721507
झाड़ग्राम में भाजपा के 100 से अधिक कार्यकर्ता तृणमूल में शामिल
Jhargram, West Bengal:গেরুয়া শিবিরে ধস, ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শতাধিক বিজেপি কর্মীর যোগদান ঝাড়গ্রাম, ১২ অক্টোবরঃ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলার মধ্যেই ঝাড়গ্রাম জেলায় দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। ঝাঠটামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্ৰেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
नेताजी के विरोधियों पर कार्तिक महाराज का तीखा हमला, अनंत महाराज को भी कटाक्ष
Kolkata, West Bengal:নেতাজি-বিরোধীদের তীব্র आক্রমণ কার্তিক মহারাজের, অনন্ত মহারাজকেও কটাক্ষ **সোনারপুর:** নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে যাঁরা কুৎসা রটাচ্ছেন, তাঁরা নেতাজি সম্পর্কে কিছুই জানেন না—এমনই মন্তব্য করলেন কার্তিক মহারাজ। সোনারপুরে আর্য সমাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাজি-বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি। কার্তিক মহারাজের দাবি, কংগ্রেস নেতাজিকে বহিষ্কার করেছিল। বামফ্রন্টও নেতাজিকে অপমান করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, নেতাজিকে নিয়ে এখন যাঁরা নানা মন্তব্য করছেন, তাঁদের আগে ইতিহাস জানা প্রয়োজন। একইসঙ্গে অনন্ত মহারাজকেও একহাত নেন কার্তিক মহারাজ। অনন্ত মহারাজকে কটাক্ষ করে তিনি বলেন, **“অনন্ত মহারাজ কোথাকার কে?”** নেতাজিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে এভাবেই বিরোধীদের নিশানা করেন কার্তিক মহারাজ। এদিন আর্য সমাজের সোনারপুর শাখার উদ্যোগে অখণ্ড ভারত ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞের শুভ সূচনা করেন কার্তিক মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশ, ঐক্য ও নেতাজির আদর্শ নিয়েও বক্তব্য রাখেন তিনি。0
0
Report
कुलतली में बाइक चोरी गिरोह के खिलाफ कार्रवाई: 5 गिरफ्तार, 7 बाइक बरामद
Kolkata, West Bengal:কুলতলীতে বাইক চুরি চক্রের হদিশ, গ্রেফতার ৫; উদ্ধার ৭টি চোরাই বাইক কুলতলী: বাইক চুরি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কুলতলী থানার পুলিশ। পাঁচজন অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে সাতটি চুরি যাওয়া বাইক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই কুলতলী ও পার্শ্ববর্তী এলাকায় একের পর এক বাইক চুরির অভিযোগ সামনে আসছিল। থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৭ নম্বর মেরিগঞ্জ এলাকা থেকে সাবিরুল মোল্লা ওরফে জোশি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়。 পুলিশের দাবি, সাবিরুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে his আরও চার সঙ্গীর সন্ধান পান তদন্তকারীরা। এরপর অভিযান চালিয়ে ওই চারজনকেও গ্রেফতার করা হয়। ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট সাতটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে পুলিশ。 তবে এই বাইক চুরি চক্রের জাল কতদূর বিস্তৃত, এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং এর নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত পাঁচজনকে আজ আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।0
0
Report
कालीघाट मंदिर के पास सुरक्षा 강화 के लिए पुलिस आउटपोस्ट तैनात
Kolkata, West Bengal:কালীঘাট মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করতে মন্দির সংলগ্ন এলাকায় পৃথক পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত কলকাতা পুলিশের। ১৩ অগাস্টের কমিশনারেট অর্ডার অনুযায়ী, সাউথ ডিভিশনের অধীন কালীঘাট থানার আওতায় মন্দিরের কাছাকাছি উপযুক্ত জায়গায় এই পুলিশ আউটপোস্টটি অবিলম্বে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কালীঘাট মন্দিরের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব, সারা বছর বিপুল সংখ্যক দর্শনার্থী ও ভক্তের সমাগম এবং নিরাপত্তাজনিত সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই আউটপোস্টের মূল লক্ষ্য。 নতুন আউটপেস্টে মোট ২০ জন পুলিশকর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবেন— • ১ জন ইন্সপেক্টর (নন-ইনভেস্টিগেটিং ক্যাডার) • ২ জন সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট • ৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর • ৮ জন কনস্টেবল • ৫ জন লেডি কনস্টেবল নন-ইনভেস্টিগেটিং ক্যাডারের একজন ইন্সপেক্টর আউটপস্টের অফিসার-ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কালীঘাট থানার ওসির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। পাশাপাশি, দক্ষিণ বিভাগের ডিসিপি-র অধীনে মনোনীত অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ থাকবেন আউটপোস্টটির প্রশাসনিক ও অপারেশনাল তত্ত্বাবধানে। কালীঘাট মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনও অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত মোকাবিলাতেই এই পৃথক পুলিশ আউটপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে。0
0
Report
Advertisement
नेताजी के बारे में अशोभनीय टिप्पणी के विरोध में कोतवाली थाने में शिकायत दर्ज
Cooch Behar, West Bengal:নেতাজিকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে নগেন রায় তথা অনন্ত মহারাজের বিরুদ্ধে গত ৭ তারিখ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির সদস্য গোপাল দে。 গোপাল দে বলেন, নেতাজিকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে নগেন রায় তথা অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ করার দাবি জানান তিনি।আজ সাংবাদিকদের তিনি এ কথা জানান。0
0
Report
नेटाजी बयान पर विवाद: अनंत महाराज ने माफी मांगी
Kolkata, West Bengal:controversy over the statement on Netaji; now Ananta Maharaj apologies.0
0
Report
एनआरएस मेडिकल कॉलेज में नर्स की संदिग्ध मौत: 8 सदस्यीय जाँच कमेटी गठित
Kolkata, West Bengal:एनআরएस मेडिकल कॉलेज अस्पताल में नर्स के रहस्यमय मौत के मामले में ৮ सदस्यে তদন্ত कमিটি গঠন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগীয় প্রধান কে মাথায় রেখে তদন্ত কমিটি গঠন। কারা থাকছেন তদন্ত কমিটিতে, ১. ডক্টর ডॉकটার সৌরভ চট্টোপাধ্যায়, বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি - চেয়ার পার্সন ২. ডক্টর মানবেন্দ্র সরকার, উপাধ্যক্ষ , এন আর এস মেডিকেল কলেজ ৩. ডাক্তার রুনা বল, বিভাগীয় প্রধান , গাইনি বিভাগ। ৪. ডাক্তার আশিস দেবনাথ, বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ ৫. কল্যাণী মোহন্ত ,নার্সিং সুপার ৬. ডেপুটি নার্সিং সুপার ৭. এনআরএস মেডিকেল কলেজ ওসি আউটপোস্ট ৮. সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার (ERS) # আগামী সাত দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে নার্সিং স্টাফ রুপালি বর্মনের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে। # রিপোর্টে কি চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে------ ১. ১২ই আগস্ট সন্ধ্যা সাতটা থেকে ----- ১৩ ই আগস্ট সকাল ৮ টা পর্যন্ত , গাইনি সিবি বিল্ডিং এর অ্যান্টি নেটাল ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে,সেখানে কি দেখা গেছে লিখিত আকারে পাঠাতে হবে。 ২. রাতে হঠাৎ করে কোথায় গিয়েছিল, নার্সিং স্টাফ রুপালি বর্মন। কতক্ষন মিসিং ছিল ওয়ার্ড থেকে। ইনজেকশনের ভায়াল কোথা থেকে নিয়েছিল। ইনজেকশন এর ভায়াল নেওয়ার সময় কোন রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি। যদি কোন রেজিস্টার না থাকে,তাহলে নার্সিং স্টাফরা যখন রোগীকে কোন ইনজেকশন দিচ্ছে, তার রেজিস্টার কেন লিখে রাখা হয়না। ৩. হাই ডেফিশিয়েন্সি ইউনিটের, শৌচাগার থেকে যখন দেহ উদ্ধার করা হয়,দেহের পাশ থেকে তখন তিনটি ২এম এল ইঞ্জেকশন সিরিঞ্জের ভায়াল উদ্ধার করা হয়েছে। তিন টুকরো তুলো উদ্ধার। # অ্যান্টিনেটাল ওয়ার্ডে মোতায়েন করা হয়েছে দুজন কনস্টেবল কে。0
0
Report
Advertisement
WB 06 L8637 नंबर गाड़ी के साथ निर्मल घोष की गिरफ्तारी, ओड़िशा से खरदा थाने तक पुलिस
Barrackpore, West Bengal:গাড়ির নম্বর WB 06 L8637 যখন নির্মল ঘোষ উড়িষ্যায় যান, এই গাড়িটি নিয়েই গিয়েছিলেন। গতকাল তাকে যখন গ্রেফতার করা হয় উড়িষ্যা থেকে তখন এই গাড়িটিকে সঙ্গে ছিল। পুলিশ এই গাড়ি করেই নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে নিয়ে আসেন খরদা থানায়।0
0
Report
बांग्लादेश में 9 घंटे की लोडशेडिंग, रात 8 बजे बाजार बंदी लागू
Kolkata, West Bengal:BANGLADESH ৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ ‘অন্ধকার’ বাংলাদেশ! বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার বাইরে গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি। সেখানে সন্ধে হলেই নিকষ কালো অন্ধকার নামছে। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তীব্র গরম এই দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। বিদ্যুতের চাহিদা আর যোগানের মধ্যে আকাশ-পাতাল তফাত। এই অবস্থায় অন্ধকারে ডুবল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। কোনও কোনও এলাকায় দিনে ৯-১০ ঘণ্টা অবধি বিদ্যুৎ থাকছে না। পরিস্থিতি এতটাই জটিল যে তারেক রহমান সরকার এক নির্দেশিকা জারি করে কী কোনও অঞ্চলে শপিং মল, বাজার, দোকানপাট ইত্যাদি রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলেছে। তীব্র বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে ব্যবসা থেকে কৃষি ক্ষেত্রে। বিপাকে পড়ে ভারতের দ্বারস্থ বিএনপি সরকার। দিল্লির কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ করেছে ঢাকা। রাজধানী ঢাকার বাইরে গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি। সেখানে সন্ধে হলেই নিকষ কালো অন্ধকার নামছে। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তীব্র গরম এই দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। সূত্রের খবর, বিদ্যুতের চাহিদা যখন প্রায় ১৮,০০০ মেগাওয়াটের কাছাকাচি, তখন সরবরাহ ১৩,০০০ মেগাওয়াটের গণ্ডি স্পর্শ করতেও হিমশিম খাচ্ছে।0
0
Report
Zero tolerance नीति के तहत पुरुलिया में स्वास्थ्य विभाग ने दो नर्सिंग होम सील किए
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান স্বাস্থ্য দপ্তর ও পুলিশের। মেয়াদ শেষ হওয়ার পরেও নার্সিংহোম চালানোর অভিযোগ । অভিযান চালিয়ে দুটি নার্সিংহোম সিল করল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর ও কোটশিলা থানার পুলিশ । পুরুলিয়ার কোটশিলা থানার দঙ্গলে অবস্থিত শ্রী সাধু চৌধুরী সেবা সদন অ্যান্ড নার্সিংহোম এবং কোটশিলায় টালি সেন্টারে অবস্থিত জীবন সুরক্ষা নার্সিংহোম দুটি সিল করল স্বাস্থ্য দপ্তর ও পুলিশ । গতকাল থেকে জেলায় শুরু হয়েছে এই অভিযান। বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষরা জানান, কর্ণধার বিজয়ী কুমার এবং জীবন সুরক্ষা নার্সিংহোমের কর্ণধার শ্যামসুন্দর ব্যানার্জীরা জানান, লাইসেন্স নবীকরণের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। কোটশিলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি তথা ঝালদা-২ নম্বর ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুপ্রতীক কুমার মাহাত জানান, লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশে নার্সিংহোম দুটি সিল করা হয়েছে। বাইট : ১) সুপ্রতীক কুমার মাহাত (কোটশিলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক) ২) বিজয়ী কুমার (নার্সিংহোম কর্তৃপক্ষ) ৩) শ্যামসুন্দর ব্যানার্জী (নার্সিংহোম কর্তৃপক্ষ)0
0
Report
Advertisement
कोलकाता नगर निगम के तेरंगा शोभायात्रा का मार्ग घोषित: सुरेंद्रनाथ बनर्जी रोड से लिंडसे स्ट्रीट
Kolkata, West Bengal:KMC TERANGA *তেরঙ্গা শোভাযাত্রার রুট* কলকাতা পুরসভা সুরেন্দ্র নাথ ব্যানার্জি রোড ডোরিনা ক্রসিং জহরলাল নেহেরু রোড লিন্ডসে স্ট্রিট0
0
Report
खड़दा थाने ने पूर्व विधायक- CPM पार्षद सहित आरोपियों को गिरफ्तार किया
Barrackpore, West Bengal:আর জি করের নির্যাতিতা ছাত্রীর মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানায়।।সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ।।নির্মল ঘোষ কে গ্রেফতার করার পর আবার গ্রেফতার করা হলো আবার গ্রেফতার করা হল প্রাক্তন সিপিএম কাউন্সিলার সঞ্জীব মুখার্জিকে।।পানিহাটি অম্বিকা মুখার্জী রোড সিআর পার্কে তার বাড়ি থেকে সঞ্জু মুখার্জীকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ0
0
Report
बिहार से गिरफ्तार जगदल के आतंक राज पांडे, पूर्व विधायक सोमनाथ श्याम का साया रास्ते में उजागर
Barrackpore, West Bengal:বিহার থেকে গ্রেফতার জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ Sh্যামের ছায়া সংগী রাজ পান্ডে। জগদ্দलों এর ত্রাস রাজ পান্ডে। একাধিক তোলাবাজি,খুন এবং রাহাজানি এবং ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত রাজ পান্ডে। আজ ভোর রাত তাকে গ্রেফতার করে নিয়ে জগদ্দল থানার পুলিশ।0
0
Report
Advertisement
कोलकाता में स्वतंत्रता दिवस पर ट्रैफिक पाबंदियाँ, रेड रोड और मेट्रो सेवाओं में परिवर्तन
Kolkata, West Bengal:INDEPENDENCE TRAFFIC ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, ময়দান ও রেড রোড সংলগ্ন এলাকায় ব্যাপক ট্র্যাফিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। মূল প্যারেড ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট দুপুর পর্যন্ত এই নিয়ন্ত্রন কার্যকর থাকবে। *মূল রাস্তা বন্ধ এবং সময়সূচি* রেড রোড (ইন্দিরা গান্ধী সরণি) আজ ১৪ আগস্ট রাত ১০টা থেকে কাল ১৫ আগস্ট দুপুর ১২টা (বা প্যারেড শেষ না হওয়া পর্যন্ত) সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মেয়ো রোড (গুরু নানক সরণি) কাল ১৫ আগস্ট সকাল ৮টা থেকে প্যারেড শেষ হওয়া পর্যন্ত সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে, কেবল বিশেষ পাসযুক্ত গাড়ি যাতায়াত করতে পারবে। *অন্যান্য বন্ধ রাস্তা* সকাল ৬টা থেকে খিদিরপুর রোড, ডাফরিন রোড, আউটরাম রোড, কুইন্সওয়ে, এবং এসপ্ল্যানেড র্যাম্পে যান চলাচল বন্ধ বা ডাইভার্ট করা হবে। *মালবাহী বা পণ্যবাহী গাড়ির ওপর নিষেধাজ্ঞা* কাল ১৫ আগস্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেন্ট্রাল কলকাতার বেশ কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জেএল নেহরু রোড এবং সেন্ট জর্জেস গেট রোড। *পার্কিং নিষেধাজ্ঞা* কাল ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চৌরঙ্গী রোড, জেএল নেহরু রোড, মেয়ো রোড এবং গভর্নমেন্ট প্লেস ওয়েস্টের বিস্তীর্ণ অংশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। *মেট্রো রেলের সময়সূচি পরিবর্তন* স্বাধীনতা দিবস রাষ্ট্রীয় ছুটির দিন হওয়ায় কলকাতা মেট্রো রেল তাদের পরিষেবায় কিছু পরিবর্তন করেছে *ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম )* এই লাইনে কাল সাধারণ কর্মদিবসের তুলনায় কম, অর্থাৎ মোট ১৯৪টি মেট্রো চলবে। তবে সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না। *গ্রিন লাইন ও অন্যান্য লাইন* গ্রিন লাইনেও নির্ধারিত সূচির চেয়ে কম ট্রেন চলবে এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে বেলেঘাটা) ওই দিন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।0
0
Report
पुजा पर्व के दौरान ट्रेनों की टिकट बुकिंग तेज, हावड़ा डिवीजन ने काउंटर खोले
Kolkata, West Bengal:এ বারের পুজোয় ঘুরতে যাওয়ার সময় ১৪ থেকে ২০ অক্টোবর। সেই সময় মাথায় রেখেই টিকিট বুকিংয়ের পরিকল্পনা চলছে। পুজোর সময় ঘুরতে যাওয়ার জন্য যাঁরা পরিকল্পনা করছেন, তাঁরা টিকিট কাটার সময় এগিয়ে এল। ১৪ অক্টোবর, চতুর্থীতে যাত্রার পরিকল্পনা থাকলে ১৫ অগস্ট থেকেই টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা। ১৫ অগস্ট সকাল ৮টা থেকে চালু হবে বুকিং। ১৫ অক্টোবর, পঞ্চমীতে যাত্রার জন্য দু’মাস আগে অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৮টা থেকে টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। এ ভাবেই ২১ অক্টোবর দশমীর দিন কেউ যদি ফেরার বা কোথাও যাওয়ার পরিকল্পনা করেন, তবে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট কাটা যাবে ২২ অগস্ট থেকে। উল্লেখ্য, এ বার তিথি অনুযায়ী সপ্তমী দু’দিন পড়েছে। ১৭ এবং ১৮ অক্টোবর। ওয়াকিবহাল মহলের মতে, পুজোর সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকেরই। তাই বুকিংয়ের সুবিধা চালু হওয়ার সঙ্গে সঙ্গে হু-হু করে টিকিট কাটা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সংরক্ষিত সব টিকিট শেষ।ওয়েটিংয়ে হয় লম্বা ভিড়। তাই পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে অত্যন্ত গুরুত্বপুর্ন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫, ১৬, ২৩ এবং ৩০ অগাস্ট ছুটির দিন। আবার ৬ এবং ১৩ সেপ্টেম্বর ছুটি। হাওড়া ডিভিশনের সমস্ত অফলাইন রিজার্ভেশন বুকিং কাউন্টার সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ঘোষণা হয়েছে।0
0
Report
पश्चिम बंगाल में भारी से भीषण बारिश, पूर्वी मेदिनीपुर समेत जिलों में अलर्ट
Kolkata, West Bengal:ভারী থেকে অতি ভারী, এমনকি চরম ভারী বর্ষণ এর সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। গভীর নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটার এর বেশি। কাঁথিতে বৃষ্টি হয়েছে ২৫০ মিলিমিটার, ক্যানিংয়ে বৃষ্টির পরিমাণ ১৭৫ মিলিমিটার। এর বাইরেও অনেক অঞ্চল রয়েছে, যেখানে রেন গেজ নেই বলে বৃষ্টির সঠিক পরিমাণ জানা যায়নি। এখনও পূর্ব মেদিনীপুরের আকাশে বিস্তর মেঘ। পূর্বাভাস মিলল না কোথায়? কলকাতা ও লাগোয়া জেলার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা মেলেনি। বৃষ্টি মূলত উপকূল ও পশ্চিমাঞ্চলেই বেশি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় সেইভাবে চোখে পড়ার মতো বৃষ্টি হয়নি কলকাতা ও শহরতলিতে। কেন মিলল না পূর্বাভাস? আবহাওয়া একটি খামখেয়ালি প্রাকৃতিক উপাদান। যন্ত্র বা অঙ্কের হিসেব সবসময় মেলেনা। সঙ্গে দেওয়া উপগ্রহ চিত্র এবং রাডার ম্যাপে স্পষ্ট বোঝা যাচ্ছে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ কলকাতার মাথার ওপর দিয়ে নিম্নচাপের মূল অংশ এগিয়ে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে পড়ল। ফলে কলকাতা হাওড়া হুগলি ভারী বা অতি ভারী বৃষ্টির তালিকা থেকে হঠাৎ বাদ পড়ে যায় এই তিন জেলা। আর বৃষ্টি ক্রমশঃ বাড়তে থাকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এরপর নিম্নচাপ গাঙ্গेय বঙ্গ থেকে সরে যায় পশ্চিমাঞ্চলের দিকে。 আজ শুক্রবার কি হতে চলেছে? এখনও কয়েকদফা বৃষ্টি নামার অনুকূল পরিস্থিতি রয়েছে কলকাতায়। আজও বেশি বৃষ্টির পূর্বাভাস উপকূল ও পশ্চিমাঞ্চলে। আজ শুক্রবার ভারী বৃষ্টির লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। মাঝারি মানের বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। নিম্নচাপের পরবর্তী গন্তব্য কোথায়? আজ সকাল থেকে প্রায় সারাদিন ঝাড়খণ্ডের দিকে একটু একটু করে সরবে নিম্নচাপ। বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে এগোবে。 দূর্যোগমুক্তি কবে? শনিবারের স্বাধীনতা দিবসের পর আপাতত কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। দুই দিনাজপুর, মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।0
0
Report
Advertisement
