Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

माल नगरपालिका के उपाध्यक्ष मिलन सेत्री ने जल संकट हल करने का वादा किया

ABArup Basak
Nov 13, 2025 06:37:11
Mal Bazar, West Bengal
নয় মাস পর মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ পূর্ণ হল। পৌরসভার সভাকক্ষে শপথ নিলেন মিলন ছেত্রী। শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান উৎপল ভাদুড়ী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ, প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ অন্যান্য কাউন্সিলররা。 গত জানুয়ারিতে স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফেব্রুয়ারিতে উৎপল ভাদুড়ী নতুন চেয়ারম্যান হন। এরপর থেকেই ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ছিল। অবশেষে দলের সিদ্ধান্তে মিলন ছেত্রী সেই দায়িত্ব গ্রহণ করলেন。 শপথ নেওয়ার পর মিলন ছেত্রী বলেন, “সামনে শুখার মরসুম। সেই সময়ে জলের সংকট মেটাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।” পাশাপাশি তিনি জানান, ১৩ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ অডিটোরিয়াম দ্রুত উদ্বোধনের পদক্ষেপ নেওয়া হবে এবং নাগরিক সমস্যাগুলির সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী বুলু চিকবড়াইক ও মহুয়া গোপ নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং পৌর প্রশাসনের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বাইট ১) মিলন ছেত্রী ভাইস চেয়ারম্যান মাল পুরসভা। ২) মহুয়া গোপ, তৃনমুল জেলা সভানেত্রী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Mar 11, 2026 18:50:29
Chinsurah, West Bengal:জাতীয় সড়কের গার্ড ওয়াল ধসে বিপত্তি, অনির্দিষ্ট কালের জন্য টোল ফ্রি করে দেওয়া হল ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা সূত্রে জানা গেছে বর্ধমান गামী যে কোনও গাড়ি এখন টোল না দিয়েই যেতে পারবে।তাদের জন্য টোল ফ্রি করা হয়েছে।তবে বর্ধমান থেকে কলকাতা गামী গাড়ির জন্য নির্ধারিত টোল দিতে হবে। শুধু মাত্র এক দিকের লেন অর্থাৎ বর্ধমান गामी গাড়ির জন্য টোল Free করে দেওয়া হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আজ পূর্ব বর্ধমানের মেমারীতে ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমান মুখি রাস্তার গার্ডওয়াল ধসে পরে।এক বছরও হয়নি জাতীয় সড়ক ৬ লেন হয়েছে।কিছু জায়গায় এখনো কাজ চলছে।এর মধ্যে গার্ডওয়াল ধসে যাওয়ার পর এক দিকের রাস্তার টোল মকুব করে দেওয়া নিয়ে তৃনমূল বিজেপি তরজা শুরু হয়েছে।
0
comment0
Report
RTRonay Tewari
Mar 11, 2026 18:50:13
Kolkata, West Bengal:ঢাকুরিয়ার বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জাভেদের খোঁচা প্রাক্তন বাম মন্ত্রীকে, জলকর নিয়ে খোঁচা ফিরহাদেরও, পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন বাম কাউন্সিলার, সরকারি অনুষ্ঠান রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠল না সিপিআই কাউন্সিলরের ৯২ ওয়ার্ড। বাবুবাগানে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন। ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেও খোঁচা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না তৃণমূল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত তখন এলাকার সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ, বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। আছেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, এলাকার বিধায়কতা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়। জাবেদ আহমেদ খান নিজের বক্তব্যে এলাকার কাউন্সিলর মধুছন্দা দেবের কাজের প্রশংসা করলেও খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন বাম মন্ত্রীকে। তাঁকে বললেন, আপনাদের আমলের কাজ এবং আমাদের আমলের কাজের তফাৎটা বুঝতে পারছেন তো! উন্নয়ন কিভাবে করতে হয় দেখতে পারছেন তো! আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করে থাকি। মঞ্চে কোনরকম রাজনৈতিক সংকীর্ণতা চাননি বাম প্রাক্তন মন্ত্রী বা বাম কাউন্সিলাররা। জাভেদ আহমেদ খানের বক্তব্য হাসি সহকারে উড়িয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার এক ধাপ এগিয়ে বলেন, রাজ্যে তখন বাম সরকার। কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল। প্রস্তাব এসেছিল, পানীয় জলের উপরে কর চাপানোর। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর চাপাতে দেননি। জলকর এখনো নেওয়া হয় নাকচ, কারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য তৃণমূল সর্বদা সক্রিয়। উত্তর দিতে ছাড়েননি, প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমারের মুখোপাধ্যায়। তিনি বলেন, পার্থক্যটা তো ফিরহাদ হাকিমই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব খোদ তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় দিয়েছিলেন। বামেরা নয়। উনি কিছু না জেনেই অনেক কিছু বলে দিলেন। নিজের ওয়ার্ডের অনুষ্ঠানে এভাবে রাজনৈতিক সংকীর্ণতা থাকা নিয়ে ক্ষুব্ধ সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব। বললেন, খোঁচা থাকবেই আমি জানতাম।। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম, তৃণমূল এখন তাতে ফসল ফলাচ্ছে। এত উন্নয়ন করতে পারছে কারণ ৩৪ বছরে বামেরা সেই জায়গা তৈরি করে দিয়ে এসেছিল।। স্বাভাবিকভাবেই, কলকাতা পুরসভার জলপ্রকল্পের কাজের উদ্বোধনী মঞ্চ যে এভাবে রাজনৈতিক খোঁচার কেন্দ্রবিন্দুতে পৌঁছবে, তা আঁচ করতে পারেননি এলাকার মানুষজনও。
0
comment0
Report
RTRonay Tewari
Mar 11, 2026 18:49:57
Kolkata, West Bengal:ঢাকুরিয়ার বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জাভেদের খোঁচা প্রাক্তন বাম মন্ত্রীকে, জলকর নিয়ে খোঁচা ফিরহাদেরও, পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন বাম কাউন্সিলার, সরকারি অনুষ্ঠান রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠল না সিপিআই কাউন্সিলরের ৯২ ওয়ার্ড। বাবুবাগানে বুস্টার পাম্পিং স্টেশন의 উদ্বোধন। ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেও খোঁচা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না তৃণমূল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত তখন এলাকার সিপিআই কাউন্সিলর মধূচন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ, বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। আছেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, এলাকার বিধায়কতা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়। জাবেদ আহমেদ খান 자신의 বক্তব্যে এলাকার কাউন্সিলর মধূচন্দা দেবের কাজের প্রশংসা করলেও খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন বাম মন্ত্রীকে। তাঁকে বললেন, আপনাদের আমলের কাজ এবং আমাদের আমলের কাজের তফাৎটা বুঝতে পারছেন তো! উন্নয়ন কিভাবে করতে হয় দেখতে পারছেন তো! আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করে থাকি। মঞ্চে কোনরকম রাজনৈতিক সংকীর্ণতা চাননি বাম প্রাক্তন মন্ত্রী বা বাম কাউন্সিলাররা। জাভেদ আহমেদ খানের বক্তব্য হাসি সহকারে উড়িয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার এক ধাপ এগিয়ে বলেন, রাজ্যে তখন বাম সরকার। কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল। প্রস্তাব এসেছিল, পানীয় জলের উপরে কর চাপানোর। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর চাপাতে দেননি। জলকর এখনো নেওয়া হয় না।। কারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য তৃণমূল সর্বদা সক্রিয়। উত্তর দিতে ছাড়েননি, প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, পার্থক্যটা তো ফিরহাদ হাকিমই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব খোদ তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় দিয়েছিলেন। বামেরা নয়। উনি কিছু না জেনেই অনেক কিছু বলে দিলেন। নিজের ওয়ার্ডের অনুষ্ঠানে এভাবে রাজনৈতিক সংকীর্ণতা থাকা নিয়ে ক্ষুব্ধ সিপিআই কাউন্সিলর মধূচন্দা দেব। বললেন, খোঁচা থাকবেই আমি জানতাম।। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম, তৃণমূল এখন তাতে ফসল ফলাচ্ছে। এত উন্নয়ন করতে পারছে কারণ ৩৪ বছরে বামেরা সেই জায়গা তৈরি করে দিয়ে এসেছিল।। স্বাভাবিকভাবেই, কলকাতা পুরসভার জলপ্রকল্পের কাজের উদ্বোধনী মঞ্চ যে এভাবে রাজনৈতিক খোঁচার কেন্দ্রবিন্দুতে পৌঁছবে, তা আঁচ করতে পারেননি এলাকার মানুষজনও।
0
comment0
Report
RDRaktima das
Mar 11, 2026 17:05:11
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 15:34:05
Jalpaiguri, West Bengal:সিপিএমের যুব নেত্রী দীপ্সিতা ধরের সভাস্থলে বিজেপির পতাকা খোলার অভিযোগ ঘিরে ঝামেলার ঘটনায় দু'পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করল। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে সিপিএমের দাবি, বিজেপির লোকজন এসে তাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করে। আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এনিয়ে ওই পঞ্চায়েত সদস্যার স্বামী প্রতিবাদ করেন। এরপরই বিজেপির লোকজন অনেককে জুটিয়ে এনে সভায় ঝামেলা পাকানোর চেষ্টা করে। অন্যদিকে, বিজেপির দাবি, সিপিএমের সভায় উপস্থিত কর্মীরা তাদের লোকজনকে মারধর করেছে। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 11, 2026 15:33:32
Siliguri, West Bengal:ভোটের দামামা বাজার আগে এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের তলায় বৈঠকে ভোট প্রস্তুতি শুরু তৃণমূলের! দলের পক্ষ থেকে এখনো প্রার্থী পদ ঘোষনা না হলেও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি‌ প্রার্থী হবেন দল একযোগে তার হয়ে লড়াই করবে এই অঙ্গীকার নিয়ে এদিন শিলিগুড়ির অদূরে বাগডোগরায় সভা করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন জেলা চেয়ারম্যান সঞ্জয় টেবিলেওয়াল সহ মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কোর্ডিনেটর অরুণ ঘোষ ও নির্বাচিত প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন। ২০২১ নিরিখে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় ৭০ হাজার ভোটে পিছনে ছিল তৃণমূল প্রার্থী। যদিও চেয়ারম্যানের দাবি গতবারের তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন। মহকুমা পরিষদ একযোগে কাজ করছে। ৯ মাস আগে থেকেই বুথে বুথে নেমে মানুষের কাছে পৌঁছানো হয়েছে। তাই এবার এই কেন্দ্রে জোড়াফুল ফুটবে আত্মবিশ্বাস তিনি। অন্যদিকে বিজেপি গতবার জিতলেন পরিস্থিতি বদলেছে যা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে মত কোর কমিটির সদস্য শঙ্কর মালাকারের। আগামী দিনে সংগঠন কিভাবে চলবে তা ঠিক করতেই এই সভা। নির্বাচনে জয়ী হতেই এই সভা মত মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কোর্ডিনেটর অরুণ ঘোষের।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 11, 2026 15:32:35
Dihierench, West Bengal:মহিষাদল: বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বিজেপিতে বড় ভাঙন দেখা দিল। বুধবার বিকেলে মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে তৃণমূলের বর্ধিত কর্মীসভা থেকে বিজেপি ও সিপিএম ছেড়ে একঝাঁক নেতা-নেত্রী তৃণমূলে যোগ দেন। এদিন লক্ষ্যা–১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অনন্ত বেরা, বিজেপির প্রাক্তন যুব মোড়া নেতা সুব্রত চৌধুরী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা ছন্দা বর্মন ধাড়া সহ একাধিক নেতা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, বিধায়ক তিলক চক্রবর্তী, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় সহ অন্যান্য নেতারা। অনন্ত বেরা তৃণমূলে যোগ দেওয়ায় লক্ষ্যা–১ গ্রাম পঞ্চায়েতেতে সমীকরণ বদলে গেছে। মোট ১৬টি আসনের মধ্যে তৃণমূলের আসন বেড়ে ৯ এবং বিজেপির কমে ৭ হয়েছে। ফলে খুব শীঘ্রই অনাস্থা এনে পঞ্চায়েত বোর্ড তৃণমূলের দখলে আসতে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 11, 2026 15:32:02
Kolkata, West Bengal:কলকাতা এলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। বুধবার সন্ধ্যায় তিনি দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছান। নতুন রাজ্যপাল কে কলকাতা বিমানবন্দরের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের চিফ সেক্রেটারি। বুধবার শহরে পা রাখলেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। এদিন দুপুরেই শহর ছাড়েন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর গ্রহণের পরে আর এন রবি ২০১৯ সালের আগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 11, 2026 15:31:39
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লী পৌঁছতেই তৎপরতা শুরু হয়ে গেল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। বুধবার শিপিং কর্পোরেশনে রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে ডেপুটি পুলিশ সুপার সহ কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে হয়ে গেল বিশেষ জরুরি বৈঠক। মূলত এদিনের বৈঠকে প্রশিক্ষণ দেওয়া হলো আসন্ন বিধানসভা নির্বাচনে কিভাবে কাজ করতে হবে। গাড়ির মাথায় ক্যামেরা এবং তার ওয়েবকাস্টিং থেকে শুরু করে এলাকায় টহলদারি, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাকে শূন্যতে আনা, গন্ডগোল যারা করে তাঁদেরকে চিহ্নিত করে আগে থেকে তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়া, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বু থ চিহ্নিতকরণ করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর এদিনের প্রশিক্ষণ হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানান নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে ঠিক সেই নির্দেশ মোতাবেক এদিনের প্রশিক্ষণ হয় এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিভাবে সমন্বয়ে রেখে কাজ করতে হবে সে বিষয়ে নজর দিতে নির্দেশ দেওয়া হয়。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 11, 2026 13:21:53
Kolkata, West Bengal:مند্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরানের সাম্প্রতিক দ্বৈরথে যেভাবে এলপিজি সিলিন্ডার এর দাম পকেটের সাধ্যের বাইরে যাচ্ছে, তাতে চিন্তিত কলকাতা ময়দানের ক্যান্টিনগুলো। সিএবির ক্যান্টিনে 15 দিনের গ্যাসের রসদ রয়েছে। তারপর কি হবে জানা নয় সিএবি ক্যান্টিনের শক্তি বাবুর। কলকাতা ময়দানে জেলা শহরতলী থেকে প্রতিদিন হাজার হাজার ছেলে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স এর জন্য আসেন। কোচ, খেলোয়াড় জুনিয়র খেলোয়াড় ছাড়াও খুদে খেলোয়াড়দের অভিভাবক, সাংবাদিক, ক্লাব কর্তাদের রসনা তৃপ্তির দায়িত্ব নেয় এই ক্যান্টিনগুলো। কিন্তু সেই ক্যান্টিন গুলো এবার পড়েছে বেকায়দায়। ময়দানের অন্যতম জনপ্রিয় ক্যান্টিন সেন্ট্রাল এক্সাইজের ক্যান্টিন। সেখানেও ঘুরে দেখা গেল একই ছবি। কলকাতা শতাব্দী প্রাচীন দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তারাও জানেন না এই পরিস্থিতি চললে দাম না বাড়িয়ে কতদিন ক্যান্টিন খোলা রাখতে পারবেন। একই ছবি ময়দানের জর্জ টেলিগ্রাফ ক্যান্টিনেরও। সকল ক্যান্টিন পরিচালকদের গলাতেই আশংকার সুর।
0
comment0
Report
Advertisement
Back to top