735101
जलपाईगुड़ि स्कूल में प्रधानाचार्य के कान पकड़कर बिठाने का वीडियो वायरल, सियासी हलचल
Jalpaiguri, West Bengal:স্কুলের মধ্যেই প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবস করাচ্ছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা বর্তমানে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সিসি টিভির ফুটেজ দিয়ে এমনটাই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ওই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। যদিও ভিডিও ভাইরাল হওয়া ভিডিও যাচাই করে নিজেই ২৪ ঘন্টা। ঘটনার জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের। যদিও এআই দিয়ে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে বলে দাবি সৈকতের। স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাসের অবশ্য দাবি, ওই ফুটেজ সত্য। বিষয়টি ডি আইয়ের মাধ্যমে রাজ্যের শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনো সুরাহা হয়নি। সেকারণে আইনের দ্বারস্থ হয়েছে। ঘটনায় আসরে নেমেছে জেলা বিজেপি। এই ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
शहर में पिछले 3 घंटों में बारिश तेज, इन क्षेत्रों में दर्ज हुई भारी वर्षा
Kolkata, West Bengal:बारिश शहर में पिछले 3 घंटों में बारिश बाराकपुर 85 मिलीमीटर सॉल्ट लेक 45 मिलीमीटर बड़ाबাজার 40 मिलीमीटर बलिगंज 43 मिलीमीटर यादवपुर 35 मिलीमीटर काकुर्गाछी 32 मिलीमीटर0
0
Report
स्कूल दीवारों पर महापुरुषों की तस्वीरों पर काली स्याही का आरोप, धरना पर शिक्षक
Belna, West Bengal:মনীষীদের ছবিতে কালিলেপনের অভিযোগ এবং স্কুলের একাধিক পরিকাঠামোগত দাবিতে পড়ুয়াদের নিয়ে ধরনায় বসলেন এক শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কুবাজপুর উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, স্কুলের শিক্ষক অসিতাভ দাস পড়ুয়াদের মানসিক বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে মহামনীষীদের ছবি ও তাঁদের বাণী তুলে ধরার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর অভিযোগ, দেওয়ালে আঁকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে কেউ বা কারা কালি লেপন করেছে। এতে মনীষীর অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষকের। এর পাশাপাশি স্কুলে সীমানা প্রাচীর না থাকায় একাধিক সমস্যার কথাও তুলে ধরেছেন অসিতাভবাবু। তাঁর অভিযোগ, সীমানা প্রাচীর না থাকায় অবাধে গৃহপালিত পশু স্কুল চত্বরে ঢুকে পড়ে। এমনকি ছুটির দিনে স্কুলে মদের আসর বসে বলেও অভিযোগ তাঁর। ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, স্কুলের সামনের জলাশয় ও ধানজমিতে বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে বলেও জানিয়েছেন ওই শিক্ষক। তাঁর দাবি, স্কুলের এই সমস্যাগুলি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনও কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই পড়ুয়াদের নিয়ে ধরনায় বসেছেন তিনি। এই আন্দোলনে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারাও সমর্থন জানিয়েছেন বলে দাবি। যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি স্কুলের প্রধান শিক্ষক স্বপ্নাংশু লাল। তিনি জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বাইট ১।অয়ন আইচ(পড়ুয়া) ২অসিতাভ দাস(শিক্ষক), ৩।স্বরূপ কুমার ঘোষ(স্থানীয়), ৪।সুমন ঘোষ(স্থানীয়), ৫।স্বপনাংশু লোধ(প্রধান শিক্ষক)।0
0
Report
पूर्व मेदिनीपुर में भाजपा ने ग्राम पंचायत कामलगड़ में नया प्रधान चुना, उत्साह
Haldia, West Bengal:পূর্ব মেদিনীপুরের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান, উচ্ছ্বাসে মিছিল কর্মী-সমর্থকদের পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ব্লকের কাজলাগড় ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতে পুনর্গঠন হল। সরকার বদলের পর তৃণমূল প্রধান দুলাল মাইতি ইস্তফা দেওয়ায় দীর্ঘদিন প্রধানের আসনটি ফাঁকা ছিল। এদিন ২৭ জন সদস্যের মধ্যে তৃণমূলের ৯ এবং বিজেপির ৭—মোট ১৬ জন সদস্যের উপস্থিতিতে বিজেপির মনোনীত নবকুমার মণ্ডল প্রধান নির্বাচিত হন。 বিজেপির দাবি, আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় এলাকার উন্নয়নমূলক কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য। প্রধান নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। আবির মেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাটআউট হাতে নিয়ে মিছিল করেন তাঁরা। নবনির্বাচিত প্রধানকে শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।0
0
Report
Advertisement
कोलकाता में 40 नामी रेस्टोरेंट के लाइसेंस निलंबन की तैयारी, खाद्य सुरक्षा अभियान तेज
Kolkata, West Bengal:শহরের নামিদামি ৪০ রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের দাবি কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডের। যদিও পুরসভার দেওয়ার লিস্টের সঙ্গে মিলল না সেই নাম। রাজ্য সরকারের নির্দেশে এক সপ্তাহব্যাপী খাদ্য সুরক্ষা অভিযান চালাচ্ছিল কলকাতা পুরসভা। শহরের বড় বড় হোটেল রেস্তোরা থেকে শুরু করে পানশালা, দোকানগুলিতে চলে অভিযান। সমগ্র অভিযানে মোট ১২২৪ কেজি খাবার ফেলা হয়েছে বলে জানান প্রশাসক স্মিতা পান্ডে। গোটা অভিযানের হাইজেনিকের ওপর জোর দেওয়া হয়েছিল। প্রশাসকের দাবি, সবচেয়ে বেশি আনহাইজেনিক খাবার পাওয়া গিয়েছে মিষ্টির দোকান গুলিতে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যে, যে ৪০ টি জায়গা সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের ভুল শোধরানোর সুযোগ থাকছে। নোটিসে যে সমস্ত গাফিলতীর বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলি ঠিক করে পুনরায় এপ্লিকেশন করতে হবে কলকাতা পুরসভারায়। অ্যাপ্লিকেশন পাওয়ার পর সেই সমস্ত জায়গায় আবার ভিজিট করবে কলকাতা পুরসভার আধিকারিকরা। ভিজিটের সন্তুষ্ট হলে তবেই সাসপেনশন উঠবে।0
0
Report
बनगाँ अदालत परिसर में नकली वकीलों से धोखाधड़ी, तीन गिरफ्तार
Kolkata, West Bengal:কালো কোট গায়ে পরে উকিল পরিচয় দিয়ে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে আদালত চত্বরে আর্থিক প্রতারণার অভিযোগে তিনজনকে আটকে রেখে পুলিশে দিল বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও প্রতারিত হওয়া ব্যক্তিরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। জানা গিয়েছে, আটক হওয়া যুবক ও দু'জন যুবতী কালো কোট-প্যান্ট পড়ে বনগাঁ আদালত চত্বরে এসেছিল। তাদের নিজেদের মধ্যে বিবাদ চলছিল আর তা শুনতে পেয়েই আদালত–র আইনজীবীরা তাদের আদালত চত্বরে বসিয়ে রাখেন। খবর পেয়ে ছুটে আসেন প্রতারিতরা। প্রতারিতরা জানান, শংকর ঘোষ নামে এক ব্যক্তি ঋণ দেওয়ার নাম করে সমাজ-মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল। তিনি বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিল। ঋণ দেওয়ার নাম করে তাদের কারও কাছ থেকে চার থেকে পাঁচ হাজার করে টাকাও নিয়েছিল৷ ঋণ পাওয়ার পর তাদের আরও টাকা দেওয়ার কথা ছিল। এদিন বনগাঁ আদালতে ঋণের কাগজপত্র এবং তাদের নথিপত্র রোটারি করার জন্য ডেকে আনা হয়। ওই ভুয়ো অভিযুক্ত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ৷ তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলে অভিযুক্তরা৷ অভিযুক্তরা আটক হতেই তাদের আসল পরিচয় জানতে পেরে তারা বুঝতে পারেন ঋণ দেওয়ার নাম করে তাদের প্রতারণা করা হয়েছে। বীরভূম থেকে এসেছে বনগাঁ আদালতে এক প্রতারিত ব্যক্তির কথায় তাদেরকে বলা হয়েছিল প্রাইভেট সংস্থার মাধ্যমে কোর্ট এগ্রিমেন্ট করে লোন দেওয়া হয়। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে নিয়েছে ৷ এদিন উপস্থিত আরও ৬ জনার কাছ থেকে কুড়ি হাজার টাকা করে আগে নিয়ে নেওয়া হয়েছিল ৷ যদিও তিন অভিযুক্তরা বলেন, তারা আইনজীবী পরিচয় দেননি। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভুয়ো আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷0
0
Report
कटुआ महकमे के सामने वोटर लिस्ट में नाम जोड़ने की मांग पर विरोध प्रदर्शन
Katwa, West Bengal:ভোটাধিকার ফেরতের দাবিতে কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি নামে একটি সংগঠন। মঙ্গলবার কাটোয়া স্টেশন চত্বর থেকে কয়েকশ পুরুষ ও মহিলা মিছিল করে মহকুমা শাশকের কার্যালয়ে আসে। এদিন কাটোয়া মহকুমারের পাঁচ ব্লক ওলাকার কয়েকশ ভোটাধিকার হারানো মানুষ মিছিলে যোগ দিয়েছিলেন। ভোটাধিকার হারিয়ে তারা সকল রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানাচ্ছে। তারা এই দেশের নাগরিক শুধু না দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে তবুও এস আই আর এ তাদের নাম বাদ চলে গেছে। অবিলম্বে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে। কাটোয়া মহকুমা শাশকের কার্যালয়ের সামনে বিক্ষোভের পর সংগঠনের চার প্রতিনিধি মহকুমা শাশকের কাছে স্মারকলিপি জমা দেন। এ দিনের স্মারকলিপির সঙ্গে প্রয়োজনীয় নথি সহ ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য কয়েকশ ফর্ম পূরণ করে জমা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশকে ঘিরে কোন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। মহকুমা শাশকের অবর্তমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট সমীর সরকার সংগঠনের নেতৃত্বের কাছে স্মারকলিপি নেন। সমীর বাবু বলেন, সংগঠনের দাবি সম্বলিত স্মারকলিপি জেলায় পাঠিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্য পূরণ করা নির্দিষ্ট ফর্মগুলি আপাতত মহকুমা শাসকের কার্যালয়ে জমা থাকল বলে প্রশাসন সূত্রে জানা যায়। বাইট:১) অরবিন্দ কুমার সাহা, সংগঠনের আহবায়ক, ২) অঞ্জলি হাজরা, খাজুরডিহি, ৩) মবিনা খাতুন বিবি, খাজুরডিহি।0
0
Report
Advertisement
दक्षिण 24 परगना के बजबज नगरपालिका में चिमनी पर बिजली गिरने से शवदाह रोक
Kolkata, West Bengal:বজ্রপাতে ভেঙে পড়ল বৈদ্যুতিক চুল্লির চিমনি, বন্ধ শবদাহ দক্ষিণ ২৪ পরগনার বজবজ মিউনিসিপালিটি অন্তর্গত কালী বাড়ির বান্ডিং ঘাটে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টি ও একের পর এক বজ্রপাতের মধ্যেই ঘাটের বৈদ্যুতিক চুল্লির চিমনিতে বজ্রপাত হয় বলে জানা গিয়েছে। বজ্রপাতের জেরে চিমনিটি ভেঙে পড়ে স্টাফ কোয়ার্টারের একটি অংশের উপর。 ঘটনার সময় চিমনির একটি বড় অংশ ভেঙে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি。 স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুপুর থেকেই বজবজ ও সংলগ্ন এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। তার সঙ্গে চলতে থাকে ঘন ঘন বজ্রপাত। এরই মধ্যে বৈদ্যুতিক চুল্লির চিমনিতে বজ্রপাত হওয়ার পর আচমকাই সেটি ভেঙে পড়ে স্টাফ কোয়ার্টারের মধ্যে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। চিমনি ভেঙে পড়ার কারণে বর্তমানে ওই বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ工作的 চলা বন্ধ রাখা হয়েছে। চুল্লিটি পুনরায় কবে চালু করা সম্ভব হবে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।0
0
Report
फेसबुक पोस्ट को लेकर बीएमएस समर्थकों पर तृणमूल कर्मियों द्वारा मारपीट, 11 गिरफ्तार
Kharagpur, West Bengal:ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা, ত্রিণমুল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে BMS সমর্থকদের মারধরের অভিযোগ খড়্গপুরের লোকাল থানার অন্তর্গত ঘাগরায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই BMS সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, খড়্গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ দে এবং প্রসেনজিৎ সিং BMS-এর সমর্থক। খড়্গপুর আইআইটি তে সিন্ডিকেট রাজ বন্ধের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করার পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা আইয়ুব আলীকে নিয়ে মন্তব্য করেন তাঁরা। এরপরই তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। প্রসেনজিৎ সিংয়ের অভিযোগ, আইয়ুব আলীর ঘনিষ্ঠ সৌরভ, সমীর দে এবং তাঁর ছেলে জিতু-সহ কয়েকজন মনোজকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। মনোজকে বাঁচাতে গেলে প্রসেনজিৎকেও মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় দুজনেই আহত হন। পরে তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর খড়্গপুর লোকাল থানার পুলিশ ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতা আইয়ুব আলীর দাবি, গত কয়েকদিন ধরে সরকারি কাজের জন্য তিনি ঝাড়গ্রামে যাতায়াত করছেন। কোথায় কী ঘটেছে, তা তিনি জানেন না। তাঁর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে。0
0
Report
बांकुड़ा के इंदास में छह घंटे के धरने के बाद CJपी कर्मियों का प्रदर्शन समाप्त
Bankura, West Bengal:দিৰঘণক্ষণ নিজেদের দাবিতে অনর থাকার পর,অবশেষে ছয় ঘন্টা পর আন্দোলন প্রত্যাহার করল সি জে পির কর্মীরা। গত ১৩ই আগস্ট বাঁকুড়ার ইন্দас থানার কড়িসুন্দা গ্রামে,সিজেপি কর্মী ও তার বাবা কে মারধরের ঘটনা ঘটে।পরবর্তী সময় গত ১৬ ই আগস্ট সিজেপি কর্মীর বাবা মোঃ মাফিজের।ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হলেও।সিজেপি কর্মীদের দাববী এখনো দুজন অধরা,তাদের গ্রেপ্তার ও আব্দুল হাফিজের বাবার নামে স্কুল তৈরির দাবি জানান তারা।এই দাবিতে এর আগে আন্দোলনে যোগ দিয়েছিলেন সিজেপি কর্মীরা।এবার প্রশাসনের দেওয়া সময়সীমা শেষ হয়ে গেল দাবি বুড়োর না হয় আজ।দুপুর একটা নাগাদ ডিএম অফিস অভিযানের ডাক দেয়।প্রায় ছয় ঘন্টা ধরে ডেম অফিসের গেটের সামনে বসে আন্দোলন করেন তারা।অবশেষে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলন উঠলেও।প্রশাসনে কে আড়াই মাসের সময় সীমাদেন।এই আড়াই মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে,নবান্ন অভিযানের হুঁশিয়ারি দেন তারা।0
0
Report
Advertisement
सेवक कॉर्नेशन ब्रिज पर कॉलेज छात्रा की मौत, जन्मदिन पर मातम
Mal Bazar, West Bengal:জন্মদিনেই কলেজ ছাত্রীর মৃত্যু, সেভকের করোনেশন সেতু থেকে ঝাপ ছাত্রীর... सেভকের कोरोनेশন सেতুতে মঙ্গলবার एक কলেজ छात्रীর মৃত্যুর ঘটনা चাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সৃষ্টি প্রধান সাকিয়া (২০)। তিনি কার্শিয়াংয়ের মাকাইবাড়ি এলাকার বাসিন্দা এবং পড়াশোনার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি কলেজে পড়াশোনা করতেন। কলেজের হস্টেলেই থাকতেন তিনি। এদিন তিনি সেভকের কর্নেশন সেতু থেকে নদীতে ঝাপ দেয়। এরপর মংপং পুলিশ তার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মঙ্গলবারই ছিল সৃষ্টি প্রধান সাকিয়ার জন্মদিন। পরিবারের তরফে জানা যায়, সকালে তাঁর বাবা দীপেশ প্রধান সাকিয়া মেয়েকে জন্মদিন উপলক্ষে নিয়ে যাওয়ার জন্য ফোন করেন। কিন্তু ফোনে কোনও সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি শিলিগুড়ির হস্টেলে পৌঁছলেও মেয়ের সন্ধান পাননি। এদিকে, সেভকের করোনেশন সেতু থেকে এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে মংপং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেতুর নিচ থেকে দেহ উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, সেতুর ওপর একটি ছোট ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের সূত্র ধরেই পুলিশ মৃতার পরিচয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। খবর পেয়ে তাঁর বাবা সেভকে পৌঁছন। তবে ততক্ষণে সব শেষ। ঘটনার খবর পেয়ে ওদলদল হাসপাতাল ছুটে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন ডuwar্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি। তিনি জানান, মৃতা কার্শিয়াংয়ের মাকাইবাড়ি এলাকার বাসিন্দা এবং পড়াশোনার জন্য শিলিগুড়িতে থাকতেন। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, মৃতার মা কর্মসূত্রে বিদেশে থাকেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন বাবা দীপেশ প্রধান সাকিয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বুধবার জলপাইগুড়িতে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইট ১) রাজু নেপালি সেচ্চাসেবি সংগঠন।0
0
Report
महेशतला में ट्रेन से गिरकर महिला की मौत, पुलिस जांच शुरू
Kolkata, West Bengal:*মহেশতলায় ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু, পরিচয় জানার চেষ্টা পুলিশের* মহেশতলায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুরে বজবজ-শিয়ালদা শাখায় শিয়ালদা থেকে বজবজগামী একটি ট্রেন থেকে নিশ্চিন্তপুর ১১ নম্বর রেল ক্রসিংয়ের কাছে ওই মহিলা পড়ে যান বলে জানা গিয়েছে। ঘটনার স্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাটি কীভাবে ঘটল, মহিলা দুর্ঘটনাবশত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।0
0
Report
प पूजा पर मदन मित्र का तंज: नया मॉडल, पर पिछले 15 सालों से नाराज़गी
Kolkata, West Bengal:পূজো নিয়ে বিস্ফোড়ক মদন মিত্র।। পুজো শুরু মদন মিত্রের? নতুন মডেল কে সঙ্গে নিয়ে পূজো ফ্যাশানে মদন। তবে গত ১৫ বছরে পুজো নিয়ে খুব আক্ষেপ মদনের গলায়।।। মহালয়ার আগে পূজো উদ্বোধন থেকে শুরু করে নিয়ম ভেঙ্গে দশমীর পরেও মাকে আটকে রেখে কার্নিভাল নিয়ে ক্ষোপ প্রকাশ মদনের।।। অনেক বলেও কোন লাভ হয়নি।।। একের পর এক ভুল ও অন্যায় করে এসেছে মমতা সরকার।।। তবে নতুন সরকার ভুল করলেও একটা পজেটিভ মনোভাব রয়েছে।।। বিস্ফোরক মদন মিত্র।।。0
0
Report
Advertisement
पर्वतीय चाय बगानों में पूजा के लिए 20% बोनस की घोषणा, मजदूरों में खुशी
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* === চা বাগানের পূজোর বোনাস নিয়ে রাজ্যের শ্রম দপ্তরের জারি করা নোটিশে এবছর ২০ শতাংশ হারে শ্রমিকদের বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর তৃনমুল কংগ্রেসের সরকারের পক্ষ থেকেও একই হারে বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পাহাড় তরাই ডুয়ার্সের বেশ কিছু বাগান কতৃপক্ষ মাত্র ১০ শতাংশ হারে বোনাস প্রদান করেছিল। আবারও এবছর ২০ শতাংশ বোনাস দেওয়ার নির্দেশ। তবে ২০ শতাংশ হারে বোনাসে খুশি চা শ্রমিকেরা। বলছে পূজোয় বাড়তি খরচে এই টাকা দরকার। তবে বাগান মালিক সংগঠনের তরফে একটা সংজ্ঞা রয়েছে পাহাড় , তরাই , ডুয়ার্সের বেশ কিছু বাগান আর্থিক ভাবে ধুকছে। মাঝেরডাবরি চা বাগান কতৃপক্ষ জানায় সরকারের নির্দেশের মান্যতা দিয়ে তারা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস সময় মত দেবেন। তবে ২০ শতাংশ বাগান রয়েছে এতো হারে বোনাস তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে কষ্ট হলেও পূজোয় শ্রমিকদের মুখে হাসি দেখতে বাগান কতৃপক্ষ বোনাস দেবার চেষ্টা চালাচ্ছে।0
0
Report
वेतन वृद्धि की मांग पर मजदूरों का हड़ताल, मिल के गेट बंद रखने का एलान
Kolkata, West Bengal:বেতন বৃদ্ধির দাবিতে কর্ম বিরতি বিক্ষোভ আন্দোলনের পর কর্তৃপক্ষ সময় চেয়েছিল৷ অভিযোগ সেই সময় পার হয়ে গেলেও কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির বিষয়ে কোনো কথা বলছেন না উপরন্ত যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এমনই অভিযোগ নিয়ে এরা মঙ্গলবার কর্মবিরতি করে বিক্ষোভ আন্দোলন শুরু করল কয়েক হাজার শ্রমিক ৷ দীর্ঘক্ষণ ধরে গোপালনগর থানার জুট মিলের সামনে বিক্ষোভ দেখান বহু মহিলা ও পুরুষ কর্মীরা。 শ্রমিকরা জানিয়েছেন এই জুট মিলে দুই থেকে আড়াই হাজার শ্রমিক রয়েছে৷ ২০ বছর কেউ ২৫ বছর ধরে এখানে কাজ করছেন ৷ তাদের বেতন দৈনিক ৩০০ থেকে ৪০০টাকা৷ সরকারি নিয়ম মেনে তাদের বেতন দেওয়া হয় না ৷ কর্মীদের অভিযোগ, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে তারা ম্যানেজারের কাছে কথা বলতে গেলে ম্যানেজারের তরফে জানিয়ে দেওয়া হয় বেতন বাড়ানো হবে না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কাজ করতে হলে করুন, না হলে চলে যান। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করায় ম্যানেজার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করছে ৷ শ্রমিকদের কথায় মঙ্গলবার মিটিং করার কথা ছিল বেতন বৃদ্ধির বিষয় নিয়ে ৷ কিন্তু আমাদের প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলতে চাইছে না আজ । কর্মীদের দাবি বেতন বৃদ্ধি না করা পর্যন্ত জুট মিলের গেট খোলা হবেনা ৷ কর্মবিরতি করে বিক্ষোভ আন্দোলন চলবে ৷ মিলের কাজও শুরু হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের আরো দাবি মিলের ম্যানেজারকেও বদল করতে হবে ৷ যদিও এ বিষয়ে জুটমিল কর্তৃপক্ষ এবং ম্যানেজারের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি৷0
0
Report
साइबर धोखाधड़ी के खिलाफ दुर्गापुर में मेगा अभियान, 8 गिरफ्तार
Durgapur, West Bengal:সাইবার প্রতারকদের বিরুদ্ধে শিল্পাঞ্চল জুড়ে ম্যারাথন অভিযান পুলিশের, এখনও পর্যন্ত গ্রেপ্তার ৮ । দুর্গাপুর: সাইবারের বিরুদ্ধে ম্যারাথন অভিযান দুর্গাপুরের বিভিন্ন থানা এলাকায়। কমব্যাট ফোর্সকে সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী এই অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে পেনড্রাইভ, এটিএম কার্ড, পাসবুক, হার্ডডিস্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান শেষে দুর্গাপুর থানা, কোকওভেন থানা, নিউটাউনসিপ থানা এলাকায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত ইলেকট্রনিক ডিভাইসগুলিতে কী ধরনের তথ্য রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাজেয়াপ্ত সামগ্রীগুলিও খতিয়ে দেখছেন। সূত্রের দাবি, শুধু ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের নয়, এর নেপথ্যে থাকা মূলচক্রী বা ‘বড় মাথা’রের সন্ধানেও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এখন জিজ্ঞাসাবাদ ও তদন্তে কী তথ্য সামনে আসে এবং এই ঘটনার পিছনে আরও বড় কোনো যোগসূত্রের হদিশ মেলে কি না, সেদিকেই নজর রয়েছে। এদের মধ্যে কোকওভেন থানার চার দুস্কৃতিকে আজ দুর্গাপুর মহকুমা আদালত তোলা হলে আদালতে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।0
0
Report
Advertisement
