Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बजट सत्र के दूसरे चरण में स्पीकर के खिलाफ अविश्वास प्रस्ताव पर चर्चा-वोट संभव
PCPrabir Chakraborty
Mar 07, 2026 06:18:04
Kolkata, West Bengal
সংসদে আগামী সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ওই দিন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধীদের একাংশের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও প্রয়োজনে ভোটাভুটি হওয়ার কথা। তাই আগামী ৯-১১মার্চ সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই হুইপ জারি করল বিজেপি ও কংগ্রেস। *সূত্রের খবর তৃণমূল কংগ্রেস সাংসদরা স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন। দলীয় স্তরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।* বাজেট অধিবেশের গোড়া থেকেই স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরব কংগ্রেস-সহ বিরোধীদের একাংশ។ পরে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Mar 07, 2026 07:49:51
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 07, 2026 07:36:02
Barrackpur Cantonment, West Bengal:একদিকে দাম বেরেছে গ্যাসের,আরाक দিকে ফোনে গ্যাস বুক করা যাচ্ছে না । খুব চাপের মধ্যে পড়েছেন সাধারণ গ্রাহকরা。 গ্যাসের অফিস খুলতেই তারা পৌঁছে যাচ্ছেন গ্যাসের অফিসে, কারণ কোনমতেই মোবাইল দিয়ে গ্যাস বুক করতে পারছেন না তারা। যে নাম্বারে গ্যাস বুক করা হতো সেটি একটা সময় একেক রকম কথা বলছো। যদিও ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি তাদের গোদের উপর বিষফোঁড়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী ভোট আসলে কেন্দ্রীয় বাহিনী আসে তাদের বাধ্যতামূলক গ্যাস দিতে হয়। সেটাও তাদের কাছে একটা চাপের। তব সাধারণ গ্রাহকরা গ্যাস নিয়ে ভীষণ চিন্তায় আছে এটা বলাই যায়।
0
comment0
Report
ABArup Basak
Mar 07, 2026 07:16:10
Mal Bazar, West Bengal:*চেল নদীতে ডাম্পারের দৌরাত্ম , বারছে পানিও জলের সমস্যা। সরকারি বিভিন্ন মহলে স্মারকলিপি দিল বাসিন্দারা।...* মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে চেল নদী। প্রতিবছর বর্ষার সময় নদীর স্রোতে পাহাড়ের উপর থেকে বালি পাথর বয়ে আনে এই পাহাড়ি নদী। স্বাভাবিকভাবে নির্মাণ কার্যের প্রয়োজনীয় উপাদান বালি পাথর সমৃদ্ধ এই নদীর বক্ষ। এই কারণে প্রতিদিন সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে নদীর বুকে জেসিপি মেশিন নামিয়ে ডাম্পার বোঝাই বালি পাথর চলে যায় দূর থেকে দূরান্তে এই বালি পাথর পাঠানো হয়। বর্তমানে অত্যন্ত লাভজনক এই কাজে বহু মানুষ লিপ্ত হয়েছেন। যার ফলে রাত দিন নদীর বুক খনন করে বালি পাথর তোলা হচ্ছে। এভাবে বালি পাথর তোলার ফলে আশেপাশের জনজীবনে নানান সমস্যা তৈরি হচ্ছে। বাড়ছে বন্যার আশঙ্কা। আশেপাশের বস্তি এলাকায় জলের স্তর নিচে নেমে যাচ্ছে। প্রতিদিন ডাম্পার ও জেসিবি মেশিন চলাচলের ফলে এলাকায় বায়ু দূষণ ও শব্দ দূষণ বাড়ছে। এই সমস্যায় পড়ছে চেল বস্তি ও অন্যান্য এলাকার মানুষ। অবিলম্বে নদীর বুকে অবৈধ খনন বন্ধ করা এবং ডাম্পারের দৌরাতো বন্ধ করার দাবিতে ওই area's কয়েকশো মানুষ সমবেত ভাবে মালবাজারে এসে বিডিও, এসডিও এবং ভূমি রাজস্ব দপ্তরের স্মারকলিপি দিল। স্মারক লিপি প্রধান শেষে এলাকার বাসিন্দা আনন্দ বিশ্বকর্মা বলেন, প্রতিদিন নদী খননের ফলে আমাদের এলাকায় কুয়ার জল শুকিয়ে গেছে। প্রাকৃতিক জলাশয় গুলো শুকিয়ে গেছে। আমরা তীব্র জল সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি। রাতদিন ডাম্পারের যাতায়াত ও নদী খননের ফলে প্রচন্ড শব্দ হয় এবং আশেপাশের এলাকা ধুলায় ঢেকে যায়। ফলে রাতে বাড়িতে ঘুমানো যায় না রাস্তায় চলাচল করা যায় না। আমাদের ওখানে অনেক পড়ুয়া রয়েছে যাদের পড়াশোনায় অসুবিধা হয়। বিকট শব্দে বয়স্ক মানুষদের নানান সমস্যা তৈরি হচ্ছে। এই কারণে আজ আমরা সরকারি মহলে এই কাজ বন্ধ করার দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। অপর এক বাসিন্দা রাজেশ বিশ্বকর্মা বলেন, এর আগেও আমরা কয়েকবার মাননীয় মহকুমা শাসক ও ভূমি রাজস্ব দপ্তরে স্মারকলিপি দিয়েছিলাম। নদী খনন বন্ধের আশ্বাসও আমাদের দিয়েছিল। কিন্তু কোন ফল হয়নি প্রতিদিন এবং রাতে নদী খনন চলছে এবং আমরা নানান সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছি। অবিলম্বে ডাম্পার চলাচল ও নদী খনন বন্ধ হোক।
0
comment0
Report
TDTapan Deb
Mar 07, 2026 07:06:08
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার গত ৫ বছরে শুধু মাত্র কুমারগ্রাম বিধানসভা এলাকায় ৭০ কোটি টাকার উন্নয়ন করেছে তার দপ্তর। অথচ বিরোধী বিধায়ক সেই উন্নয়ন দেখতে পাচ্ছেন না। কুমারগ্রাম বিধানসভা এলাকায় একাধিক প্রকল্পের সুচনা করে এমন দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন কুমারগ्राम বিধানসভা বিরোধী দলের বিধায়ক, তবু উন্নয়নে এই বিধানসভা এলাকায় তার দপ্তর ৭০ কোটি টাকা খরচ করেছে। বিজেপির হাত থেকে এই বিধানসভা উদ্ধারে উন্নয়নে কোন খামতি রাখছে না শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এতো উন্নয়নের পরেও উদয়ন গুহর মত শাসকদলের নেতারা বলতে পারছেন না তারা মানুষের মন কত করতে পেরেছেন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন এই টাকাটা ফরওয়ার্ড ব্লকের ঘরের টাকা নয় , রাজ্য সরকারের করের টাকা। আর এলাকার উন্নয়ন দায়িত্ব সরকারে। কোন বিধায়ক বা সাংসদ কোটার টাকায় সার্বিক উন্নয়ন হয় না। স্থানীয়রা বলছেন কুমারগ्रामের আরো রাস্তা , নদী বাঁধের মত কাজ এখনও বাকি।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 07, 2026 06:32:17
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের তমলুকে জমি নিয়ে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রখ্যাত চিকিৎসক ডা. পার্থসারথি মান্নার বিবাদ চরমে উঠেছে। চিকিৎসকের অভিযোগ, জমি ব্যবহার করতে গেলে ক্লাবের সদস্যরা বাধা দেন, প্রাচীর ভেঙে দেন এবং তাঁকে ও তাঁর পরিবারকে খুনসহ নানা হুমকি দেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখছেন চিকিৎসক। অন্যদিকে সতীশ মণ্ডল নামে আরেক ব্যক্তি দাবি করেছেন, তাঁর ছেলে ও ওই চিকিৎসক যৌথভাবে জমিটি কিনেছিলেন, কিন্তু ক্লাবের সদস্যরা জোর করে জমিতে ঢুকতে দিচ্ছেন না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, জমিটি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে এই জমির মধ্যে ক্লাবের একটা অংশ রয়েছে এবং এখনও পার্টিশন হয়নি।
0
comment0
Report
NGNakibUddin gazi
Mar 07, 2026 06:18:16
Jalabaria, West Bengal:এবারে সরকারি চাকরি পাচ্ছে SIR এর মৃতের পরিবার পরিবারগুলোর ভোটার লিস্টে বিচারের দিন বিবেচনায় আছে একাধিক ব্যক্তির নাম, যার নামে চাকরি হলো তারও ভোটার লিস্টে বিচার বিবেচনায় নাম রয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এবারে সরকারি চাকরি পাচ্ছে sir আতঙ্কে মৃতের পরিবার। তবে এখনো পর্যন্ত SIR আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের পরিবারের। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের দেওয়ানতেকিয়া গ্রামের বাসিন্দা বছর ৫০ এর খালেদা বিবি এস আই আর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেই পরিবারের পাঁচ সদস্যের নামে বিচারের দিন বিষয়ে ভোটার লিস্টে দেখা যাচ্ছে ।এস আই আর এর হেয়ারিং নোটিস আছে আর সেই চিন্তাতেই গত বাইশে জানুয়ারি বিষ খেয়ে মৃত্যু হয় তার এর পরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছিল এবং সর্বতোভাবে তার পাশে থাকার বার্তা দিয়েছিল আর সেই মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে পরিবারের এক সদস্যকে সরকারি হোম গার্ডের চাকরি প্রদান করলেন। ওই পরিবারেরই বড় ছেলে খালেক পুরকাইদের হাতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়েনিং লেটার তুলে দেন আর যাতে কিছুটা হলেও খুশি পরিবার অন্যদিকে ইতিমধ্যেই গত 28 তারিখ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আবারো নতুন করে বিচারাধীন তালিকায় বড় ভাই ও আরেক ভাইয়ের নাম আবারও এসেছে আর যাতে নতুন করে আবারও দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার। তবে এই চাকরি পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন ওই মৃতের পরিবার।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 07, 2026 05:48:28
Dihierench, West Bengal:*খেজুরিতে মমতা ব্যানার্জির ছবি সহ লক্ষ্মীর ভান্ডার প্রচার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদ মিছিল তৃণমূলের — অভিযোগ বিজেপির দিকে, পাল্টা অস্বীকার* ##-ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচার ব্যানার ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস। অভিযোগের আঙুল বিজেপির দিকে, যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, খেজুরির বীরবন্দর সহ বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বিজেপি দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচার ব্যানার ছিড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার বীরবন্দর বাজার এলাকায় ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস。 মিছিলে নেতৃত্ব দেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন খেজুরির একাধিক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা。 অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, খেজুরিতে রাজনৈতিক জমি খুঁজে পেতেই তৃণমূল কংগ্রেস মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। বাইট জালাল উদ্দিন। তৃণমূল নেতা।
0
comment0
Report
Advertisement
Back to top