Back
तकनीक की मदद से केशियापाता जी.एम. हाईस्कूल की दिनचर्या बदली: ऑटो घंटा घोषणाएं
SCSaurav Chaudhuri
Feb 03, 2026 05:03:08
Jhargram, West Bengal
প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেল কেশিয়াপাতা জি.এম হাইস্কুলের দৈনন্দিন চিত্র
স্কুলের প্রার্থনা থেকে টিফিন ও ছুটি—সবই এবার ডিজিটাল ঘোষণায়
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা জি.এম. হাইস্কুল(উচ্চমাধ্যমিক )প্রযুক্তির ব্যবহারে এক নতুন দিগন্তের সূচনা হল। সম্প্রতি বিদ্যালয়ে চালু হয়েছে স্বয়ংক্রিয় ঘণ্টা ও অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা, যার ফলে বিদ্যালয়ের প্রার্থনা, প্রতিটি পিরিয়ড, টিফিন টাইম ও পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মিড ডে মিল গ্রহণের বার্তা এবং ছুটির সময়—সবকিছুই এখন নির্দিষ্ট সময়ে ডিজিটালভাবে ঘোষণা হচ্ছে।
প্রতিদিনের মতোই সকালবেলায় খুলে যায় বিদ্যালয়ের ফটক। তবে এদিন আর কোথাও ঘণ্টা বাজানোর তাড়াহুড়ো নেই, নেই হাতে ধরে ঘোষণা করার ব্যস্ততাও। নির্ধারিত সময়ে নিজে থেকেই বেজে উঠছে ঘণ্টা, সঙ্গে ভেসে আসছে পরিষ্কার ও সুস্পষ্ট অ্যানাউন্সমেন্ট। ফলে বিদ্যালয়ের কাজকর্মে যেমন এসেছে শৃঙ্খলা, তেমনই কমেছে শিক্ষকদের বাড়তি চাপ।
এই অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন নকুল বেরা বাবু র প্রাক্তন ছাত্র শ্রী সুরজিৎ মাইতি। বর্তমানে তিনি সবংয়ের ভেমুয়া অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক। নিজেদের প্রিয় স্যার ও বিদ্যালয়ের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে নিজের ভাবনাকে যুক্ত করে তৈরি করেন এই ব্যবস্থা। অ্যানাউন্সমেন্ট অংশের জন্য তিনি ব্যবহার করেছেন তাঁর ছাত্রী অত্যূর্মিলা চক্রবর্তীর সুরেলা কণ্ঠস্বর।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, জন্ম থেকেই সুরজিৎ মাইতি ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন। তবুও এক চোখে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশি ডিভাইস ‘ভিশন এনহ্যান্স সিস্টেম’ এবং মোবাইলের ভয়েস-টু-টাইপ অ্যাপ্লিকেশনের সাহায্যে তিনি পড়াশোনা ও গবেষণার পাশাপাশি নিয়মিত নানা উদ্ভাবনী কাজ করে চলেছেন।
এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নকুল বেরা জানান, “আমার প্রাক্তন ছাত্রের এই সাফল্যে আমরা গর্বিত। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় বিদ্যালয়ের কাজকর্ম আরও সহজ ও শৃঙ্খলাবদ্ধ হবে।”
স্বয়ংক্রিয় ঘণ্টাধ্বনি ব্যবস্থার ইতিবাচক প্রভাব পড়েছে বিদ্যালয় সংলগ্ন এলাকাতেও। নির্দিষ্ট সময়ে ঘোষণা শোনা যাওয়ায় অভিভাবকদেরা জানতে পারছেন বিদ্যালয়ে তখন ক্লাস চলছে কি না। ফলে কিছু পড়ুয়ার স্কুল পালিয়ে মিথ্যা অজুহাত দেওয়ার প্রবণতাও অনেকটাই কমবে বলে মনে করছেন অভিভাবকেরা ও বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যরা।
প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষকতা পেশায় যুক্ত শ্রী সুরজিৎ মাইতি বাবুর হাত ধরেই প্রযুক্তির আলোয় আরও এক ধাপ এগিয়ে গেল কেশিয়াপাতা জি.এম. হাইস্কুল(উচ্চমাধ্যমিক) এমনটাই মত সকলের।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
RDRaktima das
FollowFeb 11, 2026 12:47:380
Report
BBBimal Basu
FollowFeb 11, 2026 12:15:340
Report
DGDebabrata Ghosh
FollowFeb 11, 2026 12:15:130
Report
BSBidhan Sarkar
FollowFeb 11, 2026 11:38:170
Report
BSBidhan Sarkar
FollowFeb 11, 2026 11:37:530
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 11, 2026 11:37:370
Report
PCPrabir Chakraborty
FollowFeb 11, 2026 11:31:420
Report
AMArkodeepto Mukherjee
FollowFeb 11, 2026 11:15:330
Report
STSrikanta Thakur
FollowFeb 11, 2026 11:15:190
Report
AGAyan Ghosal
FollowFeb 11, 2026 11:04:040
Report
AGAyan Ghosal
FollowFeb 11, 2026 11:03:54Kolkata, West Bengal:HUMAYUN BT सिंगल बाइट हुमায়ূন কবির করব বলেছিলাম। ইনশা আল্লাহ ২ বছরে মধ্যে কমপ্লিট করতে দেখব
0
Report
AGAyan Ghosal
FollowFeb 11, 2026 11:03:470
Report
DGDebabrata Ghosh
FollowFeb 11, 2026 11:02:520
Report
PCPrabir Chakraborty
FollowFeb 11, 2026 10:31:180
Report
NRNarayan Roy
FollowFeb 11, 2026 10:23:140
Report