Back
राज्य सरकार ने ओडलाबाड़ी के दो समाजसेवकों को मान्यता देकर सम्मानित किया
ABArup Basak
Feb 03, 2026 05:03:48
Mal Bazar, West Bengal
রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের একেবারে প্রান্তিক স্তরের মানুষের কল্যাণে নিরলস কাজ করার স্বীকৃতি পেলেন ওদলাবাড়ির দুই বিশিষ্ট সমাজকর্মী। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয় পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস-এর কো-অর্ডিনেটর নফসর আলি এবং খ্রিস্টান মিশনারি রেভারেন্ড বসন্ত লামাকে।
দুদিন আগে মন্ত্রী বুলু চিক বরাইকের হাত থেকে স্বীকৃতি গ্রহণ করেন নফসর আলি। আর এদিন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভানেত্রী মহুয়া গোপ ওদলাবাড়িতে এসে রেভারেন্ড বসন্ত লামার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো উপহার ও স্বীকৃতি পত্র তুলে দেন।
উল্লেখ্য, রেভারেন্ড বসন্ত লামার উদ্যোগে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের মেয়েরা গত কয়েক বছর ধরে বিনামূল্যে সেলাই ও বিউটিশিয়ান প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন। পাশাপাশি চা বাগান এলাকা থেকে পাচার হয়ে যাওয়া বহু যুবতীকে উদ্ধার করে পরিবার দলের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি।
এই প্রসঙ্গে মহুয়া গোপ জানান, সমাজসেবা ও মানবিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্যই বসন্ত লামা ও নফসর আলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। জানা Gিয়েছে, আসন্ন নির্বাচনের আগে রাজ্যজুড়ে প্রায় ১৮০০ জন বাছাই করা ব্যক্তিত্বকে এই ধরনের স্বীকৃতি প্রদান করা হবে। জলপাইগুড়ি জেলায় এই সংখ্যা প্রায় ৩০ জন।
এই সম্মাননা পেয়ে আপ্লুত রেভারেন্ড বসন্ত লামা ও নফসর আলি। তাঁরা দু’জনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBarun Sengupta
FollowFeb 07, 2026 14:05:480
Report
DGDebabrata Ghosh
FollowFeb 07, 2026 14:05:230
Report
DGDebabrata Ghosh
FollowFeb 07, 2026 14:04:480
Report
DGDebabrata Ghosh
FollowFeb 07, 2026 14:04:120
Report
DGDebabrata Ghosh
FollowFeb 07, 2026 14:04:010
Report
NHNantu Hazra
FollowFeb 07, 2026 11:45:400
Report
NHNantu Hazra
FollowFeb 07, 2026 11:45:250
Report
PCPrabir Chakraborty
FollowFeb 07, 2026 11:23:210
Report
SBSoumen Bhattachrya
FollowFeb 07, 2026 11:23:120
Report
CDChampak Dutta
FollowFeb 07, 2026 10:56:550
Report
ASAyan Sharma
FollowFeb 07, 2026 10:50:430
Report
ASAyan Sharma
FollowFeb 07, 2026 10:50:280
Report
PCPrabir Chakraborty
FollowFeb 07, 2026 10:50:100
Report
MMManoj Mondal
FollowFeb 07, 2026 10:49:510
Report
ALArup Laha
FollowFeb 07, 2026 10:48:230
Report