Back
जलपाईगुड़ी पुलिस भर्ती परीक्षा: ठंड में खाली पैर लाइन में खड़े अभ्यर्थी, विभाग पर सवाल
PDPradyut Das
Nov 30, 2025 04:50:40
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়িতে পুলিশ কর্মী নিয়োগের পরীক্ষায় অংশ নিতে এসে ঠান্ডায় খালি পায়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বহু পরীক্ষার্থীকে। তাঁদের অভিযোগ, পুলিশ শু পরে ভিতরে ঢুকতে দিচ্ছে না। ফলে পরীক্ষাকেন্দ্রের বাইরে শু খুলে রাখতে বাধ্য হচ্ছেন তারা। রবিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঠান্ডায় খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরীক্ষার্থীদের, যা অত্যন্ত কষ্টদায়ক বলে অভিযোগ ওঠে।
পরীক্ষার্থীদের আরও দাবি, এরকম কোনো সরকারি নির্দেশ নেই। পাশের জেলা কোচবিহারিতে একই পরীক্ষায় শু চেক করে পরীক্ষার্থীদের শু পরেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু জলপাইগুড়িতে পুলিশের এই ‘অলিখিত নির্দেশ’ ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে।
যদিও নিরাপত্তায় থাকা এক পুলিশ আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “উপর থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই মতোই কাজ করছি।” পরীক্ষার্থীরা এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি তুলেছেন।
রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া পুলিশ কর্মী নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই জলপাইগুড়ি শহরে উৎসাহ ও সতর্কতার পরিবেশ। জলপাইগুড়ি জেলায় ৮০ টি কেন্দ্রে ৩০ হাজারের বেশি পরিক্ষার্থী পরিক্ষা দেবেন। এদিন সকাল ৮টা থেকেই শহরের প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষাার্থীদের লম্বা লাইন দেখা যায়। নির্দিষ্ট নথিপত্র যাচাইয়ের জন্য তারা আগেভাগেই কেন্দ্রের সামনে উপস্থিত হন।
এদিকে পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে জেলা পুলিশ। প্রতিটি পরীক্ষার্থীকে আলাদা করে শরীর তল্লাশি ও ডকুমেন্ট যাচাইয়ের পরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে পেন, বই, কাগজ, নোটসহ কোনো বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ—এই সংক্রান্ত ফ্লেক্স পরীক্ষাকেন্দ্রের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে বাইরে দেওয়াল ঘড়ি বসানো হয়েছে, যাতে তারা সময় দেখে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন। নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে থাকে পরীক্ষার পরিবেশ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BBBimal Basu
FollowDec 12, 2025 10:16:430
Report
BSBidhan Sarkar
FollowDec 12, 2025 10:16:200
Report
BSBidhan Sarkar
FollowDec 12, 2025 10:16:080
Report
NHNantu Hazra
FollowDec 12, 2025 10:15:510
Report
PDPradyut Das
FollowDec 12, 2025 09:23:510
Report
AGAyan Ghosal
FollowDec 12, 2025 09:23:330
Report
AGAyan Ghosal
FollowDec 12, 2025 09:19:160
Report
BBBimal Basu
FollowDec 12, 2025 08:51:230
Report
BCBasudeb Chatterjee
FollowDec 12, 2025 08:51:030
Report
PCPrabir Chakraborty
FollowDec 12, 2025 08:23:490
Report
BSBarun Sengupta
FollowDec 12, 2025 08:18:570
Report
EGE GOPI
FollowDec 12, 2025 07:48:390
Report
ANArnabangshu Neogi
FollowDec 12, 2025 07:48:240
Report
DSDIBYENDU SARKAR
FollowDec 12, 2025 07:48:120
Report
BSBarun Sengupta
FollowDec 12, 2025 07:47:460
Report