icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
735101
PDPradyut Das18 Oct 2025, 01:33 pm
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

तिस्ता नदी में बहते हाथी के शावक को मां के पास लौटाया गया

Mal Bazar, West Bengal:তিস্তায় স্রোতে ভেসে যাওয়া হাতির শাবককে উদ্ধার, দুই ঘণ্টার চেষ্টায় মায়ের কাছে ফেরাল বন দপ্তর... সোমবার সকালে গজলডোবার তিস্তা নদীর আপার স্টিম দিয়ে মা হাতির সঙ্গে নদী পার হওয়ার সময় জলের স্রোতে ভেসে যায় একটি হাতির শাবক। সেই সময় তিস্তা সেতুর লকগেট খোলা থাকায় সেতুর নিচ দিয়ে ভেসে শাবকটি কাঠামবাড়ি এলাকায় চলে আসে। কাঠামবাড়ি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকালে পাঞ্জাব বাঁধ সংলগ্ন তিস্তা নদীর ১২ নম্বর স্পারের কাছে মৎস্যজীবী বাবলু-সহ কয়েকজন মৎস্যজীবীর নজরে পড়ে শাবকটি। এরপর মৎস্যজীবীরা নৌকায় করে শাবকটিকে উদ্ধার করে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। খবর পেয়ে আপালচাঁদ বন বিভাগের রেঞ্জ অফিসার-সহ বনকর্মীরা দ্রুত শাবকটিকে উদ্ধার করে গজলডোবা তিস্তা ব্যারেজ পার করে শুকনো জায়গায় নিয়ে যান। সেখানেই মা হাতিটি আশ্রয় নিয়েছিল বলে বন দপ্তর সূত্রে জানা যায়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে মা হাতির সঙ্গে শাবকটির মিলন ঘটাতে সক্ষম হন বনকর্মীরা। অন্যদিকে, সোমবার সকালে নাগরাকাটার আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের আপার কলाबাড়ি এলাকায় গ্রামের রাস্তায় একটি বিশাল হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়। হাতির উপস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন。
0
0
Report

ED को संतू गांगुली की चिट्ठी: अभिषेक बनर्जी पर भर्ती घोटाला का दावा

Kolkata, West Bengal:এবার ইডিকে চিঠি সন্তু গাঙ্গুলির。 চিঠি প্রাইমারি দুর্নীতি অভিযুক্ত সন্তু গাঙ্গুলির。 রাজ সাক্ষী হওয়ার আবেদন জানিয়ে এবার চিঠি ইডিকে。 নিয়োগ দুর্নীতিতে अभিষेक ব্যানার্জি যোগের उल्लेख সন্তুর চিঠিতে。 মন মতো টাকা না পেয়ে অসন্তুষ্ট হয় अभिषেক বਨার্জি। চিঠিতে দাবী সন্তু গাঙ্গুলির。 ২০১৭ সালে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাসভবন এবং নিউ আলিপুরে Leaps & Bounds-এর অফিসে ওই টাকা দেওয়া হয়েছিল。 আমি ২২ লক্ষ টাকা এবং কুন্তল ঘোষ ৩.২৮ কোটি টাকা জোগাড় করতে পেরেছিলাম। মোট প্রায় ৩.৫০ কোটি টাকা দুটি কালো রঙের ব্যাগে করে নিউ আলিপুরের Leaps & Bounds-এর অফিসে নিয়ে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে তুলে দেওয়া হয়。 ED এবং আদালতের সামনে নিজের জানা সম্পূর্ণ ও সত্য তথ্য প্রকাশ করতে প্রস্তুত সন্তু গাঙ্গুলি。
0
0
Report

मानकुर ग्रामीण अस्पताल में इलाज में लापरवाही के आरोप पर हिंसक प्रदर्शन; 6 गिरफ्तार

Durgapur, West Bengal:হাসপাতালে তাণ্ডব ও চিকিৎসকদের মারধরের অভিযোগে ৬ জন গ্রেফতার, আজ পেশ দুর্গাপুর মহকুমা আদালতে । চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তাণ্ডব ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় অবশেষে পুলিশের পদক্ষেপ। গত শুক্রবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানারষ এলাকার মানকার গ্রামীণ হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ভরত আকুরে, সুমন বাউরি, দীপক বাউরি, অমিত বাউরি, রাহুল বাউরি এবং শংকর আকুরে। তারা সকলেই বুদবুদর মানকরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ এবং সরকারি কাজে বাধা দান সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। বুদবুদর মানকর গ্রামীণ হাসপাতালে মানকরের বাসিন্দা ৫৫ বছর বয়সী বুধন বাউরিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, আচমকাই সেই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। হাসপাতালের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তাণ্ডব চলাকালীন বাদ পড়েননি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও।তাদের ওপর শারীরিক হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই বুদবুদ থানার পুলিশ দ্রুত পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে বুদবুদ থানার পুলিশ। শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ছয়জনকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছিলেন, রাজ্যে কোনো ধরনের গুন্ডামি বা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল—চিকিৎসা বা হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নির্দিষ্ট প্রশাসনিক মঞ্চে জানাতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই হাসপাতালে ভাঙচুর বা চিকিৎসকের ওপর হামলা সহ্য করা হবে না।এমনটা ঘটলে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে। সেই বার্তার প্রতিফলন ঘটিয়েই এই দ্রুত পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বুদবুদ থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তদন্ত প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তাণ্ডবের সাথে আর কারা যুক্ত ছিল, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ছবি টুসিতে
0
0
Report
Advertisement

काठि अदालत में मिलन प्रधान आज पेशी, पुलिस गिरफ्तारी की मांग पर सुनवाई संभव

Haldia, West Bengal:মিলন প্রধানকে আজ কাঁথি আদালতে তোলা হবে, ফের শোন অ্যারেস্টের আবেদন পুলিশের। কাঁথি: কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আজ কাঁথি মহকুমা আদালতে খেজুরির দুটি মামলায় তোলা হবে। পাশাপাশি পুলিশ অন্য একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করার আবেদন জানাতে পারে বলে সূত্র의 খবর। আগে গতকাল নন্দীগ্রাম থানার আইও হলদিয়া মহকুমা আদালতে আরও একটি মামলায় মিলন প্রধানকে শোন অ্যারেস্ট করার আবেদন জানিয়েছিলেন। আজ কাঁথি আদালতে এই মামলাগুলিকে ঘিরে ফের শুনানি হতে পারে।
0
0
Report

अयोध्या Rama Mandir जैसी थीम से दुर्गापुर में दुर्गापूजा, विपक्ष सवालों में घिरा

Durgapur, West Bengal:বিজেপি বিধায়কের উদ্যোগে বিগ বাজেটের দুর্গাপুজোর খরচের উৎস নিয়ে প্রশ্ন বিরোধীদের, যে দলগুলো নেই তাদের মুখে এসব কথা মানায় না, বক্তব্য বিধায়কের। অযোধ্যার রাম মন্দির এবার দুর্গাপুরে। অযোধ্যার ঐতিহ্যর রাম মন্দিরের আদলে এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে গড়ে উঠতে চলেছে বিশাল থিম মণ্ডপ। দক্ষ শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় ইতিমধ্যেই ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মণ্ডপের কাঠামো। দুর্গাপুজোর আগে শহরজুড়ে যখন উৎসবের আমেজ তৈরি হচ্ছে, ঠিক তখনই অভিনব এই থিমকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের কৌতূহল। এবারের পুজোর মূল আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের স্থাপত্যশৈলীকে সামনে রেখেই তৈরি করা হচ্ছে বিশালাকার মণ্ডপ। থাকছে নজরকাড়া স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা। প্রায় ১ কোটি টাকা ব্যয় করে গড়ে উঠছে মণ্ডপ। ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণে এসে পৌঁছেছে প্রতীকী রাম, সীতা ও হনুমানের মূর্তি। সঙ্গে রয়েছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলিকে সাজিয়ে তোলা হবে। ফলে মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে এক অন্যরকম আবহ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই এর তত্ত্বাবধানে 'ইচ্ছে পূরণ' এর উদ্যোগে টানা চার বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই নতুন ভাবনা নিয়ে দর্শনার্থীদের চমক দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে এবারের আয়োজন যে বিশেষ আকর্ষণ হতে চলেছে, তা প্রস্তুতির শুরুতেই স্পষ্ট। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সব ক্ষেত্রেই থাকছে বড়সড় পরিকল্পনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের উদ্যোগে গত তিন বছর তৃণমূলের আমলে সাধারণ ভাবে পুজোর আয়োজন হত । চতুর্থ বর্ষের পুজোর আয়োজনের বহর দেখে টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস ও সিপিআইএম। তাদের প্রশ্ন রাজ্যে পালাবদলের পরেই এতবড় পুজোর আয়োজন কেন! এলাকার বাসিন্দাদের কাছে কোনও চাঁদা না নিয়েও এত টাকা কোথা থেকে আসবে প্রশ্ন বিরোধীদের। এই পুজোর উদ্যোক্তা বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরুই বিরোধীদের কটাক্ষ করে জানিয়েছেন, মানুষ যাদের বর্জন করেছে তাদের কথার গুরুত্ব নেই। বিভিন্ন ধরনের মানুষ আসছে সাহায্য করতে এই পুজোয়。
0
0
Report

headline

Kolkata, West Bengal:পুলিশদের তলবের মাঝেই ফের গ্রেপ্তার হুমায়ুন কবীরের দলের কর্মী。 * AJUP-র কর্মী হায়দার শেখকে গ্রেপ্তার করল শক্তিপুর থানার পুলিশ。 * যে দিন হুমায়ুন কবীর শক্তিপুর থানার সামনে ধরনায় বসেছিলেন, অভিযোগ, সেই দিনই স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে অভব্য আচরণ করেন হায়দার。 * ওই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন。 * হায়দারের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার বলে পুলিশ সূত্রে খবর。 * গতকালই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন হুমায়ুন কবীর。 * তাঁর অভিযোগ ছিল, তাঁর দলের একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে。 * এই অভিযোগ তুলে তিনি ছেলের নির্বাচনী প্রচার থেকেও সরে দাঁড়ানোর কথা জানান。 * এর মধ্যেই ফের দলের আরও এক কর্মী গ্রেপ্তার。 * অন্যদিকে, ভাইরাল অডিও মামলায় আজ সকাল ১১টায় হুমায়ুন কবীরকে তলব করেছে পুলিশ।
0
0
Report
Advertisement
Advertisement

IMD outlook: पूर्वी तट पर भारी बारिश और तेज हवाओं की चेतावनी, सक्षम हो सकती है

Kolkata, West Bengal:IMD OUTLOOK *মৌসম ভবন আউটলুক* আন্দামান সাগরের অতি গভীর নিম্নচাপ ভারতের পূর্ব উপকূলের দিকে সরে এসে ২৩ সেপ্টেম্বর বিকেল থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে যেকোনো সময়ে গোপালপুর ও কলিয়ঙ্গপত্তনমের মাঝে ভূমিভাগে প্রবেশ করতে পারে। এর জেরে অন্ধ্র ওড়িশা উপকূল বরাবর বিস্তীর্ণ এলাকায় অতি প্রবল বৃষ্টি এবং ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের দীঘা সহ পূর্ব মেদিনীপুর ও সাগর দ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী এবং দুই এক পশলা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৩ তারিখ সন্ধ্যে থেকে ২৪ তারিখ দুপুর পর্যন্ত কোথাও প্রায় একটানা বৃষ্টি চলতে পারে। কলকাতা সহ দক্ষিনবঙ্গের নিচের দিকের বাকি জেলায় মূলত হালকা থেকে মাঝারি এবং দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের পূর্ব দিকের অংশ থেকে আসা বৃষ্টি বলয় বা রেইন ব্যান্ডের কারণে এই বৃষ্টি। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিম সহ পার্বত্য এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি থাকবে。
0
0
Report

राज्य मेडिकल काउंसिल ने 17 साल के रजिस्ट्रेशन रिकॉर्ड्स माँगे; फर्जी डॉक्टरों पर कार्रवाई तय

Kolkata, West Bengal:ভুয়ো ডাক্তার ধরতে আরো কড়া পদক্ষেপ এর পথে রাজ্য মেডিকেল কাউন্সিল মেডিক্যাল রেজিস্ট্রেশন অডিটে এবার তথ্য-তলব ইনোভা ইউনিফাইড ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এর কাছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে নথিভুক্ত চিকিৎসকদের গত ১৭ বছরের তথ্য চেয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সোমবার থেকে শুরু হবে, মেডিকেল রেজিস্ট্রেশন অডিট এর কাজ। ঝাড়াই বাছায়ে, ভুয়ো চিকিৎসক ধরা পড়লে, এমবিবিএস রেজিস্ট্রেশন বাতিল করে, এফআইআর করে করা ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই আবেদন করা হবে পুলিশকে। রাজ্যের মেডিকেল কাউন্সিলের রেজিস্টার এর চিঠিতে জানানো হয়েছে, চিকিৎসকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত গত ১৭ বছরের তথ্য প্রস্তুত করে Excel ফরম্যাটে পাঠাতে হবে। সেই তালিকায় প্রতিটি চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর, বাবার নাম, লিঙ্গ, বর্তমান ঠিকানা, প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা এবং MBBS ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। এর পাশাপাশি চিকিৎসকদের অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তার বিবরণ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নামও তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। চিঠিতে তথ্যগুলি নিম্নলিখিত ক্রমে দেওয়ার কথা বলা হয়েছে— ১. ক্রমিক নম্বর ২. চিকিৎসকের নাম ৩. রেজিস্ট্রেশন নম্বর ৪. বাবার নাম ৫. লিঙ্গ (পুরুষ/মহিলা) ৬. বর্তমান ঠিকানা ৭. প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা ৮. MBBS প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের নাম ৯. অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা ১০. অতিরিক্ত যোগ্যতা প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের নাম।
0
0
Report
Advertisement

विपक्ष अपनी भूमिका नहीं निभा पा रहा: दिलीप घोष ने कहा—जिम्मेदारी उनकी

Siliguri, West Bengal:বিরোধীরা যদি নিজেদের ভূমিকা পালন করতে না পারে, তার দায় জনগণ বা সরকারের নয় বলে এদিন বিরোধীদের বিরুদ্ধে মন্তব্য করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি আরও জানান, বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করলে তার দায়ও তাদেরই নিতে হবে। উত্তরবঙ্গ সফরে এসে এদিন শিলিগুড়ি কলেজের মাঠে দলীয় কর্মীদের সঙ্গে প্রাতক ভ্রমণে খোশ মেজাজে দেখা যায় মন্ত্রীকে। পরবর্তীতে কলেজের বাইরে দলীয় কর্মীদের সাথে একটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যাদবপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপির কাছে এই মুহূর্তে পার্টি অফিস ভাঙার সময় নেই। তাঁর দাবি, বিজেপি এখন প্রশাসন চালানো এবং মানুষের পরিষেবা দেওয়ার কাজে ব্যস্ত। যাদের কোনও কাজ নেই, তারাই ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। পুনর্নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন , মানুষ যে দিকে ভোট দিচ্ছেন, ফলাফলও সেই দিকেই যাচ্ছে。
0
0
Report

रात के अँधेरे में मिट्टी खोदकर घर में घुसे अपराधी, गृहवधू घायल—नदिया में सनसनी

Ranaghat, West Bengal:গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢোকার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহবধূ ফুলিয়ায় চাঞ্চল্য, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪০ বছরের মিতালী ফুলিয়া: রাতের অন্ধকারে মাটি খুঁড়ে টিনের ঘরে ঢুকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদียারের রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা এলাকার প্রফুল্লনগর নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা_gিয়েছে। আহত গৃহবধূর নাম মিতালী বিশ্বাস (প্রায় ৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য মিতালী একটি টিনের ঘরে থাকতেন। তাঁর স্বামী ভ্যান চালানোর পাশাপাশি রাতে একটি হোটেলে কাজ করেন। ঘটনার রাতে মিতালীর ছেলে ও পুত্রবধূ পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের দাবি, তাঁদের ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। পরিবারের অভিযোগ, গভীর রাতে আচমকা মিতালীর ঘর থেকে শব্দ শুনতে পান তাঁর ছেলে। বাইরে বেরোনোর চেষ্টা করলেও দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় তিনি বেরোতে পারেননি। তারপর তিনি ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়রা এসে ঘরের তালা খুলে দেওয়ার পর মিতালীর ঘরে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের আরও অভিযোগ, দুষ্কৃতীরা ঘরের নীচের মাটি খুঁড়ে ভিতরে প্রবেশ করে মিতালীর মুখে ইট দিয়ে আঘাত করে । তবে কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বা ঘটনার পিছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করল, হামলার নেপথ্যে কোনও পূর্বপরিকল্পনা ছিল কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
0
0
Report

नागराकाटा थाने की पुलिस ने सोमापाड़ा से बाइक सवार से कोडीन कैफ सिरप जब्त किया

Mal Bazar, West Bengal:নাগರাকাটা থানার পুলিশ গুপ্ত সূত্রে খবর পেয়ে নাগরাকাটা_somapara গ্রামপঞ্চায়েতের সোমাপাড়ায় এক বাইক আরোহীকে ধরে তাদের কাছ থেকে প্রচুর নিষিদ্ধ কোডিন কফ সিরাপসহ একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে। বাইকে থাকা দুই অভিযুক্ত পালিয়ে যাওয়ায় ধরতে পারে নি পুলিশ। জানা যায়, কেউ কি কারা নিষিদ্ধ কফ সিরাপ পাচার করার উদ্দেশ্যে বাইকে করে নিয়ে যাচ্ছিল। এরপর পুলিশ খাসবস্তি ও মঙ্গরুপাড়া থেকে ঐ বাইক ধাওয়া করে। অভিযুক্তরা বেগতিক দেখে সোমাপাড়ায় বাইক ফেলে পালিয়ে যায়। ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে কোডিন কফ সিরাপ বাজেয়াপ্ত হয়।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top