kolkata, West Bengal:উত্তর প্রদেশে আমরোহে পথ দুর্ঘটনায় মৃত্যু বেলঘড়িয়ার চিকিৎসক পড়ুয়ার। উত্তর প্রদেশের আমরোহে NH9 সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বেলঘড়িয়া পূব পাড়ার বাসিন্দা চিকিৎসক পড়ুয়ার। চার চিকিৎসক মিলে হাসপাতাল থেকে বেরিয়েছিল। সেই সময় পথ দুর্ঘটনায় চার চিকিৎসকের মৃত্যু হয়। তার মধ্যে বেলঘড়িয়ার বাসিন্দা অর্নব চক্রবর্তীও ছিল। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ছিলেন অর্নব।ঘটানার খবরে পরিবার এবং এলাকার সবাই বাকরুদ্ধ। শোকাচন্ন গোটা পূব পাড়া। জুন মাসে তার কোর্স শেষ হওয়ার কথা ছিল। তাই ধীরে ধীরে সমস্ত বই পত্র ফেরৎ পাঠাচ্ছিল। ছেলে ফিরে থাকবে বলে বাড়িতে ঘর বানাছিলেন অর্নবের বাবা অরুন চক্রবর্তী। কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবেই মারা যাবে তা কেউ ভেবে উঠতে পারছেন না।
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement

पूर्व खाद्य मंत्री ज्योतिप्रिय मल्लिक के भाई सहित गिरफ्तार, घर से तीन डोनला बंदूकें बरामद

Kolkata, West Bengal:প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহার গ্রেপ্তারির পর এবার উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। পুলিশি হেফাজতে থাকা ধৃতদের জেরা করে মছলন্দপুরের শক্তিনগর এলাকায় সুযিজ সাহার একটি জমি থেকে ৩টি দোনলা বন্দুক এবং বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তালাবাজি, আর্থিক জালিয়াতি এবং দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগে কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, হেফাজতে নিয়ে লাগাতার জেরার মুখে ভেঙে পড়েন সুজিত সাহা এবং মছলন্দপুরের শক্তিনগর এলাকায় তাঁর একটি জমিতে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। এরপরই আজ গোবরডাঙ্গা থানার পুলিশ ধৃত দুই ভাই অজিত ও সুজিত সাহাকে কড়া নিরাপত্তায় মুড়ে সরাসরি সেই জমিতে নিয়ে যায়। সেখানে নির্দিষ্ট জায়গায় খননকার্য চালাতেই মাটির তলা থেকে একে একে বেরিয়ে আসে three ডোনলা বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড তাজা কার্তুজ। একে তো এলাকা জুড়ে অজিত সাহা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চালানোর ভূরি ভূরি অভিযোগ রয়েছে, তার ওপর তাঁদের জমি থেকে এভাবে অত্যાધুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এই অস্ত্রগুলো ঠিক কী কারণে এবং কার নির্দেশে সেখানে মজুত করা হয়েছিল। राजनीतिक হিংসা ছড়াতে নাকি অন্য কোনো বড়সড় অপরাধমূলক কাজের উদ্দেশ্যে এই অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল, তা জানতে ধৃতদের আরও দফায় দफায় জেরা করা হচ্ছে। তৃণমূল নেতার ভাইয়ের জমি থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর মছলন্দপুর ও গোবরডাঙ্গা থানা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
0
0
Report

खड़गपुर नगरपालिका के अधिकारियों से मुलाकात: दिलीप घोष ने जल निकासी और फंड पर चर्चा

EGE GOPI1h ago
Kharagpur, West Bengal:খড়গপুর পৌরসভা তে সংবর্ধনা মন্ত্রী দিলীপ ঘোষ কে। চেয়ারম্যান,কাউন্সিলর, ইঞ্জিনীয়ার, সহ পৌরসভাসবার প্রত্যেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সারলেন খড়্গপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষ। আলাপচারিত শেষে সাংবাদিক দের মুখো মুখি होकर মন্ত্রী জানান সবার সাথে পরিচয় হলো, ইঞ্জিনিয়ার ও চেয়ারমেন এর সাথে মিটিং হলো, বর্তমান কি কি সমস্যা রয়েছে, তা জানলাম। কিছু অভিযোগ আমার কাছেও এসছিল তা নিয়ে কথা বললাম। বিশেষ করে জল নিকাশিল বেবস্থা ড্রেন সহ কিছু ফান্ড আটকে রয়েছে,এই সব নিয়ে কথা হলো। পৌরসভা ও রেল এর সঙ্গে যা যা সমস্যা রয়েছে তা সমাধান করার জন্য তিনি সহায়ক হবেন। অগ্নিমিত্র পাল জানিয়ে ছেন পশ্চিম বঙ্গে পরিচ্ছন্নতা বিতরণ শুরু হবে, এ বিষয়ে মন্ত্রী দিলীপ ঘোষ জানান সব রকম পরিছন্নতা হবে , আর্থিক পরিছন্নতা , প্রশাসনিক পরিচ্ছন্নতা , দেখুন এইসব বেআইনি, যেখানে সেখানে পিক ফেলা ।, এগুলো মানুষকে শেকাতে হয় , মানুষ শিখতে চায়, আমরা মানুষকে ট্রাফিক আইন মানতে বলেছি দেখুন মানছে লোকেরা। রাস্তায় নামাজ পড়া বারণ করা হতে তা বন্ধ হয়েছে। বেআইনি কুরবানি হত তা বন্ধ হয়েছে, এতদিন মানুষকে বলা হত বেআইনি কাজ কর কারণ সরকারও বেআইনি কাজ করছে, সরকার প্রশাসন যদি ঠিকঠাক চলে মানুষও সহযোগিতা করবেন
0
0
Report

तेज़ बारिश में सॉल्ट लेक में पेड़ गिरा, कार क्षतिग्रस्त, बाइक चालक घायल

Salt Lake City, Utah:Heavy rain caused trees to fall and cause problems in Salt Lake. A big tree fell on the car. The tree fell and broke the four-wheeler. মুষলধারে বৃষ্টি ঝড়ে গাছ পড়ে বিপত্তি সল্টলেকে। গাড়ির ওপর হুড়মুড়িয়ে পড়লো প্রকান্ড একটি গাছ। গাছ পড়ে ভাঙলো চার চাকা গাড়ি। সেইসময় ওই রাস্তা ধরে যাচ্ছিল একটি অনলাইন app বাইক আচমকা গাছ পড়ায় আহত হয় বাইক চালক ও আরোহী। তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। শুক্রবার দুপুরে সল্টলেক ইন্দিরা ভবনের কাছে প্রকান্ড একটি গাছ হুড়মুড়িয়ে পড়লো রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ি ও একটি বাইকের ওপর গাছটি পড়ে। সল্টলেক সিজিও কমপ্লেক্স এর দিক থেকে অনলাইন app বাইকটি যাচ্ছিলো ইন্দিরা ভবনের দিকে। সেইসময় হুড়মুড়িয়ে গাছ পড়ে চালক ও আরোহী আহত হয়েছে। চার চাকা গাড়িতে কেউ ছিল না। তবে অল্পের জন্য বাইক চালক ও আরোহী বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলো। আহত দুজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
0
0
Report
Advertisement

कोलकाता नगर निगम अवैध पांच मंजिला मकान ध्वस्त करने में जुटी

Salt Lake City, Utah:Beleghata 25/1 Barwari Tala Road Kolkata Municipal Corporation is working to demolish the five storied illegal house. বেলেঘাটা ২৫/১ বারোয়ারি তলা রোডের পাঁচ তলা বেআইনি বাড়ি ভাঙার কাজ করছে কলকাতা পৌর সভা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ চারিদিকে ঘিরে রেখে বাড়ি ভাঙার কাজ করছে KMC। কোনোBulldozer নয়, মূলত হাম্বার দিয়ে প্রত্যেকটা ফ্লোরের ছাদ ভাঙা হচ্ছে, এর পর দেওয়াল ভাঙা হচ্ছে। আমি এইভাবেই পুরো বাড়ি ভেঙে ফেলব বলে পৌর সভা সূত্রে খবরCorresponding Bengali text: বেলেঘাটা ২৫/১ বারোয়ারি তলা রোডের পাঁচ তলা বেআইনি বাড়ি ভাঙার কাজ করছে কলকাতা পৌর সভা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ চারিদিকে ঘিরে রেখে বাড়ি ভাঙার কাজ করছে KMC। কোনো বুল্ডেজার নয়, মূলত হাম্বার দিয়ে প্রত্যেকটা ফ্লোরের ছাদ ভাঙা হচ্ছে, এর পর দেওয়াল ভাঙা হচ্ছে। এই ভাবেই পুরো বাড়ি ভেঙে ফেলা হবে বলে পৌর সভা সূত্রে খবর।
0
0
Report

एवरेस्ट डे पर 7वें एडवांस्ड सर्वाइवेल कैंप में 21 प्रशिक्षार्थी तैयार

Mal Bazar, West Bengal:এভারেস্ট জয়ের ৭৩তম বর্ষ উদযাপন উপলক্ষে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ৭তম অ্যাডভান্সড সারভাইভাল ক্যাম্প। এবারের ক্যাম্পে অংশগ্রহণ করছে মাল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২১ জন প্রশিক্ষিত ও অভিজ্ঞ তরুণ-তরুণী, যারা সারা বছর ধরে ট্রেকিং, অ্যাডভেঞ্চার এবং আউটডোর কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হল অংশগ্রহণকারীদের আরও উচ্চতর পর্যায়ের বাস্তবভিত্তিক সারভাইভাল দক্ষতা অর্জনে সহায়তা করা। এখানে বইয়ের পাতার তত্ত্ব নয়, প্রকৃতির মাঝে সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় কঠিন পরিস্থিতিতে টিকে থাকার বিভিন্ন কৌশল। ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের শেখানো হবে— কীভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয় বা ট tent তৈরি করতে হয়, বাসনপত্র ছাড়াই কীভাবে খাদ্য রান্না করা যায়, সীমিত সম্পদ ব্যবহার করে কীভাবে খাদ্য প্রস্তুত করতে হয়, এবং দুর্গম পরিবেশে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়। এছাড়াও নদী পারাপারের মৌলিক কৌশল, নদীর গভীরতা ও স্রোতের প্রকৃতি নির্ণয়, দিনে ও রাতে কম্পাস বা মোবাইল ফোন ছাড়াই দিক নির্ণয়, জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ, দলগত নেতৃত্ব এবং প্রতিকূল পরিবেশে আত্মনির্ভরশীল থাকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে। এই ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং ইচ্ছাশক্তিকে আরও শক্তিশালী করে তোলে। প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে থেকে তারা শিখতে পারে কীভাবে যেকোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে হয়। সংস্থার সম্পাদক ও এই ক্যাম্পের প্রধান প্রশিক্ষক স্বরূপ মিত্র জানান, “এভারেস্ট দিবস আমাদের কাছে শুধু একটি উদযাপনের দিন নয়; এটি সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক। সেই আদর্শকে সামনে রেখেই আমরা প্রতি বছর এই ধরনের বাস্তবমুখী সারভাইভাল প্রশিক্ষণের আয়োজন করি, যাতে নতুন প্রজন্ম প্রকৃতির কাছ থেকে শেখার সুযোগ পায় এবং নিজেদের আরও দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে পারে।” আজকের এই এভারেস্ট দিবসে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে অভিযাত্রিক চেতনা, দেশপ্রেম, আত্মনির্ভরতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য。 বাইট ১) সংস্থার সম্পাদক ও এই ক্যাম্পের প্রধান প্রশিক্ষক স্বরূপ মিত্র।
0
0
Report

सुकांत मजूमदार: मिदनापुर में खराब टीएमसी उम्मीदवार नहीं, सिर्फ अच्छे विकल्प

Mollar Chak, West Bengal:দল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কোন তৃণমূলের লোককে দলে নেওয়া হবে না। এদিন মেদিনীপুরে এসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল হচ্ছে পচা মূল, সেই পচা মূল নেব না। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনই আমি ঘোষণা করেছিলাম কোন পচা আলু নেব না আমাদের যা আলু আছে ভালো আলু আছে চিন্তা নেই আমরা ওই পচা আলু নিয়ে তা নষ্ট করতে চাই না। রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এর ভালো তৃণমূল নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলকে নেওয়ার কথা বলেছেন,কিন্তু ভালো তৃণমূল মানে সোনার পাথর বাটি, পাববেনই না কোথাও খুঁজে। ভালো তৃণমূল আবার হয় নাকি? কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন কোনদিন? তা হয় না তো। অন্নপূর্ণার ফর্ম নিয়ে তিনি বলেন, মানুষের বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। মানুষ ফর্মটা যখনই দেখবে তিন চার পাতা শুধু এরকম আছে যাতে টিক মারতে হবে। তিন পাতা এমন আছে যারা সিএএ তে এপ্লাই করবে অন্যদের হাতই দিতে হবে না আর তিন পাতা যেটা লিখতে হবে শুধু। শুক্রবার মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিকে ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের বিএন শাসমল হলের উদ্বোধনের পাশাপাশি এদিন পাবলিক হেলথ ম্যানেজমেন্ট কোর্সেরও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই নতুন কোর্স চালুর ফলে বিশেষভাবে উপকৃত হবেন কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রী এবং জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের সংবর্ধনা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। পরে কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কেও খোঁজখবর নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি জেলার উন্নয়ন নয়। গোটা পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আরও উন্নত পরিকাঠামো ও আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করা। শিক্ষার মানোন্নয়নের জন্য কেন্দ্র সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এসে আমি আপ্লুত। এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ সত্যিই প্রশংসনীয়।”
0
0
Report
Advertisement

जयनगर में चार तृणमूल पंचायत सदस्य गिरफ्तार, सरकारी राहत सामग्री जमा करने के आरोप

Kolkata, West Bengal:সরকারি ত্রাণ মজুতের অভিযোগে জয়নগরে গ্রেফতার ৪ তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়নগর: সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে মজুত করে রাখার অভিযোগে নারায়নীতলা গ্রাম পঞ্চায়েতের চার তৃণমূল সদস্যকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতরা হলেন অশোক সাহা, রথীন সাহা, চিন্দ্রিমা ঘোষ ও শ্রীমা ঘোষ。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির অভিযোগের ভিত্তিতে নারায়নীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয় বলে দাবি। এরপরই ওই চার পঞ্চায়েত সদস্যকে আটক করে জয়নগর থানার পুলিশ。 স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আসা সরকারি ত্রাণ সাধারণ মানুষের হাতে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা চলছিল। বিষয়টি সামনে আসতেই থানায় অভিযোগ দায়ের করা হয়。 যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রীর হিসেব ও নথিপত্র খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
0
0
Report

कटुआ अस्पताल में फर्जी गर्भधारण मामला: अस्पताल और स्वास्थ्य कर्मी जांच के घेरे में

Katwa, West Bengal:প্রসূতি লেবাররুমে গিয়ে জানতে পারল তার গর্ভে কোন সন্তান নেই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কাটোয়া মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় প্রসূতির পরিবারকে জানিয়ে দেন প্রসূতি ফুলবানু বিবি আদৌ গর্ভধারণ করেননি।ফুলবানু বিবি আদপে ফলস প্রেগন্যান্সির শিকার।চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের ঘটনাকে সিউডোসাইসিস আক্রান্ত বলা হয়। সিউডোসাইসিস আক্রান্ত মহিলাদের শরীরে গর্ভধারণ সময়কালের এমন কিছু লক্ষণ দেখা যায়। ফুলবানু বিবির সেটাই ঘটেছিল। কিন্তু চিকিৎসক থেকে ব্লকের স্বাস্থ্যকর্মী কেউ ফলস প্রেগন্যান্সির ঘটনা বুঝতে পারল না কেন? এই প্রশ্নের জবাব খুঁজতে তদন্ত কমিটি গঠন করে ফুলবানু বিবির ফলস প্রেগন্যন্সি- র ঘটনার তদন্ত করা হবে বলে জানান হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল।গর্ভধারণ সময় কালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য কর্মীকে শোকজ করা হবে। কেতুগ্রাম ১ ব্লকের হাট মুরগ্রামের বাসিন্দা ফুলচাঁদ সেখ তার মেয়ে ফুলবানু বিবিকে সন্তান প্রসবের জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীর সাহায্যে শুক্রবার সকালে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করে। এখানে অল্প তলপেটে ব্যাথা নিয়ে ভরতি হওয়া ফুলবানুকে চিকিৎসকের সহযোগী কর্মীরা লেবাররুমে নিয়ে যায়। স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় ফুলবানুকে পরীক্ষা করে দেখেন গর্ভবতী নন। তার পেটে কোন কোন বাচ্ছা নেই। বিভ্রান্তি দূর করতে হাসপাতাল থেকে শুক্রবার ফের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। জানা যায় ফুলবানু আদৌ কোন গর্ভধারণ করেননি। কেতুগ্রামের আশাকর্মী ফুলবানুর মা এবং শিশু সুরক্ষার কার্ড ইস্যু করেছেন। ফুলবানু বলেন, তাকে ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয়েছে। ফুলবানুর বাবা ফুলচাঁদ সেখ বলেন, ডাক্তারবাবু পেটের বাচ্ছার জন্ডিস হয়েছে বলে ওষুধ পর্যন্ত দিয়েছে। যে চিকিৎসক ফুলবানুর গত কয়েকমাস ধরে চিকিৎসা করেছেন সোমনাথ মুখোপাধ্যায় বলেন আমি কখনও বলিনি ফুলবানু গর্ভবতী। আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছিলাম। যার বাচ্ছা নেই তার আবার জন্ডিস এটা কি সম্ভব? দশ মাস এক মহিলা নিজেকে গর্ভবতী ধরে নিয়ে প্রসব করতে এসে যখন জানতে পারলেন তার কোন বাচ্ছা নেই তখন কান্নায় ভেঙে পড়েন। ফুলচাঁদ সেখের দাবি আর যেন কোন মহিলা এই রকম বিভ্রান্তিতে পড়তে না হয়। আশাকর্মী ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে ফুলচাঁদ সেখ। ফলস প্রেগন্যান্সির গলদ খুঁজতে তদন্ত কমিটি গড়া হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0
0
Report

बसिरहाट के BLO ने अन्नपूर्णा योजना के विरोध में प्रदर्शन, पढ़ाई प्रभावित होने का आरोप

Basirhat, West Bengal:অন্নপূর্ণা যোজনায় কাজ করবেন না বসিরহাটের বিএলওরা। আজ তাদের বিডিও অফিসে ডাকা হয়েছিল কিন্তু তারা সেখানে না গিয়ে স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখান। শিক্ষক বিএলও দের বক্তব্য ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে প্রচুর ক্ষতি হচ্ছে তাই শিক্ষাঙ্গণে ফিরতে চান তারা। আজ দুপুরে বসিরহাট নিউ সার্কেল স্কুল পরিদর্শক এর অফিসের সামনে শতাধিক স্কুল শিক্ষক যারা বিএলওর কাজ করেছিলেন তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি এসআইআর এর কাজের সময় ছাত্র-ছাত্রীদের প্রচুর ক্ষতি হয়েছে। আবার অন্নপূর্ণা যোজনার কাজে হাত দিলে তারা স্কুল করতে পারবেন না পঠন-পাঠনে একেবারে শিকেয় উঠবে। তাছাড়া আরো জানান এসআইআরের কাজ করতে গিয়ে প্রচুর অপমান অপদস্ত হতে হয়েছে। যাদের নাম বাদ গেছে তারা সরাসরি বিএল ওকে দায়ী করেছে। অন্নপূর্ণা যোজনার কাজ আরো কঠিন এবং যাদের নাম বাদ যাবে তাদের কাছে আমাদের মার খেতে হবে এমনটাই দাবি বিএলওদের। শিক্ষকরা আরও জানান অন্নপূর্ণা যোজনার কাজ আমাদের নয়। আমরা শিক্ষক শিক্ষাঙ্গনে ফিরতে চাই। 1) বাইট - B বাইট- শুভঙ্কর ঠাকুর (বি এল ও- শিক্ষক) 2) বাইট - B1 শরদিন্দু চট্টোপাধ্যায় (বি এল ও- শিক্ষক ) 3) বাইট B2 সুস্মিতা বসু (বি এল ও- শিক্ষিকা )
0
0
Report
Advertisement

अलीपुरद्वार में भ्रष्टाचार मामलों में त्रिनमूल नेता मनस राय की गिरफ्तारी, पुलिस ने सार्वजनिक स्थल पर रस्सी से बंधे दिखाया

Alipurduar, West Bengal:আলিপুরদুয়ারে দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল জেলা সহ সভাপতি মানস রায়-কে প্রকাশ্য রাস্তায় কোমড়ে দড়ি বেঁধে হাটালো শামুকতলা থানার পুলিশ। আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গত বুধবার রাতে মানস রায়কে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ। তার স্ত্রী তথা প্রাক্তন প্রধান বুবুন রায়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১৮- ২০২৩ পর্যন্ত তারা পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি করেছেন বলে অভিযোগ। সেই সময় মানস রায় তৃণমূলের যুব জেলা সভাপতি পদে ছিলেন। স্ত্রী ছিলেন পঞ্চায়েতের প্রধান। স্থানীয় এক গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে শামুকতলা থানার পুলিশ মানস রায়কে গ্রেফতার করেন। গতকাল আলিপুরদুয়ার আদালতে তাকে তোলা হলে আদালত ৯ দিনের পুলিশি হেপাজতে দেয়। সেই মত আজ মানসকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে হানা দেয় পুলিশ। মোট ১০ টি ফাইল আটক করে নিজেদের হেফাজতে নেয়। যদিও মানসের স্ত্রী প্রাক্তন প্রধান বুবুন রায় আজও অধরা।
0
0
Report

हावड़ा शहर में तेज़ आंधी-बारिश, पेड़ गिरकर यातायात बाधित

Howrah, West Bengal:আজ দুপুরে হাওড়া শহরে প্রবল ঝড় বৃষ্টি। ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে রাস্তায় পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয়। FORSHOR ROAD, Panchanan Tala Road এবং আরো কয়েকটি এলাকায় রাস্তায় গাছ পড়ে যায়।পরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও হাওড়া পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ওই বিভাগের সুপারভাইজার ভোলা নস্কর জানিয়েছেন ফরশোর রোড ছাড়াও ডুমুরজলা এবং মধ্য হাওড়ার বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে যায়। হাওড়া সিটি পুলিশের কমিশনারের বাংলোর সামনে এবং বঙ্কিম সেতুর ওপর একটি ল্যাম্পপোস্ট পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ওই পোস্টটিকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশ কিছু রাস্তা।শহরের পাশাপাশি গ্রামীন হাওড়াতেও ঝড় বৃষ্টির দাপট দেখা গেছে।তবে এই দুর্যোগে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ছিলো মোটের ওপর স্বাভাবিক।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top