Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

ममता बनर्जी पुरुलिया में दो जनसभाएं, इनानपुर और काशीपुर मैदानों में प्रचार के आख़िरी चरण

MMManoranjan Mishra
Mar 28, 2026 05:17:56
Purulia, West Bengal
পুরুলিয়া : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়ায় জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এক দিকে জেলায় দুটি জনসভা সারবেন তিনি । দুই জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা । পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার ইনানপুর ফুটবল ময়দানে প্রথম জনসভাটি করবেন তিনি । তারপর পুরুলিয়ার কাশিপুর বিধানসভা সেবাব্রতি সংঘের মাঠে জনসভা সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভা শেষে রাত্রি যাপন করবেন পুরুলিয়া শহরে। ফের আগামীকাল রবিবার পুরুলিয়ার মানবাজার বিধানসভা এলাকায় তিনি জনসভা করবেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Mar 28, 2026 06:47:09
0
comment0
Report
ABArup Basak
Mar 28, 2026 06:30:55
Mal Bazar, West Bengal:মাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণার পর দলীয় স্তরে যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই অতীত। প্রার্থী ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গেলেও শুরুতে প্রচারে খানিকটা ধীরগতির ছাপ থাকলেও, এবার সংগঠনকে সঙ্গে নিয়ে মাঠে নামলেন তিনি। মাল ব্লকের ওদলাবাড়িতে এসে মাল ১ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা। বৈঠকে মূলত আসন্ন নির্বাচনের কৌশল, বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করা এবং প্রচারের গতি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা_gয়েছে। বৈঠকের পরই ওদলাবাড়ি বাজার এলাকায় শুক্রা মুন্ডাকে সামনে রেখে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাজার এলাকা ঘুরে এই পদযাত্রা স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করে। ইzdই, এই কেন্দ্রের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী বুলু চিক বরাইক ইতিমধ্যেই গোটা বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার শুরু করে দিয়েছেন। তার পাল্টা জবাব দিতেই বিজেপিও এখন প্রচারে গতি আনতে তৎপর বলে রাজনৈতিক মহলের অভিমত। পদযাত্রার মাঝেই তৃণমূল প্রার্থী বুলু চিক বরাইকের বিরুদ্ধে সরব হন শুক্রা মুন্ডা। তিনি অভিযোগ করেন, “গত তিনবারের বিধায়ক সাধারণ মানুষের জন্য তেমন কোনও উন্নয়নমূলক কাজ করেননি। যা কিছু করেছেন, তা মূলত নিজের পরিবারের স্বার্থে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক পবন সিং, প্রদীপ তির্কী -সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। পবন সিং এবং প্রদীপ তির্কী জানান, “আগামী দিনে শুক্রা মুন্ডাকে সামনে রেখে ওদলাবাড়িতে আরও বৃহৎ আকারে পদযাত্রা এবং জনসংযোগ কর্মসূচি নেওয়া হবে। দলের সংগঠনকে আরও মজবুত করে আমরা নির্বাচনে জয়ের লক্ষ্যে এগোচ্ছি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও এখন সংগঠনকে একত্রিত করে প্রচারে জোর দিচ্ছে বিজেপি। ফলে মাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
673
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 28, 2026 06:05:34
Arambag, West Bengal:আরামবাগঃ২৮ মার্চ ভোটে ফার্স্ট পোলিং অফিসার। অর্থাৎ ভোটারদের বুথে ঢোকার পর আইডেন্টিটি চেক করার দায়িত্ব দিয়েছে কমিশন। অথচ সেই ফার্স্ট পোলিং অফিসার নিজেই কমিশনের এসআইআর তালিকায় বিচারাধীন। দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পরেও আন্ডার অ্যাডজুডিকেশনেই রয়েছেন আরামবাগের মায়াপুর-১ পঞ্চায়েতের ১৫০৮ নম্বর বুথের বিএলও মনিরউদ্দিন মল্লিক। ২৮ মার্চ ও ৪ এপ্রিল ভোটের ট্রেনিং রয়েছে তাঁর। মনিরউদ্দিন মল্লিক স্হানীয় হাটবসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। ২০১১ সাল থেকে বিএলওর দায়িত্ব পালন করছেন। এমনকী ১০টি নির্বাচনে কখনও সেকেন্ড, কখনও ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, বিষয়টা নিজের কাছে খুব অদ্ভুত লাগছে। আমি ভোট করাতে যাব, আবার আমি নিজেই কমিশনের কাছে সন্দেহজনক ভোটার। সাপ্লিমেন্টারি লিস্টে নাম না থাকায় এবার আতঙ্ক লাগছে। কিন্তু কমিশনের নির্দেশ তো মানতে হবে। তাই ভোটের ট্রেনিং-এ যাচ্ছি。
991
comment0
Report
NHNantu Hazra
Mar 28, 2026 06:05:13
Salt Lake City, Utah:The picture of the storm's fury on Friday night is still clear in the city of Kolkata. Branches of trees lying in various places on the road. There are large branches of trees lying on various roads in Salt Lake. Branches of trees on the road adjacent to Ultodanga and later. ১-বিধান নগর স্টেশন থেকে ট্রাম লাইন ধরে হাডকো মোর যাওয়ার রাস্তায় বাবলা গাছের ডাল পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়।স্থানীয়রা একটি ডাল সরিয়ে কোনো রকমে গাড়ি যাতায়াত এর রাস্তা করলেও বাকি ডাল রাস্তায় পড়ে। ২-হাডকো মোর থেকে বাইপাস বা সল্টলেকে ঢোকার রাস্তায় গাছের ডাল ভেঙে পড়ে আছে। ৩-সল্টলেক AA ব্লকের খাল পাড়ের রাস্তায় মোটা বাবলা গাছের ডাল ভেঙে অবরুদ্ধ রাস্তা। খবর পেয়ে বিধান নগর পৌর নিগমের কর্মী ও ট্রাফিক পুলিশ পৌঁছায়। গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারের কাজ করা হচ্ছে। ৪- ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙ্গে বিপত্তি।সল্টলেকের এসি ব্লকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে ডাল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত গাড়িটি।সকালে ঘুম থেকে উঠে দেখেন গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে আছে। বিধান নগর পৌর নিগম কর্মীরা ডাল কেটে সরাচ্ছে। এছাড়াও এ বি ব্লকে বেশ কয়েকটি ছোট ছোট গাছ ভেঙে পরে। ৫-সল্টলেক বি ই ব্লকের ৩৭ নাম্বার বাড়ির সামনে বাবলা গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ। সল্টলেক ৪ নাম্বার ট্যাংক থেকে রামকৃষ্ণ আইল্যান্ড যাওয়ার রাস্তা বন্ধ। ৬-Bk ব্ল ক্রসিং, আট নাম্বার ট্যাংক এর কাছে দোকানের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।
975
comment0
Report
MMManoranjan Mishra
Mar 28, 2026 06:04:59
Purulia, West Bengal:पुरुलिया: शारीरिक अक्षमता को मात देकर प्रतिदिन सौ से अधिक लोगों के मुंह में अन्न डाल रहे हैं पुरुलिया के सुलभ बुधिया। जिले के लोग उन्हें 'रोटी मैन ऑफ पुरुलिया' के नाम से जानते हैं। पुरुलिया चाईबासा रोड के निवासी 33 वर्षीय युवक सुलभ बुधिया बचपन से ही विशेष रूप से सक्षम हैं। पुरुलिया जगन्नाथ किशोर कॉलेज से एकाउंटेंसी में स्नातक पास कर चुके हैं। शारीरिक प्रतिबन्ध को हराकर वे निरंतर मानव सेवा में खुद को समर्पित किए हुए हैं। 25 वर्ष की उम्र से लगभग आठ वर्षों से पुरुलिया में प्रतिदिन पुरुलिया देवन महतो मेडिकल कॉलेज व अस्पताल के सदर कैंपस, स्टेशन, हाट बाजार सहित विभिन्न जगहों पर सौ से अधिक लोगों के लिए भोजन की व्यवस्था करते हैं। जो दुस्त व असहाय लोग अस्पताल आते हैं, उनके मुंह में खाना खिलाते हैं वे। सुबह से ही रसोई का सामान इकट्ठा करना, हाट बाजार से खरीदकर घर आकर खाना बनाते हैं। सुलभ बुधिया के पति के इस कार्य में हमेशा साथ रहती हैं उनकी पत्नी मितैली बुधिया। वे भी पति के काम में मदद करती हैं। रिश्तेदार व पड़ोसी भी सहयोग करते हैं, ऐसा बताते हैं सुलभ। तैयार किया हुआ वह खाना लेकर जाते हैं अस्पताल सहित विभिन्न जगहों पर। उनकी प्रतीक्षा में दुस्त लोग लाइन लगाकर खड़े रहते हैं। केवल खाना वितरण ही नहीं, पुराने कपड़े इकट्ठा कर वितरण, बच्चों के पढ़ाई का सामान वितरण, सैनिटरी नैपकिन वितरण, अपचाय होने वाला खाना इकट्ठा कर गरीबों में वितरण, व्हील चेयर वितरण, ब्लड डोनेशन कैंप, बिना पैसे की पाठशाला—ये सभी कार्य कर रहे हैं वे। इसके लिए सरकारी कोई अनुदान नहीं मिलता। सभी के सहयोग व दान के माध्यम से यह काम कर रहे हैं सुलभ। कोविड के समय दवा वितरण, मास्क वितरण, किसी व्यक्ति की मदद चाहिए तो ऑक्सीजन की व्यवस्था भी कर चुके थे सुलभ। आने वाले दिनों में इसी तरह लोगों के साथ खड़े रहने का संकल्प लिया है पुरुलिया के सुलभ बुधिया। उनके इस कार्य की सराहना कर चुके हैं जिले के लोग।
1036
comment0
Report
ABArup Basak
Mar 28, 2026 06:04:19
Mal Bazar, West Bengal:ক্রান্তির চিকনমাটির চিতা বাঘ অবশেষে বন দপ্তরের হাতে ধরা পরলো... গতকাল ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের চিকনমাটি এলাকায় চিতা বাঘের হামলায় এক গৃহবধূ ও বনদপ্তরের এক কর্মী-সহ মোট ৬ জন আহত হয়। গতকাল সকালে একটি চিতা বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। সেই সময় চিতাবাঘ একে একে মোট ছয় জনকে আহত করে। এরপর এলাকায় আতঙ্ক ছরিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে কাঠামবাড়ি, তারঘেরা এবং মালবাজার বন দপ্তরের কর্মিরা। চিতাবাঘ ধরতে গ্রামের বিভিন্ন এলাকায় খোজ খবর চালায় বন দপ্তরের কর্মিরা। অবশেষে চিতাবাঘ এর সন্ধান মেলে। এরপর বন কর্মিরা ট্রাঙ্কুলাইজ করে চিতাবাঘটিকে কাবু করে এরপর চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর স্বস্তি ফিতে গোটা গ্রাম জুড়ে। বনদপ্তর সুত্রে জানা গেছে চিতা ব্যক্তিকে লাটাগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
1092
comment0
Report
PDPradyut Das
Mar 28, 2026 06:04:01
1046
comment0
Report
EGE GOPI
Mar 28, 2026 06:03:48
Kharagpur, West Bengal:ভোটের ময়দানে ‘মুড়ি কৌশল’, নারায়ণগড়ে নির্বাচনী প্রচারে নতুন চমক নির্বাচনী প্রচারে অভিনব চমক দিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। দাড়ি কামানোর পর এবার সরাসরি জনসংযোগে নেমে সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার বার্তা দিলেন তিনি। শনিবার সকালে বেলদার কুকরাগারিয়া বুথে প্রচারে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রার্থী। স্থানীয়দের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি হঠাৎই নজরে পড়ে মুড়ি ভাজার কড়াই। আর তাতেই যেন বদলে যায় দৃশ্যপট। একেবারে সাধারণ মানুষের মতোই কড়াইয়ের সামনে বসে নিজেই চাল নাড়তে শুরু করেন রমাপ্রসাদ গিরি। প্রার্থীর এই সহজ-সরল আচরণ মুহূর্তের মধ্যেই নজর কাড়ে এলাকাবাসীর। অনেকেই মোবাইলে সেই দৃশ্য বন্দি করেন। উপস্থিতদের একাংশের মতে, “এভাবে সাধারণ মানুষের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারা একজন প্রার্থীর মানবিক দিক তুলে ধরে।” রাজনৈতিক মহলের একাংশ অবশ্য এটিকে নির্বাচনী কৌশল হিসেবেই দেখছে। তাঁদের মতে, ভোটের আগে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনসংযোগ আরও মজবুত করার চেষ্টা করছেন প্রার্থী। সব মিলিয়ে, প্রচারের ময়দানে এবার ‘মুড়ি ভাজার কড়াই’ হয়ে উঠল নতুন রাজনৈতিক বার্তার মাধ্যম।
998
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 28, 2026 05:01:18
Jhargram, West Bengal:গতকাল রাতের প্রবল ঝড় বৃষ্টি তে ভাঙলো প্যান্ডেল। চরম হতাশ এলাকার মানুষ ও ক্লাব কতৃপক্ষ। ঝাড়গ্রাম শক্তিনগর এলাকার তিন নম্বর ওয়ার্ডের সন্টু স্মৃতিসংঘ ক্লাবের বাসন্তী পুজোর প্যান্ডেল গতকাল রাতের ঝড়ে উপড়ে যায়। মায়ের মূর্তির অধিকাংশ বৃষ্টি তে ধুয়ে যায় । রাত ১০.৩০ নাগাদ হঠাৎ করেই প্রবল ঝড় এবং তার সাথে বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপট এতটাই ছিলো যে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। শক্তি নগরে এবার বাসন্তী পুজো ১৬ বছরে পড়েছে। তখনো মন্ডপে অনেক ভক্ত। প্রবল ঝড় থেকে বাঁচতে অনেকে প্যান্ডেলের ভিতর আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের দাপট হঠাৎ করেই গোটা প্যান্ডেল টাকে উপরে ফেলে। উপরে যাওয়ায় ভিতরে থাকা ভক্তরা অক্ষত থাকে। বড় কোনো দূর্ঘটনা ঘটেনি। তবে প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় মায়ের মূর্তী রক্ষা করা যায়নি। এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এলাকার মানুষের বক্তব্য মায়ের অশেষ কৃপা, এতবড় দূর্ঘটনার পর ও কারো সামান্য আঁচড় টুকু লাগেনি। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় গাছ পড়া এবংনগাছের ডাল ভেঙে পড়লেও কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
1015
comment0
Report
TDTapan Deb
Mar 28, 2026 04:32:35
1092
comment0
Report
Advertisement
Back to top