Back
माल विधानसभा में शुक्री मुंडा की पदयात्रा से भाजपा में प्रचार तेज, तृणमूल से मुकाबला तेज
ABArup Basak
Mar 28, 2026 06:30:55
Mal Bazar, West Bengal
মাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণার পর দলীয় স্তরে যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই অতীত। প্রার্থী ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গেলেও শুরুতে প্রচারে খানিকটা ধীরগতির ছাপ থাকলেও, এবার সংগঠনকে সঙ্গে নিয়ে মাঠে নামলেন তিনি। মাল ব্লকের ওদলাবাড়িতে এসে মাল ১ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা। বৈঠকে মূলত আসন্ন নির্বাচনের কৌশল, বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করা এবং প্রচারের গতি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা_gয়েছে। বৈঠকের পরই ওদলাবাড়ি বাজার এলাকায় শুক্রা মুন্ডাকে সামনে রেখে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাজার এলাকা ঘুরে এই পদযাত্রা স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করে। ইzdই, এই কেন্দ্রের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী বুলু চিক বরাইক ইতিমধ্যেই গোটা বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার শুরু করে দিয়েছেন। তার পাল্টা জবাব দিতেই বিজেপিও এখন প্রচারে গতি আনতে তৎপর বলে রাজনৈতিক মহলের অভিমত। পদযাত্রার মাঝেই তৃণমূল প্রার্থী বুলু চিক বরাইকের বিরুদ্ধে সরব হন শুক্রা মুন্ডা। তিনি অভিযোগ করেন, “গত তিনবারের বিধায়ক সাধারণ মানুষের জন্য তেমন কোনও উন্নয়নমূলক কাজ করেননি। যা কিছু করেছেন, তা মূলত নিজের পরিবারের স্বার্থে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক পবন সিং, প্রদীপ তির্কী -সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। পবন সিং এবং প্রদীপ তির্কী জানান, “আগামী দিনে শুক্রা মুন্ডাকে সামনে রেখে ওদলাবাড়িতে আরও বৃহৎ আকারে পদযাত্রা এবং জনসংযোগ কর্মসূচি নেওয়া হবে। দলের সংগঠনকে আরও মজবুত করে আমরা নির্বাচনে জয়ের লক্ষ্যে এগোচ্ছি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও এখন সংগঠনকে একত্রিত করে প্রচারে জোর দিচ্ছে বিজেপি। ফলে মাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBhabananda Singha
FollowMar 28, 2026 07:32:050
Report
BMBiswajit Mitra
FollowMar 28, 2026 07:20:02Ranaghat, West Bengal:সকাল সকাল প্রচারে ব্যস্ত শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী আজ তিনি পায়ে হেঁটে শান্তিপুর শহরের বাগ আচরা এলাকায় জনসংযোগ করলেন। মানুষের উৎসাহ ছিল একেবারে তুঙ্গে
265
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 28, 2026 07:04:091026
Report
PMPiyali Mitra
FollowMar 28, 2026 06:47:09895
Report
BBBimal Basu
FollowMar 28, 2026 06:45:45982
Report
PSPrasenjit Sardar
FollowMar 28, 2026 06:30:391032
Report
DGDebabrata Ghosh
FollowMar 28, 2026 06:30:251053
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 28, 2026 06:05:341011
Report
NHNantu Hazra
FollowMar 28, 2026 06:05:13980
Report
MMManoranjan Mishra
FollowMar 28, 2026 06:04:591038
Report
ABArup Basak
FollowMar 28, 2026 06:04:191097
Report
PDPradyut Das
FollowMar 28, 2026 06:04:011049
Report
EGE GOPI
FollowMar 28, 2026 06:03:481086
Report
MMManoranjan Mishra
FollowMar 28, 2026 05:17:56986
Report